Tuesday, March 31, 2026
Home Blog Page 23

ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন যুদ্ধকবলিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ফোনালাপের সময় যুক্ত ছিলেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কও।

শনিবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন বুধবার ট্রাম্প ও জেলেনস্কি ২৫ মিনিট কথা বলেন। এ সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে কীভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

এই ফোনালাপের খবর এমন সময়ে সামনে এলো যখন ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন। ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার সিইও মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন।

আরও পড়ুন: দেশে ফিরছেন বেবী নাজনীন

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর এক পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আমি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করছি। সে সময় আমরা ইউক্রেন-মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কৌশলগত অংশীদারিত্ব, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

জেলেনস্কি আরও বলেন, বৈশ্বিক বিষয়ে ‘শক্তির মাধ্যমে শান্তি’ পদ্ধতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। শুধুমাত্র এই নীতিই ইউক্রেনে শান্তি আনতে পারে। আমি আশাবাদী যে আমরা একসঙ্গে এটি কার্যকর করব।

দেশে ফিরছেন বেবী নাজনীন

দীর্ঘ ৮ বছর পর আমেরিকা থেকে দেশে ফিরছেন ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত সংগীত তারকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন।

আওয়ামী লীগের শাসনামলের শুরুতে নানাভাবে বাধাগ্রস্ত হতে শুরু করেন তিনি। যে কারণে দেশ ছেড়ে বেবী পাড়ি জমান আমেরিকায়।

আরও পড়ুন: ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

জানা গেছে, আমেরিকা থেকে এবার কোকিলকণ্ঠী বেবী নাজনীন দেশে ফিরছেন। রোববার (১০ নভেম্বর) ঢাকার মাটিতে পা রাখবেন বেবী। সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

প্রসঙ্গত, সাড়ে চার দশকের ক্যারিয়ার জীবনে বেবী নাজনীন গান গেয়েছেন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে কাল সারারাত ছিল স্বপনেরও রাত, দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, বন্ধু তুমি কই রে, সারা বাংলায় খুঁজি তোমারে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ইত্যাদি।

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক সন্ত্রাসী হামলায় ৪ সেনা সদস্য ও ২ জন স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই ঘটনা ঘটে।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৫জন ‘খারেজি’ নিহত হয়েছে। সামরিক বাহিনী পাকিস্তানি তালেবানকে খারেজি হিসেবে উল্লেখ করে থাকে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা বেড়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাস দমনে পাকিস্তানের যুদ্ধ চলমান থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানি তালেবান বহু বছর ধরে সরকারের পতন ঘটিয়ে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান ও তার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গত বছর সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকে টিটিপি হামলার মাত্রা আরও বাড়িয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা

সুখবর দিলেন রুনা খান

0

সম্প্রতি সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ব্যাক্তিগত জীবনের চেয়ে কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

বর্তমানে তেমন নতুন কোনো কাজ না করলেও ভক্তদের চমকে দিয়েছেন ওজন কমিয়ে। হট লুকে ছবি শেয়ার করে ভক্তদের রাতের ঘুম কেড়েছেন জনপ্রিয় এই নায়িকা। কখনও ছড়িয়ে দেন রূপের দ্যুতি, আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরতে তার তুলনা হয় না। নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন নতুন কাজে নাম লেখাচ্ছেন এই অভিনেত্রী।

তবে গত জুলাইয়ের অকেটা আড়ালেই ছিলেন তিনি। সামাজিক মাধ্যমেও দেখা যায়নি তাকে। এখন আবার ধীরে ধীরে নিজেকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। কখনও বিভিন্ন লুকে নিজেকে ধরা দিচ্ছেন, আবার কখনও নিজের কাজ নিয়েও দিয়ে যাচ্ছেন সুসংবাদ।

আরও পড়ৃন: ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

এ বিষয়ে সংবাদ মাধ্যমে রুনা খান বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা।’

ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ভূরিভোজ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় ভূরিভোজ করেছেন গোপালগঞ্জের কাশিয়ানীর স্থানীয় যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে দুই শতাধিক লোকের জন্য খাবারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ৩

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইন্যান্স মেম্বারও। হিমুর আরেক বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই খিচুড়ি রান্না করে ভূরিভোজের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন প্রবাসী লুৎফর রহমান হিমু। দুই শতাধিক যুবক এ ভোজে অংশ নেন।

প্রসঙ্গত, ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ৩

0

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন-আরিজুল গাজী (২৮), আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সেলিম (৩৫)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‍ভোর সাড়ে ৫টার দিকে বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত একজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করার কাজ চলছে।

মেঘনা গ্রুপে চাকরি

0

অ্যাকাউন্টস বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আগ্রহীরা আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিভাগ: অ্যাকাউন্টস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে এমবিএ/এমকম
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ই-মেইল চিঠিপত্র এবং ইআরপি সফটওয়্যারে দক্ষতা। লিখতে ও কথা বলার ক্ষেত্রে ইংরেজি ও বাংলার ওপর ভালো দখল। রিপোর্ট লেখা এবং উপস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।

এইচএসসি পাসেই চাকরি দেবে আগোরা

0

‘ব্যাক অফিস ইনচার্জ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য যোগ্যতা: সাউন্ড নলেজ এসএপি সিস্টেমে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আগোরার অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।

৬ দিনের রিমান্ডে আমু

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তাকে আদালতে আনা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এদিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ইমরান আহম্মেদ তার এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

এর আগে বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে ১৩-২২ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসবের ৪৫তম আসর। উৎসবে অংশ নেবেন বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার থাকছে বাংলাদেশেরও নাম।

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’, ইংরেজিতে যার নাম হুইসপারস অফ এ থ্রাস্টি রিভার। ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।