Friday, April 10, 2026
Home Blog Page 111

মারা গেছেন গীতিকার ফজল-এ-খোদা

0

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ‌্যাত গীতিকার ফজল-এ-খোদা। রোববার (৪ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফজল-এ-খোদার পুত্রবধূ ফারহানা তানিয়া সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ জুন করোনা পরীক্ষায় ফজল-এ-খোদা ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ৩০ জুন হাসপাতালে ভর্তি করা হয় প্রখ‌্যাত এ গীতিকারকে।

রাজশাহী মেডিক্যালে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে অর্থাৎ গত ২৪ ঘন্টায়আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৮৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

সৈয়দপুরে লকডাউন উপেক্ষা করায় ২০ জনের ১৫ দিনের কারাদন্ড

0

নীলফামারী সৈয়দপুরে করোনা ভাইরাস এর বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে ব্যবসায়ী পথচারীসহ ৩৮ জনের দন্ডাদেশ দেওয়া হয়েছে ।

শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এদের মধ্যে ২০ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও ১৮ জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, স্বাস্থ্যবিধি ছাড়াই অকারনে অনেকেই বাইরে বের হচ্ছেন। এছাড়া সরকারী নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী তাঁদের দোকান খুলে রাখছেন। তাই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত কররতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভাটারায় গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী গ্রেপ্তার

0

রাজধানীর ভাটারায় গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে (র‌্যাব)। শনিবার (৩ জুলাই) র‌্যাবের সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গৃহকর্মীকে নির্যাতনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়েরের পর শুক্রবার (২ জুলাই) রাতে ভাটারা থেকে মাহফুজা রহমানকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ভাটারার এলাকা আসাদুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন কুলসুম আক্তার। কাজে সামান্য ভুল হলেই কুলসুমকে লাঠি দিয়ে মারধর, প্লাস দিয়ে মাথার চুল টানা, গায়ের ওপর গরম পানি ঢেলে দেওয়া, গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ নানা ধরনের নির্যাতন করতেন মাহফুজা।

এছাড়া, কুলসুমের মুখ, হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। পরে অসুস্থতার কথা বলে ৩০ জুন কুলসুমকে তার বড় বোন ফাতেমা আক্তারের বাসায় রেখে যান মাহফুজা। কুলসুমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন ফাতেমা।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মাহফুজার স্বামী আসাদুর রহমান পলাতক আছেন।

নীলফামারীতে সাংবাদিকদের সাথে ডিসি’র মতবিনিময়

0

নীলফামারীতে করোনা মোকাবেলায় চলমান কঠোর লকডাউন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

শনিবার (৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো, খাদ্য সংকটে প্রকৃত পরিবার চিহিৃত করণ, হাট-বাজার বন্ধ রাখা ফেরি করে সবজি বিক্রির ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেলা পরিষদ সচিব জয়নুল আবেদীন। সভায় চলমান লকডাউন নিয়ে পর্যবেক্ষণ এবং প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিক তাহমিন হক ববি, মীর মাহমুদুল হাসান আস্তাক, হাসান রাব্বী, আতিয়ার রহমান, নূর আলম, আসাদুজ্জামান টিপু।

লে. কর্নেল আরিফ হোসেন বলেন, কঠোর বিধি নিষেধে কাঁচা বাজারে ভীড় সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। এর ফলে লোকজন বাড়ির বাহিরে আসেন এবং ভীড় করেন। আমরা চিন্তা করছি ভ্রাম্যমান ভাবে সবজি বিক্রয় করা গেলে এই ভীড় এড়ানো সম্ভব। তিনি বলেন, লকডাউন বৃদ্ধি হলে গতবারের মত এবারো গরুর হাট স্বাস্থ্য বিধি অনুসারে একমুখী করণ করে পরিচালনা করা যেতে পারে এবং অনলাইন ভিত্তিক গরু ক্রয়-বিক্রয়ে উৎসাহ সৃষ্টি করা যেতে পারে।

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, আমরা চাই আগে সুরক্ষিত থাকতে, তারপরে অন্যকিছু। আমরা সকলকে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে চাই। যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়। তিনি বলেন, নীলফামারীতে সবার সহযোগীতায় লকডাউন সফল হচ্ছে এবং মানুষও তা পালনে এগিয়ে এসেছে। এখোনো যেসব ত্রুটি পরিলক্ষিত হচ্ছে সেগুলা নিয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।

লক্ষ্মীপুরে প্রবাসী কর্মীদের টিকা নিবন্ধনে নানা ভোগান্তি

0

লক্ষ্মীপুরে শুরু হয়েছে প্রবাসী কর্মীদের টিকা দেওয়ার নিবন্ধন কার্যক্রম। সদর উপজেলার খিলবাইছা এলাকায় কারিগরী প্রশিক্ষন চলছে কেন্দ্রে এই নিবন্ধন কার্যক্রম।

শুক্রবার ও শনিবার রেজিষ্ট্রেশান করার কথা থাকলেও সুরক্ষা এ্যাপস এর সমস্যা থাকায় অনেকেই তা করতে পারেননি।

তাছাড়া নিবন্ধনের আগে ফি জমা দেওয়া, ফরম পূরন করা, টোকেন সংগ্রহে নানা জটিলতায় অনেকেই ২ দিন ঘুরে নিবন্ধন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

তবে অধক্ষ্য জাহাঙ্গির আলম জানান শুক্রবার কিছু টেকনিক্যাল সমস্যা থাকলেও আজ আর নেই। যথা সময়ে সবাই নিবন্ধন করতে পারবে।

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কেটে গৃহবধুর আত্মহত্যা

0

পারিবারিক কলোহের জের ধরে কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কেটে গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলা রেলস্টেশনের অদুরে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। নিহত গৃহবধু উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মন্ডলের মেয়ে মনিরা (২১)।

নিহত গৃহবধূর বাবা সিদ্দিক মন্ডল জানান, ৩ বছর পূর্বে বাটিকামারা তরুন মোড়ের মনির হোসেনের ছেলে জনির সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত জামাই তার মেয়েকে নানাভাবে নির্যাতন করতো। গত ২৮ জুন নির্যাতন সইতে না পেরে মনিরা হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সে সময় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আজ সকালে সকলের অগোচরে হাসপাতালের অদুরে স্টেশনের নিকটবর্তী স্থান থেকে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন তার মেয়ের একটি শিশু সন্তান রয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনে কেটে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল ও পরিবহন বন্ধ থাকলেও ফি বহাল

0

গত দেড় বছর যাবত ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু অন্যান্য ফির সাথে যা ব্যবহার করে না হল ও পরিবহন তারও ফি নিয়মিত ভাবে দিতে হচ্ছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বছরের ডিসেম্বর থেকেই হল, পরিবহন ও টিউশন ফি মওকুফের দাবি করে আসছেন।

তাদের দাবি- প্রায় দেড় বছর ধরে হল ও পরিবহন সেবা বন্ধ। তাই শিক্ষার্থীদের কাছ থেকে এসব ফি নেওয়া যুক্তিসঙ্গত নয় বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসছে। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ সাধারণ ছাত্র-ছাত্রীদের।

শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দাবি বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন। তবে অদ্যবতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন তারা।

জানা গেছে, শিক্ষার্থীরা তাদের যৌক্তি দাবি বাস্তবায়নে বন্ধ ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গেল জানুয়ারিতে ফি মওকুফের দাবি সম্বলিত পাঁচশ শিক্ষার্থীর গণস্বাক্ষর জমাও দেন আন্দোলনকারীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ এবং এ বিষয়ে আলোচনা করে কার্যকরী সিদ্ধান্ত নেবেন বলে শিক্ষার্থীদের জানানো হলে তারা আন্দোলন স্থগিত করেন। সে সময় ইবি উপাচার্য শিক্ষার্থীদের বলেন, এক বছর ক্যাম্পাসে না থেকে তারা হল ও পরিবহন ফি কেন দিবে? এ ব্যাপারে আমিও একমত।

তবে ছয় মাসে প্রশাসনের দেওয়া আশ্বাসের বাস্তবায়ন দেখেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্টো চলতি বছেরের শুরুতে সম্পূর্ন টাকা পরিশোধ করে (ফর্ম ফিলআপ) পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। সম্প্রতি ১২০তম একাডেমিক কমিটির সভায় ঈদুল আযহার পর আবারও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে ফি মওকুফের কোনো আশ্বাস না পাওয়ায় হতাশ শিক্ষার্থীরা। তারা ফের কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যে আবারও উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে ইবি শাখা ছাত্র মৈত্রী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আক্তার হোসেন আজাদ বলেন, এবার আর আশ্বাস নয়, বাস্তবায়ন চায়। এ ব্যাপারে ইবির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন জানান, আসলে এ বিষয়টি খুবই যৌক্তিক দাবী। কেননা হল ও পরিবহন তো আমরা ব্যবহার করি না। তার ফি কেন আমাদের গুণতে হবে। এমনিতেই ক্যাম্পাস বন্ধ থাকায় সাধারণ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অনিশ্চয়তায় রয়েছে। তার উপর এমন অযৌক্তি ফিও যদি দিতে হয় তা হলে যাবে কোথায়। এতে ছাত্র-ছাত্রীদের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান, এ বিষয়টি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সর্বচ্চ কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে সমাধান করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ৭৫ ভাগ শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় তারা ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় মেস কিংবা ভাড়া বাসায় অবস্থান করেন। করোনাকালে বাড়িতে অবস্থান করেও প্রতি মাসে তাদের ভাড়ার টাকা গুণতে হচ্ছে। এছাড়া ইবি প্রশাসনের পক্ষ থেকেও কোনো সহযোগিতা পাননি। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। বিশ্ববিদ্যালয় খোলা হলে এ বিষয়ে আলোচনা হবে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবি নায্য। এটা অবশ্যই বিবেচনার যোগ্য, বিবেচনার দাবি রাখে। আমি তো এককভাবে করতে পারব না। অফিস খুললে আলোচনা করে যতটুকু পারা যায় করব।

ঘরে থাকুন, প্রয়োজনে খাবার পৌঁছে দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

0

মহামারি করোনাভাইরাস সংক্রমণ লক্ষ্যে সরকারের দেয়া কঠোর লকডাউন চলাকালে ঘরে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, প্রয়োজনে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।

শনিবার (৩ জুলাই) দুপুরে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘গত ঈদুল ফিতরে বার বার অনুরোধ করলাম, আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না। কিন্তু, অনেকেই তো সে কথা শোনেননি। সকলেই ছুটে চলে গেছেন গ্রামের বাড়ি। তার ফলাফলটা কী হলো? পুরো বর্ডার এলাকার বিভিন্ন জেলায় করোনাটা ছড়িয়ে পড়ল। সকলে যদি আমাদের কথা শুনত, তাহলে হয়তো আজকে এমনভাবে করোনা ছড়িয়ে পড়ত না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রণোদনা দিয়েছি বিভিন্ন খাতে। আর্থিক সহায়তা দিচ্ছি। এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই, যাদের আর্থিক সহায়তা দেওয়া হয়নি। যেহেতু আবার করোনা দেখা দিয়েছে, আমাদের সাধ্যমতো আবার সহায়তা দেব।

জাপানে বৃষ্টিপাতের কারণে ভূমিধসে নিখোঁজ ২০

জাপানের আতামি শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ভূমিধসে অন্ততপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছেন। (খবর-বিবিসি)।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের শীর্ষদেশ থেকে কালো কাদার ঢল নামছে এবং এগুলো শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ছে। বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে কিংবা কাদার স্তুপের নিচে চাপা পড়ে গেছে।

জাপানি বার্তা সংস্থা কিওডো জানিয়েছে, বন্দর নগরীটি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা দুর্যোগ মোকাবিলায় কর্মরত একটি টাস্কফোর্সের সঙ্গে যোগাযোগ রাখছেন।

শিজুওকা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারের নিম্নাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।