Sunday, June 14, 2026
Home Blog Page 154

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। রাত ৯টা ৫১ মিনিট। বৃষ্টিতে ৩য়বার থামলো ম্যাচ, তখন ৩৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৯ উইকেটে ১৪১ রান। আরও আগেই জয়ের সুবাস পাওয়া বাংলাদেশকে একটু থামতে হলো।

আবার যখন খেলা শুরু হলো, তখন আম্পায়ার ঘোষণা দিলেন আর ২ ওভার খেলা হবে, যেখানে শ্রীলঙ্কাকে করতে হবে ১১৯ রান! ১৫ রানের বেশি করতে পারলো না তারা। বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ১০৩ রানে হারিয়ে তাদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।

এতদিন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ওয়ানডে জিতলেও, সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজেই লঙ্কানদের হারিয়ে ইতিহাস গড়ল টাইগাররা।

১ম ম্যাচে ২৫৭ রান করেছিল বাংলাদেশ। মেহেদি, মোস্তাফিজুরদের বোলিংয়ে এসেছিল ৩৩ রানের জয়। আজ ২য় ম্যাচে মুশফিকুরের সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে দাঁড়ায় ২৪৬ রানের সংগ্রহ। যেখানে মুশফিকের একার সংগ্রহই ১২৫ রান।

আগেরদিনের চেয়ে ১১ রান কম করলেও, আজকের জয় আরও বড় ব্যবধানে। শেষ মুহূর্তে মেঘ-বৃষ্টির লুকোচুরিতে ডিএল মেথডে টাইগারদের জয় এলো ১০৩ রানে।

এনএইচ২৪/জেএস/২০২১

লকডাউন আবহে পালিত নজরুল জন্মজয়ন্তী

0

এস কে মোঃ আশিক মিয়া, মুরাদনগর, বাংগরা

লকডাউন আবহে পালিত হল কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। কবির ১২২-তম জন্মদিবস ছিল।বিদ্রোহী এই কবির স্মৃতিবিজড়িত কবিতীর্থ দৌলতপুর এক সাদামাঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুরানগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস ও উপজেলা চেয়ারম্যান জনাব আহসানুল সরকার আলম কিশোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুরে কবির স্মৃতি বিজড়িত খাঁ বাড়ীর আমতলায় কবি প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে পুষ্প অর্পণ করেন।

এসময় উপজেলা নির্বাহি অফিসার সাংবাদিকদের জানান কবি জন্মদিনের সময়ে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান ও কবিতীর্থ দৌলতপুরে নজরুল মেলা আয়োজিত হয়। এবার করোনা পরিস্থিতিতে তা অনুষ্ঠিত হচ্ছে না।পাশাপাশি উপজেলা প্রশাসন পক্ষ থেকে যে পুরস্কারগুলি দেওয়া হয়, তা এবছর স্থগিত রাখা হয়েছে।

উপজেলার চেয়ারম্যান জনাব হাসানুল আলম সরকার কিশোর জানান দৌলতপুরে কবির স্মৃতি সমূহ সংরক্ষণ এর জন্য একটি মুড়াল স্হাপনের বিষয়ে আলোচনা চলছে আগামী জন্মজয়ন্তী আসার পূর্বে এটি স্থাপন করা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বরগুনায় নিম্নাঞ্চল প্লাবিত

0

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বরগুনায় নদীর পানি বেড়ে জেলা সদরের থানাপাড়া, কলেজরোড, চরকলোনী ও তালতলী উপজেলার খোট্টারচড় এলাকার কয়েকহাজার বসতঘরে প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে ২৫টি ঘের ও প্রায় ৭০টি পুকুরের মাছ।

সদরের থানাপাড়া বাসিন্দারা বলেন, ‘সোমবার (২৫ মে) সকাল থেকে দফায় দফায় বৃষ্টির কারণে দুপুর ১২টার দিকে জোয়ারের পানি উঠে যায় থানাপাড়া এলাকায়। চরকলোনীর কয়েকশ ঘরে পানি ঢুকেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার।’

বলেশ্বরের পানি বেড়ে প্লাবিত হয়েছে খোট্টারচড়। আমার মাছের ঘের ভেসে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’

বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলায় প্রধান দুটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপৎসীমার আড়াই ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পায়রা নদীর পানি বিপৎসীমার ৬ ইঞ্চি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝূঁকিপূর্ণ রয়েছে। সবাইকে সতর্ক থেকে প্রশাসনের কথা মেনে চলার অনুরোধ করেন তিনি।

এনএইচ২৪/জেএস/২০২১

১১০ মিনিটে বাংলাদেশের সেঞ্চুরি

প্রথম ওভারে ৩ চারে বাংলাদেশের ২দারুণ শুরু। তারপরেই দ্বিতীয় ওভারে জোড়া পতনে হোঁচট খায় স্বাগতিক শিবির।

মুশফিক-লিটন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও টিকে থাকতে পারেননি লিটন। ৪২ বলে ২৫ করে ফেরেন সাজঘরে।

এরপর প্রায় ২ বছর পর দলে ফিরে ১২ বলে ১০ করে সুযোগ কাজে লাগাতে পারেননি মোসাদ্দেক।

এখন মুশফিক বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে। ২২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে দলীয় ১০০ রান করে তামিমের দল।

স্কোর: ২৮ ওভারে বাংলাদেশ ১২৮/৪ (মাহমুদউল্লাহ ২৭, মুশফিক ৪৭)

এনএইচ২৪/জেএস/২০২১

যুক্তরাষ্ট্রে দুই অঙ্গরাজ্যে পৃথক বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার দুপুরে ও শনিবার গভীর রাতে ওহাইও ও নিউ জার্সি অঙ্গরাজ্যে পৃথক বন্দুক হামলায় ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনের একটি বারের বাইরে বন্দুক হামলায় কমপক্ষে ৩ জন নিহত হন। স্থানীয় সময় রোববার (২৩ মে) দুপুর ২টার দিকে টর্চ ক্লাব বার ও গ্রিলের বাইরে হামলা হয়।

মার্কিন গণমাধ‌্যমে বলা হয়েছে, এ ঘটনায় সম্ভাব্য কোনো সন্দেহভাজন ব্যক্তির বিবরণ প্রকাশ করা হয়নি। তাৎক্ষণিকভাবে বন্দুক হামলার উদ্দেশ্য পরিষ্কার ছিল না। আহতদের সেন্ট এলিজাবেথ ইয়ংস্টাউন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

ইয়াংস্টাউন পুলিশ বিভাগের প্রধান কার্ল ডেভিস বলেছেন, বারটির বাইরে নয় ভেতরে গুলি চালানো হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এনএইচ২৪/জেএস/২০২১

সারাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

0

সারাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। সোমবার (২৪ মে) চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং চট্টগ্রামে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, সিরাজগঞ্জে চারজন এবং চট্টগ্রামে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৫ জন মারা গেছেন। এরা হলেন- রবিউল ইসলাম (২৭) ও আলামিন (১৩), খুশি (১২), সাদিয়া (১০) এবং আজিজুল হক (৫৫)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া, দুগলি ও উল্লাপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- নাজমুল (১৫), হাসেম আলী (২৫) ছাকেরা বেগম (৫৬) এবং মোহনা খাতুন (১৭)।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের একটি বিলে ইলিয়াছ (৫০) ও কাসেম (৪০) নামে দুই নির্মাণ শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

গল্পটা আত্মর্নিভরশীলতার

আমি ডেইজী শাহীনূর। ফরিদপুরের মেয়ে। জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। স্কুল জীবন শুরু মিরপুর থেকে। কলেজ লাইফ শেষ করি ইডেন কলেজ থেকে। কলেজ জীবন চলাকালীন বিয়ে হয়ে যায়। BA ফাইনাল দেয়া সম্ভব হয়নি প্রথম সন্তানের আগমনে। তারপর দীর্ঘ বিরতি।

ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে তিনবার পরিক্ষা দেয়ার চেষ্টা করি বিভিন্ন সমস্যায় সফল হতে পারি নাই। একটা প্রতিজ্ঞা আমি নিজেকে করেছিলাম BA কমপ্লিট না করে দ্বিতীয় সন্তান না নেয়া।

বিয়ের কারনে আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা অপূর্ণ থেকে যায়। যা নিয়ে এখনো আমি কষ্ট পাই। প্রতিজ্ঞা পুরনের জন্য ছেলের বয়স যখন সাত বছর তখন পুনরায় লালমাটিয়া কলেজে কলেজে ভর্তি হই রেগুলার স্টুডেন্ট হিসেবে।

নতুন করে যখন পড়াশুনা শুরু করি তখন পরিবার থেকে বাঁধার সম্মুখীন হই। অনেকটা জোর করে পড়াশোনা শুরু করি। সংসার সন্তান পড়ালেখা সাথে ছিল বাড়ির বড় বৌ এর দায়িত্ব। সব সামাল দিয়ে ভালোভাবে BA কমপ্লিট করি। তারপর দ্বিতীয় সন্তান নয় বছর পর। লেখাপড়ার ইতি টানতে হয়েছিল এখানেই। এখনো আমি ছেলেকে বলি ওর ভার্সিটির খরচ যোগান দিয়ে সামর্থ্য থাকলে আবার স্টুডেন্ট লাইফে ফিরে যেতাম।

জীবনের দীর্ঘ সময় আমার পরিচয় ছিল হাউজ ওয়াইফ। অনেকের প্রশ্ন আপনি কি করেন? আমি কিছু করি না হাউজ ওয়াইফ। এটা ছিলো গত আট মাস আগের উত্তর।

আজ আট মাস পর গর্ব করে আমি বলতে পারি আমি একজন নারী উদ্যোক্তা এখন আমার নিজের একটা পরিচয় গড়ে উঠেছে। আমি এখন পিৎজ্জা আপু। এ নামে সবাই আমাকে চিনে।


আমি মনে মনে গর্ব অনুভব করি যে আমি আমার কাজ দিয়ে পরিচিত। আমার হাতের খাবার মিরপুর ছাড়িয়ে ঢাকা শহরের অনেকেরই প্রিয় খাবার। আমার তৈরী পিৎজ্জা, পাস্তা, আচার ও ডেজার্টের রিভিউ দেখলে মন ভরে যায়।আমার পেইজ “Rannghor” এখন পরিচিত উৎকৃষ্টমানের সুস্বাদু পিৎজ্জার জন্য। “Rannghor” মিরপুর ইতিমধ্যে ৫০০ পিৎজ্জা পৌঁছে দিয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। বেশির ভাগ কাস্টমার ই এখন রেগুলার কাস্টমার।। Rannghor এর খাবার আস্থা অর্জন করতে পেরেছে এবং অনেকের মনে জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লা্হ।

আমার এই পরিচয় তৈরীর পথ প্রসস্ত হয় ‘উই’ গ্রুপে জয়েনের মধ্য দিয়ে। ৫০+ বয়সে এসে নতুন করে কাজ শুরু করা এবং অনেকখানি সফল হওয়া অনেক নারীর জন্য অনুকরনীয় হতে পারে।

আগাগোড়া আমি একজন গৃহিনী।পেন্ডামিক পরিস্থিতিতে পরিবারের প্রয়োজনে কিছু করার চিন্তা ভাবনা থেকে কাজ শুরু করি।কিছুটা আর্থিক অনটনের সম্মুখীন হই। সেই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা হিসেবে হোম মেইড ফুড ডেলিভারির কাজ শুরু করি। যাতে পরিবারের কাজের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক সমস্যা দূর করতে পারি। দঃসময়ে পরিবার কে সাহায্য করতে পারি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। এই দুঃসময়ে উই আমাদের পথ দেখায়।

যেহেতু রান্নাটা আমি খুব ভালো পারি তাই রান্না করা খাবার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই। নতুন কর্ম জীবন শুরু করি। শুরুতে প্রতিবন্ধকতা ছিলো অনেক। স্বামী ও সন্তানের সহযোগিতায় সকল প্রতিবন্ধকতা তুচ্ছ করে সাহস নিয়ে পরিশ্রম করা শুরু করি। ফল পেতে শুরু করি খুব অল্প সময়ের মধ্যে। আমার হাতের তৈরী খাবার অনেকরই পছন্দের তালিকায় চলে আসে। নিজের প্রতি আস্থা ছিলো সেই আত্মবিশ্বাস সঠিক বলে প্রমাণিত হয়।

আমার উদ্যোক্তা জীবন শুরু ঘরে মৌজুদ আট টি পিৎজ্জা তৈরীর উপকরন দিয়ে। নিজেদের জন্য রাখা আটটি পিৎজ্জা পুজি করে কাজ শুরু করি। প্রথম দিনই আটটি পিৎজ্জা সেল হয়ে যায়।

পরিচিত জন ও বন্ধুদের ভালোবাসায় নিজের হাতের তৈরী খাবার নিয়ে কাজ করার উৎসাহ পেয়ে যাই। শুরু হলো লড়াই ছেলে ও স্বামী কে সাথে নিয়ে নতুন এক পথচলার। আগের দিন পিৎজ্জা বিক্রি পরের দিন সেই টাকায় বাজার। আল্লাহর অশেষ রহমত আর পিছন ফিরে তাকাতে হয়নি।

এখন আমি অনেক ব্যস্ত সংসার ও উদ্যোক্তা জীবন নিয়ে। একা হাতে সব সামাল দিয়ে এগিয়ে যাচ্ছি। ‘আমরা নারী আমরা পারি’ এই আত্মবিশ্বাস নিয়ে আমরা নারীরা এগিয়ে যাবো। সংসারে পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখবো। অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ সময়ের দাবী। বর্তমান প্রযুক্তির যুগে নারীদের ঘরে বসে কতকিছু করা সম্ভব উই আমাদের বুঝতে শিখিয়েছে। পথ চলতে সাহস দিয়েছে।

২০২০ সাল সারা বিস্বের জন্য আতংকের। মহামারীর এই সময় এমন কোনো পরিবার হয়তো পাওয়া যাবে না যে কোনো প্রিয়জনকে হারায়নি। আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে ভালোবাসার মুখগুলোকে। এত কিছু হারানোর পরও এই সালটি আমার এবং আমার মতো অনেক নারী উদ্যোক্তার জন্য স্মরণীয়। এই মহামারীর সময় বাঁচার তাগিদে নিজের পরিচয় তৈরী করে যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছি।

নারী উদ্যোক্তা হিসেবে চেস্টা থাকবে নারী উন্নয়নে অবদান রাখার। নারীদের সাহস যোগানো। নারীদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত রাখা। ইনশাআল্লাহ আমরা নারীরা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবো আপন শক্তিতে।

এনএইচ২৪/জেএস/২০২১

গল্পটা একা লড়াইয়ের

মাহীনুর আক্তার লাইজু। আদি বাড়ি ফরিদপুর হলেও ঢাকার মিরপুরে জন্ম ও বেড়ে উঠা। ১৯৮৯ সালে এস এস সি, ১৯৯১সালে এইস এস সি এবং পর্যায়ক্রমে বি.এ, এম.এ, এল.এল.বি ও এল.এল.এম সম্পন্ন করে ঢাকা জজ কোর্টে এডভোকেট হিসেবে এনরোল হই ২০০৫ সালে।

এডভোকেট হিসেবে ঢাকা জজ কোর্টে বিরতি দিয়ে দিয়ে দীর্ঘ ১৫ বছর প্রাক্টিস করে আসছি।কিন্তু একটা কাজ করতে যেয়ে যে আনন্দ পাওয়া যায় তা আমি কখনোই পাইনি।তাই একনাগারে কখনো ই কোর্টে কাজ করা হয়নি।

তারপর ও প্রয়োজনের তাগিদে কাজ চালিয়ে যাচ্ছিলাম।পুনরায় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কোর্টে জয়েন করি।কিন্তু তাতেও বাঁধা এলো ২০২০সালের প্যান্ডামিক এ-র কারনে। কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে হলো।আমি আমার পরিবারের একমাত্র উপার্জম ক্ষম ব্যাক্তি। একজন সিংগেল মা হিসেবে মনে হচ্ছিল এমন কিছু করা দরকার যা উপার্জনের পাশাপাশি যেন একমাত্র ছেলেকে সময় দিতে পারি। ছেলে বড় হয়ে যাচ্ছে। বয়ঃসন্ধির এ-ই সময় মা হিসেবে পাশে থাকার প্রয়োজন অনুভব করলাম।

ইতিমধ্যে লক ডাউন শুরু হয়ে গিয়েছে।যেহেতু বাইরে যাওয়া যাবে না এবং বাইরে পাঠানোর র মত কেউ নাই তাই বেশ কিছু খাবার কিনে ঘরে মজুদ করে রেখেছিলাম।এবং সেই সময় হটাৎ করে ভাইয়ার এক বন্ধু মেসেজ দিয়ে অনুরোধ করলো ছেলের জন্য একটা কেক বানিয়ে দিতে পারবো কিনা?

মজার ব্যাপার হলো আমি কেক বানাতে পারি কিন্তু শুধু নিজেরাই খেয়েছি বাইরের কাউকে বানিয়ে দেইনি।কিন্তু আল্লাহ কি রহমত সেই ভাইয়া কেকের জন্য পারিশ্রমিক ও দিতে চাইল।

প্রথমে দোমনা করে ভাবলাম ছেলে মাহীর আমার কাছে অনেকদিন ধরে কেক খেতে চাচ্ছিল।তাহলে ভাইয়ার ছেলে সংগে নিজের ছেলের জন্য বানাতে পারবো।

আমার ফোকাস ছিল একই কস্টে শুধু ছেলের জন্য কেক বানানো,টাকার দিকে নয়।কিন্তু ভাইয়া যখন জানতে চাইল কত দিতে হবে?তখন আমি ভাইয়াকে জানালাম কেক আমি কখনো বিক্রি করি নাই।তাই প্রথমে আপনারা খেয়ে নিন।তারপর কেমন লাগলো জানাবেন ও সেই ভাবে দাম ঠিক করে আমকে দিলেই হবে।

আল্লাহ সুবহানাহু উত্তম পরিকল্পনা কারী।আমার রিজিকে যা আছে তা আসবেই। তাই তো আমার বানানো কেকটি খেয়ে ভাইয়া ও তার পরিবারের এত পছন্দ হয়েছে যে আমার ধারণার বাইরের তিন গুন টাকা দিয়েছিল।

তখনই মাথায় আসলো তাহলে কেক নিয়ে কিছু করা যায় কিনা? অবশ্য তখনও শুধু চকলেট কেক ভাল বানাতে পারি।কেক তৈরির কোন প্রশিক্ষণ ছিল না।ছিল না ডিজাইন করার কোন অভিজ্ঞতা। কিন্তু ছোট বেলা থেকেই ব্লক বাটিক, সেলাই,মোম বানানো,পুতুল বানানো, মেহেদী দেয়া, ছবি আঁকা, গ্লাস পেইন্টিং এ-র কাজ জানতাম। তাই সেই আত্নবিশ্বাসে এক দিনের নোটিশে ফেসবুকে রিদহা’স কিচেন-Risha’s Kitchen নামে পেজ খুলে ভাইয়া কে দেয়া সেই কেকের ছবি আপলোড দিয়ে নিজেকে ভিন্ন আংগিকে উদ্দ্যোক্তা হিসেবে কিছু করার সিদ্ধান্ত নিলাম পঞ্চাশের কোঠায় এসে।এবং তত দিনে উই গ্রপে বিভিন্ন উদ্দ্যোক্তাদের গল্প পড়ে জানছিলাম উদ্দ্যোক্তা হিসেবে উঠে দাঁড়ানোর গল্প।

তাই প্রথমে কেকের পাশাপাশি হোম মেড ফ্রোজেন ফুড নিয়ে কাজ শুরু করেছিলাম।তখন আমার আরেক বন্ধু দুলাল ভাই আমাকে পরামর্শ দিলেন যে প্রথমে একটি কাজে ফোকাস করার জন্য।সেই কথা অনুযায়ী আমি কেকের উপর ফোকাস করলাম। কারন ততদিনে বেশ কিছু অর্ডার পেয়ে কমপ্লিট করা হয়ে গিয়েছে।এবং আমার তৈরি কেকের স্বাদ ও ডিজাইন নিয়ে সবাই সন্তুষ্ট।

গত ৮ মাসে ৬৭টি কেক ডেলিভারি দিয়ে প্রায় লাখপতি র কাছাকাছি চলে এসেছি।জীবনে অনেক বার লাখপতি হয়েছি। কিন্তু এ-ই লাখপতি হওয়ার আনন্দই আলাদা।

আলহামদুলিল্লাহ এখন আমার তৈরি কেক এখন অনেক বেশি জনপ্রিয়। কেকের অতুলনীয় স্বাদ ও ডিজাইন এ-র জন্য রিদহা’স কিচেন-Ridha’s Kitchen সবার মনে জায়গা করে নিয়েছে।

এনএনইচ২৪/জেএস/২০২১

পুরোদমে অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

আজ থেকে কৃত্রিম আলোয় বিকেল সাড়ে চারটা থেকে মিরপুর শের-ই-বাংলায় পুরোদমে অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলন চলবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।

শ্রীলঙ্কা ক্রিকেট দলকে আতিথেয়তা দিতে ঈদের পর ক্রিকেটাররা দুদিন ঐচ্ছিক অনুশীলন করেছিলেন। তবে পুরোদমে অনুশীলন শুরু হবে আজ থেকে।

অনুশীলনে পুরো দলকে পেতে পারে বাংলাদেশ। ১৪ দিনের কোয়ারেন্টাইন করার কথা থাকলেও ভারত থেকে আইপিএল খেলে দেশে ফেরা সাকিব ও মোস্তাফিজকে দুইদিন ছাড় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ অনুমতিতে সোমবার সন্ধ্যার পর দুইজনই বাড়ি ফিরেছেন।

ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, আজ তারাও দলের সঙ্গে রিপোর্টিং করবেন। তবে অনুশীলন করবেন কি না নিশ্চিত করতে পারেননি কেউ।

সোমবার ক্রিকেটারদের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ অনুশীলনের পর তারা ঢুকে যাবেন জৈব সুরক্ষা বলয়ে। দুই দল থাকবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। হোটেলে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি।

এক সপ্তাহ আগে হোটেলের নির্দিষ্ট কর্মকর্তাদের ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি। দুই দলের জন্য তিনটি ফ্লোর পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত সবার করোনা পরীক্ষাও করানো হবে।

এনএইচ২৪/জেএস/২০২১