Friday, April 10, 2026
Home Blog Page 114

দেশে পৌঁছেছে মডার্নার সাড়ে ১২ লাখ করোনার টিকা

0

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে পৌঁছেছে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, টিকা গ্রহণ করতে বিমানবন্দরে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও আমেরিকার রাষ্ট্রদুত।

প্রশঙ্গত, শনিবার (৩ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার অবশিষ্ট আরও ১৩ লাখ ডোজ এবং সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত‌্যু, শনাক্ত ৯৫

0

মহামারি করোনাভাইরাসে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৭ জন। নতুন শনাক্ত হয়েছে আরও ৯৫ জনের।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম শনিবার (৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২২৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪১.৪৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৯৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৮ জন, দৌলতপুরের ১ জন, কুমারখালীর ৩ জন, ভেড়ামারার ২ জন, মিরপুরের ৫ জন এবং খোকসার ৬ জন রয়েছেন।

মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন কুমারখালী উপজেলার, ২ জন মিরপুর এবং ২ জন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

0

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতীর হাতিয়ায় শনিবার (৩ জুলাই) অ‌্যাম্বুলেন্স ও মাছ ভর্তি পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন সংবাদমাধ্যমকে এ দুর্ঘটনার তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি পিকআপ হাতিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ‌্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ‌্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের চালকসহ ৩ জন নিহত হন। আহত হন ৭ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে আরও ১জন মারা যান। আহত ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু

0

সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও ১৩২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেলেন মোট ১৪ হাজার ৭৭৮ জন।

গত ২৪ ঘন্টায় ৪৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

শুক্রবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বিনোদন বায়োস্কোপ

0

নড়াইলে কালের বিবর্তনে এখন আর আগের মত চোখে পড়ে না ঐতিহ্যবাহী বিনোদন বায়োস্কোপ।এক সময়কার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন ছিল বায়োস্কোপ দেখা। এখন আর আগের মত চোখে পড়ে না। কালের বিবর্তনে অনেক কিছু বদলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে স্বপ্ন।

সেখানে স্থান করে নিচ্ছে প্রযুক্তির কৃত্রিমতা। তেমনি হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য বায়োস্কোপ। যা এক সময় ছিল গ্রাম বাংলার শিশুদের চিত্ত বিনোদনের মাধ্যম। কিন্তু ভেঁপু বাঁশি বাজিয়ে সবাইকে আহবান জানিয়ে দুলদুল মোড়া, মক্কা–মদিনা, আজমির শরীফ ও শুদিয়ামের ফাঁসির বায়োস্কোপ দেখিয়ে আজ ও শিশু কিশোর–বৃদ্ধ সব বয়সের মানুষকে সমান তালে আনন্দ দিতেন। বিভিন্ন অঞ্চলে মেলা,পূজা – পার্বণে বায়োস্কোপ প্রদর্শনী হয়ে থাকে।

বায়োস্কোপে সর্বোচ্চ ৬ জন একটি প্রদর্শনী উপভোগ করতে পারেন। রিল হিসেবে টিকেট মূল্য নির্ধারিত হয়। প্রদর্শনীর সময়সীমা অনুযায়ী টিকিট মূল্য কম বেশি ও হয়ে থাকে। আবার শহর অঞ্চলে গ্রামাঞ্চল ভেদে প্রদর্শনী মূল্যের তারতম্য আছে।

বায়না শো তথ্য শহরাঞ্চলে শো প্রতি ৬০ টাকা নির্ধারিত হয়ে থাকে। তার ভাষ্য মতে, মেলাকেন্দ্রিক এই পরিবেশনার সাধারণত দুপুর থেকে সন্ধ্যা পযর্ন্ত ভিড় থাকে বেশি। ভিড়ের ওপর নির্ভর করে রিল টানার গতি। বায়োস্কোপ আমাদের দেশির সংস্কৃতি একটি ঐতিহ্য বহন করে। তবে আজ এর অবস্থা একেবারেই সংকটাপন্ন। বিশেষ করে স্যাটেলাইটের যুগে টিভি, মোবাইল, সিডি ও ভিসিডির সহজলভ্যতার কারণেই এর প্রচলন কমে গেছে।

তবে বায়োস্কোপ নানা রং ঢংয়ের মাধ্যমে বর্ণনা দিয়ে একটি কষ্টসাধ্য কাজ।কী চমৎকার দেখা গেল এইবারেতে আইসা গেল, শহর দেখেনে ভালো। কী চমৎকার দেখা গেল।এ সুর আর ছন্দের তালে তালে ধারা বিবরণী বায়োস্কোপ ওয়ালর।বায়োস্কোপ বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের নাম। কাঠের বাক্স চোখ লাগিয়ে গানের তালে ছবি দেখার দৃশ্য নগরজীবনে আর চোখেই পড়ে না। খঞ্জানি আর গানের তালের বাক্সের ভেতর পাল্টে যায় ছবি। আর তা দেখে যেন গল্পের জগতে হারিয়ে যায় ছেলে বুড়ো সবাই।

বর্তমানে সময়ে গ্রাম বাংলার বায়োস্কোপ এখনই বিরল যে,জাদুঘরে রেগে দেয়ার জন্য ও অন্তত একটি বায়োস্কোপ কোথাও খুঁজে পাওয়া যাবে না।মেলার এলে দেখতে পাবেন হারিয়ে যাওয়া প্রদর্শন।বায়োস্কোপের সঙ্গে বাঙালিকে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই।

বিশেষ করে গ্রাম বাংলার জনপদে বেড়ে ওঠা মানুষকে তো বটেই। তবে যারা শহরের চার দেয়ালের মধ্যে বন্দি জীবনযাপন করে অভ্যস্ত কিংবা যাদের জন্ম একযুগ আগে তাদের কাছে হয়তো হাস্যকর এক ফেকা বাক্স মনে হবে।কিন্তু বায়োস্কোপ মোটেও হাস্যকর কেনো বস্তু ছিল না,কিংবা ছিল না কোনো ফেকা বাক্সও।প্রকৃতপক্ষে বায়োস্কোপ গ্রাম বাংলার সিনেমা হল।

রংয়ের কাপড় পরে,হাতে ঝুনঝুনি বাজিয়ে বিভিন্ন রকমের আলোচিত ধারা বর্ণনা করতে করতে ছুটে চলত গ্রামের স্কুল কিংবা সরু রাস্তা ধরে হ্যামিলনের বাঁশিওয়ার মতো তার পেছনে পেছনে বিভোব স্বপ্ন নিয়ে দৌড়াত গ্রামের ছেলে মেয়েরা। বায়োস্কোপওয়ালার এমন ছন্দময় ধারা বর্ণনায় আকর্ষিত হয়ে ঘর ছেড়ে গ্রামের নারী পুরুষ ছুটে আসত বায়োস্কোপের কাছে।

একসঙ্গে সবাই ভিড় জমালে ও তিন কি চার জনের বেশি একসঙ্গে দেখতে না পারায় অপেক্ষা করতে হতো। সিনেমা হলের মতো এক শো এরপর আবার আর তিন বা চারজন নিয়ে শুরু হতো বায়োস্কোপ।

বায়োস্কোপ দেখান শুরু করলেই কি চমৎকার দেখা গেল ‘বলে ফের শুরু হতো বায়োস্কোপওয়ালার ধারা বিবরনী।আর এ বায়োস্কোপ দেখানোর বিনিময়ে দু’ মুঠো চাল কিংবা ২ টাকা নিয়েই মহাখুশি হয়ে ফিরে যেত বায়োস্কোপওয়ালা।

কালের বিবর্তনে হারিয়ে গেছে বাংলার বিনোদনের এ লোকজ মাধ্যমটি। টিভি আর আকাশ সংস্কৃতি স্যাটেলাইট ও স্মার্ট মোবাইলের সহজলভ্যতর কারণে আপনা- আপনিই উঠে গেছে বায়োস্কোপ। তবওু আপনিই উঠে গেছে বায়োস্কোপ। তবুও কোথাও না কোথাও একজন থাকে।

একটা সময় ছিল যখন গ্রাম গঞ্জের পথে ঘাটে হাটবাজরে অর্থ উপার্জন করতো ধান চাল ও অর্থের বিনিময়ে বায়োস্কোপ প্র‍দর্শন করতেন। বাংলার প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য, সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচয় মেলার আয়োজন করে হয়।বায়েস্কোপ দেশীয় সংস্কৃতির একটি ঐতিহ্য বহন করে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

চুনারুঘাটে ৩ কেজি গাঁজাসহ আটক ১

0

চুনারুঘাটে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায় (১লা জুলাই) বৃহস্পতিবার রাত সারে এগারটার সময় পৌর শহরের বাল্লা রোডে সিএনজি চালিত অটোরিক্সাযোগে গাঁজা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি উপজেলার সীমান্তবর্তী ১নং গাজীপুর ইউপির ৮ নং ওয়ার্ডের পূর্ব ইকরতলী গ্রামের মোঃ আলফি মিয়ার পুত্র সাদেকুর রহমান সাদেক (৩৫)।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী হতে জানা যায় আটককৃত সাদেক মৃত আব্দুল গফুর ওরফে লুদাই চকিদার পুত্র ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি ও চুনারুঘাট উপেজেলার বর্তমান যুবলীগ সদস্য মোঃ রফিক মিয়ার আপন ভাগিনা এবং আরো জানা যায় তার আপন ছোট ভাই আক্তারোজ্জামান ওরফে আক্তার মোল্লা পুরাতন মটর সাইকেলের ক্রয়-বিক্রেতা।

এস আই ইকবাল কবীর সম্রাট ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং মাদক আইনে বিজ্ঞ আদালতে তাকে প্রেরন করা হয়।

হিলিতে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে জরিমানা

0

দিনাজপুরের হিলিতে বিনা কারনে বাড়ির বাহিরে বের হওয়ায়, মাস্ক না পড়ায়, স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলার অপরাধে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন। এসময় প্রশাসনকে দেখে অনেকে পানিতে লাফ দিয়ে পালিয়েও যায়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন, সরকার ঘোষিত লকডাউন কার্যকরে পুলিশ ও বিজিবির সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। নির্ধারীত সময়ের পরে সকলেই যেন তাদের দোকানপাঠ বন্ধ করে, কেউ যেন অপ্রয়োজনে বাড়ি থেকে বাহির না হয় সে বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করছি।

সকলেই যেন মাস্ক পড়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। এই বিষয়টি যারা মানছেনা তাদেরকে আমরা অর্থদন্ড প্রদান করছি।

চাল কল মালিকদের তালিকা প্রস্তুত করতে খাদ্য মন্ত্রীর নির্দেশ

0

ধান মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলায় বাজার মনিটরিং কমিটির করার কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসকদেরকে নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার । এসময় তিনি অবৈধ মজুদদারদের তথ্য জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়কে অবহিত করতে চাল কল মালিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

আজ সকালে ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে চাল কল মালিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত ফসল হয়েছে, খাদ্য শস্যের কোন সংকট হবে না। এসময়ে বাজারে চালের দাম বৃদ্ধি অযোক্তিক। প্রয়োজনে বেশি কর ছাড় দিয়ে খাদ্য শস্য আমদানি করা হবে। চাল কল মালিকদের প্রতি মানবিক হওয়ার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, নূন্যতম লাভে বাজারে চাল সরবরাহ করুন। এসময় চুক্তি মোতাবেক চাল সরবরাহে ব্যর্থ চালকল মালিকদের তালিকা প্রস্তুত করতে খাদ্য অধিদপ্তরের প্রতি নির্দেশনা দেন তিনি।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বক্তব্য রাখেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা হতে চাল কল নেতৃবৃন্দ মতামত তুলে ধরেন।এসময় তারা মধ্যেই শতভাগ চাল সরবারহের অঙ্গীকার করেন।

নওগাঁ জেলার অটো চাল কল মালিক সমিতির বেলাল আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠান চাল প্যাকেটজাত করছেন, বাজারে সে গুলো বেশি দামে বিক্রয় হচ্ছে। আবার অনেক ক্ষুদ্র ব্যবসায়ীও এখন ধান মজুদ করছে উচ্চ দামে বিক্রির আশায়। তিনি বলেন, আমদানির মাধ্যমে সরবরাহ বাড়ানো হলে মজুদ করা ধান বাজারে আসতে শুরু করবে চালের দামও নেমে আসবে।

চাপাইনবাবগঞ্জের এরফান গ্রুপের সত্ত্বাধিকারী মো: এরফান আলী বলেন, ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অনেকেই ধানের মজুদ করেছেন। বাজারে ধানের সংকটের কারনে মিল মালিকগণ ধান কিনতে পারছেন না। ফলে চুক্তি অনুযায়ী অনেক চাল কল মালিক খাদ্য গুদামে সময়মতো চাল দিতে পারছেন না। এসময় তিনি অবৈধ মজুদদারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ) খাজা আব্দুল হান্নান সভায় উল্লেখ করেন, ৩০ জুনের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭৫ শতাংশ ছিলো। করোনা মহামারি ও সাম্প্রতিক অতি বৃষ্টিতে সংগ্রহ অভিযান ব্যাহত হয়েছে। ৩০ জুন পর্যন্ত সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ৫৭ শতাংশ এবং আতপ চাল ৪৬ শতাংশ।
খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খাদ্য অধিদপ্তেরর মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ ও মিল মালিক প্রতিনিধিগণ এ সময়ে ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

গোপালগঞ্জে ৩৯ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা

0

গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৯ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৪ হাজার এক’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ভ্রাম্যমান আদালতের বিচারকগণ ও উপজেলা নির্বাহি কর্মকর্তারা এ জরিমানা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কঠোরভাবে পালনের দ্বিতীয় দিনে জেলা শহরসহ ৫ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন দ্বারা পরিচালিত ১২টি ভ্রাম্যমান আদালত ও উপজেলা নির্বাহি কর্মকর্তারা।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৯ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৪ হাজার এক’শ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর স্বাস্থ্যবিধি যাতে সাধারন মানুষ মেনে চলেন তার জন্য আগামী দিনেও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

পত্রিকা এজেন্টকে কান ধরিয়ে তওবা করায় পার্বতীপুরের মেম্বার

0

দিনাজপুরের পার্বতীপুরে মেম্বার কর্তৃক পত্রিকা এজেন্টকে কান ধরিয়ে তওবা করায় শাস্তির দাবী উঠেছে।

জানা যায়, ফুলবাড়ী উপজেলার পত্রিকা এজেন্ট মোঃ মোন্নাফ আলী বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে পত্রিকা পৌছে দেয়ার জন্য ফুলবাড়ী শহর থেকে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি এলাকায় গেলে সেখানে ১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ শফিকুল ইসলাম পত্রিকা এজেন্ট মোন্নাফের মুখে মাস্ক না থাকায় তাকে দাঁড় করিয়ে কান ধরিয়ে তওবা করায় এবং তার লোক দিয়ে এ দৃশ্যটি মোবাইলে ছবি ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে ছড়িয়ে দেয়।

বিষয়টি ঐ দিনই মোন্নাফ পার্বতীপুর ও ফুলবাড়ীতে কর্মরত সাংবাদিকদের জানায়।

তিনি বলেন, ১ম লক ডাউনের দিন আমার লোক না থাকায় আমি নিজেই পত্রিকা পৌছে দেওয়ার জন্য মধ্যপাড়া বাজারে যাই।

কাজ শেষ করে হোটেলে খাওয়া শেষ করে মুখ মুছতে মুছতে বের হতেই শফিকুল মেম্বর আমাকে দাঁড়াতে বলে। আমার বাম হাতে মাস্ক থাকা সত্বেও আমাকে কান ধরিয়ে তওবা করায়। আমি লোক সম্মুখে চরম অপমানিত হই। যা আইন অনুযায়ী তিনি আমাকে এ শাস্তি দিতে পারেন না।

তাই আমি প্রশাসন সহ সমাজের মানুষের কাছে বিচার চাই। এ ব্যাপারে পার্বতীপুরে কর্মরত সাংবাদিক, পত্রিকা এজেন্ট ও হকার্স সমিতি তীব্র নিন্দা জানান।