Sunday, June 14, 2026
Home Blog Page 158

অনুশীলনে যোগ দেননি তামিমরা

0

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুক্রবার বিকেলে অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে কেউ অনুশীলনে যোগ দেয়নি।

লঙ্কানদের সঙ্গে তিন ওয়ানডের জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই সময় এই দলের ৯ জন শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছিলেন্। গত ৪ মে ফেরেন তারা।

তারপর হোম কোয়ারেন্টাইনে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাশ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ।

১৪ দিনের কোয়ারেন্টাইন করার কথা থাকলেও তা শিথিল করা হয়েছে। তাই তিন দিন পরই মানে শুক্রবার থেকে অনুশীলন করতে পারবেন, এমনটাই জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু তাদের কাউকে মাঠে দেখা যায়নি।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোহলি-আনুশকা

0

মহামারি করোনার সংক্রমণ রোধে সবার সহায়তা চেয়ে পরিস্থিতি মোকাবিলায় যোগ দিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

করোনায় সংকটের মুখে পড়া চিকিৎসা ব্যবস্থায় সহায়তা করতে ফান্ড উত্তোলনের পদক্ষেপ হাতে নিয়েছেন তারা। এই রিলিফে ৭ কোটি রুপি সংগ্রহের লক্ষ্য তাদের। এরই মধ্যে ফান্ডে দুজনে ২ কোটি রুপি দিয়েছেন।

আনুশকা একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন যেখানে তিনি ও কোহলি কোভিড রিলিফের কাজে সবার সমর্থন চেয়েছেন।

টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের দেশ কোভিডের ২য় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে। আমাদের স্বাস্থ্যসেবা একেবারে কঠিন চ্যালেঞ্জের মুখে, দেশের মানুষের এই ভোগান্তি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাই কেটোকে সঙ্গে নিয়ে কোভিড রিলিফে ফান্ড উত্তোলনে বিরাট ও আমি একটি ক্যাম্পেইন শুরু করলাম।

আনুশকা ও কোহলি ভিডিও বার্তায় বলেছেন, ‘ভারত খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা মহামারির সঙ্গে লড়ছি। আমরা সেসব মানুষদের প্রতি কৃতজ্ঞ যারা দিন রাত লড়াই করছেন। তাদের নিবেদন অবিশ্বাস্য। কিন্তু তাদের আমাদের সমর্থন প্রয়োজন এবং তাদের সঙ্গে দাঁড়াতে হবে।’

এনএইচ২৪/জেএস/২০২১

ভারতের পর এবার বিপর্যয়ের মুখে নেপাল

মহামারি করোনাভাইরাসে এবার ভারতের পর বিপর্যয়ের মুখে প্রতিবেশী দেশ নেপাল। সংকট মোকাবিলায় চলতি সপ্তাহে দেশটির সরকার আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে।

গত ২৪ ঘণ্টায় নেপালে নতুন করে ৮ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৫৪ জন। বুধবারও মৃতের সংখ্যা ৫০ এর বেশি ছিল।

রাজধানী কাঠমান্ডুসহ দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে সংক্রমণের মাত্রা অনেক বেড়েছে। এই এলাকাগুলোতে সংক্রমণের হার ৪৭ শতাংশ। এই পরিস্থিতিতে দেশটিতে একদিকে দেখা দিয়েছে টিকার সংকট অন্যদিকে হাসপাতালগুলো রোগীর চাপ বেড়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার ১৪ দিনের কোয়ারেন্টাইনে সাকিব-মোস্তাফিজ

0

আইপিএল স্থগিত হওয়ায় ফওল নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে দেশে ফেরেন একটি চার্টার্ড ফ্লাইটে।

দেশে আসার পর সরকারের সিদ্ধান্তনুযায়ী তাদের দুজনকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দর থেকেই সাকিব চলে যান গুলশানের ফোর পয়েন্টস শেরাটনে ও মোস্তাফিজ যান সোনারগাঁওতে।

তবে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোয়ারেন্টাইনের দিন কমানোর জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাতে সাড়া দেয়নি দেশের স্বাস্থ্য অধিদপ্তর।

এনএইচ২৪/জেএস/২০২১

সাকিবকে আবেগী বিদায় দিল কলকাতা নাইট রাইডার্স

দীর্ঘ সাত বছর কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু মহামারি করোনার কারণে এবার টুর্নামেন্টের মাঝপথেই বিদায় দিতে হলো তাকে।

এবারের আইপিএলে কেকেআরের হয়ে প্রথম ৩টি ম্যাচে খেলেন সাকিব। বল হাতে খারাপ করেননি। কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থতায় একাদশে জায়গা হারিয়ে ফেলেছিলেন তিনি। পরের চার ম্যাচে সাকিবের বদলে ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিনকে একাদশে খেলায় কেকেআর। নারিন ব্যাট হাতে দেন আরও বড় ব্যর্থতার পরিচয়। চার ম্যাচে দুই শূন্যসহ করেন মাত্র ১০ রান।

সাকিবের তাই একাদশে ফিরে আসাটা অনুমিতই ছিল। এমন সময়ে হঠাৎ বন্ধ হয়ে যায় আইপিএল। ঘরের ছেলেকে তাই বিদায় বলতেই হলো ফ্র্যাঞ্চাইজিটিকে।

বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় পা রেখেছেন সাকিব। সঙ্গে এসেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতানো তার জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজুর রহমানও।

প্রসঙ্গত, করোনার বাধায় মঙ্গলবার স্থগিতই হয়ে গেছে আইপিএলের এবারের আসর। ২৯টি ম্যাচ খেলা হয়েছে, বাকি আরও ৩১টি।

এনএইচ২৪/জেএস/২০২১

চুনারুঘাটে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর হামলা চালিয়ে শিপন মিয়া নামের মাদক মামলার এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চিমটিবিলখাস গ্রামের বাসিন্দা মামদ আলী, ইমান আলী, রেজিয়া খাতুন, জেসমিন আক্তার, হেনা আক্তার, রফিকুল ইসলাম ও নাজমা আক্তার।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বৃহস্পতিবার (৬ মে) এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেলে উপজেলার চিমটিবিলখাস নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানার এসআই আশিকুর রহমান বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। সন্ধ্যায় তাদেরকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বন্দুকযুদ্ধে নিহত ২৫

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বন্দুকযুদ্ধে অন্তত অন্তত এক পুলিশ কর্মকর্তাসহ ২৫ জন নিহত হয়েছে। খবর বিবিসি।

বিবিসির তথ্যমতে, নগরীর জাকারিজিনহো এলাকার একটি বস্তিতে পুলিশের অভিযান চলাকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। যে দলটির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল সেটি মাদকপাচার, ছিনতাই, হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত।

জানা গেছে, ব্রাজিলের এ রাজ্যের একটি বিশাল অঞ্চল অপরাধী চক্রের নিয়ন্ত্রণে।

এনএইচ২৪/জেএস/২০২১

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় মটরসাইকেল চালকের করুন মৃত্যু

0

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় এক মটর সাইকেল চালক মিজান রহমান মিনু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

জানা যায়, বুধবার (৫মে) রাত ৮:১০ মিনিটে সদর উপজেলার ভুল্লি বোর্ড অফিস সংলগ্ন ‘তুষার‘ তেলের পাম্পের সামনে এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত, যুবক হলেন ঠাকুরগাঁও সদর উপজলার বডোবিস মাদারগঞ্জ গ্রামের এলাকার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে,পঞ্চগড় থেকে পাথর বোঝাই করা ১০ চাকা ট্রাকের সামনে দূত আসায় মটর সাইকেল আরোহিকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা জায়।তৎক্ষনাতৎ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে জায় ট্রাক। পরে লাসটি ঘটনাস্থল থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও হাইওয়ে পুলিশ এস আই মোঃ হাফিজ তিনি মুঠোফোনের মাধ্যমে জানান লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

ঠাকুরগাঁওয়ে ভিজিএফ ও ৪৫০ টাকা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়ন পরিষদের সুব্রত কুমার বর্মন চেয়ারম্যানের সভাপতিত্বে বুধবার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ভিজিএফ বিতরণ ও অসহায় দূস্থদের মাঝে ৪৫০ টাকা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

সে সময় আকচা ইউনিয়ন পরিষদের সচিব, ট্যাগ অফিসার, সমবায় অফিসার উপস্থিত ছিলেন।

জানা যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের মোট ৩২৪৯৫ টি পরিবার কে ভিজিএফ প্রদান করা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার করোনায় আক্রান্ত মাইক হাসি

0

এবার মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। চেন্নাইয়ের ক্যাম্পে ৪৫ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (৫ মে) এই খবর নিশ্চিত করেছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাইকেরও করোনা হয়েছে এবং এখনও তিনি দিল্লিতে। দেশে ফেরার জন্য ভারত ছাড়ার আগে তাকে কোয়ারেন্টাইন প্রটোকল সম্পন্ন করতে হবে।

জানা যায়, এর আগে বোলিং কোচ এল বালাজি ও ফ্র্যাঞ্চাইজির একজন সার্ভিস স্টাফ জৈব সুরক্ষা বলয়ে থাকাকালে আক্রান্ত হন।

এনএইচ২৪/জেএস/২০২১