Wednesday, April 1, 2026
Home Blog Page 152

১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ

0

মহামারি করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে নতুন করে ৭টি দেশ যুক্ত করে মোট ১১ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নতুন তালিকা প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নিষেধাজ্ঞার আওতায় দেশগুলো হচ্ছে, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি মঙ্গলবার (১ জুন) প্রকাশ করা হয়। এতে নিষেধাজ্ঞাভুক্ত ১১ দেশকে ‘গ্রুপ-এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ থেকে এসব দেশে কেউ যেতেও পারবে না। তবে দেশগুলোতে অবস্থানরত প্রবাসীরা সংশ্লিষ্ট দেশের যথাযথ কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আসতে পারবে। সে ক্ষেত্রে তাদের বাংলাদেশে এসে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে, যা কার্যকর হবে আগামী ৪ জুন থেকে। এছাড়া ইরান, ওমানসহ আগের তালিকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কয়েকটি দেশের ওপর থেকে।

প্রজ্ঞাপনে আরও আটটি দেশকে ‘গ্রুপ-বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ক্যাটাগরির দেশগুলো থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশগুলো হচ্ছে, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত ও ওমান।

এনএইচ২৪/জেএস/২০২১

বিশ্বে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু হার

সারাবিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলছে মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (২ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৭৫ হাজার ৫৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৫৯ হাজার ৫৪৪ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৮০২ জনের। সুস্থ হয়েছেন ১৫ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১৮২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এনএইচ২৪/জেএস/২০২১

গাইবান্ধায় ৩৩ কেভি তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

0

গাইবান্ধায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে ফয়সাল মামুন (৩১) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে পুরাতন জেলখানা মোড়ে সদর ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মামুন রাতে মোবাইলে কথা বলতে বলতে পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা ভবনে ওঠেন। সেখানে হঠাৎ করে তার পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার শরীরে আগুন লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মামুনের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক ইনচার্জ (টিআই) নূর আলম সিদ্দিক। তিনি বলেন, মামুন দিনাজপুর সদরের বাসিন্দা। ২০১৭ সালে ট্রাফিক সার্জেন্ট হিসেবে ট্রাফিক পুলিশে যোগদান করেন। করোনাকালীন সম্মুখযোদ্ধা হিসেবে তিনি দুই বার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার আড়াই মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১

অবশেষে প্রথম মৃত্যুশূন্য দিন দেখল যুক্তরাজ্য

মহামারি করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর মঙ্গলবার (১ জুন) প্রথম মৃত্যুশূন্য দিন দেখল যুক্তরাজ্যে। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে একজন মানুষও মারা যাননি।

এদিন দেশটিতে ৩ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩৮৩ জন।

প্রথমবারের মতো মহামারিতে কেউ মারা না যাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সংবাদ শুনে সারা দেশ ‘ভীষণ আনন্দিত’ হবে। ‘ভ্যাকসিন নিশ্চিতভাবে কাজ করছে – আপনাকে, আপনার আশপাশের মানুষকে ও আপনার প্রিয়জনকে সুরক্ষা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তবে নিঃসন্দেহে এই ভালো খবরের পরেও আমরা জানি যে ভাইরাসটিকে আমরা এখনও পরাজিত করতে পারিনি। যেহেতু শনাক্তের সংখ্যা বেড়ে চলছে, তাই হাত, মুখ, ফাঁকা জায়গা এই বিষয়গুলোর কথা মনে রাখতে হবে। যখন ভবনের ভেতরে থাকবেন সতেজ বাতাস ভেতরে প্রবেশ করতে দিন এবং অবশ্যই, যখন আপনি পারবেন তখন উভয় ডোজ ভ্যাকসিন নিয়ে নিন।’

পাবলিক হেলথ ইংল্যান্ডের পরিচালক চিকিৎসক ইভোন ডয়েল বলেছেন, মৃত্যুশূন্যের বিষয়টি আশাব্যঞ্জক। তবে শনাক্তের সংখ্যা যেহেতু আবার বাড়ছে তাই সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেন তিনি।

এনএইচ২৪/জেএস/২০২১

৬৮ বছর লোহার ফুসফুস বুকে নিয়ে বেঁচে আছেন পল

লোহার ফুসফুস বুকে নিয়ে ৬৮ বছর বেঁচে আছেন পল আলেকজান্ডার। তিনিই পৃথিবীর একমাত্র ব্যক্তি, যিনি লোহার ফুসফুসের সাহায্যে বেঁচে আছে ৬৮ বছর। পুরো জীবনটাই তিনি লোহার বাক্সে বন্দি হয়ে কাটিয়েছেন।

তবে লোহার ফুসফুস বুকে নিয়ে বেঁচে থাকার খবর হয়তো অনেকেই জানেন না। যদিও সব রোগীর ক্ষেত্রে আয়রন লাং কাজ করে না। তবে পল আলেকজান্ডার ১৯৫২ সাল থেকে এখনও পর্যন্ত লোহার ফুসফুস বুকে নিয়েই বেঁচে আছেন।

বর্তমানে আধুনিক ভেন্টিলেটর উদ্ভাবিত হয়েছে; তবে পল তার লোহার ফুসফুসই আকড়ে ধরে আছেন। ৮ বছর বয়স থেকেই পলকে চিকিৎসকরা শ্বাস নেওয়ার বিভিন্ন কৌশল শেখাতেন। প্রাথমিক অবস্থায় ২-৩ মিনিট লোহার ফুসফুস থেকে বেরিয়ে শ্বাস নেওয়া শিখেন পল। তবে তা বেশি দিনের জন্য নয়। মহামারি পোলিও আক্রান্ত হয়ে ৭ বছর বয়সে তার ফুসফুস অকেজো হয়েছিল।

বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি আজও লোহার ফুসফুসের এই মেশিনটি ব্যবহার করছেন। পল আজও বেঁচে আছেন। বর্তমানে তার বয় ৭৪ বছর। ডালাসে বসবাস করা পল তার জীবনে এবার দ্বিতীয় মহামারির সম্মুখীন। করোনাভাইরাস তার জন্যও বেশ বিপজ্জনক।

এনএইচ২৪/জেএস/২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে নাঈম শেখ

0

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ৩য় ও শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

বুধবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে হয়েছে।

সিরিজ শুরুর আগে ২০ মে দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। নাঈমসহ এখন বাংলাদেশের স্কোয়াড ১৬ জনের হবে। আগের ১৫ জন থেকে কেউ বাদ পড়ছে না।

দুই ম্যাচের দলে নাঈম শেখ ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে। স্ট্যান্ডবাই হিসেবে এখনো আছেন তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও শহিদুল ইসলাম।

এনএইচ২৪/জেএস/২০২১

নোয়াখালীতে এক প্রেমিকার দুই প্রেমিক, গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৭

0

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তিন দফায় সংঘর্ষে সেনবাগ থানার এএসআই সমর বড়ুয়াসহ উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ছাতারপাইয়া বাজারের একটি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে এক ছাত্রীর সঙ্গে কথা বলছিল মান্দারকান্দি গ্রামের শরুত ভূঁইয়া বাড়ির সাগর নামের এক যুবক।

এ সময় পশ্চিম দক্ষিণ পাড়ার আজগর আলী বেপারী বাড়ির ফাহিম নামের অন্য এক যুবক বিষয়টি দেখতে পেয়ে সাগরের সঙ্গে বাকবিণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের দু জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি সমাধান করে দেয়।

এ ঘটনায় বেলা ১১টা ও সাড়ে ১২টার দিকে ওই দুই যুবক লোকজন নিয়ে পুনরায় বাজারে এসে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে সেনবাগ ও সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ ও সংঘর্ষকারীদের ইটের আঘাতে এএসআই সমর বড়ুয়া আহত হয়। তবে, স্থানীয় লোকজন ধারণা করছে সাগর ও ফাহিম দুইজনই ওই ছাত্রীকে পছন্দ করে।

এনএইচ২৪/জেএস/২০২১

কখনও ভাবতে পারিনি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা পাবো: মিরাজ

0

লঙ্কানদের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে উঠে এসেছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ।

বোলিং হাতে ১ম ওয়ান ডের মতো ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। লঙ্কানদের গুড়িয়ে দিয়ে ১০ ওভার বোলিং করে এবার মাত্র ২৮ রান খরচা করে তুলে নেন ৩ উইকেট।

মিরাজ বলেন, আমি কখনও ভাবিনি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে জায়গা পাবো।

এনএইচ২৪/জেএস/২০২১

আজ পূর্ণ চন্দ্রগ্রহণ ও সুপারমুন

চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে বুধবার (২৬ মার্চ)। একই সময় আরও একটি দুর্লভ মহাজাগতিক দৃশ্য সংঘটিত হতে চলছে আজ।

পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসায় একইসঙ্গে সর্ববৃহৎ পূর্ণচন্দ্র বা সুপারমুন দেখা যাবে। ২০১৯ সালের জানুয়ারি মাসের পর চলতি বছরই প্রথম সুপারমুন ও পূর্ণ চন্দ্রগ্রহণ একসঙ্গে হবে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, বুধভার পূর্ণগ্রাস গ্রহণ প্রায় ১৪ মিনিট দেখা যাবে। এটি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে।

ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ দুপুর ২টা ১৭ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ৭: ১৯ পর্যন্ত থাকবে।

আবহাওয়া দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার থাকলে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চন্দ্রগ্রহণ দেখা যাবে। ঢাকায় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে শুরু হয়ে গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে

এনএইচ২৪/জেএস/২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের পর এবার কলকাতায় টর্নেডোর আশঙ্কা

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াসের আঘাত হানার পর এবার কলকাতায় টর্নেডোর আশঙ্কা রয়েছে। বুধবার (২৬ মে) ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, দুপুরে কলকাতায় টর্নেডো হতে পারে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়ে কলকাতাবাসীকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

ঘুর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা গোবাসায় গোমট নদীর।

দিঘা, শংকরপুর এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গেছে। পূর্ব মেদিনীপুরে সাড়ে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ১৫ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে।

এনএইচ২৪/জেএস/২০২১