Friday, April 10, 2026
Home Blog Page 110

খুলনার ৩ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার তিন হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২জন ও বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ৬জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, সর্বশেষ রোববার সকাল পযন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেড জোনে ১০২, ইয়ালো জোনে ৫৫, আইসিইউতে ২০ ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এ সমসয় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫৫ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

বেসরকারি গাজী মেডিক‌্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়েছে ৩৬৯ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৬৮ জন এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা ৭১৭ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রোববার (৪ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৭টি ল্যাবে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৩৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২২৩ জন এবং উপজেলায় ১৪৬ জন। উপজেলায় সবচেয়ে বেশি সীতাকুণ্ডে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এছাড়া ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ২০ জন এবং মিরসরাইয়ে ১৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জনের মৃত্যু ঘটেছে।

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ হাজার মানুষের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ২৪ ঘণ্টায় বিশ্বের আরও ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (৪ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৮৭ হাজার ১৫৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪২ লাখ ৩১ হাজার ১৮১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৯১৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৯৯৯ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৯৯ জনের।

মগবাজারে বিস্ফোরণের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস

0

রাজধানীর মগবাজারে আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এই ঘটনার ৮ দিন পর পরিত্যাক্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস।

রমনা থানার টহলরত পুলিশ সদস্যরা রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন।

সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাস নির্গমনের তথ্য নিশ্চিত করেন।

দায়িত্ব থাকা ফায়ার সার্ভিস সদরদপ্তরের স্টেশন অফিসার ইউনুস আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘সকালে পুলিশ সদস্যরা গ্যাস বের হওয়ার খবর আমাদেরকে জানান। এখনও দুর্ঘটনাকবলিত ভবনের ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হচ্ছে।

ভূমধ্যসাগরে নৌকাডুবে বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলের অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে বাংলাদেশিসহ অন্তত ৪৩ জন নিখোঁজের ঘটনা ঘটেছে।

শনিবার তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। তবে নিখোঁজদের মধ্যে কত জন বাংলাদেশি রয়েছে তা জানায়নি রেড ক্রিসেন্ট।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারাহ এলাকা থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। এতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক ছিল। নৌকাটি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। নৌকাটির ৮৪ যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪৩ জন।

লকডাউনের চতুর্থ দিনে সড়কে বেড়েছে গাড়ি

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। রোববার (৪ জুলাই) লকডাউনের ৪র্থ দিনে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ বেড়েছে।

তবে সরকার ঘোষিত বিধিনিষেধ পরিপালন নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রধান প্রধান সড়কে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। কাঁচাবাজার ও জনসমাগম হওয়ার স্থানগুলোতে পুলিশি টহল জারি রয়েছে।

একইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। খিলগাঁও, মৌচাক, রামপুরা ও বাড্ডা এলাকায় বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে। প্রতিটি চেকপোস্টে ১০ থেকে ১৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন চেকপোস্ট ঘুরে ঘুরে দিক-নির্দেশনা দিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার কচ্ছপের হাড়সহ গ্রেপ্তার ৩

0

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত থেকে ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় কচ্ছপের হাড়সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (৩ জুলাই) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করে বিজিবি।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (৩ জুলাই) দুপুরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি অভিযান চালায় বিজিবি। ওই আভিযানিক দলটি সীমান্ত পিলার ১৯৪/৩ এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিরজান গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৩৫ কেজি কচ্ছপের হাড় জব্দ করে। যার মূল্য মূল্য ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।

ওই বাড়ির মালিক রফিকুল ইসলামের দেওয়া তথ্যমতে আরও ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তবে মূল আসামী চামুচা গ্রামের ইদুল পালিয়ে যায়।

জব্দ করা কচ্ছপের হাড়সহ গ্রেপ্তার ও পলাতক আসামিদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় করোনা গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩.৭৩ শতাংশ।

রোববার (৪ জুলাই) চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে কোভিড-১৯ তে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই দিনে করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১১৫ জন।

আরএমও আরও জানান, শনিবার ৪১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৩০ জন, আলমডাঙ্গায় ২৮ জন, দামুড়হুদায় ৩৬ জন ও জীবননগরে ৪৬ জন।

জেলা প্রশাসকের নেতৃত্বে কুষ্টিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

0

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন। এ ছাড়া এ সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। শনাক্তের হার ৩১ শতাংশ।

এদিকে, জেলায় লকডাউন কার্যকরে সেনাবাহিনী টহল দিচ্ছে। তারা মানুষকে নানাভাবে সচেতন করারও চেষ্টা করছে। বিনা কারণে ঘর থেকে বের হওয়া, মাক্স পরিধান না করা, বাজার, রাস্তায় সামাজিক দুরুত্ব বজায় রাখাসহ ৯টি সরকারী নিদের্শনায় যৌথবাহিনী সাধারণ।

সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্যই কাজ করছে সেনাবাহিনী। সাংবাদিকদের একথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। তিনি আরও বলেন, সেনাবাহিনী সব সময় জনগনের কল্যানে কাজ করে থাকে। অতীতেও করেছে, বর্তমানেও করছে, আগামীতেও করবে।

আগেও কঠোর স্বাস্থ্যবিধি দেখেছেন এখনও দেখছেন। এরমধ্যে একটাই পার্থক্য আগে ওই সকল অভিযানে সেনাবাহিনী ছিলো না। কিন্তু বর্তমানে জেলা প্রশাসকের নেতৃত্বে সমন্বিত শক্তি হিসাবে সেনাবাহিনী মাঠে রয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানতে হবে। জীবন এবং জীবিকার সমন্বয় ঘটিয়ে স্বাস্থ্যবিধি না মানার কোন বিকল্প নেই।

সকালে শহর পরিদর্শনকালে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এক ব্রিফিং এ সব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম।

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৯ মৃত্যু

0

মহামারি করেনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপর্সগ নিয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন প্রাণ হারিয়েছেন। এ সময় ৬০৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৪৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৩০ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৬২ জন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৪৯৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৫ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ২২৮ জন।