Sunday, June 14, 2026
Home Blog Page 162

বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে আগামী ১৪ দিন

0

ভারতে মহামারি করোনাভাইরাস এর বিস্তার অতিমাত্রায় ছড়িয়ে পড়ায় সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (২৫ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সময় সীমান্ত দিয়ে সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে। সেজন্য সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরলেন রিকশাচালক সেই পিতা

0

অবশেষে আট দিন পর ৭ মাস বয়সী অসুস্থ শিশু জান্নাতের চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন সেই অদম্য রিশকাচালক পিতা তারেক ইসলাম।

এ সময় তারেক ও তার স্ত্রী সুলতানা বেগমের চোখেমুখে ছিল সন্তানকে সুস্থ করে তোলার আনন্দের হাসি।

তারা বাড়ি ফেরার আগে রংপুর জেলা প্রশাসকসহ যারা তার সন্তানের চিকিৎসার জন্য হাত বাড়িয়েছেন তাদের প্রতি ও যেসব গণমাধ্যমে সংবাদ প্রচার করে তাকে সহযোগিতা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বেলা ১১টার দিকে ওই শিশুটির সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়েছে। পেটের মধ্যে নাড়ি পেঁচিয়ে যাওয়ায় শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল করোনা পরিস্থিতির কারণে লকডাউন চলায় অ্যাম্বুলেন্স খরচ জোগাতে না পেরে সন্তানের জীবন বাঁচাতে ঠাকুরগাঁও থেকে ১১০ কিলোমিটার পথ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে ৯ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তারেক ইসলাম ও তার স্ত্রী সুলতানা বেগম।

এই পথ পাড়ি দেয়ার মানবিক গল্প হার মানিয়েছে সমস্ত মানবিকতাকে।

এ নিয়ে খবর প্রকাশিত হলে সেই শিশু জান্নাতের চিকিৎসার সমস্ত ব্যয়ের জন্য হাত বাড়িয়েছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, স্বপ্ন নামে একটি সুপারশপ ও স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর দেমসহ বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান।

এনএইচ২৪/জেএস/২০২১

শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

0

সর্ব্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে রোজাদারদের কথা বিবেচনা করে শপিংমল খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম রোববার (২৫ এপ্রিল) গণমাধ‌্যমের সঙ্গে আলাপকালে এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোজাদারদের কথা চিন্তা করে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোকানপাট খোলার সময় বাড়িয়ে রাত ৯ পর্যন্ত করা হয়েছে।

তবে এ সময় মার্কেট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

জেনে নিন মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করার উপায়

0

মোবাইল অপারেটরগুলো প্রতি নিয়তই গ্রাহকদের নতুন প্যাকেজ ও সেবা সম্পর্কে জানাতে খুদে বার্তা বা এসএমএস পাঠাতে থাকে। যা গ্রাহকদের কাছে খুবই বিরক্তিকর একটি ব্যাপার।

আর এই বিরক্তিকর ব্যাপারটি থেকে মুক্তি পাওয়ার উপায় জানালেন বিটিআরসি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) শনিবার এ ধরনের খুদে বার্তা বন্ধের উপায় জানিয়েছে।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানা যায়, মোবাইল অপারেটরগুলোর সেবার মান আরও উন্নত করতে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবা চালু হয়েছে। মুঠোফোনে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা না পেতে চাইলে ইউএসডিডি কোড ডায়াল করে চালু করা যাবে এ সেবা।

গ্রামীণফোনের ক্ষেত্রে *১২১ * ১১০১# ডায়াল করে, বাংলালিংকের ক্ষেত্রে ১২১৮*৬# ডায়াল করে এবং রবি ও এয়ারটেলের ক্ষেত্রে *৭# ডায়াল করলে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা আসবে না।

এনএইচ২৪/জেএস/২০২১

নতুন প্রেমে মজেছেন পরীমনি

0

বর্তমার সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তৌকীর আহমেদের পরিচালনায় এ সিনেমা দিয়ে বেশ আলোচনা পেয়েছেন পরীমনি৷

মহামারি করোনার লকডাউনে ঘরবন্দী হয়ে সময় কাটছে পরীর। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাম নেই তার। প্রতিদিনই ছবি ও স্ট্যাটাসে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন৷

হঠাৎ ২৩ এপ্রিল ফেসবুকে এক সুদর্শন যুবকের পোস্ট করে তাকে ভালোবাসার ঘোষণা দিয়ে পরী লিখেছেন, ‘আই লাভ ইউ, জানুক দুনিয়া।’

জানা গেছে, পরীমনির নতুন এ প্রেমিক মরক্কোর জনপ্রিয় গায়ক সাদ লামজাদ। তার গানের প্রেমে পড়ছেন পরী। তাই পছন্দের গায়কের ছবি ফেসবুক ছবি পোস্ট করেছেন তার প্রতি ভালোবাসা জানিয়ে।

এনএইচ২৪/জেএস/২০২১

রাসিক মেয়রে’র উদ্যোগে গরীব ও অসহায়ের মাঝে ইফতারি বিতরণ

0

সারোয়ার জাহান বিপ্লব, রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনে’র উদ্যোগে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগে’র সহায়তায় নগরীতে বসবাসরত গরীব, অসহায়, ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

শনিবার ২৪ এপ্রিল, ২০২১ ইং তারিখ বিকেলে জাহাজঘাট এলাকায় সাড়ে তিনশ ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেন নগর আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ।

ইফতারি বিতরণ কালে উপস্থিত ছিলেন- জনাব মোঃ তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগ, জনাব মোঃ মুকুল শেখ, সাংগাঠনিক সম্পাদক, মহানগর আওয়ামী যুবলীগ, জনাব মোঃ মানিক মিয়া, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

উপস্থিত ছিলেন- মোঃ সিরাজুল ইসলাম, সভাপতি, ২৯ নং- ওয়ার্ড আ‘লীগ। সৈয়দ ইউসুফ, যুগ্ম-সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী যুবলীগ, সদস্য মোঃ আরিফুল হক কদম, সদস্য তৌফিক সাহা, সদস্য সোহাগ, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাবু, সাধারণ সম্পাদক সাব্বির, ২৮ নং-ওয়ার্ড পূর্ব যুবলীগ সভাপতি উজ্জল।

২৮ নং- ওয়ার্ড পশ্চিম যুবলীগ সাধারণ সম্পাদক মিঠু, ২৬ নং ওয়ার্ড পূর্ব যুবলীগ সভাপতি সুজন, ১০ নং-ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শাওন, ১৬ নং-ওয়ার্ড যুবলীগ সভাপতি খালেক, ১১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুপচান, সাধারণ সম্পাদক শহিদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক দিপু, রাজশাহী মহানগর ছাত্রলীগে’র সাবেক সহ-সভাপতি পাপ্পু, শাওন, যুগ্ম- সাধারন সম্পাদক দ্বীপ সহ প্রমুখ।

এনএইচ২৪/জেএস/২০২১

ঠাকুরগাঁও সদর হাসপাতালের ভূয়া ছাড়পত্র দেওয়ার অভিযোগে দালাল আটক

0

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে শনিবার দূপুরে আধুনিক সদর হাসপাতালে ১ রোগীর আত্মীয়কে হাসপাতালের রোগীর ভূয়া ছাড়পত্র দেয়ার সময় আটক করেন সদর উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, বড়গাঁও নিবাসী মোঃ রফিকুল ইসলাম (৩৫) পিতা মৃত আবু ইমারান কে হাতে নাতে আটক করে হাসপাতালের আবাসিক চিকিৎসক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে ঘটনা উদঘাটন করেন এবং রফিকুল কে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করেন, তিনি হাসপাতালে দালালি করে রোগী ভর্তিসহ অন্যান্য কাজ করেন।

সরকারি নির্দেশনা অমান্য করে হাসপাতালের ছাড়পত্র নিজে তৈরি করে প্রদান করায় তাকে উপজেলা নির্বাহী অফিসার ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

টাকা দেওয়ার পরও ভারত আমাদের টিকা দিচ্ছেনা : পাপন

ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার

চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে নানা আলোচনার এমডি নাজমুল হাসান পাপন

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সেরাম ইনস্টিটিউটের সিইও আমাদের লিখিতভাবে জানিয়েছেন, তাদের সরকার টিকা আটকে রেখেছে। তাই আমি (আমাদের) সরকারের কাছে আবেদন করছি। এরপর আমাদের চুপ করে থাকার কোনো কারণ নেই।

আমার কথা হচ্ছে যে টাকা সরকার অগ্রিম দিয়েছে, সেটা আটকাতে কোনোভাবেই তারা পারে না। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা ওদের কাছ থেকে কোনো দয়া চাচ্ছি না। আমার ন্যায্য পাওনা আমাদের ভ্যাকসিন, সেটাই চাচ্ছি। সেরাম টিকা না দিলে দ্বিতীয় ডোজের সংকট হবে। এ বিষয়টি সরকারকে জোরালোভাবে বলা উচিত।

কারণ দেড় কোটি ডোজ ভ্যাকসিনের জন্য সরকার তাদের অগ্রিম টাকা দিয়েছে।’
এরপরও টিকা না এলে আইনি পদক্ষেপ নেয়া যায় কি-না, সে বিষয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ হলো, আমরা এতদিন ধরে বলে আসছি, আমরা বিশ্বাস করি ও জানি, ভারত বাংলাদেশের বন্ধু। এটা দেখার একটা সময় হয়েছে, এটা এখন দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই।

এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘টিকা এনে সরকারকে সহায়তা করা বেক্সিমকোর পরিকল্পনা ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি, তাতে টিকা বানানো ছাড়া কোনো পথ নেই। এমন কোনো ওষুধ নেই যেটা বাংলাদেশ বানাতে পারে না। তবে চলতি বছরের মধ্যে টিকা তৈরির বেক্সিমকোর কোনো পরিকল্পনা নেই।

এনএইচ২৪/জেএস/২০২১

সৌদির বিমানঘাঁটি ও তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশের একটি বিমানঘাঁটি ও জিজান প্রদেশের তেল শোধনাগার আরামকোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে আরামকো তেল শোধনাগার এবং সকাল ৯টার দিকে কিং খালিদ বিমানঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।

তবে হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে সৌদি আরব এখনও কিছু জানায়নি।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি দাবি করেছেন, শুক্রবার ভোরে কাসেফ টু-কে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এ হামলার কয়েক ঘণ্টা পর সকাল ৯টার দিকে জিজান প্রদেশের আরামকো তেল শোধনাগারে সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ‘সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে, ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।’ তিনি এ হামলার বিস্তারিত তুলে ধরে একটি টুইট বার্তাও পোস্ট করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

0

আ‘লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য উমামা বেগম কনককে কুপিয়ে হত্যা করার অভিযোগে তার স্বামী ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) রাতে পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবার বাদী হয়ে উমামা বেগম কনকের স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। এরপর অভিযুক্ত স্বামী ওমর ফারুককে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটি ও ফল কাটার চাকু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানার মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় ওমর ফারুক বঁটি দিয়ে তার স্ত্রী উমামাকে এলোপাতাড়ি কোপান।

তারপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

উমামাকে কোপানোর পর তার স্বামী ফারুক বাসায়ই ছিলেন। এরপর সবার কাছে স্বীকারও করেন যে, তিনি তার স্ত্রীকে কুপিয়েছেন।

এনএইচ২৪/জেএস/২০২১