Saturday, June 13, 2026
Home Blog Page 170

করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭৪৬২, মৃত্যু ৬৩

0

মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ৬৩ জনের মৃত‌্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৯৫৮৪ জন।

নতুন শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৬২ জন। এ পর্যন্ত সারাদেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।

এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনএইচ২৪/জেএ/২০২১

অসহায় দুই শিক্ষার্থীর সম্পূর্ণ লেখাপড়ার দায়িত্ব নিলেন মন্ত্রী তাজুল ইসলাম

0

ইকবাল মোরশেদ, কুমিল্লা

সদ্য অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কুমিল্লার মনোহরগঞ্জের হতদরিদ্র পরিবারের মেধাবী দুই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মেধাবী দুই সহোদরকে এক লাখ টাকার আর্থিক প্রণোদনা দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি পড়ালেখার শেষ পর্যন্ত সাবির্ক সহযোগিতা অব্যাহত রেখে অভিভাবক হিসেবে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

জানা যায়, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় কুমিল্লা সরকারি সিটি কলেজে ভর্তি হয় হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের অটোরিকশা চালক বিল্লাল হোসেনের যমজ দুই ছেলে আরিফ হোসেন ও শরিফ হোসেন। সেখান থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পায় তারা। সাফল্যের ধারবাহিকতায় এবার সদ্য অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা আবারো চমক দেখায়।

আরিফ সারা বাংলাদেশে ৮২২ তম হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং শরিফ ১১৮৬ তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।

মেধাবী দুই শিক্ষার্থীর হাতে স্থানীয় সরকারমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক প্রণোদনা তুলে দেন উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন।

এর আগেও মন্ত্রী এ দুই সহোদরের পড়ালেখায় সার্বিক সহযোগিতা করেছেন। দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পথচলায় মন্ত্রীর প্রণোদনা পেয়ে খুশি তাদের পরিবার ও স্থানীয় শিক্ষকরা। মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আরিফ, শরীফ ও তাদের পিতা-মাতা।

এনএইচ২৪/জেএ/২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাধুর মেলা অনুষ্ঠিত

0

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামে টাঙ্গন নদীর তীরে শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপি শ্মশান কালী পুজা ও হিন্দু সনাতনীদের সাধুর মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নিরেন কিশোরের সভাপতিত্বে কালীপুজা ও সাধুর মেলা অনুষ্ঠান পরিচালিত হয়।

সে সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি, ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, অত্র ইউনিয়নের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ বৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ সহ সনাতন ধর্মাবলম্বীর অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সাধারণ জনতা ও সনাতন হিন্দু ধর্মের অসংখ্য অনুসারীর জমায়েত ছিল। অনুষ্ঠানটি দিনের শেষে শান্তি শৃঙ্খলার মধ্যে সমাপ্তি ঘটে।

আগামী দু‘দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

0

বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস সঞ্চালন লাইনে পিগিং কার্যক্রমের জন্য এ সমস্যা হবে বলে শনিবার (১০ এপ্রিল) ও রবিবার (১১ এপ্রিল) নারায়ণগঞ্জসহ বেশকিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শুক্রবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস সঞ্চালন লাইনে পিগিং কার্যক্রমের জন্য শনিবার সকাল ৬টা-রবিবার রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, মেঘনাঘাট এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এনএইচ২৪/জেএ/২০২১

১৪ এপ্রিল থেকে চলবে না যানবাহন

0

মহামারি করোনার সংক্রমণ আটকানোর লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল থেকে আবারও সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন দেওয়া হবে। জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সব অফিস ও কলকারখানা। চলবে না যানবাহন।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এর আগে আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন হতে পারে বলে সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আগের সিদ্ধান্ত ১১ এপ্রিল পর্যন্ত বহাল আছে। ১৩ এপ্রিল পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিষয়ে একটি নির্দেশনা আছে। নতুন সিদ্ধান্ত ১৪ তারিখ থেকে কার্যকর হবে।

সেক্ষেত্রে আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়ে দেব, সেখানে বিস্তারিত থাকবে। রোববারের মধ্যে প্রজ্ঞাপন হতে পারে।

এনএইচ২৪/জেএ/২০২১

মারা গেছেন ব্রিটেনের প্রিন্স ফিলিপ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রিটেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ‘ডিউক অব এডিনবারা’ খেতাবধারী প্রিন্স ফিলিপ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স ফিলিপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। শোক বার্তায় তিনি বলেন, ‘তিনি (ফিলিপ) অগণিত তরুণকে অনুপ্রেরণা জুগিয়েছেন।

জনসন আরও বলেন, তিনি রাজপরিবার ও রাজতন্ত্রকে চালিত করতে সহায়তা করেছিলেন যাতে এটি আমাদের জাতীয় জীবনের সুখ ও ভারসাম্যের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে থাকে।

এনএইচ২৪/জেএ/২০২১

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

0

সুমাইয়া আক্তার শিখা, কুমারখালী, কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী উপজেলার নেয়ামত বাড়িয়া গ্রামের এক মাদ্রাসা ছাত্র ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) জুম্মার নামাজের সময় এই শিশুটি মারা যায়। এই শিশুটি নেয়ামত বাড়িয়া মাদ্রাসায় পড়াশোনা করত তিনি ১৭ পারা কুরআনের হাফেজ এমন ঘটনায় এলাকাবাসীরা মর্মাহত।

এমন ঘটনা বারবারই ঘটছে ঝরে পড়ছে অনেক জীবন তাই এলাকাবাসীদের দাবি ট্রাক চালকদের অসচেতনভাবে ট্রাক চালানোর কারণে এমন ঘটনা ঘটছে বারবার।

ট্রাকচালককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ট্রাকচালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন পান্টি পুলিশ ফাঁড়িতে শিশুসহ ট্রাকচালক আটক হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

পীরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কমিটি গঠন

0

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে।

জানা যায় গত ২ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় জেলা সেচ্ছাসেবক দলের পাটি অফিসে পীরগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের কাউন্সিলরবৃন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের উপস্থিতি ও পরামর্শে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

উক্ত কাউন্সিলে সভাপতি হিসেবে জনাব আব্দুর রসিদ, সাধারণ সম্পাদক হিসেবে হাসানুজ্জামান আলবান্না, সাংগঠনিক সন্পাদক হিসেবে জনাব আবু সাইদ। সে সময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের বক্তব্যে সফল ভাবে কমিটি গঠন করেন।

এনএইচ২৪/জেএ/২০২১

লক্ষ্মীপুরে বিয়ের আগেই তরুণীর সন্তান প্রসব

0

ইকবাল মোরশেদ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড চরউভূতি গ্রামের হাসেম মাঝির বাড়িতে তরুণীর নিজ বাড়িতে বাচ্চা প্রসবের এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায় যে, ক্যান্সারে আক্রান্ত মো. আবুল কাশেম মাঝির মেয়ে বিবি ফাতেমা আক্তার (শিরিন) ১৬ এর সাথে একই ওয়ার্ডের দুলাল দফাদার বাড়ির মনির হোসেন দুলাল এর ছেলে মোঃ সালাউদ্দিনের সাথে দৈহিক সম্পর্ক গড়ে উঠে।

ফুফাতো ভাই মোঃ কামাল উদ্দিনের স্ত্রী রানু আক্তার এর সহযোগীতায় ভাই এর সাথে শারীরিক সম্পর্কে জড়াতে ননদ শিরিনকে বাধ্য করত।

শিরিনের ভাবি রানু আক্তার প্রায় সময় শিরিনকে সাথে করে নিয়ে যেতো তার বাপের বাড়িতে। বাপের বাড়িতে নিয়ে শিরিনকে জোরপূর্বক বাধ্য করাতো ভাই সালাউদ্দিন এর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে, প্রায় ১ বছরের ভিতরে অন্তত ৬ মাসই এ ভাবে ননদ শিরিনকে বাধ্য করে ভাই সালাউদ্দিনের সাথে এ অবৈধ মেলামেশা করতে।

একপর্যায়ে বারবার অবৈধ মেলামেশা করার কারণে গর্ভবতী হয়ে পড়ে শিরিন ।
গর্ভের বিষয়টি সালাউদ্দিনকে বললে তিনি শিরিনকে বিয়ে করার আশ্বাস দেন এবং বাচ্চা নষ্ট না করার জন্যও বলেন। ঠিক ১০ মাস ১০ দিনের মাথায় শিরিন একটি ছেলে সন্তানের জন্ম দেন ।

অন্যদিকে ঘটনা কাউকে না জানানোর জন্য বিভিন্নভাবে সালাউদ্দিনের বোন রানু হুমকি ধমকি দিতে থাকে শিরিন আক্তারকে। পরে অসহায় শিরিন আক্তার লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি ।

এমনকি বিষয়টি কাউকে না জানানোর জন্য শিরিনকে কোরআন শরিফ দিয়েও শপথ করান সালাউদ্দিনের বোন রানু আক্তার ।

গত (৬ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় ঔই তরুণী বিয়ের আগেই সন্তান প্রসব করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করতে থাকেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী বিবি ফাতেমা আক্তার শিরিন বলেন, আমার জীবনে যা ঘটার তা ঘটেই গেছে, এখন আমি আমার ছেলের পিতৃ পরিচয় চাই। আমার ছেলের বাবার নাম সালাউদ্দিন, আমি সালাউদ্দিনকে আমার স্বামী হিসেবে পেতে চাই, আমার আর কোন দাবি নাই, আপনারা আমার ছেলের বাবাকে ফিরিয়ে দেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সঠিক বিচারের আশায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন ও তার বাবা দুলাল দফাদার এর কাছে জানতে গেলে সালাউদ্দিনকে পাওয়া যায়নি, ঘটনার পর থেকেই সালাউদ্দিন পলাতক রয়েছে।

এ কারণে সালাউদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তার বাবা দুলাল দফাদার গণমাধ্যমকর্মীদেরকে বক্তব্য না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে তাড়াহুড়ো করে পালিয়ে যান।

এ বিষয়ে ৪নং ওয়ার্ডের নাছির মেম্বার বলেন, বিয়ের আগে বাচ্চা হওয়ার বিষয়টা আমি শুনেছি এবং ঔই রাতে আমি ঘটনার স্থলে গিয়ে বাচ্চাসহ শিরিনকে দেখে জিগ্যেস করলে সে সালাউদ্দিনের কথা বলে।।

এ বিষয়ে চেয়ারম্যান সাইফুল হাসান রনি,র কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি, মেয়েটির পরিবার খুবই অসহায়, এ মূহুর্তে মেয়েটির পাশে দাঁড়ানোটা আমার নৈতিক দ্বায়িত্ব, তবে মেয়েটি বলেছে বাচ্ছার পিতা দুলাল দফাদারের ছেলে সালাউদ্দিন মেয়েটি আমাকে তার নাম বলেছে আরকি। অপরাধী যে হোক তার হতে হবে তাহ আইনের মাধ্যমে ইনশাআল্লাহ।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার এস আই আমির হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওসি স্যারের নির্দেশে আমি ঘটনার স্থলে যাচ্ছি,
আপনি এ বিষয়টি নিয়ে ওসি স্যারের সাথে যোগাযোগ করেন। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুনে আমি এস আই আমির হোসেনকে সেখানে পাঠাই, আমি ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করার জন্য বলেছি।

অন্যায় এর পক্ষে কোন আপোষ নই, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে ।

এনএইচ২৪/জেএ/২০২১

বাঁশখালীতে পুত্রবধুর অপমান সইতে না পেরে বিষপানে শাশুড়ীর মৃত্যু

0

ইকবাল মোরশেদ, বাঁশখালী, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসদরের ৩নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজর পাড়া এলাকায় পুত্রবধুর অপমান সইতে না পেরে সুরা খাতুন নামে এক বৃদ্ধ শ্বাশুড়ী বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই চমেক হাসপাতালে প্রেরণ করেন।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে পুত্রবধু রুবির কাছে অনেক অপমানিত করে হেনেস্তার শিকার হয় শ্বাশুড়ী সুরা খাতুন।

এর জের ধরে বৃদ্ধার স্বামী নুর হোসেন তাকে চড় থাপ্পড় মারে। ওই অপমান কাধে নিয়ে পাড়া প্রতিবেশীদের নিকট বিচার চেয়ে বিষপান করে আত্মহত্যা করবেন এই কথা বলেন সুরা খাতুন।

অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় বিষপান করে সুরা খাতুন। বিষপানের বিষয়টি জেনে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএইচ২৪/জেএ/২০২১