Friday, April 10, 2026
Home Blog Page 113

ময়মনসিংহ মেডিক‌্যালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসের আক্রমণে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২ জন।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন শনিবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় মারা গেছেন জেলার গফরগাঁও উপজেলার এলাচি খাতুন ও আফাজ উদ্দিন।

তিনি আরও জানান, হাসপাতালের আইসিইউতে ২০ জনসহ মোট ২৬০ জন চিকিৎসাধীন আছেন। এখানে নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

আন্তর্জাতিক সমবায় দিবস আজ

0

আজ শনিবার (৩ জুলাই) আন্তর্জাতিক সমবায় দিবস। প্রতি বছরই এদিনটি সারা বিশ্বে ব্যাপক আয়োজন করে এদিবসটি পালন করা হয়ে থাকে। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এবার বাংলাদেশে দিবসটি নিয়ে কোন আয়োজন নেই।

সমবায়ের বৈশ্বিক জোট ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (আইসিএ) এর সিদ্ধান্ত অনুযায়ী ১৯২৩ সাল থেকে সমবায় দর্শনের উপযোগিতা প্রচার প্রসারের উদ্দেশ্যে প্রতি বছর জুলাই এর প্রথম শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়।

আইসিএ’র পালনের সূচনা অনুসারে এ বছর ৯৯তম আন্তর্জাতিক দিবস। অন্যদিকে জাতিসংঘ ১৯৯৫ সালে আইসিএ’র শতবর্ষ উদযাপন উপলক্ষে সমবায় দিবসকে বৈশ্বিকভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সে মতে এবার জাতিসংঘের ২৭তম আন্তর্জাতিক সমবায় দিবস।

১৯৯৫ সাল থেকে আইসিএ ও জাতিসংঘের কমিটি ফর দি প্রমোশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব কো-অপারেটিভ যৌথভাবে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে। দিবসের এ বছরের প্রতিপাদ্য- একসাথে আরো ভাল পুনর্নির্মাণ।

ঐতিহ‌্যের সাম্পান নৌকা

0

বাংলার মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য সংস্কৃতি ও ঐতিহ্য। তবে সময়ের সাথে সাথে আমরা হারাতে বসেছে বাংলার এসব ঐতিহ্যকে। দিন দিন বিলুপ্ত হচ্ছে প্রাচীন সংস্কৃতি, আধুনিকতা যেন সবকিছুকে দাবিয়ে রাখছে।

আজ এমনই এক ঐতিঞ্যর কথা জানাব যা বাংলার বুকে আজ নিজের অস্তিত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে। ঐতিহ্যময় সাম্পান নৌকা। কক্সবাজারের উপকূলে বিশেষ ধরনের এ নৌকা এক সময় মালামাল পরিবহন ও যাত্রী পারাপারের কাজেই ব্যবহৃত হতো। কালের বিবর্তনে পাল-বৈঠা ছেড়ে এখন ইঞ্জিনের অলঙ্কার পরে মাছ ধরতে গভীর সাগর পাড়ি দেয়।

আগে বৃহত্তর চট্টগ্রামে বিশেষ ধরনের এ নৌকাটির ছড়াছড়ি থাকলেও বর্তমানে আর তেমন দেখা যায় না। তবে দক্ষিণ কক্সবাজারে সমুদ্রগামী মাছ ধরার সাম্পান নৌকাগুলো নির্মাণ শিল্পের ঐতিহ্য এখনো ধরে রেখেছে। বর্ষার শুরুতে কক্সবাজারের খুরুশকুল, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফের শামলাপুরসহ উপকূলীয় অঞ্চলগুলোতে চলছে সাম্পান তৈরির কর্মযজ্ঞ।

মাছ ধরার এসব সাম্পানের দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট, প্রস্থ ৯ ফুট। প্রতিটি নৌকা তৈরি করতে কারিগরদের পারিশ্রমিক দিতে হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা।

উপকূলীয় এসব এলাকায় মৎস্যজীবী মহাজনদের বেশ কয়েকটি করে সাম্পান নৌকা রয়েছে। প্রতিটি নৌকা তৈরি, ইঞ্জিন যুক্ত করা এবং জালসহ আনুষঙ্গিক খরচ লাগে প্রায় সাত-আট লাখ টাকা। উপকূলীয় অঞ্চলে বেশিরভাগ বাড়িতেই নৌকা আছে। অনেকের দুই-তিনটি করে নৌকা রয়েছে। এসব নৌকার সৌন্দর্য পর্যটকদেরও আকর্ষণ করে।

আগের সাম্পানগুলো বর্তমান প্রজন্ম দেখেনি। দিন দিন পরিবর্তনের ফলে ছোট সাম্পানগুলোও আস্তে আস্তে বিলুপ্তির পথে হাঁটছে।সময় বদলে গেলেও ঐতিহ্য বদলায় না। তাই দেশের ঐতিহ্যগুলো টিকিয়ে রাখার ব্যাপারে সাধারণ জনগণের পাশাপাশি সরকারকেও যথাযথ ভূমিকা রাখতে হবে।

সারবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৮ হাজারের বেশি মানুষ। নতুন শনাক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জনের। সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৮০ জন। শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৩২ হাজার ৬১৪ জনের।

জিম্বাবুয়েতে দুপুরে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

0

জিম্বাবুয়েতে দুই দিনের অনুশীলন শেষে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল।

তবে আঘাত পাওয়ার পর ইনজুরি নিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম প্রস্তুতি ম্যাচে খেলবেন কিনা নিশ্চিত জানা যায়নি। তবে এই ম্যাচ সামনে রেখে গতকাল পুরোদমে নেটে ব্যাটিং করেছেন ২ জন।

প্রসঙ্গত, হাঁটুর চোটে তামিম ইকবাল ঢাকা লিগের সুপার লিগের ম্যাচ খেলেনি। মুশফিক সুপার লিগের ২ ম্যাচ খেলার পর ছিটকে যান হাতের আঙুলে ‘হেয়ারলাইন ফ্রাকচার’ হওয়ায়।

রাজশাহী মেডিক‌্যালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৩ জন মারা যান। মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিলো। বাকি ৮ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৭৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

বরগুনায় মাটি খুঁড়ে মা-মেয়ের লাশ উদ্ধার

0

বরগুনার পাথরঘাটা উপজেলার হাতিমপুর গ্রাম থেকে মাটি খুড়ে মা- মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় নিহতের স্বামী শাহীন পলাতক রয়েছেন। শুক্রবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার হাতিমপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মান্দায় ট্রাক এবং মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

0

নওগাঁর মান্দায় সিমেন্টবাহী ট্রাক এবং আম বহনকারী একটি মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত এবং ৩জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত (৩ জুলাই) রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়াত দোকানদারের ছেলে খলিলুর রহমান এবং কুষ্টিয়া জেলার শিবপুর উপজেলার সোহরাব হোসেনের ছেলে শরিফুল ইসলাম।

পুলিশ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে (মান্দার গনেশপুর ইউনিয়নের সতিহাট বাসস্ট্যান্ড এলাকায়) সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আম বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায় নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রিমিয়ার লিগে তালিকাভুক্ত হলেন সাকিবসহ ৭ জন

0

গেল বছর বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরে খেলার জন্য নাম নিবন্ধন করেছিলেন সাকিব-তামিমসহ বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।

তবে দেশের ঘরোয়া লিগ সামনে রেখে বিসিবি কাউকেই ছাড়পত্র দেয়নি। যেকারনে নিবন্ধন করেও পরে নাম ছিলনা কোন বাংলাদেশি ক্রিকেটারের নাম।

জানা গেছে, এবার ড্রাফটের আগে লঙ্কান প্রিমিয়ার লিগে তালিকাভুক্ত হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দেশের আরও ৭ ক্রিকেটার।

শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায় তালিকাভুক্ত হয়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, লিটন দাস ও তাসকিন আহমেদ।

টুর্নামেন্ট আয়োজকদের তথ্যমতে, ১১টি ভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা এবারের আসরে খেলতে চান।

কঠোর লকডাউনেও সচল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

0

মহামারি করোনা সংক্রমণের লক্ষ্যে সরকারের দেয়া লকডাউনেও শতভাগ সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। চলছে স্বাভাবিক কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক শনিবার (৩ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, লকডাউনে সবকিছু বন্ধ থাকলেও চট্টগ্রাম বন্দর লকডাউনের আওতামুক্ত। ফলে এখানে আমদানি রপ্তানির সকল কার্যক্রম যথানিয়মে চলমান আছে। স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন।

তাছাড়া, বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং স্বাভাবিক আছে। নিজস্ব পরিবহনের মাধ্যমে কর্মকর্তা ও শ্রমিকদের বন্দরে আনা নেওয়া করছে সাইফ পাওয়ারটেক।