Sunday, June 21, 2026
Home Blog Page 24

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে ১৩-২২ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসবের ৪৫তম আসর। উৎসবে অংশ নেবেন বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার থাকছে বাংলাদেশেরও নাম।

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’, ইংরেজিতে যার নাম হুইসপারস অফ এ থ্রাস্টি রিভার। ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।

চলে গেলেন বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড হাকানসন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

সোমবার (৪ নভেম্বর) ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেওয়া হয়। অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে, ‘আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ভালবাসা প্রেরণ করছি এবং আমাদের প্রার্থনা করছি।’

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

তার ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে ‘হাস্যরস এবং বুদ্ধির’ মেলবন্ধন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘উষ্ণতা ও উদারতার জন্য যারা তাকে (কিকি হাকানসন) চিনতেন, তারা সবাই তাকে মনে রাখবেন।’

প্রসঙ্গত, ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন। কিকির বিজয় মিস ওয়ার্ল্ড উত্তরাধিকারের সূচনা করেছিল। এর আগে একই বছর মিস সুইডেন ওয়ার্ল্ডের মুকুটও জিতেছিলেন তিনি।

ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী সিএনএনকে বলেন, ‘২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব এবং সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হয়ে ওঠার বিষয়ে আলোচনা করেছেন তিনি।’

আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

বাংলাদেশ সময় বুধবার (০৬ নভেম্বর) দিনগত রাত ৩টায় (মার্কিন সময় বুধবার বিকেল ৪টা) ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন কমলা। নির্বাচনে পরাজয়ের পর এই প্রথমবারের মতো তিনি জনসম্মুখে আসবেন।

হোয়াইট হাউসে ফিরে যে ৭ কাজ করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার মাত্র চার বছর পর অবিশ্বাস্য প্রত্যাবর্তন তার।

জয়ের আগে নির্বাচন প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এর মধ্যে ছিল অভিবাসন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলো উল্লেখযোগ্য। বিজয়ী বক্তৃতায় ট্রাম্প বলেছেন, আমরা একটি সহজ মন্ত্রে শাসন করবো: প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতি রাখবো। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো। আসুন জেনে নেওয়া যাক নতুন প্রেসিডেন্ট হিসেবে যে ৭টি কাজ করতে চান ট্রাম্প –

১. অবৈধ অভিবাসীদের বিতাড়ন: ট্রাম্প প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে বড়’ অবৈধ অভিবাসী বিতাড়নের প্রতিশ্রুতি দেন। তিনি মেক্সিকো সীমান্তের দেওয়াল সম্পূর্ণ করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার নির্মাণকাজ তার প্রথম শাসনামলে শুরু হয়েছিল।

আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

২. অর্থনীতি, কর ও শুল্ক নিয়ে পদক্ষেপ: বাইডেন প্রশাসনের সময় বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতি কমানোর আশ্বাস দিয়েছেন ট্রাম্প। তিনি নতুন কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন- বকশিস কর, সামাজিক সুরক্ষা কর ও করপোরেশন কর। ট্রাম্প বেশিরভাগ বিদেশি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন এবং চীন থেকে আমদানিতে অতিরিক্ত ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন।

৩. জলবায়ু সম্পর্কিত বিধিনিষেধ শিথিল: প্রথম প্রেসিডেন্সিতে ট্রাম্প কয়েকশ পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা বাতিল করেছিলেন এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রেকে সরিয়ে নিয়েছিলেন। এবারও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে মার্কিন গাড়ি শিল্পকে সাহায্য করার জন্য।

৪. ইউক্রেন যুদ্ধ শেষ করা: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের পাহাড়সম ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, আলোচনার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ শেষ করবেন তিনি।

৫. গর্ভপাত নিষিদ্ধ নয়: কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কে ট্রাম্প জাতীয়ভাবে গর্ভপাত নিষিদ্ধ করার আইনে স্বাক্ষর করবেন না বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছেন, গর্ভপাত নিয়ে আইন তৈরির ব্যাপারে রাজ্যগুলোর স্বাধীনতা থাকা উচিত।

আরও পড়ুন: ডেপুটি ম্যানেজার নেবে এপেক্স

৬. ৬ জানুয়ারি দাঙ্গাকারীদের ক্ষমা: ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলার অপরাধে দোষী সাব্যস্ত কিছু ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

৭. স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথকে বরখাস্ত: ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছেন স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

‘হেড অব অ্যাসিট ম্যানেজমেন্ট ডিভিশন’ পদে জনবল নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/এমবিএ/বিবিএ
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: তিন মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Al-Arafah Islami Bank PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

ডেপুটি ম্যানেজার নেবে এপেক্স

‘ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ২০২৪।

বিভাগের নাম: সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি
পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই)
অভিজ্ঞতা: ৬-৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: তিন মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০-৩৩ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Apex Footwear Limited এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় মো. তাজ উদ্দিন (৫৩) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে বিজিবি।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিল ও উপজেলা যুবলীগের সভাপতি।২ অক্টোবর ভোলা সদর থানায় বিস্ফোরক আইনে তার নামে মামলা হয়।

আরও পড়ুন: সহবাসের পূর্বে দেনমোহর পরিশোধ করা উত্তম

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, গোপন খবর ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। আসামির পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজ উদ্দিনের এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় তিনি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ভোলার বোরহান উদ্দিন থানার সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাকে হস্তান্তর করা হবে।

সহবাসের পূর্বে দেনমোহর পরিশোধ করা উত্তম

বিয়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দেনমোহর। এটি স্ত্রীর অধিকার। দেনমোহর পরিশোধ করা স্বামীর জন্য ওয়াজিব। এ অধিকার খর্ব করা যাবে না।

মহান আল্লাহ বলেন,

وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ

এর অর্থ: আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের মধ্যে সচ্চরিত্রা নারীদের তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত: ৫)

আরও পড়ুন: তিন মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী

দেনমোহর পরিশোধের সময় সম্পর্কে ইসলামি আইন ও ফিকাহ শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন, বিয়ের আগে দেনমোহর ধার্যের পর তা পরিশোধের উত্তম সময় হচ্ছে- বাসর রাতে সহবাসের পূর্বে দেনমোহর পরিশোধ করে দেয়া। যদিও নগদ অর্থ না থাকলে পরে পরিশোধ করার অবকাশ রয়েছে। বাকি রাখলে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। (মাবসুতুস সারাখসি: ৫/৬২)

দেনমোহর মাফ করিয়ে নেয়ার জন্য কোনোরকম কৌশল অবলম্বন করা, স্ত্রীকে লজ্জায় ফেলে দিয়ে দেনমোহর মাফের স্বীকারোক্তি নেওয়া নাজায়েজ। (আহকামুল কোরআন, জাসসাস: ২/৫৭-৫৮; তাফসিরে ইবনে কাসির: ১/৪৪২)

আমির হোসেন আমু গ্রেফতার

সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (০৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পশ্চিম ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। আমুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের বিজয়

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ট্রাম্পের বিজয়

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন বলে খবর প্রকাশ করেন ফক্স নিউজ।

ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

আরও পড়ুন: তিন মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। শেষ খবর, ট্রাম্প বিজয় ভাষণ দিচ্ছেন।

তবে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণায় কয়েক দিন সময় লাগাতে পারে। দেশটির প্রতিটি রাজ্যে ভোটের পদ্ধতির নির্দিষ্ট বিধি রয়েছে। ভোট গণনার পদ্ধতিও আলাদা।