Sunday, June 14, 2026
Home Blog Page 161

ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

মহামারি করোনায় প্রতিনিয়তই বেড়ে চলছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

বুধবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ১ হাজার ১৮৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

ভারতীয় চিকিৎসকদের মতে, আগামী জুন মাস পর্যন্ত করোনার বড় রকমের ঝাপ্টা চলবে দেশে। পশ্চিমবঙ্গে আগামী জুন মাস পর্যন্ত করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে।

এনএইচ২৪/জেএস/২০২১

ভয়াবহ রূপ নিতে পারে করোনা: স্বাস্থ্যমন্ত্রী

0

আগের ভুল থেকে শিক্ষা না নিলে ভয়াবহ রূপ নিতে পারে করোনার তৃতীয় ঢেউ এমটাই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকায় মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখন সারা দেশে ৭ হাজার রোগী করোনা চিকিৎসা নিচ্ছেন। মানুষ স্বাস্থ্যবিধি মানতে চায়না। রোগী বাড়লে হাসপাতালে জায়গা থাকবে না। মানুষ চিকিৎসা পাবে না।

এনএইচ২৪/জেএস/২০২১

সেনাবাহিনীর ত্রাণ পেলো ১৫৭৬ রোহিঙ্গা পরিবার

0

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী উখিয়ার ক্যাম্প ৮ ইস্টে আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫৭৬ রোহিঙ্গা পরিবারকে ত্রাণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ত্রাণ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী।

সেনাবাহিনী জানায়, ২২ মার্চ বালুখালী ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১১ রোহিঙ্গা নিহত হয়। এছাড়াও পুড়ে যায় ১০ হাজার ঘরবাড়ি। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত উখিয়া, বালুখালী ও পালংখালীর দায়িত্বরত সেনাবাহিনী ত্রাণ, তাবু ও চিকিৎসা দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৫৭৬ রোহিঙ্গা পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি দেওয়া হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২৪

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেলাঙ্গড়ের শাহ আলম এ শ্রী-মুদা প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন।

আটককৃতদের মধ্যে ১৫ বাংলাদেশি, ভারতের ৩ জন, নেপালের ৩ জন, ইন্দোনেশিয়ান ২ ও মিয়ানমারের ১ জন রয়েছেন।

রোববার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে অভিযান। এসময় ৬৯ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ২৪ জনকে আটক দেখানো হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

বিশ্বে করোনায় মৃতের ছাড়াল ৩১ লাখ ৩৩ হাজার

সারাবিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলছে মহামারি করোনায় সংক্রমণ ও মৃত্যু। চলছে করোনার দ্বিতীয় ঢেউ।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৬২৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এনএইচ২৪/জেএস/২০২১

ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি

0

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর জেনারেল ওয়েই ফেঙ্গি।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে ওয়েই ফেঙ্গি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, বাংলাদেশ সরকার চাইলে যে কোনো মুহূর্তে টিকা পাঠিয়ে দেবে চীন। সে ক্ষেত্রে শুরুতে ৫ থেকে ৬ লাখের মতো ভ্যাকসিন উপহার হিসেবে বাংলাদেশকে দেবে বেইজিং।

ভ্যাকসিন ইস্যু ছাড়াও চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে।

সফর শেষে বিকেলেই চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।

এনএইচ২৪/জেএস/২০২১

একমাত্র জনমানুষের ইতিহাসই লেখা হয় সময়ের গায়ে

#IndiaNeedsOxygen

মাত্র দুই বছর আগে ২০১৮ সালে বিজেপি সরকার গুজরাটে পৃথিবীর সর্ববৃহৎ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটি বানানোর কাজ শেষ করে। মূর্তিটিকে মোদি সরকার থেকে বলা হয়, এটি নতুন ভারতের ইতিহাস ও জাতীয়তাবাদকে নির্মান করবে।

২ লক্ষ ৫০ হাজার ঘনফুট কংক্রিট, ৫ হাজার ৭০০ টন স্টিল এবং সাড়ে ১৮ হাজার ঘনফুট রডে তৈরি এই স্থাপনা তৈরিতে খরচ হয় ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার অথবা ২৯.২ বিলিয়ন ভারতীয় রুপি। জ্বি, এটাই পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি- নিউইয়র্কের স্ট্যাচু অফ লিবর্টি থেকে চার গুন উঁচু।

বাইরের পৃথিবী হয়তো জানে না, গত দুই বছর থেকেই ভারত ৬০০ ফুট উঁচু পৃথিবীর সবচেয়ে বড় মূর্তিটির মালিক।

কেরালাতেও সরকার চেয়েছিলো এরকম আরেকটি জাতীয়তাবাদী প্রজেক্ট। কিন্তু কেরালার বামপন্থী রাজ্য সরকার ২০২০ সালের শুরুতে নিজেদের রাজ্যে করোনা পরিস্থিতিতে অপ্রতুল অক্সিজেনের কথা চিন্তা করে মাত্র ৭৮ কোটি রুপি দিয়ে তিনটি অক্সিজেন প্ল্যান্ট নির্মান করে।

বড়জোড় ৬০ ফুট উঁচু এই তিনটি অক্সিজেন টাওয়ার এখন সমস্ত মূমুর্ষ ভারতের ফুসফুস হিসাবে কাজ করছে। এর উৎপাদিত এক একটি ঘনফুট অক্সিজেন আজকে আক্ষরিক অর্থেই রক্ষা করে যাচ্ছে এক একটি মহামূল্যবান মানব প্রান।

প্রতিদিন নিরলসভাবে ১৯৯ মেট্রিকটন বিষুদ্ধ অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে কেরালার এই প্লান্টটি। এই মূহুর্তে শুধু ভারতেই নয়, সমস্ত পৃথিবীর মাঝে সবচেয়ে মূল্যবান যে’কটি মানবসৃষ্ট স্থাপনা আছে কেরালার এই ছোট্ট ৬০ ফিটের অক্সিজেন প্ল্যান্টগুলি তার মাঝে অন্যতম।

প্রত্যেক দেশের প্রত্যেক সরকারের একটা রাজনৈতিক এজেন্ডা থাকবেই। কিন্তু সেই এজেন্ডা যদি হয় গনবিরোধী, উগ্র জাতীয়তাবাদে নিমজ্জিত তবে আজ হোক, কাল হোক উন্নয়নের অলীক ফানুস মাত্র কয়েকদিনেই ফুস করে নিভে যাবে।

পৃথিবীর সবচেয়ে বড় মূর্তিটি তৈরির সময়ও ভারতের জনগন ক্ষিপ্ত, দ্বিধা বিভক্ত ছিলো। ক্ষমতায় যারা ছিলেন তাদের মাঝে কোন সংশয় ছিলো না। তারা চেয়েছিলেন বিকট এবং জড় কংক্রিটের বস্তুপিন্ডের উপরে নিজেদের ইতিহাস লিখতে।

কিন্তু, ইতিহাস বলে, একমাত্র জনমানুষের ইতিহাসই সময়ের গায়ে লেখা হয়। ক্ষমতা এমন এক প্রহেলিকা যা যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে আমাদের সবচেয়ে বড় ভূলগুলো করার জন্য দায়ী।

আমাদের পাশের বন্ধু দেশের কোটি কোটি মানুষ আজ চরম আতংকের সাথে সময় পার করছে। বাংলাদেশের পরিস্থিতি এখন শংকাজনক অবস্থায়। তাই সবাইকে সর্তক থাকা অত্যন্ত জরুরি। সবাই নিরাপদে থাকুন, অন্ধকার ট্যানেলের শেষ মাথায় আলো আসবেই।

এনএইচ২৪/জেএস/২০২১

আইপিএলের খবর প্রচার করবে না ভারতের শীর্ষ গণমাধ্যম

0

মহামারি করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। তবে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিন সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

হাসপাতালে বেড খালি না থাকায় রোগীদের ভর্তি করাতে পারছেন না স্বজনরা। অক্সিজেন সংকটে পড়ে রাস্তাতেই দম ফেলে দিচ্ছেন করোনা রোগীরা। শ্মশানে দিন-রাত জ্বলছে চিতা।

মহামারি মধ্যেই ভারতে চলছে আইপিএল উৎসব। বিশালাকারের এ টুর্নামেন্টের শতাধিক ক্রিকেটার ও স্টাফকে জৈব-সুরক্ষা বলয়ে রাখায় আইসোলেশন সংকটে পড়েছে ভারত।

এমন করুণ পরিস্থিতিতে এক টুইটবার্তায় আইপিএলের খবর প্রচার না করার ঘোষণা দিয়েছে দেশটির অন্যতম শীর্ষ গণমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র

0

এবার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির প্রার্থী কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।

সোমবার সকালে টুইট করে অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটে লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন এবং চারপাশের সুরক্ষার জন্য কোয়ারেন্টিনে চলে যান।

সেই সাথে সবাইকে মাস্ক না খোলার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

এনএইচ২৪/জেএস/২০২১

হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন বাবুনগরী

0

হেফাজতে ইসলামের পুরো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী।

রোববার (২৫ এপ্রিল) রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

বাবুনগরী বলেন, ‘প্রিয় দেশবাসী, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, তৌহিদী জনতা সবাইকে সালাম।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দ্বীনি এবং অরাজনৈতিক সংগঠন, ঈমান আকিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।

এনএইচ২৪/জেএস/২০২১