Sunday, June 21, 2026
Home Blog Page 15

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

0

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), মো. রাব্বি (২০), মো. শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।

শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আরও পড়ুন: পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুর থেকে মধ্যরাতে ৪জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে ও দুজনকে জরুরি বিভাগে অবজারভেশন রাখা হয়েছে।

পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0

রাজধানীর পল্টনে বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন ভুইয়া (৫৪) নামে ব্যাক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।

আরও পড়ুন: দাঙ্গা জড়িত ৬১ ব্রাজিলিয়ানকে গ্রেফতারের নির্দেশ আর্জেন্টিনার

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফউল্লাহ জানান, ভোরে পল্টন মোড়ে একটি ট্রাক ও বাসের সংঘর্ষ হয়। এতে একটি রিকশাও চাপা পড়ে। এ সময় গুরুতর আহত হন রিকশাচালক ও এক আরোহী। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। রিকশাচালক স্বপন (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন জানান, পেঁয়াজ বোঝাই একটি ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় ট্রাকটি উল্টে পাশে থাকা একটি রিকশার ওপরে পড়ে। এতে রিকশায় থাকা ওই ব্যাংক কর্মকর্তা মারা যান। এ ঘটনার পরপরই দুটি যানবাহন পুলিশ জব্দ করলেও ট্রাক ও বাসের চালক এবং হেলপার পালিয়েছেন।

এনআরবি ব্যাংকে চাকরি, লাগবে স্নাতক পাস

0

ব্র্যাঞ্চ এসএমই বিভাগে ‘আরও/আরএম (এও-পিও)’ পদে নিয়োগ দেবে এনআরবি ব্যাংক লিমিটেড। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/এমবিএ
অভিজ্ঞতা: ৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: স্কয়ার টেক্সটাইলে চাকরির সুযোগ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা NRB Bank Ltd এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

স্কয়ার টেক্সটাইলে চাকরির সুযোগ

0

আর অ্যান্ড ডি বিভাগের ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল পিএলসি। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সিএসসি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)
অভিজ্ঞতা: ৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: চাকরি দেবে ভিভো বাংলাদেশ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩৫ বছর
কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Square Textiles PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে ভিভো বাংলাদেশ

0

পেরোল (ফ্যাক্টরি) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো বাংলাদেশ। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (এইচআরএম)
অভিজ্ঞতা: ২-৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: হাসপাতালে লাগা আগুনে ১০ শিশুর মৃত্যু

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫-৩২ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
আবেদনের নিয়ম: আগ্রহীরা vivo Bangladesh (Head Office) এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

হাসপাতালে লাগা আগুনে ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির মহারাণী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর: এনডিটিভি

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনার সময় এনআইসিইউ-তে মোট ৫৪ জন শিশু ভর্তি ছিল, যার মধ্যে ৪৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত ১০ শিশুর মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

আরও পড়ুন: ৪৭ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ

ওয়ার্ডে উপস্থিত কর্মীদের মতে, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওয়ার্ডের জানালা ভেঙে চিকিৎসক ও কর্মীরা রোগীদের বের করার চেষ্টা করেন। ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বহির্বিভাগে থাকা শিশুদের পাশাপাশি ভেতরের কিছু শিশুকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।

দাঙ্গা জড়িত ৬১ ব্রাজিলিয়ানকে গ্রেফতারের নির্দেশ আর্জেন্টিনার

দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজাপাপ্ত ৬১ ব্রাজিলিয়ানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার জাস্টিস সিস্টেম। ব্রাজিলের সুপ্রিম কোর্টের অনুরোধে আর্জেন্টিনার বিচারক ড্যানিয়েল রাফেকাস এই আদেশ জারি করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনায় পালিয়ে থাকা এসব ব্রাজিলিয়ানকে গ্রেফতারের পর প্রত্যাবাসনের অনুরোধ করা হয়েছে। কারণ ব্রাজিলের আদালত এরই মধ্যে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় লেবাননে ১২ প্যারামেডিকস নিহত

প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারিতে সাবেক ডানপন্থি নেতা জাইর বলসোনারোর হাজারো সমর্থক ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে হামলা চালায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ। নির্বাচনে জালিয়াতির দাবি করে তারা নবনির্বাচিত বামপন্থি নেকা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিল।

গত জুনে ব্রাজিল জানিয়েছিল, হামলার সঙ্গে জড়িত অন্তত ১৪০ জন পলাতককে চিহ্নিত করতে আর্জেন্টিনার সহায়তা চাওয়া হয়েছে।

জুডিসিয়াল সূত্র জানিয়েছে, দুজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া আর্জেন্টিনায় যাদের চিহ্নিত করা যাবে তাদেরই গ্রেফতার করে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা হবে। চলতি বছরের অক্টোবরে আর্জেন্টিনা রিফিউজি আইন পরিবর্তন করেছে। যাতে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো যায়।

তথ্যসূত্র: এএফপি

ইসরায়েলি হামলায় লেবাননে ১২ প্যারামেডিকস নিহত

লেবাননের সিভিল ডিফেন্স সেন্টারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ১২ জন প্যারামেডিক। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

শনিবার (১৬ নভেম্বর) এক এক্স বার্তায় ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে—সবখানেই।

আরও পড়ুন: ৪৭ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮২ জন।

ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

বিশ্ব বাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

চীনে দুর্বল চাহিদা ও যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ব বাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম।

শুক্রবার (১৫ নভেম্বর) জ্বালানি তেলের দাম কমেছে দুই শতাংশের বেশি। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৫২ ডলার বা ২.০৯ শতাংশ কমে ৭১.০৪ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ৪৭ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৬৮ ডলার বা ২.৪৫ শতাংশ কমে ৬৭.০২ ডলারে দাঁড়িয়েছে। এ পর্যন্ত গেল এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে প্রায় ৫ শতাংশ।

তথ্যসূত্র: রয়টার্স

মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি লেভিট

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে বেছে নিয়েছেন। এর মাধ্যমে তিনি হোয়াইট হাউজের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘লেভিট স্মার্ট, কঠিন ও অত্যন্ত কার্যকরী যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি খুবই ভালো কাজ করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সাহায্য করবেন।’

আরও পড়ুন: ৪৭ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ

জানা গেছে, ক্যারোলিন লেভিট নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা। যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন এই তরুণী। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। এরপর ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নেন।

তথ্যসূত্র: এএফপি