Saturday, June 13, 2026
Home Blog Page 179

আবারও নতুন সর্ম্পকে শ্রাবন্তী

0

সম্প্রতি তৃতীয় সংসার ভাঙ্গার খবর ছড়িয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জির। যদিও অফিসিয়ালি কোন ঘোষণা দেয়নি শ্রাবন্তী ও তার স্বামী রোশান সিং।

তবে এরই মধ্যে খবর ছড়িয়েছে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন শ্রাবন্তী, একই বাড়িতে বসবাস করেন তার প্রেমিকও। তার নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী। তবে এই সম্পর্কের বয়স মাত্র এক মাস।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম এ খবর প্রকাশ করে লিখেছেন,‘মন দেওয়া-নেওয়ার জন্য এক মাস কম সময় নয়। বেকারি প্রতিষ্ঠানের মালিক অভিরূপ পার্টি করতে ভালোবাসেন। তার সোশ্যাল মিডিয়া পেজ দেখলেও তা বোঝা যায়। গত ৩১ মার্চ তাদের সম্পর্কের এক মাস পূর্ণ হয়েছে। এজন‌্য তারা সম্পর্কের এক মাস উদ্যাপন করতে পার্টিও করেছেন।’

অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক রয়েছে। তবে সেটাকে এখনি প্রেমের সম্পর্ক বলা ঠিক হবে না বলে মনে করছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠ একজন। তিনি বলেন—‘শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। এতে প্রেমের সিলমোহর দেওয়ার সময় এখনো আসেনি। কিন্তু ইদানীং কিছু ঘটনা অন্য ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি রোশান-শ্রাবন্তী এখনো আইনত স্বামী-স্ত্রী।

এনএইচ২৪/জেএস/২০২১

সুড়ঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩৬

পূর্ব তাইওয়ানে শুক্রবার (২ এপ্রিল) একটি সুড়ঙ্গে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। (খবর:বিবিসি ও আলজাজিরা)।

তাইওয়ানের দমকল বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৫০ জন যাত্রী নিয়ে তাইতুংয়ে যাওয়ার পথে হুয়ালিয়েন শহরের উত্তরে একটি সুড়ঙ্গে দুর্ঘটনায় পড়ে যাত্রীবাহী ওই ট্রেন। সুড়ঙ্গের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। ট্রেনের প্রথম তিন বগি থেকে প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, শুক্রবার তাইওয়ানে ছুটি থাকায় স্থানীয় বাসিন্দারা ট্রেনে ভ্রমণ করছিলেন। যে কারণে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল।

এনএইচ২৪/জেএস/২০২১

এক গাছের উপরে বেগুন, নিচে আলু!

বিজ্ঞানের বিস্ময়কর উদ্ভাবন; গাছ একটাই, কিন্তু উপরের অংশে ফলবে বেগুন আর মাটির নিচের অংশে আলু। এমন উদ্ভাবনের ফল রীতিমতো বিস্ময়ের খোরাক জাগাচ্ছে সবার মনে। একইগাছে একসাথে বেগুন ও আলু ধরে বিধায়, গবেষক এক্ষেত্রে বেগুনের ইংরেজি পরিভাষা ‘ব্রিঞ্জাল’ আর ‘আলু’ একত্রে নিয়ে গাছটির নাম দিয়েছেন ‘ব্রিঞ্জালু বা বেগুন-আলু।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল্লাহ মোহাম্মদ ফারুক ব্রিঞ্জালু’র উদ্ভাবক। গত বছরের নভেম্বর মাসে শুরু করা এ গবেষণা চলতি মাসে সফলতার মুখ দেখেছে। ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসের গবেষণা মাঠে গবেষণাটি সম্পন্ন হয়েছে।

গবেষক ড. ফারুক জানান, ‘এখানে জোড় কলমের মাধ্যমে আলু ও বেগুন গাছের কলম সৃষ্টি করে একটি স্বতন্ত্রধর্মী গাছে রূপ দেওয়া হয়েছে। গাছটির উপরের অংশে বেগুন ধরবে আর নিচের অংশে আলু। বিএডিসি’র সহকারি পরিচালক ফাহাদ উল হক ও আইইউবিএটি শিক্ষার্থী মাহাদী হাসান সংশ্লিষ্ট এ গবেষণার সাথে সম্পৃক্ত ছিলেন।

ব্রিঞ্জালু নিয়ে গবেষকের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে গবেষক ড. ফারুক বলেন, ‘বছর দুয়েক আগে একইগাছে টমেটো ও আলু ধরিয়ে টমালু উদ্ভাবন করেছিলাম। টমালু এ বছরই বগুড়ার কিছু চাষী বাণিজ্যিকভাবে চাষাবাদ করছে। নিশ্চয়ই আনন্দের বিষয় এটি। সেই আলোকে ব্রিঞ্জালুকেও বাণিজ্যিকীকরণের উদ্দেশে মাঠপর্যায়ে ছড়িয়ে দেবার সর্বাত্ম চেষ্টা থাকবে। এক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি কোন সংস্থার পৃৃষ্ঠপোষকতা গবেষণার সার্বিক দিককে তরান্বিত করবে।

এনএইচ২৪/জেএস/২০২১

বলিউড থেকে নির্মিত হবে সাকিবের বায়োপিক

0

তারকাদের বায়োপিক নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবার দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা। গত ২০ মার্চ রাতে সাকিব নিজেই এক ফেসবুক লাইভে এসে এ খবর জানান।

সাকিব বায়োপিকের ব্যাপারে কথা বলেন। জানান, শুধু তাই নয়, করোনার প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত।

এদিকে বেশ কিছু সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ছবিটি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে মুম্বাই অর্থাৎ বলিউড থেকে। আন্তর্জাতিক মান বজায় রেখে এ ছবিটি নির্মাণ করবেন বলিউডেরই কোনো নামি পরিচালক। তবে সাকিবের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেতাকেই।

জানা গেছে, চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেও। আপাতত চলছে ছবিটির প্রস্তুতি। লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। এজন্য সাকিব আল হাসানের নানা তথ্য অনুসন্ধান করছে টিম।

এনএইচ২৪/জেএস/২০২১

মা হচ্ছেন নাবিলা

0

মহামারি করোনার মধ্যেই সুখবর দিলেন আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেবি বাম্পের একটি স্থিরচিত্র প্রকাশ করে এ সুখবরটি জানান নাবিলা।

নাবিলা ফেসবুকে লিখেছেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’

প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাবিলা। এটি তাদের প্রথম সন্তান।

এনএইচ২৪/জেএস/২০২১

কুমিল্লায় মুক্তিপণ না পেয়ে চাঞ্চল্যকর শিশু হত্যা, আটক ৩

0

এস কে আশিক, মুরাদনগর, কুমিল্লা

কুমিল্লা,মুরাদনগরে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে আবদুর রহমান নামের (৫) বছরের এক শিশুকে হত্যা করেছে তার আপন ফুফা (বাবার বোনের স্বামী)।

অপহরণের ৩৮ দিন পর সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বোড়ারচর এলাকা থেকে মাটি খুঁড়ে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হত্যার শিকার আবদুর রহমান (৫) উপজেলার গাংগাটিয়া গ্রামের মো.ফারুক মিয়ার ছেলে। এ ঘটনায় ওই শিশুটির ফুফাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন,উপজেলার বোড়াচর গ্রামের আ.বাতেন বেপারীর ছেলে মো.ময়নাল (৩৪),আবু মুসার ছেলে ও নিহত শিশু আবদুর রহমানের ফুফা নাজমুল হাসান (৩০) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ রবিউল হাসান (২৭)।

এদিকে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে দুই পুলিশ সদস্য।পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায় গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ ঘর থেকে ঘুমন্ত অবস্থায় অপহরণ হয় শিশু আবদুর রহমান। এ সময় শিশু আবদুর রহমানের বাবার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে যায় অপহরণ কারীরা। এ ঘটনায় পরদিন বাবা ফারুক মিয়া মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপহরণের কিছুদিন পর চুরি হয়ে যাওয়া ফারুকের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর নম্বারে ফোন করে ছেলের মুক্তিপণ হিসেবে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন অপহরণ কারিরা। তারই সূত্র ধরে সোমবার দিবাগত রাত ৮টার দিকে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারি কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ছদ্মবেশে মুক্তিপণের টাকা দিতে বাখরাবাদ এলাকায় অপহরণকারিদের দেয়া নির্ধারিত স্হানে যান।পরবর্তীতে মুক্তিপণের সর্বশেষ দাবি ৪ লাখ টাকা নিতে আসে অপহরণ কারি চক্রের সদস্য ময়নাল।

উদ্ধার তৎপরতার বিস্তারিত সম্পর্কে পুলিশ সাংবাদিকদের জানান, টাকা নিয়ে যাওয়ার সময় এসআই হামিদুল ইসলাম ময়নালকে ধরে ফেললে অপহরণকারি চক্রের অন্য সদস্য লাঠি দিয়ে হামিদুল ইসলামের ডান পায়ে স্বজোরে আঘাত করলে তার পা ভেঙ্গে যায়। তার পরেও ময়নালকে না ছাড়লে ময়নাল এক পর্যায় হামিদের গালে কামড় দেয়। হামিদের চিৎকার শুনে কিছুটা দুরে থাকা ছদ্মবেশধারী পুলিশ সদস্য রুবল এসে ময়নালকে আটকে রাখার চেষ্টা করে।

এ সময় ময়নাল তার সাথে থাকা ছুরি দিয়ে পুলিশ সদস্য হামিদ ও রুবেলকে এলোপাথালী আঘাত করতে থাকে। অবস্থা বেগতিক দেখে এসআই হামিদের সাথে থাকা পিস্তল দিয়ে ময়নালের পায়ে গুলি করেন। গুলির শব্দ শুনে আরও কিছুটা দুরে থাকা মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ঘটনা স্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্য ও অপহরণ কারি চক্রের সদস্য ময়নালকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। পরে ময়নালের দেয়া তথ্য অনুযায়ী সোমবার দিবাগত রাতেই অপহরণের পর হত্যার সাথে জড়িত নাজমুল হাসান ও রবিউল হাসানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন,শিশু আবদুর রহমান অপহরণের ঘটনায় আমরা ময়নাল, নাজমুল হাসান ও রবিউল হাসান নামের তিন অপহরণকারীকে আটক করেছি এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী ও স্বীকারোক্তিতে শিশু আবদুর রহমানের লাশ উদ্ধার করেছি। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এনএইচ২৪/জেএস/২০২১

পীরকাশিমপুর আর এন উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত

0

এস কে আশিক, মুরাদনগর, কুমিল্লা

কুমিল্লা জেলার মুরাদনগরের পীরকাশিমপুর আরএন উচ্চবিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত নান্দনিক চারতলা একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

২৭ মার্চ শনিবার সকাল ১১টায় বিদ্যালয়চত্বরে এক জমকালো ও উৎসবমূখর পরিবেশে এ উদ্বোধনী ও বিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিটিভি’র অনুষ্ঠান পরিকল্পনাকারী ও উপস্থাপক পীরকাশিমপুরের কৃতিসন্তান মো. সহিদুল হোসেন সরকার এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও কুমিল্লা ৩ (মুরাদনগর) আসনের সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

পীরকাশিমপুর আরএন উচ্চবিদ্যালয়ের বয়েজ স্কাউটস স্যালূট প্রদান করার পর প্রধান অতিথি নবনির্মিত নান্দনিক চারতলা একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের ফলক উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যকালে সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন,’শিক্ষায় গুনগত মান অর্জনের জন্য Smart school infrastructure, Smart student, Smart teacher দরকার। সরকার Smart school infrastructure করে দিচ্ছে। শিক্ষকগণ Smart student তৈরি করবেন তবে তার আগে নিজেদেরকে Smart teacher হিসেবে তৈরি করতে হবে। এর জন্য প্রত্যেক শিক্ষককেই প্রতিদিন অধ্যয়নের সাথে নিজেকে সংযুক্ত রাখা উচিত।’

স্বাগত বক্তব্যে পীরকাশিমপুর আরএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দীন ভূঁঞা বলেন, ‘সরকার আমাদেরকে Smart school উপহার দিয়েছে ; আমরা আপনাদেরকে Quality Education উপহার দেব, এটি আপনাদের কাছে আমার অঙ্গীকার।

মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান পীরজাদা জহুরুল আলম চিশতির সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন, মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান হারুন আল রশিদ ও সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বিজনেস কর্পোরেট কনসালটেন্ট মো. শামসুজ্জামান, গুলশানে চিশতিয়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা খাদেম আব্দুল বারী দুদু মিয়া প্রমূখ।

আরও বক্তব্য রাখেন, আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ মোল্লা,পীরকাশিমপুর আরএন উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য শিমূল বিল্লাল, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, মো. শাহ আলম প্রমূখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংগরাবাজার থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সফিউল আলম তালুকদার প্রমূখ।

পরে, কর্তৃপক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে। উল্লেখ্য যে, গত ১৮ মার্চ ছিল বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী।
প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক, রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

এনএইচ২৪/জেএস/২০২১

রাশিয়ার ভ্যাকসিন নিয়ে হতাশার খবর

চলতি মাসের শুরুর দিকে বিশ্বে প্রথম নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। গত ১১ আগস্ট স্পুটনিক-৫ নামের এই ভ্যাকসিনের ঘোষণা আসার পর থেকেই বিশ্বজুড়ে মস্কোর ভ্যাকসিন তৈরির বৈজ্ঞানিক নীতি-নৈতিকতা ও অন্যান্য মানদণ্ড অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সময় অনেকের কাছে মস্কোর এই ঘোষণা উপেক্ষা করা কঠিন ছিল।

১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে এবং মহাকাশের দৌড়ে জিতে যায়। এখন রাশিয়া বলছে, তারা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেতেও একই পথে হাঁটছে। কিন্তু সমালোচকরা বলছেন, রাশিয়া এই দৌড়ে ঝুঁকি নিয়েছে। যা বিপদের। এ সন্দেহ আরও গাঢ় হয়েছে আন্তর্জাতিক তীব্র প্রতিযোগিতার বিষয়টি সামনে আসায়। ভ্যাকসিন আবিষ্কারের প্রতিযোগিতায় রাশিয়ার বিরুদ্ধে তীব্র ভ্যাকসিন জাতীয়তাবাদের শর্ট-কাট কৌশল, গুপ্তচরবৃত্তি, বৈজ্ঞানিক নীতি-নৈতিকা উপেক্ষা এবং ঈর্ষার বশবর্তী হওয়ার অভিযোগ উঠেছে।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কোভিড-১৯ এর একটি ভ্যাকসিন আবিষ্কারকে অত্যন্ত মূল্যবান হিসেবে মনে করা হচ্ছে। এটা শুধুমাত্র জীবন-রক্ষার হাতিয়ার নয়, বরং নানা ধরনের বাধা-বিপত্তি জয় এবং যারা সফল হবেন তাদের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য আইনের অধ্যাপক লরেন্স গোস্টিন বলেছেন, আমি কখনই কোনও চিকিৎসা পণ্য উদ্ভাবনে রাজনৈতিক পদক্ষেপ এতো তীব্র হতে দেখিনি। কোভিড-১৯ ভ্যাকসিন এমন রাজনৈতিক প্রতীকী রূপ ধারণ করেছে যেটাকে বিশ্বের পরাশক্তিগুলো তাদের বৈজ্ঞানিক সক্ষমতার পরীক্ষা হিসেবে দেখছে। আসলে এর মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক ব্যবস্থাকেও শ্রেষ্ঠ হিসেবে জাহির করতে চায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বর্তমানে করোনাভাইরাসের অন্তত অর্ধ-ডজন ভ্যাকসিন পরীক্ষার শেষ ধাপে রয়েছে। এর মধ্যে চীনের তিনটি, যুক্তরাজ্যের একটি, যুক্তরাষ্ট্রের একটি এবং মার্কিন-জার্মান অংশীদারিত্বের ভিত্তিতে একটি ভ্যাকসিন রয়েছে।

সাধারণত ভ্যাকসিন আবিষ্কার করতে কয়েক বছরের দরকার হয়। কিন্তু যখন সব উদ্ভাবকরাই ভ্যাকসিন দ্রুতগতিতে আনতে চাচ্ছেন, তখন স্বাভাবিক প্রক্রিয়ায় শর্ট-কাট পন্থা অবলম্বন করে স্পুটনিক-৫ কে রাশিয়ার চূড়ান্ত অনুমোদনের ঘটনায় প্রশ্ন উঠেছে।

গত জুলাইয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা ভ্যাকসিনের গবেষণা রাশিয়ার গুপ্তচররা হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগ ক্রেমলিন প্রত্যাখ্যান করেছে। ওই সময় গোয়েন্দা সূত্রগুলো জানায়, হ্যাকিংয়ের এই চেষ্টার উদ্দেশ্য মূলত কাজে বিঘ্ন সৃষ্টি করা নয়, বরং গবেষণা হাতিয়ে নেয়ার জন্য করা হচ্ছে।

প্রায় একই সময়ে মার্কিন বিচার বিভাগ চীনের দু’টি হ্যাকার গোষ্ঠী বেইজিংয়ের তত্ত্বাবধানে ভ্যাকসিন তৈরির গবেষণা হ্যাকিংয়ের চেষ্টা করছে বলে অভিযোগ তোলে। তবে চীন এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছে, তারা ভাইরাসের ব্যাপারে তথ্য ভাগাভাগি এবং বিদেশি অংশীদারদের সহযোগিতা করছে।

রাজশাহীতে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন স্বাস্থ্য মহাপরিচালক

0

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খোরশেদ আলম বলেছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত পাঁচ বছর ধরে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয় না। এ অভিযোগ রাজশাহীতে এসে আমি এই প্রথম শুনলাম। এ জন্য যদি আমি দায়ী হয়ে থাকি বা স্বাস্থ্য বিভাগের কেউ দায়ী হন, তা হলে সাংবাদিকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা চাইছি।

তিনি বলেন, গণমাধ্যমকে দূরে রেখে রাষ্ট্রের কোনো কাজ ঠিকমতো সম্পন্ন করা যাবে না। এখন দেশের মিডিয়া শক্তিশালী একটি গণমাধ্যম এবং সাংবাদিকরা আমাদেরও সহযোদ্ধা।


রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।


মহাপরিচালক আরও বলেন, করোনা টিকা পেতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।

তিনি বলেন, সাংবাদিকরা সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন তুলে না ধরলে জনগণ কিছুই জানতে পারবে না। আমরা যতই বলি না কেন, তা জনগণ বিশ্বাস করবে না। স্বাস্থ্যসেবার বিষয়ে সাংবাদিকরা যখন গণমাধ্যমে তুলে ধরবেন, তখনই জনগণ সবকিছু জানতে পারবেন। আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এ মুহূর্তে নির্দেশ দিচ্ছি– তিনি যেন মিডিয়াকে উপেক্ষা না করে চলেন। মিডিয়াকে সঙ্গে নিয়েই যেন কাজ করেন। সাংবাদিকদের যেন তিনি তাদের পেশাগত কাজে সব ধরনের সহযোগিতা করেন। মহাপরিচালক হিসেবে আমি নির্দেশ দিচ্ছি, সাংবাদিকরা এখন থেকে হাসপাতালের নিয়ম মেনে ভেতরে ঢুকে পেশাগত কাজ করতে পারবেন। কেউ বাধা দিলে আমি বিষয়টি দেখব।


স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসায় ভালো কাজ করছে। ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখানকার স্বাস্থ্য ব্যবস্থাপনা অনেক ভালো। অন্যান্য রোগের চিকিৎসা এবং অপারেশন আগের চেয়ে কিছুটা কমলেও সংকটকালীন বিবেচনায় তাও বেশ ভালো হচ্ছে।


প্রফেসর ডা. এবিএম খোরশেদ আলম বলেন, আমি রাজশাহীর চিকিৎসকদের বলেছি– যে কোনো পরিস্থিতিতে তারা যেন করোনাক্রান্তসহ সব ধরনের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করেন। কেউ যেন চিকিৎসা নিতে এসে ফিরে না যান সে ব্যবস্থা করতে হবে– এটিই আমার নির্দেশ।


ডা. এবিএম খোরশেদ আলম আরও বলেন, করোনার টিকার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দেবেন। তবে টিকা আবিষ্কার হলে বাংলাদেশ যাতে সঙ্গে সঙ্গে পেতে পারে সে হোমওয়ার্ক আমরা করছি। তিনি বলেন, টিকা আবিস্কার হলে কাছাকাছি সময়ে বাংলাদেশও পাবে বলে আশা করি। করোনার টিকা পেতে বাংলাদেশের সমস্যা হবে না বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও চিকিৎসক।


এর আগে রোববার সকালে রাজশাহীতে পৌঁছে স্বাস্থ্য মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খোরশেদ আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করোনা ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি চিকিৎসাধীন রোগীদের দেখেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। মহাপরিচালক রামেক হাসপাতালের আউটডোরসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তার স্বজনদের সঙ্গেও কথা বলেন। সবার সুচিকিৎসা নিশ্চিতে তিনি সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও নার্সদের প্রতি নির্দেশ দেন।


উল্লেখ্য, চলতি মাসে দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্য মহাপরিচালক এই প্রথম ঢাকার বাইরের কোনো হাসপাতাল পরিদর্শনে গেলেন। ২০১৪ সালের ২১ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনরা কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে মারধরের জের ধরে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায় ইন্টার্ন চিকিৎসকদের দলটি। এতে ১০ সাংবাদিক আহত হন। এর পর কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়ে দিয়ে রামেক হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেন। সেই ঘটনার পর থেকে পেশাগত কাজে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকরা প্রবেশ করতে পারেননি।

করোনা প্রসঙ্গে যে সুখবর দিলেন ড. বিজন কুমার

0

শীত মৌসুমের আগেই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে আসবে বলে সুখবর দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল।   

শনিবার (২২ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ড. বিজন কুমার শীল বলেন, এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এমনটা হওয়ার কথা ছিল, কারণ গত ২০ দিন বা তার আগে দেশে অস্বাভাবিক গরম পড়েছিল। ওই সময়টায় আবহাওয়ায় হাই-হিউমিডিটি ছিল। অবশ্য প্রচণ্ড গরমে মানুষের ইমিউনিটি কমে যায়। 

ওই একই সময়ে আবার বিভিন্ন কারণে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের যাতায়াতও বেশি ছিল। ফলে করোনা ভাইরাসেরও যাতায়াত ছিল মানুষের সঙ্গে। মানুষই করোনা ভাইরাস বহন করে। সে কারণে এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

অণুজীববিজ্ঞানী আরও বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে, করোনা ভাইরাস মানুষকে আক্রান্ত করলেও, তীব্রতা এবং আগ্রাসী ভূমিকা অনেকটাই কমে গেছে। অনেকেই ভাইরাসের আক্রান্ত হলেও তার মধ্যে ক্লিনিক্যাল কোনো সাইন দেখা যাচ্ছে না।

অনেকেই আক্রান্ত হয়ে আবার নিজের অজান্তেই সুস্থও হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো এবং সুখবর। শীত মৌসুমের আগেই বাংলাদেশ থেকে করোনার সংক্রমণ অনেকটাই কমে যাবে।  

গণস্বাস্থ্যের এন্টিবডি কিট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিট বিষয়ে ফেডারেল ড্রাগ অথরিটির (এফডিএ) গাইডলাইন ফলো করতে হবে। এফডিএর গাইডলাইন খুব কঠিন কিছু নয়, সহজ বিষয়। আমরা এর থেকেও অনেক কঠিন কাজ করেছি। তবে সমস্যা হচ্ছে স্যাম্পল ক্যারেক্টাইজ করতে হবে ইন্টারন্যাশনাল গাইড লাইন অনুযায়ী। 

এরপর সেটাকে আবার রিটেস্ট করতে হবে। এই টেকনিকটা আমাদের দেশে খুব বেশি সহজলভ্য নয়। আমার এটা আমদানি করার জন অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছি। এটা পেলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে (বিএসএমইউ) দেবো। তারা নতুন করে কিট ইভ্যালুয়েশন করবেন। এন্টিজেনের যে গাইডলাইন দেওয়া হয়েছে, সেটা আমাদের দেশে করা কোনোভাবেই করা সম্ভব নয়।