Sunday, June 21, 2026
Home Blog Page 18

নিয়োগ দেবে এনআরবি ব্যাংক

0

হোম লোন বিভাগে ‘আরও/আরএম (এও-পিও)’ পদে জনবল নিয়োগ দেবে এনআরবি ব্যাংক লিমিটেড। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/এমবিএ
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নারীদের চাকরি দেবে মেরী স্টোপস

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা NRB Bank Ltd এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নারীদের চাকরি দেবে মেরী স্টোপস

0

‘প্যারামেডিক (আইইউডি)’ পদে নারী কর্মী নিয়োগ দেবে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশ। আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: চারজন
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ২ বছরের প্যারামেডিক কোর্স/এফডব্লিউভি কোর্স/নার্সিং কোর্স/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা: প্রজনন স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা প্রকল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: চাকরি দেবে ব্র্যাকনেট

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, সুনামগঞ্জ
আবেদনের নিয়ম: আগ্রহীরা Marie Stopes Bangladesh (MSB) এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে ব্র্যাকনেট

সিস্টেম অ্যাডমিন, টেকনোলজি বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেড। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/ইটিই/ইইই)
অভিজ্ঞতা: ৩-৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫-৩২ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা BRACNet Limited এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

0

প্লাজা/শোরুম, ইলেক্ট্রনিক্স প্রোডাক্টস বিভাগে ‘ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ২০ জনকে নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ৩-৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: লিবিয়া-তিউনিশিয়া থেকে ফিরলেন ১৬১ বাংলাদেশি

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৩ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Jamuna Electronics & Automobiles Ltd এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

লিবিয়া-তিউনিশিয়া থেকে ফিরলেন ১৬১ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৬১ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। আটকে পড়া প্রবাসিরা স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

বুধবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি প্রবাসী দেশে ফেরেন। আর লিবিয়ায় আটকে পড়া ১৪৩ জন ফেরেন সকাল সোয়া ৬টায়।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা দেশে ফেরা এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন: বিয়ের বাস নদীতে, নিহত ১৪

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশীরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। এ ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন বিদেশ গমন না করে এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুরোধ জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তিউনিশিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার ৪৫০ টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

বিয়ের বাস নদীতে, নিহত ১৪

উত্তর পাকিস্তানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিন্দু নদীতে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও অনেকে। নিখোঁজদের অনেকেই মারা যেতেন পারে বলে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গিলগিত-বালতিস্তান অঞ্চলের কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হিলি বন্দরে এলো ২৭ ট্রাক পেঁয়াজ

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বাসটিতে প্রায় ২৪ জন যাত্রী ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। নিহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাসটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়ালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর ১টার দিকে এটি দিয়াম জেলার তেলচি ব্রিজ থেকে ছিটকে নদীতে পড়ে যায়।

প্রসঙ্গত, ২৫ আগস্ট রাওয়ালাকোট শহরের কাছাকাছি পাকিস্তান শাসিত কাশ্মীরে একটি যানবাহন খাদে পড়ে ২৯ জন যাত্রী নিহত হয়। একই দিনে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের লাসবেলা জেলায় আরো একটি বাস খাদে পড়ে ১১ জন নিহত হয়।

হিলি বন্দরে এলো ২৭ ট্রাক পেঁয়াজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২৭ ট্রাক (৭৭১ দশমিক ৩০০ মেট্রিক টন) পেঁয়াজ আমদানি করা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানির মূল্য ৯২-৯৩ টাকা।

মঙ্গলবার (১২ নভেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে আসে পেঁয়াজের এ চালান। যা দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ৯৫-১০০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: ৩ মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

জেলাভিত্তিক পাইকারি ক্রেতারা হলেন- দিনাজপুরের সম্ভু বাবু, রংপুরের শহিদুল ও সাইফুল, লালমনিরহাটের লেবু, কুড়িগ্রামের ঝন্টু, ঠাকুরগাঁওয়ের নুরুজ্জামান ও ওবায়দুল এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার খাইরুল ইসলাম।

৩ মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ১৫ নভেম্বর আবার চলাচল শুরু করতে যাচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশনের মেরামত কাজ চলমান।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনের মেরামত কাজ চলমান রয়েছে। ২০ নভেম্বরের মধ্যে মেরামত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে।

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

0

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে সবুজ (২৩) নামে এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতের যেকোনো এক সময় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৩ দিনের রিমান্ডে সাবেক সচিব আমজাদ

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটির নাম সবুজ। মোটরসাইকেলেরসহ তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টির তদন্ত কাজ শুরু করেছি।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, আলমডাঙ্গার মেহেগুনি বাগানে একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত কাজ চলছে।

বিদেশি পিস্তল-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় বিদেশী অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর আব্দুর রহমানের ছেলে মো.আজিজ (২২) একই ক্যাম্পের মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও বক্তার আহম্মদের ছেলে মো. এনাম (১৯)।

আরও পড়ুন: ‘আমাদের মাথার ওপর এখনো বিপদ আছে’

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ১২ নভেম্বর দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প-৯ এর এইচ/৫ ব্লকস্থ লার্নিং সেন্টারের সামনের অভিযান পরিচালনা করে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন জব্দ করা হয়। আটকদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।