Monday, March 30, 2026
Home Blog Page 12

চাকরি দেবে গ্রামীণ ব্যাংক

‘ব্যবস্থাপনা পরিচালক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক এবং স্নাতকোত্তর। শিক্ষা স্তরের সকল ক্ষেত্রে সর্বনিম্ন ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
অভিজ্ঞতা: ২০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫ নভেম্বর ২০২৪ তারিখ ৪৫-৫৮ বছর

আরও পড়ুন: ডিবিএল গ্রুপে চাকরি, অগ্রাধিকার পাবে নারীরা

কর্মস্থল: যে কোনো স্থান
যার বরাবর আবেদন করবেন: চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: বিভাগ প্রধান (ভারপ্রাপ্ত), মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

ডিবিএল গ্রুপে চাকরি, অগ্রাধিকার পাবে নারীরা

0

কোয়ালিটি, গার্মেন্টস ডিভিশন বিভাগে ‘সিনিয়র অফিসার/অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)
অভিজ্ঞতা: ৩-৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ‘ভারতকে অবশ্যই হাসিনাকে ফিরিয়ে দিতে হবে’

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা DBL Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

‘ভারতকে অবশ্যই হাসিনাকে ফিরিয়ে দিতে হবে’

বিচারের মুখোমুখি করতে ভারতকে অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। সোমবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সংবাদমাধ্যমটি বলছে, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ড. ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের ১০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: ৮ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধা সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘হাসিনার ভারতে বসবাস করা, অন্তত আপাতত কোনো সমস্যা নয়। তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা। তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্মকাণ্ড। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা। হাসিনা এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় বের হয়ে তার কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে বলছেন এবং তার সেই অডিও রেকর্ডও প্রচার করা হচ্ছে, তাদের তিনি ডোনাল্ড ট্রাম্পকে (ঢাল হিসেবে) ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন, যাতে পুলিশ তাদের বাধা দিলে তারা বলতে পারে— বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করছে।’

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করবো।

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি দেবে বসুন্ধরা গ্রুপ

তবে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান গ্রহণ না করলে কী হবে এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আপনি বলতে চাচ্ছেন— ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, এই ধরনের ধারা আছে, কিন্তু হাসিনাকে রাখতে যদি ভারত সরকার সেগুলোকে ব্যবহার করে তাহলে আমাদের (বাংলাদেশ ও ভারত) মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না। আমাদের অন্তর্বর্তী সরকার খুবই স্বল্পস্থায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু আমরা মিমাংসা করতে পারব না। কিন্তু এটা (হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি) আমাদের পরে আসা কোনো সরকারও উপেক্ষা করবে না।

এছাড়াও সংবাদমাধ্যমটির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

৮ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিপ তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি দেবে বসুন্ধরা গ্রুপ

এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

প্রসঙ্গত, সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এইচএসসি পাসেই চাকরি দেবে বসুন্ধরা গ্রুপ

0

অপারেশনস, বিওজিসিএল বিভাগে ‘সুপারভাইজার’ পদে জনবল নিয়োগ দেবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: দুজন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
অভিজ্ঞতা: ০১-০৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: চাকরি দেবে আকিজ ফুড

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৩৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা (হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Bashundhara Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে আকিজ ফুড

0

কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ চাকরি দেবে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৪।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি (ফুড টেকনোলজি/কেমিস্ট্রি)
অভিজ্ঞতা: পাঁচ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশে চাকরি, আবেদন ফি ২০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৬-৩২ বছর
কর্মস্থল: ঢাকা (ধামরাই)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Akij Food & Beverage Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

বাংলাদেশ পুলিশে চাকরি, আবেদন ফি ২০০ টাকা

0

খুলনার রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরকারি ডাকযোগে পাঠাতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: খুলনা
বয়স: ১৪ নভেম্বর ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আরও পড়ুন: পূবালী ব্যাংকে চাকরি, ৬০ বছরেও আবেদনের সুযোগ

যাকে সম্বোধন করে আবেদনপত্র পাঠাতে হবে: সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনা।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা বাংলাদেশ পুলিশ এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: রেঞ্জ ডিআইজি, খুলনা, বাংলাদেশ পুলিশ, খুলনা।

আবেদন ফি: ট্রেজারি চালানের মাধ্যমে ১-২২১১-০০০০-২০৩১ এই কোডে ২০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই ট্রেজারি চালানের রশিদ পাঠাতে হবে।
তথ্যসূত্র: যুগান্তর, ১৫ নভেম্বর ২০২৪

পূবালী ব্যাংকে চাকরি, ৬০ বছরেও আবেদনের সুযোগ

0

তিন পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন।

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ৩০ নভেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৬০ বছর

আরও পড়ুন: হিজাবী ও বিবাহিতদের জন্য সুন্দরী প্রতিযোগিতা

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, পূবালী ব্যাংক পিএলসি, ২৬ দিলকুশা সি/এ, ঢাকা ১০০০। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

ট্রাইব্যুনালের কার্যতালিকায় শেখ হাসিনার মামলা

0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সোমবারের (১৮ নভেম্বর) কার্যতালিকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মামলাটি রয়েছে। একই সঙ্গে কার্যতালিকায় রয়েছে ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের মামলাটি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে। প্রসিকিউটর গাজী এম এইচ তানিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইসরায়েলি গণহত্যা তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের

এছাড়া জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ১০ মন্ত্রীসহ ১৩ জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ইসরায়েলি গণহত্যা তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের

0

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ‘গণহত্যা’ কি না, তা তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ জন্য তিনি জুরিস্ট ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এক তদন্ত কমিটি গঠনের জন্যও আহ্বান জানিয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোনটিফের ৫০তম বার্ষিকীর আগে আসন্ন নতুন বই থেকে প্রকাশিত উদ্ধৃতিতে এই আহ্বান জানান তিনি।

ইতালিয়ান সংবাদমাধ্যম ডেইলি লা স্ট্যাম্পার বরাত দিয়ে আমেরিকান বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিস বলেছেন, কিছু বিশেষজ্ঞের মতে, গাজায় যা ঘটছে তাতে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। এটি আইনবিদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রণীত প্রযুক্তিগত সংজ্ঞার সঙ্গে মেলে কি না, তা নির্ধারণেরর জন্য আমাদের সাবধানে তদন্ত করা উচিত।

আরও পড়ুন: রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন

গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম ফ্রান্সিস গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে গণহত্যার অভিযোগ তদন্তের জন্য খোলাখুলি আহ্বান জানালেন।

প্রসঙ্গত, গত বছর ফ্রান্সিস গাজা যুদ্ধের মধ্যে বসবাসরত ফিলিস্তিনি এবং জিম্মি ইসরায়েলিদের আত্মীয়দের সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলেন। পোপ ওই বৈঠকের পরে ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের দুর্ভোগের কথা বলেছিলেন।