Monday, June 22, 2026
Home Blog Page 112

গাইবান্ধায় ভবন ভাঙ্গার সময় দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

গাইবান্ধা গাইবান্ধায় টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পুরাতন বিল্ডিং ভাঙ্গার সময় দেয়ালের নিচে চাপা পড়ে আইয়ুব আলী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকালে এঘটনা ঘটেছে। মৃত আইয়ুব আলী সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের নিকট জানা গেছে, গাইবান্ধা সদরের টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পুরাতন বিল্ডিং অপসারণের জন্য কাজ করছিলো নির্মাণ শ্রমিকরা। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই বিল্ডিংয়ের দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নির্মাণ শ্রমিক আইয়ুব আলীর।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।

দেশে আরও ভ্যাকসিন আসবে: সংসদে প্রধানমন্ত্রী

0

দেশে মডার্না ও সিনোর্ফামের মোট ৪৫ লাখ ডোজ করোনার টিকা এসেছে। আমরা আশা করছি, এ মাস থেকে আরও ভ্যাকসিন আসবে। আমরা ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারব। এমনটাই জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করার সময় এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।

তিসি আরও বলেন, ‘যারা বিদেশে যাবেন, করোনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আমরা দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছি। এজন্য ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেবো।

গোপালগঞ্জে তৃতীয় দিনে চলছে কঠোর বিধি নিষেধ

0

সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের তৃতীয় দিনে শনিবার গোপালগঞ্জ শহরসহ জেলার ৫ উপজেলায় কঠোর পালন হচ্ছে।

শনিবার (৩ জুন) সকাল থেকে গোপালগঞ্জ জেলা ও উপজেলা সদরের সকল দোকান পাট বন্ধ রয়েছে। সকালে কিছু সময়ের জন্য কাঁচা ও নিত্যপণ্যের দোকান খোলা ছিল। জেলা শহরের কয়েকটি প্রবেশমুখে দেয়া হয়েছে ব্যারিকেড।

রিক্সা, ভ্যান, ব্যাটারী চালিত ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচলে বাঁধা দিলেও অলিগলিতে কিছু সংখ্যক যানবাহন চলাচল করছে। ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লা ও অভ্যান্তরিন রুটে ডান চলাচল এবং গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কঠোর বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলায় ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে সেনা, বিজিবি, র‌্যব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। ১২টি ভ্রাম্যমান আদালত জেলা ও উপজেলা সদরে অভিযান পরিচালনা করে বিধি নিষেধ কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্যবিধি না মানা, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, মাস্ক পরিনাধন না করাসহ বিভিন্ন অপরাধে ৩৯ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্যাম্যমান আদালত।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজও অনেককে মাস্কবিহীন বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।

যশোর সেনা নিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মাশরুর রামীম বলেন, সাধারন মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন ও ঘরে অবস্থান করেন সে বিষয়ে কাজ করা হচ্ছে। মেবাইল পেট্রোলিং এর মাধ্যমে বিধি নিষেধ কায্যকর করা হচ্ছে।

সাধারণ মানুষের উদ্যেশে তিনি আরো বলেন, দয়া করে প্রয়োজন ছাড়া আপনারা কেউ বের হবেন না। আমরা এ দিকটাও লক্ষ্য রাখছি যাতে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের না হন।

কক্সাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

0

কক্সাবাজারে উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ হামিদুল হক নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৩ জুলাই) দুপুরে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় পাঠানো হয়েছে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ্ মোহাম্মদ শেখ সাদী ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, ২ জুলাই রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার কোটবাজারের তাচ্ছাখালী ব্রিজের পাশে প্রধান সড়কে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হামিদুল হককে একটি পলিথিন ব্যাগসহ গ্রেপ্তার করা হয়। পরে পলিথিন ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

নারায়ণগঞ্জে ১১ মামলার আসামি গ্রেপ্তার

0

নারায়ণগঞ্জে ১১ মামলার আসামি মো. আনিছ ভূঁইয়াকে শুক্রবার (২ জুলাই) গভীর রাত ৩টায় রূপগঞ্জের বরপা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৩ জুলাই) দুপুর ১টায় র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, আসামি ব্যবসায়ীক উদ্দেশে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকার ঋণ নেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তিনি এ টাকা পরিশোধ করতেন না। টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করতেন ও পাওনাদারদের হুমকি দিতেন। পরে ভূক্তভোগী পাওনাদাররা বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক সিআর মামলা করেন।

র‍্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ১১টি সিআর মামলা রয়েছে। এরমধ্যে বেশিরভাগ মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

খাগড়াছড়িতে কিশোরী গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

0

খাগড়াছড়িতে এক কিশোরীকে বাসে তুলে গণধর্ষণের অভিযোগে শনিবার (৩ জুলাই) সকালে খাগড়াছড়ি বাস টার্মিনালে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার ২ টি বাস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ি সদরের কামাল মিজি ও হবিগঞ্জের মাধবপুরের রফিকুল ইসলাম।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশিদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, গত রাতে পরিবারের সঙ্গে টেলিভিশন দেখা নিয়ে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আসে এক কিশোরী। রাত ৩ টার দিকে বাস টার্মিনাল এলাকায় ওই কিশোরীকে বাসে তুলে গণধর্ষণ করে।

ভিকটিম থানায় এসে অভিযোগ করার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

0

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুই মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৩ জুন) সকালে ও শুক্রবার (০২ জুন) রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এদের মৃত্যু হয়।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালে হাসপাতালে সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীরা হলো, পিরোজপুরের নাজিরপুরের হাতেম আলীর স্ত্রী জোবেদা বেগম (৬৫), একই এলাকার হালিম হাওলাদারের স্ত্রী পাপিয়া বেগম (৪৫) ও গোপালগঞ্জের মুকসুদপুরের শাজাহান মিয়া (৭২)।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তিরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের মনির শেখ (৬৫) ও কোটালীপাড়া উপজেলার নৈয়েরবাড়ী গ্রামের রাজেন্দ্যে নাথ জয়ধরের ছেলে বিশ্বনাথ জয়ধর (৬০)।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালে হাসপাতালে সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে জোবেদা বেগম, পাপিয়া বেগম ও শাজাহান মিয়া এবং উপসর্গ নিয়ে মনির শেখ ও বিশ্বনাথ জয়ধর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ শনিবার সকালে ও শুক্রবার রাতে তারা মারা যান।

তিনি আরো জানান, মারা যাওয়া নারী ও ব্যাক্তিদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন ও শেষকৃত্যের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় ১৬৭ নমুনায় সনাক্ত হয়েছে ৯১ জন। সনাক্তের হার ৫৪ দশমিক ৪৯ ভাগ। জেলায় মোট ২৬ হাজার ৮১০টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ২২৭ হন সনাক্ত হয়েছেন। জেলায় মোট মারা গেছেন ৫৯ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ২৮৬ জন।

দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না: সংসদে প্রধানমন্ত্রী

0

দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের অনুকূলে আরও ১ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে। আমরা আরও ১ লাখ ঘর তৈরি করে দিচ্ছি। এমনটাই বলেছেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘২০২০ সালে মুজিববর্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আমরা সময় নিয়েছি। এই সময়ের মধ্যে আমরা চাই, বাংলাদেশের প্রতিটি গৃহহীন-ভূমিহীন মানুষ ঘর পাবে, ঠিকানা পাবে। বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে।

এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এলাকায় দেখবেন, কোনো লোক গৃহহীন আছে কি না? আপনারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবেন, আমরা ঘর করে দেব। একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, সেটাই আমাদের লক্ষ্য।

এবার সংসার ভেঙে গেল আমির খানের

0

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান ও কিরণ রাও। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে শনিবার সকালে নেটমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এই তারকা দম্পতি।

বিবৃতিতে তারা লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।

আচমকাই এই বিচ্ছেদ নয়। সময় নিয়ে পরিকল্পনা করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

আমির ও কিরণ আরও জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন তারা। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পেশাগত দিকে পড়বে না বলে দাবি দুজনের।

তাদের কথায়, আমরা একসঙ্গে ছবি করব। আমাদের পানি ফাউন্ডেশনের কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালোবাসি, সেই সব কিছুই একসঙ্গে করব।

মারা গেছেন খুলনার প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খুলনার সাংবাদিকদের ‘গুরু’ বলে খ্যাত খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ৩ টায় ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রজিউন।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার বসুন্ধরা আবা‌সিক এলাকার বড় জামে মসজিদে বাদ জোহর জানাজা শে‌ষে মরহুমকে দাফন করা হ‌বে।