Monday, March 30, 2026
Home Blog Page 21

বাড়ছে উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে ৫ থেকে ৭ জন যুক্ত হতে পারেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তারা শপথ নেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

এ নিয়ে রাজনীতিবিদদের প্রায়ই অভিযোগ, এক ব্যক্তি একইসঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় সরকারের কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। তাই উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর দাবি তুলেছেন তারা।

নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. মঞ্জুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

0

আইডেন্টিটি অ্যান্ড অ্যাকসেস ম্যানেজমেন্ট সিকিউরিটি বিভাগের ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি। আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সম্মান
অভিজ্ঞতা: পাঁচ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ১৬০ জনকে চাকরি দেবে সাউথইস্ট ব্যাংক

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা BRAC Bank PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

১৬০ জনকে চাকরি দেবে সাউথইস্ট ব্যাংক

0

‘অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এ পদে ১৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৪।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান
অভিজ্ঞতা: ৬ মাস
বেতন: ১৬-২১ হাজার টাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল মহাসড়ক, ৩২ কিলোমিটার যানজট

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Southeast Bank Limited এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল মহাসড়ক, ৩২ কিলোমিটার যানজট

আজও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

শনিবার (৯ নভেম্বর) থেকে রোববার (১০ নভেম্বর) প্রায় ২৪ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সৃষ্টি হয়েছে প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ যানজট। অনেকেই পায়ে হেঁটে ও বিকল্প রাস্তা ব্যবহার করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।

আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গণপিটুনি খেলেন এক ব্যক্তি

জানা গেছে, মহানগরীর মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া আছে। ২৮ অক্টোবর শ্রমিকেরা আন্দোলন করলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন। তখন পুলিশ জানায়, নভেম্বরের ৩ তারিখ বেতন পরিশোধ করা হবে। সেই দিন শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর ৫ নভেম্বর আবার শ্রমিকেরা বিক্ষোভ করলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ বিষয়ে সমাধান করার আশ্বাস দিলে তারা ফিরে যান। তবে মাসের ৯ তারিখ হয়ে গেলেও শ্রমিকেরা বেতন পাননি। তাছাড়া, কারখানা বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। এসব কারণে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানাটি তালাবদ্ধ রয়েছে। এবিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম হোসেন, ৩ মাসের বেতনের দাবিতে শ্রমিকরা আজও মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের বোঝানোর চেষ্টা করছি।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গণপিটুনি খেলেন এক ব্যক্তি

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ওই ব্যক্তিকে আটক করে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন।

হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি

শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যার জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

রোববার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেওয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।

এসময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত জানালেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হবে।

রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সংবিধানেও সংস্কার প্রয়োজন: সারজিস আলম

এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা।

সংবিধানেও সংস্কার প্রয়োজন: সারজিস আলম

‘১৬ বছর এমনকি ৫৩ বছর ধরে বাংলাদেশের সংবিধান পাঁচ বছরের জন্য দেশের মানুষকে একটি ‘জনতার সরকার’ উপহার দিতে পারেনি। আমাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারেনি। সেই সংবিধানও সংস্কার প্রয়োজন। প্রত্যেক পাঁচ বছরের জন্য বড় বড় ইশতেহার দিয়ে প্রতিটি সরকার ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পরপরই তারা ইশতেহার ভুলে যায়। তারা ভুলে যায় তারা যে জনতার সরকার।’ এসব কথা বলেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৯ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, আমরা বলছি না রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচনে যান। আমরা এটাও বলছি না আগামী ৫-৬ বছর সংস্কার করে নির্বাচনে যান। কিন্তু ন্যূনতম একটা যৌক্তিক সময় লাগবে সংস্কারের জন্য। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে। ১৬ বছর ধরে যে সিস্টেমগুলোকে ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে, সেই সিস্টেমগুলোকে সংস্কার করতে একটা যৌক্তিক সময় প্রয়োজন।

আরও পড়ুন: ৪০ হাজার টাকা বেতনে চাকরি দেবে কর্ণফুলী গ্রুপ

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি, আর এই অভ্যুত্থানও হয়নি। দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য এই মানুষগুলোর বিগত ১৬ বছরে বিরক্ত হতে হতে দেওয়ালে পিঠ লেগে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলের ১৬ বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না।’

‘শুধু একটা নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। এর পাশাপাশি অনেকগুলা প্রতিষ্ঠান জড়িত। এরমধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা বাহিনীকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তা না হলে নির্বাচন দিলে আবার জবরদখলের ঘটনা ঘটতে পারে। ক্ষমতার অপব্যবহার হতে পারে। আবার এই নির্বাচন ঘিরে কোনো সমস্যা দেখা দিলে সেজন্য একটা বিচারিক প্রক্রিয়া প্রয়োজন। তাই বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। হাইকোর্টে এখনও আওয়ামী লীগের কিছু দোসর-ফ্যাসিস্ট বসে আছে। যারা তাদের যোগ্যতার বলে সেখানে যায়নি। তোষামোদি আর তেলবাজি করে তারা সেখানে গিয়েছিল। তাদেরকে এই জায়গা থেকে অপসারণ করা প্রয়োজন। একইসঙ্গে যারা এই জায়গাগুলোর জন্য যোগ্য তাদেরকে সেখানে বসাতে হবে।’

আরও পড়ুন: চাকরি দেবে ওয়ালটন, আবেদন করুন এখনই

শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশ থেকে প্রায় ১৬০০ জনের বেশি শহীদ পরিবারের তালিকা আমাদের কাছে এসেছে। আপাতত যাচাই-বাছাই করে নির্বাচিতদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক দেওয়া হচ্ছে। আমরা প্রতিটি বিভাগীয় পর্যায়ে গিয়ে শহীদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছি। এটা আমাদের দায়িত্ব। বাকি যারা রয়েছেন তাদের কাগজপত্র সংগ্রহের কাজ চলছে। সেগুলো হাতে পেলে অনুদানের চেক তুলে দেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। ফলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন শত শত কর্মজীবী মানুষ।

শনিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় অবরোধ করেছে টি এন জেড অ্যাপারেলস্ লিমিটেড নামে কারখানার শ্রমিকরা।

গাজীপুর শিল্পপুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় টি এন জেড অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক তৈরি কারখানা আছে। ওই কারখানার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। বকেয়া বেতনের দাবিতে টি এন জেড গ্রুপের ৬টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আরও পড়ুন: চাকরি দেবে ওয়ালটন, আবেদন করুন এখনই

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন সংক্রান্ত সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেড শ্রমিকরা কারখানার নিচে অবস্থান করছেন।

এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেডের স্বত্বাধিকারী মালিক শফিকুল আলম বলেন, আগামী সোমবার কল কারখানা কর্তৃপক্ষে সঙ্গে একটি সভা আছে। সেখানেই শ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিক বেতনসহ অন্যান্য দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে।

চাকরি দেবে ওয়ালটন, আবেদন করুন এখনই

0

‘কন্টেন রাইটার কাম এডিটর’ পদে জনবল নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: এমএ (ইংরেজি)
অভিজ্ঞতা: ৩-৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ৪০ হাজার টাকা বেতনে চাকরি দেবে কর্ণফুলী গ্রুপ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০-৪০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম