Monday, March 30, 2026
Home Blog Page 19

৩ দিনের রিমান্ডে সাবেক সচিব আমজাদ

0

অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে ৭দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুমন মিয়া। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

আরও পড়ুন: জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

প্রসঙ্গত, ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানার ১১নম্বর সেক্টরের ভাড়া বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের বাসায় অভিযান চালিয়ে এক কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা, ২২টি এক ইয়ান, ১৩টি ৫ ইয়ান, ৬টি ১০ ইয়ান, তিনটি ২০ ইয়ান, তিনটি ৫০ ইয়ান, ৯২টি ১০০ ইয়ান, চারটি ১০০ থাইবাত, চারটি এক মালয়েশিয়ান রিঙ্গিত, একটি ৫০ সৌদি রিয়াল, ৬টি ১০০ সৌদি রিয়াল, ১৩টি ৫০০ সৌদি রিয়াল, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১টি আইফোন উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার দিন তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগদান করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলে তিনি তাকে যুব উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। পরে ফিফা প্রেসিডেন্ট সে আমন্ত্রণ গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।

আরও পড়ুন: শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ

প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর।

রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। ১২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ৫০ হাজার টাকা বেতনে চাকরি দেবে কর্ণফুলী গ্রুপ

এর আগে ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরোনো ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার অভিযুক্ত পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

৫০ হাজার টাকা বেতনে চাকরি দেবে কর্ণফুলী গ্রুপ

0

‘ডেপুটি রিজিওনাল ম্যানেজার/রিজিওনাল ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ
অভিজ্ঞতা: পাঁচ বছর
বেতন: ৩৫-৫০ হাজার টাকা

আরও পড়ুন: চাকরি দেবে সীমান্ত ব্যাংক

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Karnaphuli Group এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে সীমান্ত ব্যাংক

0

‘ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড গভর্ন্যান্স (এসও টু এসপিও)’ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/ইইই/আইটি)
অভিজ্ঞতা: ০৬-১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: আইপিডিসি ফাইন্যান্সে চাকরি, কর্মস্থল ঢাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩৮ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা SHIMANTO BANK PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

আইপিডিসি ফাইন্যান্সে চাকরি, কর্মস্থল ঢাকা

0

লিয়াবিলিটি অ্যান্ড ব্র্যাঞ্চ অপারেশনস বিভাগে ‘ইনচার্জ’ নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অভিজ্ঞতা: ৭-১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে প্রাইম ইউনিভার্সিটি

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা IPDC Finance Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে প্রাইম ইউনিভার্সিটি

0

‘ক্যাটালগার’ পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাইম ইউনিভার্সিটি। আবেদনের শেষ সময় ১৮ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: বিএ (ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট)
অভিজ্ঞতা: দুই বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াও চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Prime University এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

অভিজ্ঞতা ছাড়াও চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

0

টেরিটরি সেলস ম্যানেজার বিভাগে ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি
অভিজ্ঞতা: ২-৪ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ

0

করপোরেট সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ নিয়োগ দিবে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ। আবেদনের শেষ সময় ২৯ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ০৭-১২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ২০ জনকে চাকরি দেবে মীনা বাজার

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (বনানী)
আবেদনের নিয়ম: আগ্রহীরা AKIJBASHIR GROUP এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

২০ জনকে চাকরি দেবে মীনা বাজার

0

সেলসম্যান/ক্যাশিয়ার’ পদে ২০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশের অন্যতম সুপার শপ মীনা বাজার। আগ্রহীরা ১২ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টায় সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ৯-১০ হাজার টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ

আরও পড়ুন: নিয়োগ দেবে সিঙ্গার, লাগবে ২ বছরের অভিজ্ঞতা

বয়স: ১৮-২৮ বছর
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা)
সাক্ষাৎকারের ঠিকানা: বাড়ী-৪৪, ধানমণ্ডি-২৭, ঢাকা (মীনা বাজার আউটলেট বিল্ডিং, ২য় তলা)।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম