Sunday, June 14, 2026
Home Blog Page 157

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ ফেরি চলাচল

মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে সরকার। কিন্তু দিনের বেলায় অ‌্যাম্বুলেন্স পারাপারে দুটি ফেরি পন্টুনে নোঙ্গর করে রাখা হয়েছে।

রোববার (৯ মে) বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান নৌরুটে বন্ধ ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে অ‌্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন পারাপারে ফেরি রয়েছে। জরুরি পণ্যবাহী ট্রাকগুলো সন্ধ্যার পর পার করা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

দ্বিতীয় দফায়ও করোনা নেগেটিভ সাকিব আল হাসান

আইপিএল স্থগিত হওয়ার পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর কোয়ারেন্টাইনে থাকা সাকিবের ১ম করোনা পরীক্ষার পর ২য় দফায়ও নেগেটিভ এসেছে।

সাকিবের পরীক্ষার ফল গতকাল শনিবার পাওয়া যায়। এদিনই তার দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়। রোববার তার ফল নেগেটিভ আসে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাকিব আল হাসানের টানা দুই পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। গতকাল প্রথম টেস্টের ফল পাওয়ার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। সেটার ফল আজ নেগেটিভ আসে।’

এদিকে স্ত্রীসহ মোস্তাফিজেরও প্রথম দফায় করোনা নেগেটিভ আসে। আজ তার দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে। ৬ মে ভারত থেকে ফিরে সাকিব ও মোস্তাফিজ নিজেদের ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। সাকিব ফোর সিজন্স হোটেলে এবং মোস্তাফিজ হোটেল সোনারগাঁওয়ে আছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

নিউইয়র্কে দুইগ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে স্থানীয় সময় শনিবার (৮ মে) দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে শিশুসহ ৩ জন। খবর- সিএনএন।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে ৫-৬ জন। তাদের সবার হাতেই ছিল বন্দুক। সংঘর্ষের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন ৪ বছরের শিশু ও অপর ২জন নারী। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। তবে আহতরা কেউ ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়।

এনএইচ২৪/জেএস/২০২১

সারাবিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৩৩ লাখ ছুঁই ছুঁই

সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যু হার বাড়ছে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (৯ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৬ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ৯৬ হাজার ৮৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৮২৬ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এনএইচ২৪/জেএস/২০২১

২৭ দিন পর করোনা মুক্ত হলেন খালেদা জিয়া

র্দীঘ ২৭ দিন পর মহামারি করোনামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১১ এপ্রিল তার করোনা শনাক্ত হয়।

খালেদা জিয়ার জন‌্য গঠিত মেডিক‌্যাল বোর্ডের সদস‌্য ডা. এফ এম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, তিন বার খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। এবার তার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, মেডিক‌্যাল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে যে চিকিৎসা দিয়েছিল সেটি এখনও অব্যাহত আছে। বিএনপি চেয়ারপারসনের বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার ও তার বাসভবনের ৮ জন স্টাফের করোনা শনাক্ত হয়। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এনএইচ২৪/জেএস/২০২১

কোয়ারেন্টাইন কমছে ভারত থেকে দেশে ফেরা সাকিব-মোস্তাফিজের

0

ভারত মহামারী করোনাতে বিপর্যস্ত। এরই মধ্যে ভারত থেকে আইপিএল খেলে দেশে ফেরেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

দেশে ফেরার পর তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিন্তু দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের প্রেক্ষিতে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে মন্ত্রণালয়।

জানা গেছে, ১৪ দিনের কোয়ারেন্টাইন নয়, দুইবার কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে তাদের কোয়ারেন্টাইনে ছাড় দেবে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তবে ঈদের আগে সাকিব ও মোস্তাফিজের অনুশীলনের সুযোগ থাকছে না। ১৭ মে থেকে জাতীয় দল পুরোদমে অনুশীলন করবে। সেদিন থেকেই মাঠে দেখা যাবে তাদের।

এনএইচ২৪/জেএস/২০২১

জৈব সুরক্ষা বলয়ে কোনো ছাড় দেবে বিসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালিন আয়োজকরা যে ভুল করেছিল সে ভুল করবে না বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জৈব সুরক্ষা বলয়ে কোনো ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ বছর খেলোয়াড়, কর্মকর্তা ও মাঠকর্মীরা করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথে লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে বাধ্য হয় আয়োজকরা।

জানা গেছে, এবার জৈব সুরক্ষা বলয়ে হোটেল কর্মকর্তা ও গ্রাউন্ডসম্যানদের রাখেনি ভারত। তারা আইসোলেশনে না থাকায় সহজেই হোটেলের বাইরে গিয়েছেন, ভেতরে এসেছেন। আবার মাঠকর্মীরা প্রয়োজনে-অপ্রয়োজনে বাইরে চলাফেরা করেছেন। ধারণা করা হচ্ছে, করোনা আক্রান্তের বড় সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে।

তবে এসব দিকে সতর্ক থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা শুনেছি, ভারতে এবার হোটেল কর্মকর্তা ও গ্রাউন্সম্যানরা আইসোলেশনে ছিলেন না।

আবার দুই-তিনটি শহরে ম্যাচগুলো আয়োজন হয়েছে। বিমানবন্দর আরেকটি জায়গা যেখানে চলাফেরা করার প্রয়োজন হয়েছে। তারা বিশেষ বিমানে আসা-যাওয়া করলেও চলাফেরার জায়গা উন্মুক্ত। কোভিড সংক্রমণের জন্য এসব জায়গায় বেশ ঝুঁকিপূর্ণ।

প্রসঙ্গত, আগামী ২৩. ২৫ ও ২৮ মে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। তিনটি ওয়ানডে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অংশ। প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট।

শিল্পা শেঠি ছাড়া করোনায় আক্রান্ত তার পুরো পরিবার

0

মহামারি করোনার দ্বিতীয় দফায় ভারতে প্রকট আকার ধারণ করেছে। এতে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। এরই ধারাবাহিকতায় এবার করোনাভাইরাস হানা দিয়েছে বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির পরিবারে।

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে শিল্পা লিখেছেন, ‘গত ১০ দিন ধরে পরিবারের সবাই এক কঠিন পরিস্থিতি পার করছি। আমার শ্বশুর-শাশুড়ি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এরপর শিল্পার মেয়ে শামিশা, ছেলে ভিয়ান, স্বামী রাজ কুন্দ্রা ও আমার মা কোভিড পজিটিভ হয়েছেন।

তারা আইসোলেশনে আছে ও চিকিৎসকের নির্দেশ ও সকল নিয়ম মেনে চলছে। বাড়ির দু’জন কর্মীও করোনায় আক্রান্ত। তবে সৃষ্টিকর্তার দয়ায় সবাই সুস্থ হওয়ার পথে।’

তিনি আরও লিখেছেন, ‘আমার টেস্টের ফল নেগেটিভ এসেছে। সকল নিয়ম কানুন মেনে চলা হচ্ছে। দ্রুত সাড়া ও সাহায্যের জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে (বিএমসি) ধন্যবাদ।

এনএইচ২৪/জেএস/২০২১

রোজা রেখেই কঠোর অনুশীলন চালিয়ে নিচ্ছেন সাইফউদ্দিন

0

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ২০ সদস্যের স্কোয়াডের ঘোষণার পরদিন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন দেশে থাকা ক্রিকেটাররা। শুক্রবার থেকে শুরু হয়েছে দলগত অনুশীলন। যেখানে শ্রীলঙ্কা সফর থেকে আসা কেউ অনুশীলনে যোগ দেয়নি।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত ছাড়পত্র সাপেক্ষে শনিবার থেকে দুইদিন পুরো দল অনুশীলন করতে পারবে। আগামী ৯ মে (রোববার) পর্যন্ত চলবে এই দফার অনুশীলন। এরপর ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা।

শুক্রবার দুপুর ৩টা থেকে শুরু হয় প্রথম দিনের অনুশীলন। হালকা মেজাজের এই অনুশীলন চলেছে প্রায় দুই ঘণ্টা ধরে। মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম শেখ, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনরা রোজা রেখেই চালিয়ে নিচ্ছেন এই অনুশীলন। ঘরের মাঠে চেনা কন্ডিশন ও উইকেট হওয়ায় সিরিজ জিততে আত্মবিশ্বাসী সাইফউদ্দিন।

সাইফউদ্দিন এর ভাষ্যমতে, ‘নিউজিল্যান্ড সিরিজে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, হোয়াইটওয়াশড হয়েছি। তো এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু আমাদের শ্রীলঙ্কার সাথে খেলা, অবশ্যই আমরা চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য। আমরা রোজা রেখে অনেক পরিশ্রম করছি, যেহেতু সামনে খেলা আছে।’

‘ইনশাআল্লাহ্‌ আমরা আশাবাদী। যেহেতু টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে এসেছি, তাই এটা আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ। আমরা যাতে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারি এবং সুপার লিগের পয়েন্টের একটা ব্যাপার আছে। তাই চেষ্টা করব সেই পয়েন্টগুলা নেয়ার জন্য।’

বিডিএসএন/জেএস/২০২১

অভাবগ্রস্তদের এন৯৫ মাস্ক কিনে দিতে চান স্পিনার অশ্বিন

0

পরিবারের সদস্যরা মহামারি করোনায় আক্রান্ত হওয়ার পর ভারতের আইপিএল থেকে সরে দাঁড়ান দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

করোনার এই দ্বিতীয় ঢেউয়ের সময় অভাবগ্রস্তদের এন৯৫ মাস্ক কিনে দিতে চান এই ভারতীয় স্পিনার। অশ্বিন টুইট করে তার ভক্তদের দুটি মাস্ক পরার আহ্বান জানান। কাপড়ের মাস্ক এড়িয়ে চলতে বলেন।

তার এই পোস্টের সূত্র ধরে এক টুইটার ইউজার জানান, এন৯৫ মাস্ক দেশের অনেকের কেনার সামর্থ্য নেই। তখন অশ্বিন অভাবগ্রস্তদের জন্য এটা কিনে দেওয়ার পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

অশ্বিন লিখেছেন, ‘এন৯৫ মাস্ক ধোয়া যায় এবং পুনরায় ব্যবহার করা যায়। যাদের এটা কেনার সামর্থ্য নেই আমি তাদের এটা কিনে দিতে পারলে খুব খুশি হতাম। দয়া করে জানান কীভাবে এটা আমি সরবরাহ করতে পারি।

এনএইচ২৪/জেএস/২০২১