Monday, March 30, 2026
Home Blog Page 20

নিয়োগ দেবে সিঙ্গার, লাগবে ২ বছরের অভিজ্ঞতা

0

‘ট্রেইনি ডিস্ট্রিক্ট ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: দুই বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: চাকরি দেবে মধুমতি ব্যাংক

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Singer Bangladesh Limited এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে মধুমতি ব্যাংক

0

‘হেড অব লিয়াবিলিটি (এভিপি-এসভিপি)’ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। আবেদনের শেষ সময় ২১ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ১২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি দেবে সিটি গ্রুপ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Modhumoti Bank PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

এইচএসসি পাসেই চাকরি দেবে সিটি গ্রুপ

0

ডিও চেক, এইচইজেডএল বিভাগে ‘কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগ দেবে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপ। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৪।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক
অভিজ্ঞতা: পাঁচ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে এসিআই

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২০-৩০ বছর
কর্মস্থল: মুন্সীগঞ্জ (গজারিয়া)
আবেদনের নিয়ম: আগ্রহীরা City Group এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে এসিআই

0

কনজিউমার ব্র্যান্ডস বিভাগে ‘জোনাল সেলস ম্যানেজার’ পদে দুইজনকে চাকরি দেবে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই)। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ৬-৯ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াও নিয়োগ দেবে নাদিয়া ফার্নিচার

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Advanced Chemical Industries Limited (ACI) এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

অভিজ্ঞতা ছাড়াও নিয়োগ দেবে নাদিয়া ফার্নিচার

0

রিটেইল অ্যান্ড করপোরেট সেলস বিভাগে ‘এমটিও/জুনিয়র এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ দেবে নাদিয়া ফার্নিচার লিমিটেড। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৪।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)/স্নাতক
অভিজ্ঞতা: ০১-০৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: শাহজালালে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৪-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Nadia Furniture Limited এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

শাহজালালে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন

0

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ চালু করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে এ লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।’

আরও পড়ুন: সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

হযরত শাহজালাল বিমানবন্দরে এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার।

অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

রোববার (১০ নভেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহে অভিযানে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে।

সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে , ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৫২৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪৪ জন রয়েছেন।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কিউবা

দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে ২৪ শতাংশই ইয়েমেনি নাগরিক। এছাড়া ৭৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

এদিকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৬৩ জন এবং আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া অভিযোগে সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১৭ হাজার ৯১৫ জন পুরুষ এবং ২ হাজার ৪৪৮ জন নারী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কিউবা

ব্ল্যাক আউট ও হ্যারিকেন অস্কারের আঘাতে বিপর্যস্ত লাতিন আমেরিকান দেশ কিউবায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। এতে কোনো হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, ধ্বসে পড়েছে বহু ঘরবাড়ি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার (১০ নভেম্বর) কিউবার বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন: ‘খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন’

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ভূমিকম্পের কারণে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তবে কেউ নিহত আ আহত হয়নি। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা

‘খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন’

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন আরও তিনজন। এরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

রোববার (১০ নভেম্বর) দিনগত রাত ১২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই! তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন!’

আরও পড়ুন: গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৫

শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন-শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এছাড়া, একই দিন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে দুজন উপদেষ্টার দায়িত্ব কমেছে। তিনজনের মন্ত্রণালয় অদল-বদল হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তিনজনের হাতে তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজধানীর মিরপুরের কাফরুলে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ পাঁচ পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতেই তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

দগ্ধরা হলেন- মো. রাজিব মিয়া (২১), মোছা. সুমি আক্তার (১৮), মোছা. সাহানা আক্তার (২২), মো. সুমন মিয়া (২৫) ও মোছা. সুবর্ণা আক্তার (২২)।

আরও পড়ুন: ১৬০ জনকে চাকরি দেবে সাউথইস্ট ব্যাংক

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে রাজিবের শরীরের ৬ শতাংশ, সুমির ২ শতাংশ, শাহানার ৫ শতাংশ, সুমনের ৩ শতাংশ ও সুবর্ণার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে দগ্ধ কম হওয়ায় সবাই শঙ্কামুক্ত।