নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সাবিত আল হাসান নামের লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সোমবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, লঞ্চটি ডুবে যাওয়ার পর রোববার (৪ এপ্রিল) ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর আজ দুপুর পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়। সেখান থেকে আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় সাবিত আল হাসান নামের লঞ্চটি একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। রাতভর উদ্ধার অভিযান চালনো হয়। ১৮ ঘণ্টা পর সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে লঞ্চটি তীরে তোলা হয়।
এনএইচ২৪/জেএ/২০২১

