Sunday, June 14, 2026
Home Blog Page 159

তিন ওয়ানডে খেলতে ১৪ দিনের বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা ক্রিকেট দল

0

আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ৩ টি ম্যাচ খেলতে আগামী ১৬ মে থেকে দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে শ্রীলঙ্কার ক্রিকেট দল।

বুধবার (৫ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সফরের চূড়ান্ত দিনক্ষণ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা দল। শুরু হবে ৩ দিনের কোয়ারেন্টাইন, যা শেষ হবে ১৮ মে। ১৯ ও ২০ মে বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ২ দিনের অনুশীলন করবে লঙ্কানরা। পরের দিন বিকেএসপিতে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

২৩ মে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নামার আগের দিনও অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। ২৫ ও ২৮ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। ২৯ মে দেশের উদ্দেশে রওনা হবে লঙ্কানরা।

এনএইচ২৪/জেএস/২০২১

আইপিএল বন্ধে ভিখারি হওয়ার পথে বিসিসিআই

ভারতে মহামারি করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ হয়েছে আইপিএল। একের পর এক ক্রিকেটার, স্টাফরা আক্রান্ত হচ্ছিলেন। বাধ্য হয়েই আইপিএল স্থগিত করার ঘোষণা দেয় আয়োজকরা।

টুর্নামেন্টে বাকি আছে আরও ৩১ ম্যাচ। আয়োজনে সময় তো লাগবেই। ভারতে এখন করোনার যে অবস্থা, সেই সময় কি পাবে আয়োজকরা? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি আশা ছাড়ছেন না। তিনি জানালেন, বছরের যেকোনো সময়ে বাকি ম্যাচগুলো আয়োজন করার চেষ্টা করবেন তারা।

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য অবশেষে আইপিএল মাঝ পথে থামিয়ে দিতে হলো। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেয়া হলো না।

প্রসঙ্গত, স্থগিত হওয়ার আগে এখন পর্যন্ত আইপিএলের ২৯টি ম্যাচ মাঠে গড়িয়েছে। গ্রুপপর্বের ২৭ ও পরে প্লে-অফের ৪টি মিলিয়ে মোট ৩১টি ম্যাচ বাকি রয়েছে টুর্নামেন্টের।

এনএইচ২৪/জেএস/২০২১

সুস্থ হয়ে বাসায় ফিরলেন চিত্রনায় আলমগীর

0

১৭ দিন চিকিৎসা শেষে মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন চিত্রনায়ক আলমগীর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেশবরেণ্য এই অভিনয়শিল্পী।

আলমগীর জানান, হাসপাতালে ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া আরো কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখভাল করেছেন।

তিনি আরও বলেন, ‘আজ সকালে চিকিৎসক এসে জানালেন, আপনি পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারবেন। বাসায় গিয়ে আমাকে প্রথম কয়েক দিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে।

প্রসঙ্গত, ১৮ এপ্রিল জানতে পারেন আলমগীর করোনায় আক্রান্ত। ওই দিন বিকেলেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনা আক্রান্ত দীপিকা

0

এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। খবর টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি তার কোভিড-১৯ টেস্ট করা হলে তা পজিটিভ এসেছে।

জানা গেছে, এর আগে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন এই অভিনেত্রীর বাবা সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন, মা উজালা ও বোন আনিশা পাড়ুকোন।

বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি দীপিকার বাবা। তবে তার মা ও বোন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, বর্তমানে দীপিকাও বেঙ্গালুরুতে তার পরিবারের সঙ্গে আছেন।

প্রসঙ্গত, গত মাসে স্বামী রণবীর সিংকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দীপিকা।

এনএইচ২৪/জেএস/২০২১

আইপিএল হতে পারে সেপ্টেম্বরে!

মহামারি করোনাভাইরাসে গত দুই দিনে আইপিএলের চার ফ্র্যাঞ্চাইজির ৪ খেলোয়াড়সহ সাতজন আক্রান্ত হয়েছেন।

এই পরিস্থিতি সামাল দিতে প্রথম পদক্ষেপ হিসেবে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

স্থগিত হওয়া আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আবার কবে হবে তা ভাবার চূড়ান্ত করার সুযোগ নেই। তবে সেপ্টেম্বরের দিকে গড়াতে পারে স্থগিত হওয়া এই প্রতিযোগিতা।

এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা তথ্যমতে, বাকি ৩১ ম্যাচ সেপ্টেম্বরে আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। ওই সময় ইংল্যান্ড-ভারত সিরিজ শেষ হবে এবং বিদেশি খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত থাকবেন। এখন এটাই ভাবা হচ্ছে।

এনএইচ২৪/জেএস/২০২১

অবশেষে বিদায়ঘণ্টা বাজছে ডমিঙ্গোর!

শ্রীলঙ্কা সফর শেষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেটে বিদায়ঘণ্টা বাজছে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

ডমিঙ্গোর সমালোচনা ক্রিকেটাঙ্গনে ‘ওপেন সিক্রেট’। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও সন্তুষ্ট নন কোচের পারফরম্যান্সে।

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষে কোচের পারফরম্যান্স মূল্যায়ন করে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে বিসিবি।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা কোচদের মূল্যায়ন করবো ওয়ানডে সিরিজের পর। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও এরপরই চূড়ান্ত করবো। এজন্য এ সিরিজটি খুব গুরুত্বপূর্ণ সবার জন্যই।

তিন ওয়ানডে খেলতে ১৬ মে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। মিরপুরে তিন ওয়ানডে হতে পারে ২৩, ২৫ ও ২৭ মে।

এনএইচ২৪/জেএস/২০২১

অবশেষে বার্য়ানের সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি টানছেন মার্তিনেজ

বায়ার্ন মিউনিখের সঙ্গে র্দীঘ নয় বছরের সম্পর্কের ইতি টানছেন ইউরোপের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার মার্তিনেজ।

এই মৌসুম শেষে অ্যালিয়েঞ্জ এরেনায় আর থাকছেন না মার্তিনেজ এ বিষয়টি নিশ্চিত করেছেন বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

৩২ বছর বয়সী এই মিডফিল্ডার বরুশিয়া মনশেনগ্লাদবাখ, ফ্রেইবুর্গ ও ভলফসবুর্গের বিপক্ষে বুন্দেসলিগার শেষ ৩ টি ম্যাচে বায়ার্নের জার্সি পরবেন। তারপরই শেষ হবে ট্রফিখচিত একটি অধ্যায়।

স্প্যানিশ মিডফিল্ডার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘৯ বছর ধরে এফসি বায়ার্ন পরিবারের অংশ হতে পেরে আমি খুব গর্বিত ও আনন্দিত। এই সেরা ক্লাবকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের ভক্তদের- আপনারা মিউনিখকে আমার আরেকটি ঘর বানিয়েছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর।

টুর্নামেন্ট শুরুর নতুন দিন তারিখ আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।

জনপ্রিয় ক্রিকেটভিত্তক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে। জানা গেছে, আজ দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

সিসিইউতে খালেদা জিয়া

মহামারি করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার (৪ মে) জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ তথ্য নিশ্চিত করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমরা সবাই নিশ্চয়ই উদ্বিগ্ন। এখনও উদ্বেগের মধ্যে আছেন দেশনেত্রীর শারীরিক অবস্থা কেমন তা নিয়ে। আপনারা সবাই শুনেছেন যে, গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে নেয়া হয়েছে। এখনও তিনি সিসিইউতে আছেন। অক্সিজেন দেয়া হচ্ছে। এখন তিনি স্থিতিশীল আছেন।

তিনি আরও বলেন, ‘আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইছি, সমস্ত দল নয়, সমগ্র জাতি আজকে প্রার্থনা করছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

জন্মনিবন্ধন জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে ১২ সহস্রাধিক শিক্ষার্থী

0

এস কে আশিক, বাংগরা, মুরাদনগর, কুমিল্লা

কুমিল্লা মুরাদনগর উপজেলায় জন্মনিবন্ধন জটিলতায় ২০৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ হাজার ১৩৮ জন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হতে যাচ্ছে। ফলে এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মো.আবু তাহের জানান, উপজেলার ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি এবতেদায়ি মাদ্রাসার মধ্যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের আওতায় রয়েছে ৫৪ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ১২ হাজার ১৩৮ জন শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রম থেকে বাতিল হচ্ছে। বাতিল হওয়ার কারণ হিসেবে তিনি জানান শিক্ষার্থীদের ভর্তিতে জন্মসনদ বাধ্যতামূলক করায় বিপাকে পড়তে হয়েছে অভিভাবকদের।

উপজেলায় সার্ভার জটিলতায় জন্মসনদ প্রদান কার্যক্রম ব্যাহত হওয়ায়, ইউনিয়ন তথ্য কেন্দ্রে বাবা-মার জন্মসনদ না থাকায় এবং ছাত্রের জন্ম নিবন্ধন সঠিক সময়ে না করায় প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর উপবৃত্তি কার্যক্রম আটকে আছে বলে জানা গেছে।

উক্ত বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিয়া আক্তার জানান, উপবৃত্তি থেকে কতজন শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে তার সঠিক তথ্য এ মুহূর্তে আমার হাতে নেই। তালিকাটি অফিসে আছে লকডাউনের কারণে সঠিক তথ্য দিতে পারছি না?

তিনি বলেন শুধু জন্মসনদের কারণেই যে শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে তেমন না? আরো অনেক কারণেও উপবৃত্তি পাওয়া থেকে বাতিল হচ্ছে। তবে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের কাজ এখনো চলছে। যারা জন্ম সনদ দিতে পারেনি তারা জন্মসনদ জমা দিতে পারলে উপবৃত্তি পাওয়ার তালিকায় আসবে।

এনএইচ২৪/জেএস/২০২১