Monday, March 30, 2026
Home Blog Page 17

গুলিবিদ্ধ আবদুল্লাহ সিএমএইচে মারা গেছেন

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ (২৩) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মারা যান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য ইয়ামিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যেকোনো বয়সেই আবেদন করা যাবে অ্যাকশনএইডে

আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোল। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই আবদুল্লাহ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

যেকোনো বয়সেই আবেদন করা যাবে অ্যাকশনএইডে

‘প্রজেক্ট ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৪-৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার
আবেদনের নিয়ম: আগ্রহীরা ActionAid Bangladesh এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক

হেড অফিস অডিট বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৫-৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: আকিজ বিড়ি ফ্যাক্টরিতে চাকরি

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা BRAC Bank PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

আকিজ বিড়ি ফ্যাক্টরিতে চাকরি

অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাবে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে চাকরি দেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪। প্রতিষ্ঠানটিতে বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে। এছাড়াও থাকছে প্রভিডেন্ট ফাণ্ড সুবিধা, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, চিকিৎসাসেবা, মোবাইল বিল ইত্যাদি।

আরও পড়ুন: স্নাতক পাসে চাকরি মিলবে প্রাইম ইউনিভার্সিটিতে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩০ বছর
কর্মস্থল: রংপুর
আবেদনের নিয়ম: আগ্রহীরা Akij Biri Factory Limited এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

স্নাতক পাসে চাকরি মিলবে প্রাইম ইউনিভার্সিটিতে

‘অ্যাকাউন্টস অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাইম ইউনিভার্সিটি। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)
অভিজ্ঞতা: তিন বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: চাকরি দেবে এনআরবি ব্যাংক

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Prime University এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে এনআরবি ব্যাংক

অটো লোন বিভাগে ‘আরও/আরএম (এও-পিও)’ পদে জনবল নিয়োগ দেবে এনআরবি ব্যাংক লিমিটেড। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/এমবিএ
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা NRB Bank Ltd এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার

ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেফতার

তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেফতার

রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। হাজি সেলিম কিছুদিন আগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

আরও পড়ুন: ‘নতুন সভ্যতার জন্য তারুণ্যের শক্তিকে একত্রিত করতে হবে’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১টার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এমপি সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।

‘নতুন সভ্যতার জন্য তারুণ্যের শক্তিকে একত্রিত করতে হবে’

নতুন সভ্যতার ভিত্তি স্থাপনে বিশ্বকে বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও তারুণ্যের শক্তিকে সমন্বয় করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ পরামর্শ দিয়েছেন তিনি।

‘ওয়ার্ল্ড লিডার্স অ্যাকশন সামিট’ শিরোনামে ১২-১৩ নভেম্বর পর্যন্ত চলমান কপ-২৯ সম্মেলনে ৯০টিরও বেশি দেশের সরকারপ্রধানের বক্তব্য রাখার কথা রয়েছে।

আরও পড়ুন: নিয়োগ দেবে এনআরবি ব্যাংক

সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শুরুতে ড. ইউনূস জলবায়ু দুর্যোগকে একটি ভিন্ন দৃষ্টিকোণে তুলে ধরার প্রস্তাব দিয়ে বলেন, ‘এই দৃষ্টিভঙ্গি আমাদের জলবায়ু দুর্যোগ সমাধান থেকে শুরু করে অন্যান্য বিপর্যয় থামানোর দিকে নিয়ে যাবে। এটি একটি বড় কাজ, যা অনেক বড় বড় প্রশ্ন নিয়ে আসে। “তিন শূন্যের” নতুন পৃথিবী গড়তে আমার দীর্ঘদিনের স্বপ্ন আপনাদের কাছে পেশ করতে চাই।’

বক্তব্যে প্রধান উপদেষ্টা জলবায়ু সংকট আরও তীব্র হওয়ার দিকটিও তুলে ধরেন।

নিয়োগ দেবে এনআরবি ব্যাংক

0

হোম লোন বিভাগে ‘আরও/আরএম (এও-পিও)’ পদে জনবল নিয়োগ দেবে এনআরবি ব্যাংক লিমিটেড। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/এমবিএ
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নারীদের চাকরি দেবে মেরী স্টোপস

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা NRB Bank Ltd এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম