Monday, March 30, 2026
Home Blog Page 14

সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

0

মিনিস্ট্রি অব ডিফেন্স কন্সটেবলারি (এমওডিসি) বিভাগে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। ২৫ নভেম্বর থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়স: ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭-২৫ বছর

আরও পড়ুন: চাকরি দেবে ওয়ান ব্যাংক, বেতন ৫৫ হাজার

শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৩০০ টাকা

তথ্যসূত্র: ইত্তেফাক, ১৬ নভেম্বর ২০২৪

চাকরি দেবে ওয়ান ব্যাংক, বেতন ৫৫ হাজার

0

স্পেশাল ক্যাডেট অফিসার (৮ ব্যাচ) পদে নিয়োগ দেবে ওয়ান ব্যাংক পিএলসি। আগ্রহীরা ২৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/বিএসসি। তবে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ৫৫ হাজার টাকা

আরও পড়ুন: খুলনা সিটি করপোরেশনে চাকরি

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৩ নভেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা ONE Bank PLC এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

খুলনা সিটি করপোরেশনে চাকরি

0

সম্প্রতি চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। আগ্রহীরা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: খুলনা

আরও পড়ুন: ঢাকায় চাকরি দেবে আগোরা

আবেদনের ঠিকানা: প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন নগরভবনের সাধারণ প্রশাসনিক শাখায় ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ হবে না। খামের উপর পদের নাম এবং প্রার্থীর নাম-ঠিকানা লিখতে হবে।

আবেদন ফি: প্রশাসক, খুলনা সিটি করপোরেশনের অনুকূলে অফেরতযোগ্য হিসেবে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

তথ্যসূত্র: সমকাল, ৩০ অক্টোবর ২০২৪

khulna city corporation newshunter24 bd news hunter

ঢাকায় চাকরি দেবে আগোরা

0

ইন্টারনাল অডিট বিভাগে ‘অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় সুপার শপ আগোরা লিমিটেড। আবেদনের শেষ সময় ১৩ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমকম (অ্যাকাউন্টিং)
অভিজ্ঞতা: ১-২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ, লাগবে স্নাতক পাস

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Agora Limited এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ, লাগবে স্নাতক পাস

0

ডেলিভারি বিভাগে ‘সুপারভাইজার’ নেবে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: মেঘনা গ্রুপে চাকরি, লাগবে ৫ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: মুন্সীগঞ্জ (গজারিয়া)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Anwar Group of Industries এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

মেঘনা গ্রুপে চাকরি, লাগবে ৫ বছরের অভিজ্ঞতা

0

সিভিল, প্রজেক্ট বিভাগে ‘সাইট ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। আবেদনের শেষ সময় ২৩ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (সিভিল ইঞ্জিনিয়ারিং)
অভিজ্ঞতা: পাঁচ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: এনআরবি ব্যাংকে চাকরি, লাগবে স্নাতক পাস

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: নারায়ণগঞ্জ, কুমিল্লা (মেঘনা)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Meghna Group of Industries এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

শাকিব খানের ‘দরদ’ নিয়ে বললেন অপু বিশ্বাস

0

১৫ নভেম্বর বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। প্রতিবারের মতো এবারও শাকিবের সিনেমা মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব খানের সাবেক স্ত্রী ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস।

এক ওয়েডিং ফেস্টিভ্যালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপু বলেন, ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করছে। যেটা অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের পুরো টিমকে।

আরও পড়ুন: আসিফের গানের মডেল ভাইরাল সিঁথি

প্রসঙ্গত, ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টার গাজায় ইসরায়েলিদের বর্বর হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে, অধিকৃত পশ্চিম তীরে, মুখোশধারী ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা বেইত ফুরিক গ্রামে হামলা চালিয়ে এবং ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে।

এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।

আরও পড়ুন: পরীক্ষায় ফেল করায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুরি হামলা, নিহত ৮

এদিকে দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ইসরায়েলি হামলার কারণে সপ্তাহব্যাপী জ্বালানি ঘাটতিতে প্রায় ১২ লাখ বাসিন্দা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

পরীক্ষায় ফেল করায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুরি হামলা, নিহত ৮

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসু’র ইশিং শহরে ভয়াবহ এক ছুরি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। শনিবার (১৬ নভেম্বর) শহরটির উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে ঘটেছে এই ঘটনা।

ইশিং পুলিশ জানিয়েছে, পরীক্ষায় ফলাফল খারাপ করায় উত্তেজিত হয়ে এই হামলা চালিয়েছে ওই ইনস্টিটিউটেরই ২১ বছর বয়সী এক শিক্ষার্থী।

আরও পড়ুন: হাসপাতালে লাগা আগুনে ১০ শিশুর মৃত্যু

শহরটির এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির সম্মান কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ওই তরুণ পরীক্ষায় অকৃতকার্য হয়েছে যার কারণে সে খুব হতাশ ও ক্ষুব্ধ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে ক্ষোভের কারণেই শনিবার ক্যাম্পাসে গিয়ে হামলা চালিয়েছে। বর্তমানে ওই তরুণ পুলিশের হেফাজতে রয়েছে।

হামলার পর হতাহতদের দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

0

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), মো. রাব্বি (২০), মো. শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।

শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আরও পড়ুন: পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুর থেকে মধ্যরাতে ৪জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে ও দুজনকে জরুরি বিভাগে অবজারভেশন রাখা হয়েছে।