Saturday, April 11, 2026
Home Blog Page 86

দুই রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সম্প্রতি সারাবিশ্বে মিশ্র টিকা করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী তা নিয়ে গবেষণা চলছে। জার্মানি এবং ইউরোপের একাধিক দেশে ইতিমধ্যেই দু’রকমের টিকা নেওয়ার নিয়ম চালু হয়েছে। ভারতে বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক-ভি টিকার ব্যবহার হচ্ছে।

কিন্তু করোনা সংক্রমণ রোধে দুই বার দু’রকমের টিকার ব‌্যবহার ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বলে সোমবার (১২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন ভার্চুয়াল মাধ্যমে এক সতর্ক বার্তা দেন।

তিনি বলেন, মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা নেই। এই সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।

তিনি আরও বলেন, বহু মানুষ মিশ্র টিকা নেওয়ার কথা ভাবছেন। এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আমাদের। জানতে চাইছেন, প্রথম টিকা এক সংস্থার নিয়েছেন, দ্বিতীয় টিকাটি অন্য সংস্থার নিতে পারেন কি না। মিশ্র টিকা নিয়ে কোনো তথ্যপ্রমাণ হাতে নেই আমাদের। তাই এই প্রবণতা বিপদ ডেকে আনতে পারে।

সাতক্ষীরায় রাতের আঁধারে আশ্রয়ণ প্রকল্পের ৭টি ঘর গায়েব

0

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া দেশব্যাপী মুজিববর্ষের উপহার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ১৩টি ঘরের মধ্যে ৭টি ঘর রাতের আঁধারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, দুর্নীতি ঢাকতে ঘরগুলোতে লোক ওঠার আগেই গায়েব করে দেওয়া হয়েছে।

দেশব্যাপী মুজিববর্ষের উপহার প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণে ত্রুটি নিয়ে দুর্নীতির তদন্ত শুরু হলে সেই মুহূর্তে ঘরগুলো ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। ভাঙা ঘরের অবশিষ্ট জিনিসপত্র ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়েছে। উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে রাতের আঁধারে ঘরগুলো ভেঙে ফেলা হয়।

সোমবার (১২ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বিষয়য়টি নিশ্চিত করে জানান, পুকুর পাড়ে ঘরগুলো ঝুঁকিপূর্ণ থাকায় স্থানীয় জনপ্রতিনিধি, এমপি ও উপজেলা প্রশাসন সকলের মতামতের ভিত্তিতে ঘরগুলো স্থানান্তর করার জন্য ভাঙা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে অনেক লোকজন স্কেভেটর মেশিন দিয়ে ঘর ভাঙা শুরু করে। ট্রাকে করে ঘরের ইটসহ অন্যান্য সামগ্রী নিয়ে চলে যায়। তাছাড়া জানালা দরজাগুলো অন্য একটি ঘরের মধ্যে রেখে দেয়। স্থানীয়রা সে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বলেন, এখন ওই ঘরে লোকজন তুলে দিলে জীবনের ভয় আছে। তাই ঘরগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

কলারোয়া লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, ১৩টির মধ্যে ৭টি ঝুঁকিমুক্ত থাকায় সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বাকী ৬টি ঘর সেখানেই রয়েছে।

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তার আমলে যে কাজগুলো করা হয়েছে তা প্রতিটিই প্রশ্নবিদ্ধ। যে কারণে তিনি প্রত্যাহার হয়েছিলেন। তিনি গরীব-দুঃখীর হক যে নষ্ট করেছেন তার বিরুদ্ধে তদন্ত পূর্বক যথাযথ শাস্তির ব্যবস্থা করার দাবী জানান।

ইরাকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে আগুন, নিহত ৫২

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে স্থানীয় সময় সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছে, অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই আগুনে পুড়ে মারা গেছেন। এই ঘটনায় তল্লাশি অভিযান এখনও চলছে। কোভিড আইসোলেশন ওয়ার্ডে ৭০টি শয্যা ছিল।

বেশ কয়েকটি স্বাস্থ্য সূত্র রয়টার্স এজেন্সিকে জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও অনেক রোগী নিখোঁজ রয়েছেন। তল্লাশি অভিযান চলছে। তবে আগুনের ধোঁয়ার কারণে বেশ কয়েকটি ওয়ার্ডে ঢোকা সম্ভব হচ্ছে না। অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন রোগীদের স্বজন এবং শহরের বাসিন্দারা।

সারাবিশ্ব করোনা আক্রান্ত ছাড়াল ১৮ কোটি ৮০ লাখ

মহামারি করোনার আক্রমণের পর থেকে সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১৮ কোটি ৮০ লাখ। এই মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত গোটাবিশ্ব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ২৯৩ জনের। শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮৬ হাজার ১১৯ জনের। সুস্থ হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৭৬১ জন।

এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৪১২ জনের। মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। মারা গেছেন ১৬ হাজার ৬৩৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না

0

জরুরি শাটডাউনের কারণে দুপুর ২টা থেকে রাত ১০টা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মিরপুরের ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, ১০, ১১, ১২ ‌ও ১০ নম্বর থেকে ১৪ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ব পাশের এলাকায় মঙ্গলবার (১৩ জুলাই) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার তিতাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি শাটডাউনের কারণে মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮টা ঘণ্টা এই সব এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সাথে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে

হবিগঞ্জ জেলাজুড়ে ৮ মোবাইল কোর্টে ৫৩ জনকে জরিমানা

0

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া চলমান বিধি-নিষেধের সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় ৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা এসব কোর্ট পরিচালনা করে, এ সময় সরকার নির্দেশিত আদেশ না মানায় পথচারী, ব্যবসায়ীসহ ৫৩ জনকে মামলা দিয়ে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তাছাড়া লোকজনকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুপ্রাণিত করে অসহায়, দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

করোনা টিকা নিতে নিবন্ধন করেছেন বেগম খালেদা জিয়া

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনার টিকা নেওয়ার জন্য গত ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন। তবে এখনো এসএমএস পাননি। টিকা নেওয়ার জন্য তিনি মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল সিলেক্ট করেছেন।

সোমবার (১২ জুলাই) রাতে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, নিবন্ধন করার পর মোবাইলে এসএমএম গেলে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে আসতে হয়।

চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল

0

এই মহামারি করোনার সময় রোগীর পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যাতে করে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল। কিছুক্ষন পরপরই জরুরি বিভাগের সামনে থামছে অ্যাম্বুলেন্স। কেউ করোনায় আক্রান্ত, কারও শ্বাসকষ্ট, কেউ আহত, কেউবা অন্য কোনো রোগে গুরুতর অসুস্থ।

কিন্তু রোগীর চাপ এতই বৃদ্ধি পাচ্ছে যে শয্যা খালি পাচ্ছেন না রোগীরা। এমনকি সাধারণ ওর্য়াডেও ভর্তি রেয়েছেন করোনা রোগী। রোগীর এত চাপ সামলাতে হিমসিম খাচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এই করুণ চিত্র দেখা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে মেডিক্যালে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রোগীর চাপ বাড়লেও হাসপাতালের জনবল বাড়েনি। ফলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সবাইকে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় খুব গুরুতর ও জরুরি না হলে, রোগী ভর্তি স্থগিত করা হয়েছে। এছাড়া জরুরি ছাড়া রুটিন অস্ত্রপচার কার্যক্রমও আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে যদি দক্ষ জনবল না বাড়ানো পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

চুনারুঘাটে অবৈধ গরুর হাট, রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন

0

সরকারী ইজারা ছাড়াই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট বসে চুনারুঘাটের কয়েকটি বাজারে। গত বছর বাজার গুলো থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় করলেও এবার তা থেকে বঞ্চিত হচ্ছে।

লিখিত অভিযোগ দিয়ে, ঘন্টার পর ঘন্টা উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে বসেও কোন ফল হয়নি অভিযোগ কারীদের।ব্যর্থ হয়ে জেলা প্রশাসক কে ফোন দিলে তিনি কোন সদোত্তর দেন নি বরং সাফাই গান ইউএনও এর পক্ষে। এতে করে ইজারাদার ও সরকার হারাচ্ছে বিপুল পরিমান টাকা।

বিষয়টি নিয়ে চুনারুঘাটের সর্বত্র আলোচনা ও সমালোচনা বইছে।অনেকেই বলাবলি করছেন, উপজেলার অসাধু কর্মকর্তারা সিন্ডিকেটেরর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে গরুর হাট বসিয়েছেন।তা না হলে অভিযোগ পেলে নিশ্চই ব্যবস্থা নিতেন।

ফুল মিয়া নামে এক ব্যাক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেননি তিনি।ফুল মিয়া বলেন, সোমবার সারাদিন স্যারের অফিসে বসে ছিলাম কিন্তু তিনি ব্যবস্থা নিচ্ছি নিচ্ছি বলতে বলতে সন্ধায় অসহায় হয়ে চলে আসি।এরই মধ্যে রাণীগাও গরুর হাট বসিয়ে লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

ফুল মিয়া সামনের দিনের বাজার গুলো ইজারা দিয়ে রাজস্ব আদায় অথবা খাস কালেকশনের মাধ্যমে টাকা আদায়ের দাবী জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারে মোবাইলে ফোন দিলে তিনি বলেন, আমি কারো কথায় চাকরি করি না।আমি আমার মত। জনসাধারণের কথা শুনার সময় উনার নেই।

পলাশবাড়ীতে অসহায় দুস্থ্যদের মাঝে বসুন্ধরা গ্রুপের ঈদ সামগ্রী বিতরন

0

গাইবান্ধার পলাশবাড়ীতে কালেরকন্ঠ শুভ সংঘ’র আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় করোনা কালে ঈদ উপহার হিসেবে ৩’শ’ অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ জুলাই সোমবার বিকেলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পলাশবাড়ী সরকারী কলেজ মাঠে কর্মহীন-অসহায় দুস্থ্য ৩শ’ নারী-পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, আটা, লবণ, তেল ও অন্যান্য সামগ্রীসহ ১৫ কেজি ওজনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান, কালেরকন্ঠ শুভ সংঘ’র কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মাহমুদা চৌধুরী ও কালেরকন্ঠ গাইবান্ধা জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন।

সমগ্র বিতরণ অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন কালেরকন্ঠ শুভ সংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ রহমান শাকিল।