Sunday, June 14, 2026
Home Blog Page 156

কক্সবাজারের মাঝিরঘাট এলাকায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে শনিবার (৮ মে) রাত ১২টার দিকে অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, সোহেল, ইলিয়াস ও ছৈয়দ হোসেন রানা। রোববার (৯ মে) দুপুরে কক্সবাজার সদর থানায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টায় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। পুলিশ মাঝিরঘাট এলাকায় গিয়ে সোর্সের দেখানো স্পট ঘিরে ফেলে ৩জনকে গ্রেপ্তার করে।

এনএইচ২৪/জেএস/২০২১

বগুড়ায় রফিক খাঁন নিউ মার্কেটের ববি টেইলার্স অগ্নিকাণ্ড

বগুড়ায় রফিক খাঁন নিউ মার্কেটের ববি টেইলার্স নামের এক ব্যবসায় প্রতিষ্ঠানে শনিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা যায়, রাতে ববি টেইলার্স থেকে ধোঁয়া বের হতে দেখে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ববি টেইলার্সের মালিক বাবলু মিয়া বলেন, ‘অনেক বড় ক্ষতি হয়ে গেল ঈদকে সামনে রেখে নতুন-পুরান সব পোশাক পুড়ে গেছে। এছাড়া নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ মোট ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

বগুড়ায় করোনায় নতুন করে আরও ২ জনের মৃত্যু

মহামারি করোনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন আক্রান্ত হয়েছেন।

রোববার (৯ মে) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৮ মে) শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসের সাতটি নমুনায় একজনের করোনা পজিটিভ এসেছে।

এনএইচ২৪/জেএস/২০২১

ট্রলি বোঝায় খাদ্য অধিদফতরের সীলমোহরকৃত ৪০০ বস্তা গম জব্দ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভা এলাকা থেকে শনিবার (৮ মে) রাত ৯ টার দিকে খাদ্য অধিদফতরের সীলমোহরকৃত ৪০০ বস্তা গম জব্দ করেছে পুলিশ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরসভার ৮নং ওয়ার্ড রসুলপুর দিঘিপাড়া আতাউর রহমান আতার বাড়ি সামনে থেকে চারটি ট্রলিতে বোঝায়কৃত অবস্থায় গমগুলো জব্দ করা হয়।

টিআর প্রকল্পের এসব গম রাতের আধারে গুদাম থেকে বের করে গোপনে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো। ওই কাউন্সিলরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এনএইচ২৪/জেএস/২০২১

দেশ থেকে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লা ইপিজেডের সিন চ্যং সুজ বিডি লিমিটেড কোম্পানির মানবসস্পদ কর্মকর্তা বাশার হত্যা মামলায় শাহরিয়ার রহমান জিহাদ নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৯ মে) ভোরে ভারতীয় সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (এসআই) শাহিন কাদির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার সমেয় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে যে কয়জন অংশ নিয়েছে তাদের মধ্যে জিহাদ অন্যতম। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

আবারও একসাথে জুটি বেঁধে শুটিংয়ে ফিরলেন অপূর্ব-তিশা

0

টানা ১৩ বছর পর ৬ মে দুপুরে উত্তরার একটি শুটিং বাড়িতে এক হলেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা।

অপূর্ব ও তিশাকে নিয়ে ‘রক রবীন্দ্র’ নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করছেন মহিদুল মহিম। শুটিং চলছে খুব নীরবে আর নিরাপদ আয়োজনে। হয়েছে ইউনিটের সবার কোভিড টেস্ট। মানা হয়েছে স্বাস্থ্যবিধি।

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘করোনাকালীন অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরও দর্শকদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটুকু দর্শকদের ওপর।’

‘রক রবীন্দ্র’তে আরও অভিনয় করছেন ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনার সংক্রমণ রোধে নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ

মহামারি করোনার সংক্রমণ রোধে নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (৯ মে) বেবিচক পরিচালক (ফ্লাইট স্ট্যান্ডার্ড রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলো থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনার মধ্যেই মুক্তি পাবে ডিপজলের সিনেমা

0

এ মহামারি করোনার মধ্যে সিনেমা মুক্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। তবে চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত মনোয়ার হোসেন ডিপজল তার সিনেমা মুক্তি দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ সিনেমাটি ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে বেশকিছু সিনেমা হল চূড়ান্ত বুকিং করেছে। অন্য প্রযোজকরা যদি তাদের সিনেমা মুক্তি না দেয়, তবে সৌভাগ্যই হবে এবারের ঈদের একমাত্র সিনেমা।

ডিপজল বলেন, ‘করোনার মতো প্রতিকূলতার মধ্যেই ঈদে দর্শকদের বিনোদন দেয়ার জন্য সিনেমাটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না।‘করোনার এই দুঃসময়েও যাতে স্বাস্থ্যবিধি মেনে দর্শক সিনেমা দেখতে পারেন, এজন্য এ সময়ে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। রিস্ক না নিলে সফল হওয়া যায় না। আমি রিস্ক নিয়েই সিনেমাটি মুক্তি দিচ্ছি। এতে অন্য নির্মাতারাও সিনেমা মুক্তি দিতে আগ্রহী হবে। দর্শকও হলমুখী হবেন।’

এনএইচ২৪/জেএস/২০২১

ভারতে একদিনে আরও ৪০৯২ জনের মৃত্যু

মহামারি করোনায় ভারতে এক দিনে আবারও ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখের বেশি।

রোববার (৯ মে) সকালে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন।এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

আফগানিস্তানের কাবুলে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, অন্তত ৫২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে আহতদের অধিকাংশই শিক্ষার্থী।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে বা এর লক্ষ্যবস্তু কারা ছিল সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
কোনো গোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এনএইচ২৪/জেএস/২০২১