Sunday, June 14, 2026
Home Blog Page 155

এই পৃথিবীতে পরের বার জন্মালে কোরআনে হাফেজ’ হতে চায় তাসকিন

0

এ জীবন শেষে আবারও যদি পৃথিবীতে জন্মানোর সুযোগ থাকে তখন খেলার পাশাপাশি কোরআনে হাফেজ হব। এক সাক্ষাৎকারে ভক্তদের এমনটাই জানালেন আন্তর্জাতিক ক্রিকেটার বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ তাজিম।

সেই সাক্ষাৎকারে ভক্তদের আরও অনেক না জানা তথ্য জানান তাসকিন। জানান দুঃখ ও সুখের নানা গল্প। চলুন জেনে নেই অজানা সব মজার তথ্যগুলো।

এক সপ্তাহের জন্য রাজা হলে কী করবেন?
তাসকিন: দুনিয়ার সব দুর্নীতি উঠিয়ে দিতাম আর গরিব থাকত না ওই অবস্থা করতাম মানে সাধ্যমতো।

সবচেয়ে দুঃখের দিন কোনদিন?
এ প্রশ্নের উওরে সে বলেন, যেদিন ১৯ বিশ্বকাপে (২০১৯ ওয়ানডে বিশ্বকাপ) শুনেছি আমি দলে নেই।

আজকের এই অবস্থানে আসার পেছনে কার অবদান সবচেয়ে বেশি?
তাসকিন: আমার বাবার অনেক অবদান।

বিপদে পড়লে সবার প্রথমে কাকে ফোন দেবেন?
তাসকিন : বাবাকে।

কোন ক্রিকেটার এবং ফুটবলার কে পছন্দ করেন?
তাসকিন: পছন্দের ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা। ফুটবলার সিআরসেভেন।

বাংলাদেশ জাতীয় দলে বন্ধু ক্রিকেটার কে?
তাসকিন: সৌম্য, মোসাদ্দেক, এনামুল বিজয়।

অটোগ্রাফ না সেলফি দেওয়া সহজ?
তাসকিন: সেলফি। অটোগ্রাফের ব্যাপারটা হলো অনেক সময় সবাইকে দেওয়া যায় না। হাতও ব্যথা হয়। সেলফিটাই ইজি এখন।

নিজের সবচেয়ে বড় গুণ, দোষ?
তাসকিন: একটা গুণ যদি বলা হয়, আমি মানুষকে দ্রুত ক্ষমা করতে পারি। রাগ করে থাকতে পারি না বেশিক্ষণ। দোষ যদি বলা হয়, মানুষের কথাগুলা গায়ে লাগে, কয়েক দিন ধরে মা’থায় থেকে যায়।

সেলিব্রিটি লাইফ কতটা উপভোগ করেন?
তাসকিন : এটা আলহাম’দুলিল্লাহ। এটা একটা বিশাল বড় পাওয়া। অনেক টাকা থাকলেও কিন্তু এটা অনেকে পায় না।

এনএইচ২৪/জেএস/২০২১

সুজা ফাউন্ডেশনের উদ্যেগে ৫০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন

0

মেহেদী হাসান মিম, রংপুর

রংপুরের পীরগাছা উপজেলার মকরপুর গ্রামে সুজা ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় ও পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত,অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছ।

বৃস্পতিবার বিকেল উত্তর এসবি মকরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের উদ্যেগে ঈদের এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মহসিন আলী মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আ.ন.ম আরিফ (বাদল) ,ইউসুফ মাষ্টার,নূর ইসলাম,বারি মিলিটারী,নুরুজ্জামান, তারা মিয়া,আলতাফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শহিদুল,যুব নেতা রব্বানী,সুজা ফাউন্ডেশনের পরিচালক সাজিদ ও শিলাসহ অন্যান্যরা।

এ সময় বক্তরা বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- মানবতার এই মন্ত্রে দীক্ষিত হয়ে ‘সুজা ফাউন্ডেশনের, সদস্যরা সুবিধা বঞ্চিত অসহায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমাদের গর্ব হচ্ছে। তারা প্রমাণ করেছে তারা আসলেই সুহৃদ, সুন্দর একটি হৃদয়ের অধিকারী। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা আজ অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে তাদের ঈদ উপহার বিতরণ করছে নিশ্চয় তারা প্রশাংসার দাবীদার।

একই ভাবে গ্রামেরর বিভিন্ন পাড়া মহল্লায় সুজা ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে অসহায় কর্মহীন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ঈদের বিশেষ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসময় সার্বিক ব্যবস্থাপনায় ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুব আলম।

এনএইচ২৪/জেএস/২০২১

বাবা হারালেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার পিযূষ চাওলা

0

এবার করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার পিযূষ চাওলা বাবা প্রমোদ কুমার চাওলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

টুইটারে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা এ লেগ স্পিনার।

তিনি লিখেন, ‘গভীর শোকের সঙ্গে ঘোষণা করছি, আমার প্রিয় বাবা মি. প্রমোদ কুমার চাওলা আমাদের মাঝে আর নেই। সোমবার ১০ মে তিনি পরপারে গিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর অসুস্থতায় ভুগছিলেন তিনি। আপনাদের আর্শীবাদ প্রয়োজন। আশা করছি শান্তিতে তিনি থাকতে পারবেন।

পাশাপাশি ইন্সটাগ্রামে চাওলা লিখেন, ‘আমার রূপকারকে আজ হারালাম। তিনি ছিলেন আমার স্তম্ভ। তাকে ছাড়া জীবন কল্পনাও করা যেত না।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা রাহুল ভোরা

0

এবার করোনাভাইরাস কেড়ে নিল তরুণ অভিনেতা ও ইউটিউবার রাহুল ভোরার প্রাণ। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

রোববার (১০ মে) ভারতের দিল্লির রাজিব গান্ধি সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র বলেন —হাসপাতালে ভর্তির পর থেকেই রাহুলের অক্সিজেনের মাত্রা কমতে থাকে। মৃত‌্যুর আগে ফেসবুকে ভালো চিকিৎসার জন্য আবেদন জানিয়েছিলেন রাহুল।

এই স্ট‌্যাটাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াকে ট্যাগও করেন তিনি। কিন্তু কোনো সাহায্য আসার আগেই মৃত্যু হয় তার। আর রাহুলের মৃত‌্যুর একদিন পর সোশ‌্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে দারুণ আলোচনা হচ্ছে।

এনএইচ২৪/জেএস/২০২১

মুরাদনগরে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা: আটক ১

0

এস কে মোঃ আশিক মিয়া, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে।

অটো চালক দেলোয়ার হোসেন ওরফে ভূলু (২৪) উপজেলার যাত্রাপুর গ্রামের মোঃ মনিরুল হকের ছেলে। অপরদিকে আটককৃত সাইফুল ইসলাম (২০) একই গ্রামের শান মিয়ার ছেলে।

পুলিশ ও চালক ভূলুর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে অটো চালক ভূলুর পূর্ব পরিচিত সাইফুল ইসলাম তার সঙ্গীয় আরো দুই বন্ধু সদরের আলীরচর যাওয়ার কথা বলে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। পরে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক সাইফুল ও তার সঙ্গীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে সাইফুল তার হাতে থাকা ছুরি দিয়ে ভুলুর গলায় ও হাতে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তিনজনের মধ্যে সাইফুল কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তারা আশঙ্কাজনক অবস্থায় ভূলুকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছি। সে অটো চালক ভুলুকে ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করতে গিয়ে নিজেও আহত হয়েছে। তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

রাজশাহীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

0

আসন্ন ইদুল ফিতরের শেষ সময়ে জমেছে ইদের কেনাকাটা। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে বেচাবিক্রি। প্রিয়জনদের ইদ আনন্দ পরিপূর্ণ করতে সাধ্যের মধ্যেই কেনাকাটা করতে এ দোকান থেকে ওই দোকানে ঘুরছেন ক্রেতারা।

শেষ সময়ে এসে মার্কেটগুলোতে প্রচুর ভিড় বেড়েছে। অথচ স্বাস্থ্যবিধি নিয়ে ভ্রুক্ষেপ নেই কারো। মার্কেট কমিটির কোনো উদ্যোগ কিংবা প্রশাসনিক তৎপরতা কোনোটিই দেখা মিলছে না।

এবারের ইদ কেনাকাটায় নগরীর ফুটপাতের দোকানগুলোতে অন্যান্য সময়ের চেয়ে বেশি ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। তবে অন্যান্য সময়ের চেয়ে সেখানেও দাম বেশি হাকছেন ব্যবসায়ীরা।

এবারও ফুটপাতসহ নগরীর মার্কেটগুলোতে রয়েছে বাহারি পোশাকের সমাহার। তবে অনেক দোকানেই তুলনামূলক নতুন কালেকশন কম।

ক্রেতারা বলছেন, লকডাউনের অজুহাতে দোকানিরা পণ্যের দাম বেশি হাকছেন। বেশি নিচ্ছেনও। অন্যান্য সময়ের চেয়ে প্রায় প্রতিটি পণ্যে ৫০- ১০০ টাকা বেশি নেয়া হচ্ছে। অনেকেই দাম দরে না পোষালে ফুটপাতের দোকানগুলোতে যাচ্ছেন।

অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, করোনার মধ্যে সাধারণ মানুষের আয় কমেছে। অধিকাংশ ক্রেতাই পণ্যের দাম কম বলছেন। অনেকে কেনা দামও বলছেন না। অথচ তাদের অন্য আরো খরচ আছে। তবে আশার কথা হলো গতকয়েক দিন থেকে তাদের বেচাকেনা বেড়েছে। ইদের আগ পর্যন্ত এভাবে বিক্রি হলে তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে আগের মতোই তৎপরতা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে তারা সক্রিয় আছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

হিলিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৩ হাজার পরিবার

0

হিলির হাকিমপুর পৌরসভায় সোমবার সকাল ১০ টার দিকে গরীব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার বিতরনের উদ্বোধন করেন পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

এসময় ৩০৮১ জনকে ভিজিএফ কর্মসূচীর আওয়তায় ৪শত ৫০ টাকা এবং প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ হিসেবে ৩০০ পরিবারকে ৫শত টাকা করে প্রদান করা হয়।

মেয়র বলেন, করোনাকালীন সময়, লকডাউন, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে গরীব, অসহায় এবং দুস্থ মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর এই আয়োজন। আমাদের পৌরসভার পক্ষ থেকে ৯টি ওর্য়াডে সাড়ে ৩ হাজার পরিবারকে এ অর্থ প্রদান করা হয়। এসময় পৌরসভার কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এনএইচ২৪/জেএস/২০২১

মারা গেছেন রাজশাহী জেলা আ`লীগের সভাপতি মেরাজ মোল্লা

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (৩ মে) জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রাজশাহী থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

সারাবিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৩৩ লাখ

সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ কোটি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (১০ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯২৯ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

মুরাদনগরে মা দিবসে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0

এস কে মোঃ আশিক মিয়া, মুরাদনগর

বিশ্ব মা দিবসে কুমিল্লার মুরাদনগরে গরীব, অসহায় ও দুঃস্থ মায়েদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ০১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে মা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।

এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, ক্রেডিড সুপারভাইজার কামরুল ইসলাম ভূইয়া প্রমুখ।

এনএইচ২৪/জেএস/২০২১