Tuesday, March 31, 2026
Home Blog Page 22

৪০ হাজার টাকা বেতনে চাকরি দেবে কর্ণফুলী গ্রুপ

0

বিটুসি রিটেইল ফর লুব্রিক্যান্টস সেলস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: তিন বছর
বেতন: ৩৫-৪০ হাজার টাকা

আরও পড়ুন: নিজ বাসায় পড়েছিল আইনজীবীর মরদেহ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: রাজশাহী
আবেদনের নিয়ম: আগ্রহীরা Karnaphuli Group এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিজ বাসায় পড়েছিল আইনজীবীর মরদেহ

0

রংপুর নগরীর মুলাটোল ছোট পুকুর সংলগ্ন ব্যাংক কলোনির নিজ বাড়ি থেকে মোস্তাকিম ইসলাম (৩২) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোস্তাকিম বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট এলাকার খাদেমুল ইসলামের ছেলে।

প্রতিবেশী হারুন অর রশিদ জানান, মোস্তাকিম ইসলামের গ্রামের বাড়ি বদরগঞ্জের ট্যাক্সের হাট এলাকায়। সেখানে বাবা ও এক ভাই থাকেন। রংপুরের ওই বাসায় ছোট ভাই ও মোস্তাকিম তার পরিবার নিয়ে বসবাস করেন। ৪ দিন আগে মোস্তাকিমের স্ত্রী রিমু আক্তার বাবার বাড়িতে বেড়াতে যান। তাদের কোনো সন্তান নেই।

আরও পড়ুন: সালমানের পর হত্যার হুমকি পেলেন শাহরুখ খান

মোস্তাকিমের ছোট ভাই সোহান জানান, শুক্রবার তার বড় ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচে পড়ে থাকতে দেখেন। এ সময় বিছানার ওপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করে আব্দুর রশীদ বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সালমানের পর হত্যার হুমকি পেলেন শাহরুখ খান

সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকির পর এবার হত্যার হুমকি পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। টেলিফোনে এই হুমকি পাওয়ার পর মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা করেন কিং খান।

ভারতীয় সংবাদ সূত্র বলছে, মামলাটি বিএনএসের ৩০৮ (৪) এবং ৩৫১ (৩) (৪) ধারায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশ কলদাতাকে খুঁজে বের করতে এবং অভিনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

আরও পড়ুন: জানুয়ারি থেকে বোরকা পড়লেই গুনতে হবে জরিমানা

জানা গেছে, মুম্বাই পুলিশ ছত্তিশগড়ের রায়পুরে কলটি ট্রেস করেছে। তারপর থেকেই সেখানে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সালমান খানের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি হুমকি বার্তা পেয়েছিল মুম্বাই পুলিশ। হুমকি বার্তাটি অভিনেতাকে দুটি বিকল্প দিয়েছিল ক্ষমা চাওয়া বা বেঁচে থাকার জন্য ৫ কোটি রুপি দেওয়া।

জানুয়ারি থেকে বোরকা পড়লেই গুনতে হবে জরিমানা

২০২৫ সালের জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে। তখন কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাদের প্রায় এক হাজার ১৫০ ডলার জরিমানা করা হবে। যা বাংলাদেশি অর্থে দেড় লাখ টাকার সমান। খবর-রয়টার্সের।

২০২১ সালে দেশটিতে একটি গণভোট হয়। এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই গণ রায় কার্যকর করা হবে। যা ‘বোরখা নিষিদ্ধ’ নামে পরিচিত।

আরও পড়ুন: ৩ সন্তানের মাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা

কোথায় কোথায় মুখ ঢাকা যাবে: দেশটির সরকার জানিয়েছে এই নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।

এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। বিনোদনের ক্ষেত্রেও মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। মুখ ঢাকা যাবে বিজ্ঞাপনের কাজের বেলাতেও। এছাড়া ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। কিন্তু এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

৩ সন্তানের মাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা

ভারতের মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় ঘটেছে এক নৃশংস ঘটনা। তিন সন্তানের মাকে ধর্ষণের পর জীবন্ত পোড়ানোর ঘটনা ঘটেছে।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও

পুলিশ জানিয়েছে, স্থানীয় মেইতেই গোষ্ঠীর একদল সশস্ত্র সদস্য ৩১ বছর বয়সী ওই স্কুলশিক্ষিকাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তার গায়ে আগুন ধরিয়ে দেয়। তিনি স্বামী, এক শিশুসন্তান ও দুই মেয়ের সঙ্গে বসবাস করতেন। এ ঘটনার পাশাপাশি মেইতেই গোষ্ঠীর সদস্যরা গ্রামের ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘মৃত্যুর কারণ বিস্তারিত জানার জন্য আমরা ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ আসামের শিলচরে পাঠানোর চেষ্টা করছি। পরিস্থিতি বেশ উত্তপ্ত। পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি, কীভাবে ওই নারী পুড়েছেন এবং কতগুলো বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

0

চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাত ১২ টার দিকে উড়াল সড়কের সিইপিজেড এলাকায় লালখানবাজার মুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোকতার (২৮) ও রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুত গতির দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে ফেলে থেকে ছিটকে পড়েন তারা। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরবাইক দুটিও। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন: মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ, বিপাকে প্রবাসীরা

চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। খবর পেয়ে আমরা একজনের মরদেহ বিদ্যুতের খুঁটির সাথে পড়ে থাকতে দেখি। অন্যজনের মরদেহ সড়কের একপাশে পড়েছিল। পতেঙ্গা থেকেই বাইক দুটি আসছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ, বিপাকে প্রবাসীরা

0

মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য রীতিমত হাহাকার করছেন তারা। পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকে।

নবায়ন করতে পারছেন না ওয়ার্ক ভিসা। পাসপোর্টের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে প্রতিদিন ভিড় করছেন শত শত প্রবাসী। এমনকি আবেদন করার পাঁচ-ছয় মাস পরও মিলছে না কাঙ্ক্ষিত পাসপোর্ট।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর জানায়, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।

আরও পড়ুন: কক্সবাজারে মতবিনিময় সভা থেকে ১৯ ইউপি সদস্য আটক

অন্যদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানায়, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী।

বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য ২০ হাজারের বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন। পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন, অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন অবস্থায় নতুন করে ই-পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে এসে প্রতিদিনই আবেদন করছেন অনেকে।

রূপায়ন সিটিতে চাকরি

0

প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল বিভাগের জন্য ‘ম্যানেজার’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন সিটি উত্তরা। আবেদনের শেষ সময় ২৯ নভেম্বর। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: একটি
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট প্রকল্প সফটওয়্যার পরিচালনা করতে সক্ষম।
অভিজ্ঞতা: ১০-১৫ বছর

আরও পড়ুন: মেঘনা গ্রুপে চাকরি

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ৩২-৪০ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর)
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

কক্সবাজারে মতবিনিময় সভা থেকে ১৯ ইউপি সদস্য আটক

0

কক্সবাজারের একটি হোটেলে ‘রাষ্ট্র সংস্কার’ এর মতবিনিময় সভা থেকে ১৯ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইজুল আযীম নোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে অধিকাংশ ইউপি সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

আরও পড়ুন: ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

তবে ইউপি সদস্যদের দাবি, জেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনর আলোচনা সভা ছিল। যেখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রায় ৭০ জনের মতো ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সভায় দেশের ক্লান্তিকালে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়করা ঢুকে তাদের আটক করেন।

এসময় অন্যায়ভাবে ইউপি সদস্যদের আটকের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেন তারা। এর আগে, ইউপি সদস্যদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)’ এর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এক পর্যায়ে সময় পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের হল রুম ঘেরাও করেন। পরে পুলিশ তল্লাশি যাচাই-বাছাই করে আটক করেন।

‘ক্রাইম পেট্রোল’ অভিনেতা নীতিনের রহস্যজনক মৃত্যু!

0

ভারতীয় টেলিভিশনের অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমে নীতিনের মৃত্যুর খবর নিশ্চিত করে তার বন্ধু কুলদীপ বলেন, নীতিনের বাবা ও বোনের ফোনে সকালেই মৃত্যুর বিষয়টি জানতে পারি। বাবা ও বোন নীতিনের মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছেন।

আরও পড়ুন: দেশে ফিরছেন বেবী নাজনীন

তিনি আরও বলেন, এ খবর শুনে আমি অবাক হয়েছি। কেননা আগামী মাসেই দিল্লি আসার কথা ছিল ওর। খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ৮ নভেম্বর সকালে মুম্বাইয়ে মারা যান নীতিন। বর্তমানে নীতিনের পরিবারের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন কুলদীপ। শিগগিরই মরদেহ নেওয়া হবে দিল্লিতে।