Monday, April 13, 2026
Home Blog Page 85

লকডাউন শিথিল, ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু

0

মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া চলমান বিধিনিষেধ শিথিল করে আগামী ১৪ জুলাই মধ‌্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। গণপরিবহন চলাচল, দোকান-শপিংমল খুলে দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় ৭ দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

কুষ্টিয়া হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. এম এ মোমেন মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ৯ জনের মধ‌্যে ৮ জনের করোনা উপসর্গ ছিলো। আর ১ জনের করোনা পজিটিভ ছিলো। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৯০টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৩৯।

জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৭৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২৪ জন। মোট মারা গেছেন ৩৫০ জন।

টাঙ্গাইলে জুলাই মাসের ১৩ দিনে ১০৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে টাঙ্গাইলে চলতি জুলাই মাসের ১৩ দিনে প্রাণ হারিয়েছেন ১০৩ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ হজার ৯৯৯ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান মঙ্গলবার (১৩ জুলাই) এ নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ২৭২ জনের।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৭২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪.৩৮ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭০৬ জন। মোট মারা গেছেন ১৬৭ জন।

তিনি আরও বলেন, জুলাই মাসের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১৩ দিনে ২ হাজার ৯৯৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, ১৩ দিনে করোনায় আক্রান্ত হয়ে ৫২ জন, উপসর্গ নিয়ে ৫১ জনসহ মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।

গাজীপুরে ট্রাক চাপায় নিহত ১, আটক ট্রাক চালক

0

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাওয়ার পথে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে বাইমাইল এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এঘটনায় এলাকাবাসী ওই ট্রাক ও চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিক‌্যালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৬৫ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন মঙ্গলবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ‌্যে ১০ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৬২ জন চিকিৎসাধীন আছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৮৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন। শনাক্তের হার ২৮ শতাংশ। গতকালের তুলনায় ৫ শতাংশ কম।

গোপালগঞ্জ উদীচীকে অক্সিজেন কনসেনট্রেটর দিলেন পুলিশ প্রধান

0

গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর অক্সিজেন ব্যাংকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে গোপালগঞ্জ উদীচীর সভাপতি মো: নাজমুল ইসলামের হাতে এসব অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

এসময় উদীচীর সহ-সভাপতি প্রসূন মন্ডল, অমিতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, সম্পাদক মন্ডলীর সদস্য নয়ন বিশ্বাস ও তন্ময় বাগচী তনুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ করোনা মহামারী মোকাবেলায় গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীকে দেয়ার জন্য পাঁচটি কনসেনট্রেটর পাঠিয়েছেন। এসব মেশিন করোনা আক্রান্ত রোগীদের সেবায় উদীচীর হাতে তুলে দেয়া হলো।

তিনি আরও বলেন, উদীচী যে উদ্যোগ গ্রহন করেছে সেটা খুবই মহৎ কাজ। শুধু উদীচীই নয় গোপালগঞ্জসহ দেশের ছোট বড় সকল সংগঠনকে এভাবে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনাকে জয় করা সম্ভব হবে।

হবিগঞ্জের মাধবপুরে শিকারীদের কবল থেকে ৯টি পাখি উদ্ধার

0

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে নানা প্রজাতির ৯টি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ ছাড়া পাখি রাখার ৭টি খাঁচা ও ৫টি পাখি শিকারের ফাঁদও জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলার মাধবপুর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি, খাঁচা ও ফাঁদগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেল সেতুর কাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী

0

যমুনা নদীর ওপরে নির্মিত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ স্টেশন ও ডুয়েল গেজ রেল সেতুর চলমান নির্মাণ কাজ সোমবার (১২ জুলাই) বিকেলে পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ২৯ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, জাপানের জাইকার অর্থায়নে ২০২৫ সালের মধ্যে রেল সেতুটির বাস্তবায়ন সম্ভব হবে। রেল সেতুর ওপর দিয়ে কম করে হলেও ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। সেতুর ওপর দিয়ে দ্রুতগতিতে রেল যোগাযোগ বাস্তবায়িত হলে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে এবং আর্থ-সামাজিক অবস্থার আরও উন্নয়ন ঘটবে।

বর্তমানে যমুনা নদীর ওপর যে সেতুটি রয়েছে সেটি সিঙ্গেল লাইনের। তাতে ১০ থেকে ১২ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালানো যায় না। ফলে অনেক সময় নষ্ট হয়। ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। নতুন রেল সেতুতে ডাবল লাইন রাখা হয়েছে। একসঙ্গে দুই দিক থেকে ট্রেন চলাচল করতে পারবে।

এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান ও সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)।

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনার ৪ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা গেছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন, তার মধ্যে ৩৫ জন পুরুষ ও ৪১ জন নারী।

অপরদিকে, বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান এ তথ‌্য জানান।

রামেক করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ১৯ জনের মধ‌্যে ৮ জনের করোনা পজিটিভ ছিলো। করোনার উপসর্গ ছিলো ১১ জনের। মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, বগুড়ার একজন এবং সিরাজগঞ্জের ১জন ছিলেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫০৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।