Friday, April 10, 2026
Home Blog Page 109

বই রিভিউ (গতকাল)

0

”পাঠারবলী” যাকে বলে সেই ভাবমূর্তির যথাযথ প্রতিফলন হয়েছে ইশতিয়াক আহমেদ এর লেখা “গতকাল” বইটিতে।

কর্মের ফল প্রকৃতি কেমন করে সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে তার প্রাপ্যটুকু পৌছে দেয় গল্পটি পড়ে তা আমরা জানতে পারব।

জীবন যতটুকু সামনে এগিয়ে যায়,ঠিক ততটাই পেছনে যাওয়ার জন্যও রাস্তা তৈরি করে রাখে।অন্যকে নিয়ে নেতিবাচক চিন্তা করার এবং অন্যের মন্দ করার অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করা মানুষ গুলো কেমন করে পিছিয়ে যেতে পারে তা জানার জন্য বইটি পড়া গুরুত্ববহ!

রিভিউ ক্রেডিট – জান্নাত ফাতেমা।

বই রিভিউ (আপন আঁধার)

0

কখনও কি ভেবে দেখেছেন পাগল কেন পাগল হয়?বা আদো কি তারা পাগল নাকি জীবিকা কিংবা বেচেঁ থাকার তাগিদে কেবল তারা পাগলের বেশ নিয়েছে?

চাইলেই কি কেউ পাগল হতে পারে? একদমই না!

পাগল হওয়ার জন্যও সাধনার প্রয়োজন আছে। নোংরা গন্ধ গায়ে নিয়ে,রাস্তার ধারে অপরিষ্কার পরিবেশে টাল-মাতাল হয়ে ঘুরাঘুরি করা হিমালয় পর্বত জয় করার চেয়ে কম কিছু নয়!

কখনও প্রয়োজনের তাগিদে কখনও বা জগৎ সংসারের দায়িত্বের মায়াজাল থেকে নিজেকে পৃথক করার জন্যও কেউ কেউ পাগলের ছদ্মবেশ নিতে পারে…

শাহজাহান আহমেদ এর লেখা “আপন আঁধার” বইটিতে পাগলদের পাগলামিকে প্রশয় দিয়ে তাদের ভুবন কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে।

রিভিউ ক্রেডিট – জান্নাত ফাতেমা।

সরকারের সমালোচনায় মুখদের এখন খুঁজে পাওয়া যাচ্ছেনা : তথ্যমন্ত্রী

0

সরকারের সমালোচনায় মুখর বিএনপি ও এনজিওব্যক্তিত্বদের করোনার এই সময়ে আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছেনা, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানুলাসহ করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘করোনায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি মহামারীর প্রথম দিকে ফটোসেশন করেছে, এখন দ্বিতীয় ঢেউয়ে দুরবীণ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অনেক এনজিও দশজনকে কিছু দিয়ে ছবি তুলে সবাইকে দেখায়, বিদেশে বিভিন্ন দাতা সংস্থার কাছেও পাঠায়। আর তাদের কেউ কেউ টকশো’তে সরকারের সমালোচনাই করে।’

‘বিএনপি এবং এই সমস্ত সংগঠন যারা করোনার আগে এবং করোনাকালে সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের কাউকে এখন আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের সমালোচনা বন্ধ হয়নি’ বলেন তিনি।

মানুষের কল্যাণকে রাজনীতির ব্রত হিসেবে বর্ণনা করে ড. হাছান জানান, ‘জনগণের পাশে থাকতে গিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচজন নেতা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, বেশিরভাগ সদস্যই আক্রান্ত হয়েছেন, অনেকে একাধিকবার। সারাদেশে প্রায় ১ হাজার নেতাকর্মী করোনায় মারা গেছে, এরপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছে। দলের পক্ষ থেকে সারাদেশে লক্ষ লক্ষ মানুষকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও ২ কোটি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। দেশের অন্য কোনো রাজনৈতিক দল মানুষের পাশে থাকেনি।’

‘অপরদিকে বিএনপিনেতারা এখন শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তাকে বিদেশ পাঠানো নিয়ে কথা বলছে, দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে তাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ থেকে অনেক রাজনৈতিক দলের শেখা উচিত।

এসময় আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম তার বক্তৃতায় বলেন, ‘মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি করা অপরাধতুল্য। করোনা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাওয়া অপশক্তি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, নীলফামারী, বগুড়াসহ কয়েকটি জেলার হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানুলা ও অন্যান্য করোনাসুরক্ষা সামগ্রী তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

এরপরই তথ্য ও সম্প্রচারমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কুরবানীর পশুর ডিজিটাল হাট উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। করোনাকালে এ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন ড. হাছান মাহমুদ।

নারী উদ্যোক্তাদের লালসবুজ ডট কমের পণ্য সারাদেশে পৌঁছে দেবে পেপারফ্লাই

লালসবুজ ডট কম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি গ্রামীণ নারী উদ্যোক্তাদের মার্কেটপ্লেস। সম্প্রতি দেশের প্রযুক্তিনির্ভর লজিস্টিক সেবা প্রতিষ্ঠান পেপারফ্লাই ডেলিভারি পার্টনার হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে লালসবুজ ডটকমের সাথে।

লালসবুজ ডট কমের চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান এবং পেপারফ্লাইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ সম্প্রতি এই সেবা প্রদানের বিষয়ে একটি চুক্তি সাক্ষর করেছেন।

চুক্তি অনুসারে পেপারফ্লাই তাদের শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দেবে লালসবুজ ডট কমের পণ্য। এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে লালসবুজ ডট কমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক – রুবায়েত বিন আরিফ, চিফ অপারেটিং অফিসার (সি ও ও) মুহাম্মদ নাজমুল আহসান, সিনয়র সফটওয়্যার এক্সিকিউটিভ মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

পেপারফ্লাই এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সেলস এ্যান্ড কি এ্যাকাউন্টস সাজ্জাদুল ইসলাম ফাহমি, এক্সিকিউটিভ সেলস এ্যাণ্ড কি এ্যাকাউন্টস আফসানা ইয়াসমিন।

এই অংশীদারীত্বের ব্যাপারে পেপারফ্লাই এর প্রধান বিপনন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, গ্রামীণ নারীদের মাধ্যমে পরিচালিত লালসবুজ নারীদের সামাজিক ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে, পেপারফ্লাই এর অংশ হতে পেরে গর্বিত।
চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান বলেন, লালসবুজ ডট কম নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটা বড় ভূমিকা রাখতে চায়। তাই অগনিত নারী উদ্যোক্তাদের পণ্য ডিজিটাল ক্রেতাদের কাছে ইকমার্সের মাধ্যমে পৌঁছে দিয়ে নারীদের সাবলম্বী করাই লালসবুজ ডট কমের উদ্দেশ্য।

লালসবুজ ডট কম গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য একটি মার্কেটপ্লেস, যা তথ্য আপা প্রকল্পের অন্তর্গত। এই প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে বাস্তবায়ন করছে ‘জাতীয় মহিলা সংস্থা’। অর্থ মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট এই ইকমার্স প্ল্যাটফর্মের জন্য সকল কারিগরি সহায়তা প্রদান করছে। ১৪৭০ জন তথ্য আপার (তথ্য সেবা প্রদান কারী নারী কর্মী) মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারাও এই মার্কেটপ্লেসে তাদের পণ্যকে তুলে ধরেছেন।

২০১৬ সাল থেকে ডোরস্টেপ ডেলিভারি এবং প্রযুক্তিনির্ভর বিশ্বমানের গ্রাহক সেবার মাধ্যমে পথ চলা শুরু করে পেপারফ্লাই। এ ছাড়াও তারা নিয়ে এসেছে এক ঘন্টায় মার্চেন্ট পেমেন্ট, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক এবং আরো নানা সুবিধা। পেপারফ্লাই তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে যে কোন পণ্য পৌঁছে দিতে পারে বাংলাদেশের যে কোন প্রান্তে।

দেশের বাইরে থেকে কোরবানির পশু আসতে দেওয়া হবে না

0

কোরবানিকে সামনে রেখে দেশের বাইরে থেকে গবাদিপশু আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

রবিবার (৪ জুলাই) ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

এ বিষয়ে মন্ত্রী বলেন, “আসন্ন কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত আছে। গত দুটি কোরবানির ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দেইনি। তাতে পশুর সংকট হয়নি। এবছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। সীমান্তেও আমরা যোগাযোগ করছি যাতে চোরাইপথে বা অন্য কোন পথে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। কারণ আমাদের খামারিদের কথা মনে রাখতে হবে। তারা অনেক কষ্ট করে খামার তৈরি করেছে, বিনিয়োগ করেছে। তাদের পশু বিক্রি হবে না, বাইরে থেকে আসবে, এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।”

মন্ত্রী আরো যোগ করেন, “শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে প্রাণিসম্পদের অভাবনীয় সাফল্য এসেছে। দেশে এখন ৪১ কোটি ২২ লাখ ৪৪ হাজার গবাদি প্রাণী মজুদ আছে। এটা কেউ কল্পনাও করতে পারেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং সকল প্রকার সহযোগিতার কারণে সরকারি-বেসরকারি খাতে এ অভাবনীয় উন্নয়ন হয়েছে।

শ ম রেজাউল করিম বলেন, “আমরা প্রাণিসম্পদ খাতকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য সবাই মিলে একত্রে কাজ করতে হবে। আমাদের দেশটা প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের দেশে মাংস, দুধ ডিমসহ অন্যান্য প্রাণিজাত পণ্য যেভাবে উৎপাদন করা সম্ভব, এটা পৃথিবীর অনেক দেশেই সম্ভব নয়। এসব পণ্য আমরা বিদেশে রফতানি শুরু করেছি।

ঢাকার বাইরে প্রতিটি পৌরসভা এবং গ্রোথ সেন্টারে আধুনিক স্লটার হাউস নির্মাণেল পরিকল্পনার কথাও এসময় জানান মন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, “স্লটার হাউসে বিজ্ঞানসম্মত উপায়ে গরু জবাই হবে, যেখানে রক্ত বা বর্জ্যকে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো সংযুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, ই-কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শমী কায়সার, ডেইরি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রমুখ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপুরে ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে যুবলীগের খাবার বিতরণ

0

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে লকডাউনে লক্ষ্মীপুরের ৫ শতাধিক কর্মহীন ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ।

রবিবার দুপুরে শহরের দলীয় কার্যালয়, রামগতি স্টেশন, বাস টার্মিনাল ও উত্তর তেমুহনীসহ জেলা শহরের ৭টি পয়েন্টে এসব খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন শিপলু, শহর যুবলীগের আহবায়ক আল আমিন ভূঁইয়া প্রমুখ।

লক্ষ্মীপুরে ৪র্থ দিনের কঠোর লকডাউনের মধ্যেও সংক্রমন বাড়ছে

0

করোনার উচ্চ সংক্রমন ঠেকাতে লক্ষ্মীপুরে লকডাউনের ৪র্থ দিনে পন্যবাহি যান ছাড়া কোনো যানবাহন চলছে না। তবে মাঝে মাঝে ব্যাটারী চালিত রিক্সা বা মটরসাইকেল চলতে দেখা গেছে। তবে তাতেও বাধা দিচ্ছে পুলিশ।

মাঝে মধ্যে জরুরী পরিসেবায় নিয়োজিত কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়। ভ্রাম্যমান আদালত মাঠে তৎপর রয়েছে।

এদিকে সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, ৩০ শয্যার করোনা হাসপাতালে ৩টি আইসিইউ বেড ও পযার্প্ত অক্সিজেনের ব্যবস্তা রয়েছে। গত ২৪ ঘন্টায় ৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৩৪৮ জনের। সুস্ত্য আছে ৩০৫৮ জন।

গোপালগঞ্জে বিধি নিষেধ কায্যকর করতে প্রবেশ সড়কে পুলিশের চেক পোস্ট

0

গোপালগঞ্জে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ কায্যকর করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন প্রবেশ সড়কে চেক পোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ।

রবিবার (৪ জুন) সকাল থেকে সড়কে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে জেরার মুখে। তবে এ দিনে শহরে যানবাহন ও মানুষের আনাগোনা ছিল কম। জেলা ও উপজেলা সদরে বন্ধ রয়েছে মার্কেট দোকানপাট। জেলা শহরের দিয়ে কিছু রিক্সা-ভ্যান চললেও ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লা ও অভ্যন্তরিন রুট দিয়ে যান চলাচল এবং গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কঠোর বিধি নিষেধ কার্যকর করতে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গোপালগঞ্জে মাঠে রয়েছে সেনা, বিজিবি, র‌্যব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া মহল্লা ও সড়কের মোড়ে মোড়ে টহল দিচ্ছেন তারা।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারনকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেককে মাস্কবিহীন বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, বিধি নিষেধ কায্যকর করতে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী মাঠে কাজ করছে। যারা আইন মানছেন না তাদের জরিমানা করা হচ্ছে। কারোনা ভাইরাসের সংক্রমন কমাতে ও সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১২ জন বাংলাদেশি

0

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে উদ্ধার হওয়া ৮৪ জন অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১২ বাংলাদেশি রয়েছেন। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে মেসিডোনিয়া ইনফরমেশন এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

রেড ক্রিসেন্ট জানায়, ১২৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এদের মধ্যে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন সুদানের, ১৬ জন ইরিত্রিয়ার, ১২ জন বাংলাদেশের এবং ৫ জন মিশরের নাগরিক।

তাদেরকে জারজিস বন্দরের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিদের কত জন বাংলাদেশি রয়েছেন তা এখনও জানা যায়নি।

মানিকগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর

0

মানিকগঞ্জ উপজেলার ঘিওরের বালিয়াখেড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় রোববার (৪ জুলাই) সকাল ১০টার দিকে স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্জিনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে পুরান গ্রাম এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের পেছনে থেকে মর্জিনা পড়ে যান। এরপর ওই ট্রাকটি তাকে পিষ্ট করে চলা যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক তার স্বামী আব্দুর রাজ্জাকও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।