Sunday, June 14, 2026
Home Blog Page 160

ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালে অক্সিজেনের পাইপ চুরির ঘটনায় আটক ১

0

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালে অক্সিজেনের পাইপ চুরির প্রাক্কালে বকুল চন্দ্র দাস কে হাসপাতালের সিনিয়র স্টাফ ধরে ফেলেন পরে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কে জানান।

সে সময় আবাসিক মেডিকেল অফিসার সদর উপজেলা নির্বাহী অফিসার কে জানালে তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন চোরকে জিজ্ঞেস করলে তিনি তার অপরাধ স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার শান্তি নগর নিবাসী সুকুমার দাসের ছেলে বকুল চন্দ্র দাস(২৫) শুক্রবার সকালে সদর হাসপাতালে অক্সিজেনের পাইপ চুরির ঘটনায় ধরা পড়লে মাদক কিনার জন্য চুরি করেন বলে অপরাধ স্বীকার করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

ঠাকুরগাঁওয়ে আহাদ পরিবহন কে জরিমানা

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

কোভিড-১৯ প্রসঙ্গে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আহাদ পরিবহন দিনাজপুর পুর থেকে আসার প্রাক্কালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের খোচাবাড়ী এলাকায় পুলিশ ফোর্স আটক করে।

পড়ে পুরাতন কৃষি শ্রমিক পরিবহনের কাগজ দেখিয়ে দিনাজপুর হতে যাত্রী নিয়ে আসায় পুলিশ আহাদ পরিবহন কে আটক ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার কে খবর দিলে তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত হন।

সে সময় আহাদ পরিবহন পরিবহনের ড্রাইভার দিনাজপুরের বিরামপুর নিবাসী মোঃশাহাজালাল (৪৪)কে জিজ্ঞেস করলে তিনি তার অপরাধ স্বীকার করলে গণপরিবহন চলাচল ও সরকারি আদেশ অমান্য করার দায়ে তাকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ৫ হাজার টাকা জরিমানা করেন

এনএইচ২৪/জেএস/২০২১

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের অপরাধে ১ জনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা নির্বাহী অফিসারের করোনার ২য় ঢেউ মোকাবিলা করতে ও মনিটরিং করার সময় মাস্ক না পড়ায় ২ ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।

এছাড়াও সত্যপীর বাজার কলোনী নিবাসী আব্দুল মোতালেবের ছেলে গোলাম মোস্তফা (২৫)মাদক দ্রব্য সেবনের প্রাক্কালে হাতে নাতে ধরা পড়েন।

সে সময় ঠাকুগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন মাদক সেবীকে জিজ্ঞেস করলে তিনি তার অপরাধ স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম ১ মাসের কারাদণ্ড প্রদান

এনএইচ২৪/জেএস/২০২১

ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ী হাটের ইজরাদারকে জরিমানা

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ী হাটে শনিবার করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই পেতে হাট বাজার ও গরু চালা নিষিদ্ধ সত্বেও গরুর বাজার চলমান রাখায় খোচাবাড়ী হাটের ইজারাদার কে ২০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খোচাবাড়ী হাট বন্ধে রাখার নিষেধ করা হলে ও আইন অমান্য করে হাট পরিচালনা করেন অত্র ইজারাদার।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন হাট চলছে খবর পেয়ে খোচাবাড়ী এসে ইজারাদার কে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার ধোনিদের দলে করোনার হানা

মহামারি করোনাভাইরাস আতঙ্কে একের পর এক খেলোয়াড়-আম্পায়ররা সরে দাঁড়ানোর পর আইপিএলকে সবচেয়ে সুরক্ষিত দাবি করেছিল বিসিসিআই।

এত নিরাপত্তার পরও কলকাতা নাইট রাইডার্সের এরপর এবার প্রাণঘাতী করোনাভাইরাস ছোবল মেরেছে চেন্নাই সুপার কিংসের দলে।

দিল্লিতে অবস্থানরত চেন্নাইয়ে অবশ্য কোনও খেলোয়াড় আক্রান্ত হননি। তবে প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন, বোলিং কোচ এল বালাজি ও একজন বাস পরিচ্ছন্নতাকর্মীর করোনা পজিটিভ হয়েছে।

দলের অন্যদের নেগেটিভ এসেছে। গত রোববার (২ মে) সবশেষ পরীক্ষার পর এই অবস্থা জানা গেছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কলকাতার দুই খেলোয়াড় করোনা পজিটিভ

মহামারি করোনাভাইরাসের কারনে পেছাতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার সোমবারের ম্যাচটি।

সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আহেমদাবাদে খেলতে নামার কথা ছিল সাকিব আল হাসানদের।

তবে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার রুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ে করোনায় আক্রান্ত হওয়ায় পিছিয়েছে তাদের ম্যাচ।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

বরুণ সম্প্রতি বায়োবাবল ভেঙে তার কাঁধের স্ক্যান করিয়েছিলেন। এই দুজন ছাড়া বাকি সবার টেস্টে করোনা নেগেটিভ এসেছে।

পেছানো ম্যাচটি কবে শুরু হবে এখনো নিশ্চিত করেনি আইপিএল কর্তৃপক্ষ।

এনএইচ২৪/জেএস/২০২১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেরেরা

মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে নিলেন তিনি।

শ্রীলঙ্কার জার্সি গায়ে আর না দেখা গেলেও, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলে যাবে এ মারকুটে অলরাউন্ডার।

এখন অবসর নেয়ায় সমাপ্তি ঘটল পেরেরার ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের।

২০০৯ সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন তিনি। এরপর ২০১০ সালের মে মাসে টি-টোয়েন্টি এবং পরের বছর হয় টেস্ট অভিষেক।

অভিষেকের পর অবসরের আগ পর্যন্ত খেলেছেন ১৬৬টি ম্যাচ। এ সময় ব্যাট হাতে ২ হাজার ৩৩৮ রান করেন। সেঞ্চুরি ১টি ও হাফসেঞ্চুরি ১০টি। উইকেট নিয়েছেন ১৭৫টি। সর্বোচ্চ ৪৪ রান দিয়ে ৬ উইকেট।

দেশের হয়ে টি-টোয়েন্টর ৮৪টি ম্যাচে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার ঝুলিতে।

এনএইচ২৪/জেএস/২০২১

আবারও বাড়ল কঠোর লকডাউন

চলমান কঠোর লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় আন্তঃজেলা সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, সোমবার থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬০

সারাদেশে মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৬০ জন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জন।

নতুন শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৫২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।

শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৮৮

0

সারাদেশে মহামারি করোনাভাইরাসে মারা গেছেন আরও ৮৮ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৩৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনএইচ২৪/জেএস/২০২১