Sunday, June 14, 2026
Home Blog Page 169

মেহেরপুরে টিসিবির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয়

0

রুমানা আক্তার, মেহেরপুর

মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স এর উদ্যোগে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।

রবিবার বিকাল থেকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমদ চুন্নু টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন।

১০০ টাকা কেজি দরে সোয়াবিন তেল, ৫৫ টাকা করে কেজি দরে ছোলা, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি এবং ২০ টাকা কেজি দরে পেঁয়াজ স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণ এ সকল পণ্য ক্রয় করেন।

এনএইচ২৪/জেএ/২০২১

জুমা ও তারাবির বিষয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়

0

মহামারি করোনার সংক্রমণ রোধ করতে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৮ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবির নামাজে জমায়েত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

এনএইচ২৪/জেএ/২০২১

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক গ্রেপ্তার

0

২০১৩ সালে রাজধানীর মতিঝিলে জ্বালাও-পোড়াও মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে ৫ টি মামলা হয়। ওই মামলায় রোববার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।’

এনএইচ২৪/জেএ/২০২১

মৃত্যুর খবর মিথ্যা, সুস্থ হয়ে উঠছেন নায়ক ফারুক

0

ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ও কিংবদন্তির বরেণ্য অভিনেতা ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন৷

দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। এখন চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন এবং তার এমআরআই রিপোর্ট ভালো এসেছে বলে নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

সবার কাছে দোয়া চেয়ে ফারহানা পাঠান বলেন, ‘আলহামদুলিল্লাহ, উনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এমআরআই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট ভালো এসেছে। আল্লাহর রহমতে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। সবাই দোয়া করবেন।

এনএইচ২৪/জেএ/২০২১

২১ এপ্রিল পর্যন্ত সব গণপরিবহন বন্ধ

0

মহামারি করোনার সংক্রমন ঠেকাতে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৮ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সব বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

এনএইচ২৪/জেএ/২০২১

শিল্প-কারখানা খোলা রেখে ১৪ এপ্রিল থেকে অফিস-গণপরিবহন বন্ধ

0

শিল্প-কারখানা খোলা রেখে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় আক্রান্ত খাদ্য সচিব নাজমানারা খানুম

0

মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

শনিবার (১০ এপ্রিল) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৪ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তবে তার শারীরিক অবস্থা ভালো।

তিনি আরও বলেন, সচিব সুস্থ আছেন, শারীরিক কোনো জটিলতা নেই। বাড়িতে আইসোলেশনে আছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় আক্রান্ত আকরাম খান

0

মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। শুক্রবার রাতে করোনার পরীক্ষার ফল পজিটিভ আসে।

এ বিষয়ে আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘শারীরিকভাবে সুস্থ আছি। করোনার তেমন কোনো উৎসর্গ নেই। হালকা একটু কাঁশি আছে। জ্বর নেই। দেশবাসীর কাছে দোয়া চাই যেন দ্রুত করোনা থেকে মুক্তি পেতে পারি এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, আকরাম খানের করোনা পজিটিভ আসার পর স্ত্রী ও দুই মেয়ের করোনার নুমনা সংগ্রহ করা হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের সংর্ঘষে নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গের ৫ জেলার ৪৪টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের কুচ বিহার জেলায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ৪ যুবকের মৃত্যু হয়েছে। তৃণমূলের দাবি ওই ৪ জনই তাদের সমর্থক।

অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী বলছে, হঠাৎ ৩শ থেকে ৪শ জনের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় দু’পক্ষের মধ্যে ঝামেলা থামাতে এবং নিজেদের আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী।

এক প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের কোচবিহার জেলার নয়টি এবং আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা আসনের সবগুলোতেই ভোটগ্রহণ চলছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রের মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে নয়টি এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসনেও ভোট হচ্ছে।

এনএইচ২৪/জেএ/২০২১

মারা গেছেন সাংবাদিক হাসান শাহরিয়ার

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার।

রাজধনীর ইমপালস হাসপাতালে শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং যুগ্ম সম্পাদক মাঈনুল আলম সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এনএইচ২৪/জেএ/২০২১