Saturday, June 13, 2026
Home Blog Page 178

সোমবার থেকে সারাদেশে একসপ্তাহ লকডাউন

0

মহামারি করোনার সংক্রমণ বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে আবারও সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনার সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এনএইচ২৪/জেএ/২০২১

চৈত্রের খরতাপে উত্তপ্ত রাজশাহী

0

গত এক সপ্তাহে রাজশাহী অঞ্চলে স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা আগে কোনোদিন দেখা যায়নি। দাবদাহে নদী-নালা, খাল-বিল, জলাশয় শুকিয়ে গেছে। এর ফলে চৈত্রের খরতাপে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী অঞ্চল।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব বেশি দৃশ্যমান হচ্ছে রাজশাহী অঞ্চলে। দিনে দিনে দেশের সবচেয়ে তাপ ও খরাপ্রবণ এলাকা হয়ে উঠছে এ অঞ্চল। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও সংলগ্ন আরও কিছু এলাকায় মরুকরণ প্রক্রিয়ার সক্রিয়তা এখন দৃশ্যমান।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক এএসএম গাউসউজ্জামানের মতে, চৈত্রের শেষে রাজশাহী অঞ্চলে গড় স্বাভাবিক তাপমাত্রা থাকে ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

কিন্তু বৃহস্পতিবার রাজশাহীসহ আশপাশের এলাকাতে গড়ে ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশি। গত এক সপ্তাহ ধরে রাজশাহী অঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে।

দীর্ঘ ৭ মাস এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত না হওয়ায় ভূমি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রচণ্ড শুষ্কতা ও দাবদাহের কারণে বাতাসে জলীয়কনা শূন্য হয়ে গেছে। বাতাসে আর্দ্রতা বেশ কম। মরুভূমিতে যে ধরনের শুষ্ক ও তীব্র রুক্ষতার প্রবণতা সক্রিয় থাকে রাজশাহীতেও তাই দেখা যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী বৃহস্পতিবার রাজশাহী নগরী এলাকার তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে নগরীর বাইরে বরেন্দ্রভূমিতে এ পরিমাণ ৩৯-৪০ ডিগ্রি। ৩০ মার্চ রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ২৯ মার্চ ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, গড় তাপমাত্রা ৩৬ ডিগ্রির উপরে গিয়ে যদি ৩৮/৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলে গণ্য করা হয়।

ফলে এ পরিস্থিতিকে মৃদু তাপপ্রবাহ বলা যায়। আগামী এক সপ্তাহ এ পরিস্থিতি বিরাজ করতে পারে, যদি না বৃষ্টিপাত হয়। এরপরও যদি বৃষ্টির দেখা না মেলে তা হলে পরিস্থিতির আরও অবনতি হবে।

অত্যাধিক তাপ ও তীব্র গরমে এ অঞ্চলের জনজীবন এখন হাঁসফাঁস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অটোচালকসহ পথচারীর সংখ্যা কমে যায়। বড় সড়কগুলোতে লোকজনের চলাচলও সীমিত হয়ে যায়।

শুক্রবার নগরীর তেরখাদিয়া এলাকায় কয়েকজন অটোচালককে সড়কের পার্শ্ববর্তী গাছের নিচে আশ্রয় নিতে দেখা যায়। পথচারীদের চলতি পথে গাছের ছায়ায় খানিকটা বিশ্রাম করতেও দেখা গেছে। কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে জনজীবন আরও প্রকট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান বলেন, বছর বছর রাজশাহী অঞ্চলের তাপমাত্রা বাড়ছে। এবার মৌসুমের শুরুতেই অসহনীয় দাবদাহ ও গরমে জনজীবনে অচলাবস্থা বিরাজ করছে। গোটা রাজশাহী অঞ্চলজুড়ে পানি সংকট তীব্র আকার নিয়েছে।

আমরা কয়েক বছর ধরে দাবি করে আসছি জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলায় অধিক সংখ্যায় গাছপালা লাগানো হোক। ভূউপরিস্থ পানির মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হোক। কিন্তু কর্তৃপক্ষগুলো এ বিষয়ে উদাসীন। এখন পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠছে। মানুষের স্বাভাবিক জীবনযাপন হুমকিতে পড়ছে।

এনএইচ২৪/জেএ/২০২১

শব্দ ও ধোঁয়াবিহীন গাড়ি তৈরি করলেন ক্যামিকেল কারখানার শ্রমিক

0

মাত্র দেড় লাখ টাকায় শব্দ ও ধোঁয়াবিহীন দুই সিটের একটি কার তৈরি করে গ্রামে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকার এক ক্যামিকেল কারখানার শ্রমিক সেলিম মিয়া।

সেলিম মিয়া রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া এলাকার বাসিন্দা। তার তৈরি করা গাড়িটি পরীক্ষামূলকভাবে চালিয়েছেন।

এ ব্যাপারে সেলিম মিয়া জানান, আমি ঢাকার একটি ক্যামিক্যাল কারখানায় মেকানিক হিসেবে চাকরি করার পাশাপাশি নানান ধরনের জিনিস তৈরি করে থাকি। মাথায় চিন্তা আসে অল্প টাকায় গাড়ি তৈরি করা যায় কিনা। সেই চিন্তা থেকে দীর্ঘ এক বছর ধরে চেষ্টার পর ব্যাটারিচালিত পরিবেশবান্ধব দুই সিটের গাড়ি তৈরি করি।

গাড়িটির চাকার সাথে একটি পেনিয়াম লাগিয়ে চালালে অটোচার্জ হবে অথবা বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়া যাবে। শব্দ নেই, ধোঁয়াবিহীন পরিবেশবান্ধব কারটি ঘন্টায় ৪৫/৫০ কিলোমিটার বেগে চলতে পারবে। এই কারটি তৈরি করতে তার খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা।

এনএইচ২৪/জেএ/২০২১

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ৬৮৩০

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন। যা এ পর্যন্ত বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। মারা গেছেন আরও ৫০ জন। মোট মৃতের সংখ্যা দাড়াল ৯ হাজার ১৫৫ জন।

সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২২৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ২৮ হাজার ১১৩ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩.২৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.২১ শতাংশ।

এনএইচ২৪/জেএ/২০২১

বঙ্গবন্ধু আন্তঃজেলা নারী টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন

0

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং গাইবান্ধার ক্রিকেট কোচিং সেন্টারের আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু আন্তঃজেলা নারী টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়। লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

ক্রিকেট কোচিং সেন্টারের সাধারণ সম্পাদক বাবলু খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য বেনজীর আহমেদ, আ.স.ম রেজাউন্নবী রাজু, মাসুদুল হক মাসুদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান প্রমুখ।

লীগে ঢাকা, দিনাজপুর, রংপুর ও স্বাগতিক গাইবান্ধা জেলার নারী ক্রিকেট দল অংশগ্রহণ করছে। খেলা আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

এনএইচ২৪/জেএ/২০২১

কুষ্টিয়ায় ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত

0

কুষ্টিয়ার খাজানগরে বালু ভর্তি ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মটরসাইকেল চালক যুবক মেহেদী। কুষ্টিয়ার বটতৈল পোড়দাহ সড়কের খাজানগর বড় মসজিদের সামনে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় যুবক মেহেদী তার চাচাত ভাই স্কুল ছাত্র ওয়ালিদ( ১১) কে নিয়ে মটর সাইকেল যোগে বাসায় ফিরছিল। তারা খাজানগর বড় মসজিদের কাছে পৌছালে কুষ্টিয়া থেকে আলমডাঙা অভিমুখে যাওয়া একটি বালু ভর্তি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্টো- ট-১৬১৭৯১) মটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মটরসাইকেলের থাকা ওয়ালিদ ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং সে ঘটনাস্থলেই নিহত হয় । এ ঘটনায় ট্রাকে ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে মটরসাইকেল চালক মেহেদী। পরে স্থানীয়রা ছুটে এসে মেহেদীকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নিয়ে যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

এ দিকে ঘটনার পর পরই স্থানীয়রা ধাওয়া করলে ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ওয়ালিদ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের গোলাম রহমানের ছেলে। সে খাজানগর দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। মাত্র এক মাস আগে ওয়াদের বাবা বিদেশ থেকে বাড়িতে এসেছেন বলে জানান প্রতিবেশীরা।

তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে আপডেট কুষ্টিয়াকে জানান, ঘটনার পর ( ঢাকা মেট্টো- ট-১৬১৭৯১) ট্রাকটি তারা আটক করেছে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আলমডাঙ্গার চুয়াডাঙ্গার তা নিশ্চিত হওয়া গেছে।

এনএইচ২৪/জেএ/২০২১

বাংলাদেশ গেমসে বডিবিল্ডিংয়ে স্বর্ণ জিতলেন যারা

0

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের প্রথম দিনে শুক্রবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে (নতুন ভবন) বডিবিল্ডিংয়ের পাঁচ ক্যাটাগরির ১৫ পদকের নিষ্পত্তি হয়েছে।

বডিবিল্ডিংয়ে স্বর্ণ জিতলেন যারা: পুরুষ জুনিয়র ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন নিউ গোল্ড জিম হেল্থ এন্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল। রুপা জিতেছেন গ্যালাক্সি জিমের মো. রেদোয়ান । ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ বডিবিল্ডংয়ের হযরত আলী অনিক।

পুরুষ মাস্টার ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের আবু সাইদ মোল্লা। রুপা জিতেছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার শাহেদ আলী। ব্রোঞ্জ জিতেছেন ফিউচার ফিটনেস হেল্থ ক্লাবের জাকির হোসেন খান সজিব।

পুরুষ ফিজিক ১৬৬ সে. মি. দৈহিক উচ্চতায় স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. রবিউল ইসলাম। রুপা জিতেছেন শাকিল বডিবিল্ডিং ক্লাবের সাজ্জাদ হোসেন। ব্রোঞ্জ জিতেছেন সিলেট আইরন ওয়ারিয়র জিমের আবু বক্কর।

পুরুষ ফিজিক ১৭০ সে. মি. দৈহিক উচ্চতায় স্বর্ণ জিতেছেন গোল্ডেন জিমের সুমন খান। রুপা জিতেছেন বাংলাদেশ আনসারের শাকের উদ্দিন শাওন। ব্রোঞ্জ জিতেছেন গ্যালাক্সি জিমের মাহমুদুর রহমান।

পুরুষ ফিজিক ১৭৩ সে. মি. দৈহিক উচ্চতা বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের এমরুল ইসলাম হৃদয়। রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুজন আলী। ব্রোঞ্জ জেতেন রাজশাহী বডি কিং মাল্টি জিমের মো. আকাশ।

এনএইচ২৪/জেএস/২০২১

সম্পত্তির লোভে ছোট ভাইকে হত্যার চেষ্টা, আটক ঘাতক

0

এস কে আশিক, বাংগরা, কুমিল্লা

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানে পাড়া গ্রামের মৃত মনু মিয়ার বড় ছেলে রিপন (২৫) ছোট ছেলে সাইদুল (২২) কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে।

সাইদুল দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর বাজারে একটি সেলুন দোকান দিয়ে ব্যবসা করে আসছেন, বড় ভাই রিপন নেশাগ্রস্ত হয়ে প্রায়ই দোকানে এসে টাকা পয়সা ও বাবার রেখে যাওয়া তিন শতক ভিটে মাটি নিয়ে ঝগড়া করে।

এর পরিপেক্ষিতে শুক্রবার সকাল প্রায় ৮ ঘটিকার সময়ে সাইদুল দোকান খুলে টিউবয়েল থেকে পানি আনতে গেলে বড় ভাই ঘাতক রিপন পিছন থেকে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিতাস নদীতে ঝাপ দেয়, এলাকাবাসী ঘাতককে আটক করে।

পড়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাতককে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, বাড়ীর তিন শতক ভিটে মাটি ভাগাভাগি নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া হত, এর থেকে ই আজকে দূর্ঘটনা ঘটায়, ভিকটিম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছে, তার মা শাহেরা খাতুন বাদী হয়ে বড় ছেলে ঘাতক রিপনকে আসামী করে একটি মামলা করেছে, আমরা আসামী বিজ্ঞ আদালতে সোপর্দ করার পক্রিয়া চলছে, বিজ্ঞ আদালতে তার বিচার হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার করোনায় আক্রান্ত রিয়াজ

0

এবার মহামারি করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ৷ যে কারণে শুটিংয়ে অংশ নিতে মুম্বাই যেতে পারবেন না তিনি। ‘বঙ্গবন্ধু’ সিনেমায় তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ৷ তবে সে শুভযাত্রায় প্রতিবন্ধক হয়ে এলো করোনাভাইরাস।

মুম্বাই যাওয়ার আগে শুটিংয়ের নিয়মমাফিক করোনার টেস্ট করাতে গিয়ে জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

রিয়াজ জানান, গেল ২৮ মার্চ করোনার নমুনা পরীক্ষা করান৷ ২৯ মার্চ রিপোর্ট আসে তার করোনা পজিটিভ। আমি স্বাদ-গন্ধ সবই পাচ্ছি। শুধু শরীরে ব্যথা আছে। দুর্বলতাও। এছাড়া করোনার উপসর্গ তেমন কিছু নেই৷ চিকিৎসকরা বলছেন এটা করোনার নতুন একটি ধরন। উপসর্গগুলো প্রকাশ পায় না।

আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন রিয়াজ। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াজ৷

শাহরুখ খানের বন্ধু সাকিব আল হাসান!

ভারতের জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দারুণ বন্ধুত্বের সর্ম্পক রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) দীর্ঘদিন খেলেছেন এ অলরাউন্ডার। আর সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। প্রায়ই কথা হয় দুজনের।

সম্প্রতি শাহরুখ ও সাকিবের সর্ম্পক নিয়ে মজার কিছু বিষয় শেয়ার করেছেন সাকিব। জানালেন বিষ্ময়কর কিছু তথ্য।

সাকিব বলেন, তাদের দুজনের মধ্যে ক্রিকেট নিয়ে নাকি কোনো কথাই হয় না। সব সময় পরিবার নিয়ে কথা হয়। পরিবারকে কীভাবে খুশি রাখতে পারি এসব নিয়ে। মানুষ হিসেবে আমাকে কী করতে হবে। কীভাবে আরও ভালো মানুষ হওয়া যাবে- এসব নিয়েই নানা উৎসাহমূলক আলোচনা করেন তিনি।

শাহরুখের প্রশংসায় এই অলরাউন্ডার আরও বলেন, তিনি অনেক অভিজ্ঞতাসম্পন্ন মানুষ। তিনি তার ভাবনাগুলো আমার সঙ্গে ভাগাভাগি করেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সঙ্গে আমার যখনই দেখা হয়, প্রতিবারই মনে হয় আন্তরিক এবং বিনয়ী একজন মানুষ তিনি।

এনএইচ২৪/জেএম/২০২১