Monday, March 30, 2026
Home Blog Page 13

রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন

যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ অনুমতি দিয়েছে। প্রায় ৩ বছর ধরে চলা এ যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন। যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো।

আগামী কয়েকদিনের ভেতর হামলা চালানো হতে পারে বলে সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে হোয়াট হাউজের একটি সূত্র।

শেখ হাসিনাকে দেশে আনার বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

0

পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন।
রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি।

ড. ইউনূস বলেন, কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করবো। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়ে। আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা ১ হাজার ৬০০ জনের গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এ সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন: ৪ বছরের কম হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই ভেবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারও সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়।

তিনি আরও বলেন, গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবোই। অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে এরই মধ্যে কথা হয়েছে।

আরও পড়ুন: মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

সবাইকে আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যেন হত্যা, গুমসহ এ ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারেন এজন্য আমরা গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছি।

মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

0

প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেস টিস্যু কারখানার আগুন। ঢাকা, নারায়ণগঞ্জ এবং কোম্পানির নিজস্ব ফায়ার ইউনিটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপপরিচালক সালাউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরোপুরি নিভে যায়নি।

আরও পড়ুন: ১ মাস বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা স্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

এর আগে সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত কারখানাটিতে এই আগুন লাগে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে তা ছড়িয়ে পড়ে।

১ মাস বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

0

ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২৫ অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। রোববার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে রিটার্ন জমা দেওয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। সময় বাড়ানো হলে সে বিষয়ে সাধারণত শেষ দিনে ঘোষণা দেওয়া হয়। তবে এবার আগেই এ বিষয়ে এনবিআর তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল।

আরও পড়ুন: ৪ বছরের কম হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ: ড. ইউনূস

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে বাধ্যতামূলক করা হয়েছে। এরইমধ্যে তিন লাখ ৭৫ হাজার করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে হীড বাংলাদেশ

0

‘সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা’ পদে নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ। আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: দুজন
শিক্ষাগত যোগ্যতা: ম্যাটস থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে বেসরকারি উন্নয়ন সংস্থায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৮ হাজার টাকা

আরও পড়ুন: কাজী ফুডে চাকরি, লাগবে স্নাতক পাস

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪০ বছর
কর্মস্থল: বরগুনা (বরগুনা সদর), মৌলভীবাজার (রাজনগর)
আবেদনের নিয়ম: আগ্রহীরা HEED Bangladesh এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

কাজী ফুডে চাকরি, লাগবে স্নাতক পাস

0

ফাস্ট ফুড অ্যান্ড ফ্রাঞ্চাইজ বিভাগে ‘সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০৪-০৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা, সিলেট
আবেদনের নিয়ম: আগ্রহীরা Kazi Food Industries Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: বিডিজবস ডটকম

৪ বছরের কম হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ: ড. ইউনূস

0

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ২৯) চলাকালীন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এক বিশেষ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৭ নভেম্বর) সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল-জাজিরা।

সেখানেই প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ অবশ্যই চার বছরের কম হবে, তবে এটি আরও কম হতে পারে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার নই। নিয়মিত সরকারের মেয়াদ পাঁচ বছর। তবে নতুন সংবিধানে সরকারের মেয়াদ ৪ বছর হতে পারে। কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে নিশ্চিত। এমনকি এটি আরও কম হতে পারে। সেটি মূলত নির্ভর করছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপর।

আরও পড়ুন: একশ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

চলমান সংস্কার ও নির্বাচনের পরিকল্পনা বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের কাজ শেষ করা। আমরা চার বছরের জন্য এখানে আসিনি। যদি রাজনৈতিক দলগুলো চায়, আমরা সংস্কার প্রক্রিয়া বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিতে প্রস্তুত। তবে সংস্কারের কাজও সমান তালে চলছে। পুরো সরকারব্যবস্থার সংস্কার হচ্ছে, এমনকি সংবিধানও পরিবর্তনের পথে। এতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কাজ করা হচ্ছে।

ড. ইউনূস আরও বলেন, আমরা জনগণের কাছে জানতে চাইছি—তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি সংস্কার শেষ করতে চাও? সবকিছু জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই করা হচ্ছে।

সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

একশ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার

0

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, অন্তর্বর্তী সরকার ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

রোববার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ১০ নভেম্বর আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি-বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে ৫২ হাজার ১১৫ জন যুব প্রশিক্ষণরত।

আরও পড়ুন: মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা সাইফুল্লাহ

তিনি বলেন, ১০০ দিনে নতুন কর্মসংস্থান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্বমোট রাজস্ব ও প্রকল্প খাতে নতুন ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এর মধ্যে ২ হাজার ৪৬৮ জনের রাজস্ব খাতে ও প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা) ৮৩ হাজার ৮০৯ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার। দুই বছরে সরকারিভাবে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যুব ও ক্রীড়া সচিব আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মোট সাতটি ব্যাচে ২ হাজার ১০০ জনকে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ হিসেবে ২৩১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট নিয়োগ কর্যক্রম চলমান।

মিস ইউনিভার্স হলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

0

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ভিক্টোরিয়া একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী।

২১ বছর বয়সী ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন। কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। যেখানে দ্বিতীয় রানারআপ হলেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

আরও পড়ুন: শাকিব খানের ‘দরদ’ নিয়ে বললেন অপু বিশ্বাস

প্রসঙ্গত, মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। গর্ভবতী নারী, মা, এবং বিবাহিত নারীদের অংশগ্রহণেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী প্রতিযোগী মাল্টার বিয়াট্রিস এনজোয়া চূড়ান্ত পর্বে পৌঁছে এই প্রতিযোগিতার নতুন রেকর্ড গড়েছেন।

মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা সাইফুল্লাহ

মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। এসময় তার সাথে থাকা পরিবারের সদস্যরাও গুরুতর আহত হন।

শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে আব্দুল হাই সাইফুল্লাহ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) আব্দুল হাই সাইফুল্লাহর ফেসবুক পেজে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পেজে দুর্ঘটনায় আহত সাইফুল্লাহর ছবি এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিকে আঘাত করে। এতে গাড়িটির সামনে ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় ইসলামি বক্তা সাইফুল্লাহকে। আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাত পান। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।

প্রসঙ্গত, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ বর্তমানে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুম’আ কমপ্লেক্স, পল্লবীতে। একইসঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএস-এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।