Wednesday, April 1, 2026
Home Blog Page 153

করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ১৭

0

সারাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৮ জন।

বুধবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ৬৯৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন।

এনএইচ২৪/জেএস/২০২১

১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

0

১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, দায়িত্ব সঠিকভাবে পালন করুন এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ মে) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

নতুন করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হলে সেদিন থেকে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, যদি ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ব্যাচকে অগ্রাধিকার দেয়া হবে। ২০২২ সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী তাদেরকেও হয়তো একই সময়ে ক্লাসে নিয়ে আসা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

মিরপুরে তিন ম্যাচ সিরিজে টানা ব্যর্থতার পরও দলে লিটন দাস

মিরপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ লিটন দাস। এরপরও দলের স্কোয়াডে আছেন তিনি।

দলে ডাক পেয়েছেন বাহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দলে রাখা হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে চোটের শিকার অলরাউন্ডার সাইফউদ্দিনকেও।

তবে, নাঈমকে দলে টানলেও তৃতীয় ওয়ানডেতে খেলানো হবে কিনা সেটি নিশ্চিত নয়। কারণ লিটনকে স্কোয়াডে রাখা হয়েছে। লিটন বাদ পড়লেই কেবল চূড়ান্ত একাদশে খেলতে পারবেন নাঈম।

এনএইচ২৪/জেএস/২০২১

দোহায় বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অপেক্ষায় আফগানরা

দোহায় বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে ৩ জুন। দুই দেশের ১ম লেগের ম্যাচে ১-০ গোলে জিতেছিল আফগানরা।

দোহায় বাংলাদেশের ২য় ম্যাচ ৭ জুন ভারতের বিপক্ষে ও শেষ ম্যাচ ওমানের বিপক্ষে ১৫ জুন।

কাতার যাওয়ার আগে আফগানরা এ প্রস্তুতি ম্যাচ খেলেছে দুবাইয়ে। ইন্দোনেশিয়াকে তারা হারিয়েছে ৩-২ গোলে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আফগানিস্তান দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে ব্যবধান ৩-০ করলেও পরে ২ গোল হজম করে।

৭, ৪৪ ও ৫২ মিনিটে গোল করে আফগানরা। ৩-০ তে পিছিয়ে পড়া ইন্দোনেশিয়া ব্যবধান কমায় ৫৯ ও ৬৪ মিনিটে গোল করে।

এনএইচ২৪/জেএস/২০২১

এবার ফিলিপাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত

0

এবার ফিলিপাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপ বাছাইেয়ে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভারত। তবে ম্যাচটি ঠিক কবে এবং কোন মাঠে হবে তা উল্লেখ করা হয়নি।

ভারতের কোচ ইগোর স্টিম্যাকের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে গোলডটকম। ভারত ফুটবল দল এখন কাতারে আছে।

গত মার্চে ভারত দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ওমান ও সৌদি আরবের বিপক্ষে। দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ ভারত ১-১ গোলে ড্র করেছিল ওমানের বিপক্ষে এবং ৬-০ গোলে হেরেছিল সৌদি আরবের বিপক্ষে।

আগের ৫ ম্যাচের তিনটি ড্র করে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৪র্থ স্থানে রয়েছে ভারত। তারা গোলশূন্য ড্র করেছে কাতারের বিপক্ষে, ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে।

এনএইচ২৪/জেএস/২০২১

অবশেষে জরিমানা পরিশোধ করলেন উমর আকমল

মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোষাগারে বিশাল অঙ্কের জরিমানা পরিশোধ করতে পারলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার অপরাধে খেলাধুলার আন্তর্জাতিক আদালত থেকে তাকে ৪২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছিল।

পিসিবির সূত্র মোতাবেক পুরো অর্থ একসঙ্গেই জমা দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে কিস্তিতে এই জরিমানা পরিশোধের আবেদন করেছিলেন আকমল। তবে বিশাল অঙ্কের জরিমানা পরিশোধ করেও এখনই মাঠে ফেরা হবে না তার।

পিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আকমলকে। এরপর তিনি ফিরতে পারবেন ক্রিকেটে।

বিডিএসএন/জেএস/২০২১

আইসিসি র‍্যাংকিংয়ে ২য় স্থানে অফস্পিনার মেহেদি

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের দুই ম্যাচ খেলেই তিন ধাপ এগিয়ে আইসিসি র‍্যাংকিংয়ে ২য় স্থানে মেহেদি মিরাজ।

আইসিসির সবশেষ হালনাগাদ অনুযায়ী, তিন ধাপ এগিয়ে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের ২য় স্থানে উঠে গেছেন ২৪ বছর বয়সী অফস্পিনার মেহেদি মিরাজ। দুই ম্যাচে ৭ উইকেট নেয়ার সুবাদে এ অবিস্মরণীয় সাফল্য পেলেন তিনি ।

মেহেদি মিরাজ ছাড়াও আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ৮ ধাপ এগিয়ে চলে এসেছেন সেরা দশে। তার বর্তমান অবস্থান নবম।

চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন মেহেদি মিরাজ। ধারাবাহিকতা বজায় রেখে পরের ম্যাচে তার শিকার ২৮ রানে ৩ উইকেট। দুই ম্যাচে ২০ ওভারে মাত্র ৫৮ রান খরচায় ৭ উইকেট নেয়ার সুবাদেই র‍্যাংকিংয়ের পাঁচ নম্বর থেকে উঠে গেছেন দুইয়ে।


এনএইচ২৪/জেএস/২০২১

সিরিজ জিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা বড় বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জিতলেও প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে সিরিজ জয় পেলো বাংলাদেশ।

এদিকে লঙ্কানদের হারিয়ে ওডিআই সুপার লিগের শীর্ষে উঠে এসেছে টাইগাররা।

এনএইচ২৪/জেএস/২০২১

দ্বিতীয় ম্যাচেও ম্যাচ সেরার পুরস্কার মুশফিকের হাতে

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮৪ রান করেছিলেন মুশফিক। বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে উঠলেন দু’জনই।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মুশফিকুর রহীম। আর ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন মিরাজ।

২য় ম্যাচ শেষেও ঠিক একই চিত্র। ম্যাচ সেরার পুরস্কার হাতে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মুশফিক। তার পাশে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার হাতে দাঁড়িয়ে মিরাজ।

এনএইচ২৪/জেএস/২০২১

মসজিদে আকসা রক্ষায় ২৮ বার গ্রেপ্তার হন খাদিজা খোওয়াইস

মুসলিম জগৎ আজ পৃথিবীর এক বিরাট শক্তি হওয়া সত্ত্বেও তাদের সমস্যার অন্ত নেই। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা প্রায় ১৫০ কোটি। এতবড় শক্তি হওয়া সত্ত্বেও বিভিন্ন সমস্যার সমুক্ষীন হচ্ছে প্রতিনিয়ত। এ সমস্যা থেকে মুক্তির পথ কী? এটা আজ সব মহলেরই প্রশ্ন।

বর্তমান মুসলিম বিশ্বের এক নতুন সমস্যা হচ্ছে ফিলিস্তানের উপর ইসরায়েল বাহিনীর দখলদারীত্ব। এরই মধ্যে এক নতুন খবর হচ্ছে ফিলিস্তানের ৪৪ বছরের এক নারী খাদিজা খোওয়াইস। যিনি ২০১৪ সাল থেকে এ পর্যন্ত গত ৭ বছরে দখলদার ইসরায়েল বাহিনীর হাতে ২৮ বার গ্রেপ্তার হয়েছেন তিনি।

জানা গেছে, এ নারী আমৃত্যু মসজিদে আকসা রক্ষায় আন্দোলন-সংগ্রামে জীবন অতিবাহিত করবে।

মসজিদে আকসায় কুরআনের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও রক্ষার সংগ্রামে কাজ করতে গিয়ে তিনি ও তার পরিবার ইসরায়েলি কর্তৃপক্ষের মামলা ও গ্রেপ্তারে বহুবার হয়রানির শিকার হয়েছেন।

এনএইচ২৪/জেএস/২০২১