Sunday, June 14, 2026
Home Blog Page 163

না ফেরার দেশে অভিনেতা তবিবুল ইসলাম

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা তবিবুল ইসলাম বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আহসানুল হক মিনু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মিনু জানান, ‘উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খ্যাতিমান অভিনেতা তবিবুল ইসলাম বাবু। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার করোনা হয়েছিল। তবে মৃত্যুর আগে করোনা নেগেটিভ এসেছিল। কিন্তু তার ফুসফুসের অবস্থা ভালো ছিল না।

এনএইচ২৪/জেএস/২০২১

মারা গেছেন বলিউড পরিচালক লোলিত

0

এবার করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড পরিচালক ও অভিনেতা লোলিত বহেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১।

তিনি অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন। গত সপ্তাহে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার হৃদরোগের সমস্যা ছিল।

কোভিড আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। শুক্রবার (২৩ এপ্রিল) দিল্লির অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লোলিত এর ছেলে পরিচালক কানু বহেল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শুক্রবার বিকেলে বাবার মৃত্যু হয়েছে। তার হৃদরোগের সমস্যা ছিল এবং এর ওপর আবার কোভিড। তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল, তাছাড়া আরও অন্যান্য সমস্যা থাকায় শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছিল।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় নতুন মৃত্যু আরও ৮৩, শনাক্ত ২৬৯৭

0

মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৮৩ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাড়াল ১০ হাজার ৯৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হলেন।

আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

ঠাকুরগাঁওয়ে শহীদদের স্মরনে নির্মিত বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি

0

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার শুখানপুকুরীর গ্রামের `জাঠিভাঙ্গা’ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদারের হাতে নিহত বাঙালীর ঐতিহাসিক স্মরণে গণহত্যা দিবস উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান।

শুক্রবার সকল শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। লকডাউন থাকায় স্বাস্থ্য বিধি মেনে জাঠিভাঙ্গায় শহীদদের স্মরনে নির্মিত বধ্যভূমিতে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডারগণ, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

প্রকাশ থাকে যে, ১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানী ও এদেশীয় দোসররা ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫টি গ্রামের মধ্যে ৩ হাজারেরও বেশি নিরীহ বাঙালিকে জাঠিভাঙ্গায় এনে জড়ো করে হত্যা করেছে। সেসময় হতে এই দিনটিকে জাটিভাঙ্গা গণহত্যা দিবস পালন করে আসছেন।

জানা যায়, প্রতি বছরে নানা আয়োজনের মধ্যে জাটিভাঙ্গা গণহত্যা দিবস পালন করা হয়।এ বছর করোনা পরিস্থিতির কারনে লকডাউন থাকায় অনুষ্ঠান স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

কুমিল্লায় করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে তিনশ

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিনশ। কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছেন ৩৫৯ জন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৪ জন। এ পর্যন্ত জেলায় ১১ হাজার ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লায় দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার আরবি ভাষার গান গাইলেন হিরো আলম

0

হিন্দির পর এবার রমজান উপলক্ষ্যে আরবি ভাষার গান গাইলেন হিরো আলম। বৃহস্পতিবার (২২ এপ্রিল) গানটির টিজার হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গত বছর ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও সেই গান তাকে বিতর্কিত করেছে। মামলাও খেয়েছেন ‘বাবু খাইছো’ গান নকলের অভিযোগে।

এরপর হাসির পাত্র হয়েছেন ভুল উচ্চারণে বেসুরো গলায় হিন্দি ও চাইনিজ গান গেয়েও।

এবার তিনি গাইলেন আরবি গান৷ গানটি প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, মাহে রমজান ও ঈদকে সামনে রেখেই গানটি করা। আশা করি গানটি সবার ভালো লাগবে। খুব শিগগিরই গানটি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনামু্ক্ত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ

0

সম্প্রতি মহামারি করোনা থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শুক্রবার (২৩ এপ্রিল) এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন সোনু।

ইনস্টাগ্রামে মাস্ক পরা তার একটি ছবি পোস্ট করেছেন সোনু সুদ। পাশাপাশি হাতের আঙুল দিয়ে বিজয়ের চিহ্ন এঁকেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পরীক্ষা করিয়েছি, কোভিড-১৯ নেগেটিভ।

প্রসঙ্গত, গত বছর করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন শুরু হলে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিক, যারা লকডাউনে মুম্বাইয়ে আটকা পড়েছিলেন তাদের বাড়ি ফিরিয়েছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

আশুলিয়ায় হাত বাঁধা অবস্থা সাংবাদিক সিয়াম উদ্ধার

0

আশুলিয়ার নিরিবিলি আন্সার ক্যামের পেছনের এলাকার একটি খোলা মাঠ থেকে শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নিখোঁজ সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে হাত বাঁধা অবস্থা উদ্ধার করেছেন স্থানীয়রা।

এরআগে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দেওয়ার ৩ ঘণ্টা পর ঢাকার পশ্চিম নাখালপাড়ায় বড় বোনের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সিয়াম।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জিয়াউল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে স্পষ্টভাবে জানি না। যেহেতু তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

২৮ এপ্রিলের পর গণপরিবহন চালুর সম্ভাবনা

0

চলমান লকডাউনের মেয়াদ আর বাড়ানো হবে না। আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ (লকডাউন)।

স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে।

কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চলাতে পারব।

তিনি আরও বলেন, ‘গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। চালু হলেও তো স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। সামনে লকডাউন সেভাবে আর বাড়বে না। তবে তখন জীবনযাত্রার বিষয়ে দিক-নির্দেশনার দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে সেনা নামছে

মহামারি করোনার সংক্রমণ রোধে জনগনকে বিধিনিষেধ মানতে বাধ্য করতে সেনাসদস্য নামানোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার পাকিস্তানের টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই নির্দেশের কথা নিশি্চত করেছেন।

পাক প্রধানমন্ত্রী জনগণকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, দেশের জনগণ যদি করোনার বিধিনিষেধ না মানে তাহলে ভারতের মতো পরিণতি হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থা যদি ভারতের মতো হয়, তাহলে আমাদের শহরগুলো বন্ধ করে দিতে হবে। আমরা এটি করতে পারি না, কারণ এর ফলাফল আমরা পূর্ব অভিজ্ঞতায় দেখেছি।

লকডাউন ঘোষণা করলে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় দরিদ্র মানুষ। মানুষ আমাকে আজকে লকডাউন ঘোষণার কথা বলছে। কিন্তু আমরা এটা করছি না, কারণ আমি এতে দিনমজুর ও শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪৪ জন। মহামারি শুরুর পর দেশটিতে এটি এক দিনে সর্বোচ্চ ৩য় মৃত্যুর রেকর্ড।

এনএইচ২৪/জেএস/২০২১