Monday, March 30, 2026
Home Blog Page 16

চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন ২ লাখ ৫৪ হাজার

0

ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপল অ্যান্ড কালচার) বিভাগে ‘ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আবেদনের শেষ সময় ২৩ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ৭-১০ বছর
বেতন: ২০৩,৭১২ – ২৫৪,৬৪০ টাকা

আরও পড়ুন: চাকরি দেবে ঢাকা ব্যাংক

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Plan International Bangladesh এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে ঢাকা ব্যাংক

0

‘ইন্টারনাল অডিটর (পিও, এসপিও, এভিপি, এসএভিপি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। আবেদনের শেষ সময় ২৮ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (বিজনেস স্ট্যাডিজ/অ্যাকাউন্টিং/ফাইন্যান্স ইত্যাদি)
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: বিভিন্ন জেলায় নিয়োগ দেবে ওয়ালটন

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Dhaka Bank PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

বিভিন্ন জেলায় নিয়োগ দেবে ওয়ালটন

0

ল্যাপটপ অ্যান্ড আইটি প্রোডাক্টস (রিটেইল) বিভাগে ‘সেলস কনসালট্যান্ট’ পদে ৩০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৪।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (ইইই/সিএসই)
অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: ১৪-২০ হাজার টাকা

আরও পড়ুন: চাকরি দেবে আড়ং, লাগবে স্নাতক পাস

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২০-২৫ বছর
কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, রাজশাহী, রংপুর, সিলেট, টাঙ্গাইল
আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Digi-Tech Industries Limited এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে আড়ং, লাগবে স্নাতক পাস

0

সিকিউরিটি বিভাগে ‘অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: গুম প্রতিরোধে আইন করবে সরকার: আসিফ নজরুল

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Aarong এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

গুম প্রতিরোধে আইন করবে সরকার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, গুম প্রতিরোধে আইন করবে সরকার। পাশাপাশি গেল ১৬ বছরে গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পূনর্বাসনের কথাও ভাবা হচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এশিয়ান ফেডারেশন এগেইন্সট ইনভলান্টরি ডিসঅ্যাপেয়ারেন্স-আফাড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক

এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করার সুযোগ হলো এশিয়ার মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইন্সট ইনভলান্টরি ডিসঅ্যাপেয়ারেন্স- আফাডের। যেখানে অংশ নেন বাংলাদেশের সংগঠন অধিকার ছাড়াও এশিয়ার ১২ দেশের মানবাধিকার সংগঠনের নেতারা। তুলে ধরেন নিজ দেশের গুম পরিস্থিতি। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলো তুলে ধরেন, গুমের শিকার ব্যক্তির স্বজনদের অভিজ্ঞতার কথা।

কংগ্রেস অফ আফাডে রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গুম প্রতিরোধে শক্ত আইন প্রণয়নের ব্যাপারে।

গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুদিনের এ কংগ্রেস শেষ হবে শনিবার।

৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক

টাঙ্গাইলের মির্জাপুর থানায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকে পাঁচদিনের রিমান্ডে আনা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তাকে টাঙ্গাইল কারাগার থেকে মির্জাপুর থানায় নিয়ে আসা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজ ছাত্র ইমন নিহত হয়। ওই মামলার প্রধান আসামী হিসেবে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে রিমান্ডে আনা হয়েছে।

জানা গেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে শান্তিপুর্ণ কর্মসূচী চলাকালে একদল দুস্কৃতিকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় গোপালপুর এলাকার হিমনগর গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র ইমন সেখানে গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আরও পড়ুন: আসিফের গানের মডেল ভাইরাল সিঁথি

এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান আসামী করা হয়।

প্রসঙ্গত, ১৪ অক্টোবর মহানগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে ঢাকায় গ্রেফতার করে। ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসিফের গানের মডেল ভাইরাল সিঁথি

0

আগস্টে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় আসেন ফারজানা সিঁথি। ভাইরাল সেই সিঁথি এবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানের মডের হচ্ছেন। তার সঙ্গে গানে সহমডেল থাকছেন শেখ সাদী।

গানের সুর ও সংগীত করেছেন রাজীব ও মোনা। কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জি ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

আরও পড়ুন: চার উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা

এ বিষয়ে গায়ক বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’

তিনি আরও বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।’

চার উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা

0

চার উপদেষ্টা ভুল স্বীকার করে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সড়কে অবস্থান করা আহতরা হাসপাতালে ফিরে গেছেন।

বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম।

আরও পড়ুন: ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম হওয়া উচিত’

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত সবার সুচিকিৎসা-পুনর্বাসন নিশ্চিত করা হবে।

আসিফ নজরুল বলেন, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কাজটি করতে পারিনি। আপনারা আসেন, আমরা একটা কমপ্লিট রূপরেখা দেব। এটা লিখিত দেব।

‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম হওয়া উচিত’

0

গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দ্রুতই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: আসিফ নজরুলকে হয়রানি, জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কত দ্রুত হবে, তা নির্ভর করছে গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর।’

প্রধান উপদেষ্টা নির্দিষ্ট তারিখ বা টাইমলাইন উল্লেখ না করে উপদেষ্টা আরও বলেছেন, অন্তর্বর্তী প্রশাসন ‘দ্রুত ঐকমত্য’ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।’

আসিফ নজরুলকে হয়রানি, জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার

জেনেভায় বঙ্গভবন মিশনের কাউন্সেলর (শ্রম শাখা) মোহাম্মদ কামরুল ইসলামকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের হয়রানির পর তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।

আরও পড়ুন: গুলিবিদ্ধ আবদুল্লাহ সিএমএইচে মারা গেছেন

বিমানবন্দরে প্রবেশের আগে ঘটনার সময় কামরুল উপদেষ্টার সঙ্গে ছিলেন। আসিফ নজরুলকে ‘হয়রানি’ করার সময় তিনি নীরব ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জেনেভা বিমানবন্দরে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে কিছু লোক আক্রমণাত্মক ভঙ্গিতে আসিফ নজরুলের মুখোমুখি হয়েছিলেন।