Wednesday, April 1, 2026
Home Blog Page 41

আজ থেকে পাওয়া যাবে সাত কলেজে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

0

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ) স্নাতক প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে আজ ২২ সেপ্টেম্বর থেকে।

আবেদনকারী শিক্ষার্থীরা ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://bit.ly/3lqzGPo) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামী ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৫ নভেম্বর বাণিজ্য ইউনিট ও ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেধাস্কোরের ভিত্তিতে নির্ণয় করা মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর সাত দিনের মধ্যে ঢাবির ভর্তি ওয়েবসাইটে (http://collegeadmission.eis.du.ac.bd) প্রকাশ করা হবে। প্রার্থী এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।

মেধাতালিকা প্রকাশের পর নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে কলেজ ও বিষয় পছন্দকরণ ফরম পূরণ করতে হবে। পরে শিক্ষার্থীর পছন্দ এবং ভর্তি পরীক্ষার মেধাক্রম ও ভর্তির যোগ্যতা অনুসারে বিভাগ বণ্টনের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীর ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র সংশ্লিষ্ট কলেজে জমা রাখা হবে।

অবশেষে কারামুক্ত হলেন শিল্পার স্বামী রাজ

0

অবশেষে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১১.৩০ মিনিটে মুম্বাইয়ের আর্থার রোড কারাগার থেকে মুক্ত হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারামুক্ত হওযার পর তাকে ঘিরে ধরেন মিডিয়াকর্মীরা। তবে কোনো কথা বলেননি তিনি। ভিড় ঠেলে গাড়িতে ওঠেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০, ৩৪, ২৯২ ও ২৯৩ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে মুম্বাই পুলিশ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ। তার পাশাপাশি জামিন পান রাজের আইটি কোম্পানির প্রধান রায়ান থর্প।

শুভ জন্মদিন ইউনিভার্স বস ক্রিস গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা, স্বঘোষিত ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইল আজ ৪২ বছরে পদার্পন করলেন। ১৯৭৯ সালের আজকেই এই দিনে জ্যামাইকায় জন্মগ্রহণ করেন এই ব্যাটিং দানব।

১৯ বছর বয়সে জামাইকার পক্ষ হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে গেইলের। এরপর ওয়েস্ট ইন্ডিজের পক্ষ হয়ে যুবদের আন্তর্জাতিক পর্যায়ে খেলেন। এগার মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন। এর ৬ মাস পর টেস্ট ম্যাচ খেলেন। ক্রিস গেইল সাধারণতঃ ইনিংসের গোড়াপত্তন করেন ও বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে ইতোমধ্যেই নিজের পরিচয় তুলে ধরেন।

২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ বলে ১১৭ রান করেন যা একসময় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস হিসেবে রেকর্ডভূক্ত হয়েছিল।

এছাড়াও তিনি টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশী ১৩টি হাফসেঞ্চুরি করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের উদ্বোধনী আসরে প্রথম ফ্রাঞ্চাইজ খেলোয়াড় হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি টি-২০ বিশ্বকাপে দুইবার সেঞ্চুরি করেন৷

২৩ এপ্রিল ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেন। যেটি বর্তমানে টি-২০ এবং ক্রিকেটের যে-কোন ফরম্যাটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।

ক্যারিয়ারের অন্তিম লগ্নে বর্তমানে এসেছেন গেইল। দ্বাদশ বিশ্বকাপের পর অবসরের কথা বললেও সিদ্ধান্ত পরিবর্তন করেন। এখন পর্যন্ত ১০৩ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৭২১৫ রান। রয়েছে ১৫ টি শতক ও ৩৭ টি অর্ধশতক। ৩৩৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি।

আফগানিস্তানে নিষিদ্ধ করা হল আইপিএল সম্প্রচার

তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে দেশ পরিচালনা নীতিতে বেশ কিছু পরিবর্তন আসছে। ‘ইসলামবিরোধী বিষয়’ থাকার কথা উল্লেখ করে চলমান আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ হলো আফগানিস্তানে।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের চেন্নাই ও মুম্বাইয়ের প্রথম ম্যাচের পর এই কথা জানান আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মিডিয়া ম্যানেজার ও সাংবাদিক ইব্রাহিম মোহাম্মদ।

টুইটারে তিনি বলেন, ‘আফগানিস্তানের জাতীয় রেডিও ও টেলিভিশন আজ রাত থেকে লাইভ ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করেছে ইসলামিক এমিরেটস অব তালেবান। কারণ সেখানে চিয়ারলিডারদের নাচ ও খোলা চুলে নারীদের উপস্থিতির মতো ইসলামবিরোধী বিষয় রয়েছে।’

এতে করে দেশের ক্রিকেটার মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমানের খেলা সরাসরি দেখতে পারবেন না আফগানরা। তিনজনই খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে।

তালেবানের আদেশে বরখাস্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা হাতে নেয়ার পর থেকেই সব কিছু নিজেদের নিয়মে পরিচালনা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শিনওয়ারিকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) কয়েকজনের একটি দল বোর্ড কার্যালয়ে ঢুকে পড়ে এবং প্রধান নির্বাহীর স্থলাভিষিক্ত নিয়োগের আদেশ দেয়।

শিনওয়ারির জায়গায় নিয়োগ পেয়েছেন নাসিবুল্লাহ খান। তিনিই নতুন প্রধান নির্বাহী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শিনওয়ারি ক্রিকবাজকে বলেন, ‘গতকাল আমি বরখাস্ত হয়েছি।’ জানা গেছে, তালেবান সরকারের অঙ্গীভূত হাক্কানি নেটওয়ার্কের লোকজন এই কাজটি করেছেন।

বাংলাদেশ ক্রিকেট আপনার অবদান আজীবন মনে রাখবে : মাশরাফি

কিংবদন্তি আম্পায়ার নাদির শাহর মৃত্যুর কিছুদিনের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সবার প্রিয় স্বনামধন্য ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী।

ক্রিকেটই ছিল যার বেঁচে থাকার অবলম্বন। দেশের অনেক তারকা ক্রিকেটার তার হাত দিয়ে গড়া, তাদের মধ্যে আছেন মাশরাফি মুর্তজাও। জালাল আহমেদের মৃত্যুতে শোকাহত জাতীয় দলের সাবেক অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানান মাশরাফি। নাদির শাহের পর জালাল আহমেদের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি, ‘যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা, তাদের বিদায়গুলো এভাবে দেখা খুবই কঠিন।’

এরপর মাশরাফি ফিরে গেছেন অতীতে, ‘স্যার আপনার আন্ডারে খেলা, আপনার আদেশ, ড্রেসিংরুমে আপনার স্থির থাকা, আপনার লেখা এসব কিছুই এখন স্মৃতি হয়ে গেল।’

জালাল আহমেদ সারাজীবন সবার মনের কোণে থাকবেন বিশ্বাস দেশের অন্যতম সফল অধিনায়কের, ‘বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে, তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন, আর হয়েও থাকবেন আপনি। ওপারে ভালো থাকবেন স্যার, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন।’

যুক্তরাষ্ট্রে গিয়ে করোনা পজিটিভ দিয়া সিদ্দিকী

0

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্রে গেছেন ৬ আর্চার। সেখানে গিয়েই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিয়া সিদ্দিকী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) র‌্যাংকিং রাউন্ড দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। নারী একক ও মিশ্র ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল এই আর্চারের। কিন্তু করোনা শনাক্ত হওয়ায় দিয়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ল।

তার করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের মিডিয়া কমিটির হেড রফিকুল ইসলাম টিপু।

তিনি বলেন, ‘দিয়া সিদ্দিকী করোনা পজিটিভ। আজ রাত থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু হবে। কাল দিয়ার আরেকটি টেস্ট আছে। সেখানে নেগেটিভ এলে অংশ নিতে পারবেন। নয়তো তিনি পারবেন না। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন দিয়া। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি।’

জালাল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। সত্তর ও আশির দশকে তিনি ক্রিকেট খেলেছেন। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তার হাতে গড়া। দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তার অসামান্য অবদান রয়েছে। তিনি শুধু ক্রিকেটার কিংবা ক্রিকেট কোচই ছিলেন না, ছিলেন সফল ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, আম্পায়ার, ক্রীড়া সাংবাদিক ও স্বনামধন্য ক্রীড়া লেখক। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।’

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মারা গেছেন ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বনামধন্য ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সকালে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গত ১ সেপ্টেম্বর শ্বাসকষ্টের কারণে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি হলে ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আর উন্নতি হয়নি। গত শুক্রবার থেকে রাখা হয় ভেন্টিলেশনে, ছিলেন আইসিইউতে। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হেরে যান তিনি।

কোয়াবের সাধারণ সম্পাদক রাইজিংবিডিকে জানিয়েছেন, আজ বাদ আসর আজিমপুর ইরাকি কবরস্থান সংলগ্ন মাঠে জালাল আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থানেই তাকে দাফন করা হবে। এর আগে বিকাল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও তার জানাজা হবে।

‘অহঙ্কারী বউ’ মাহিয়া মাহি!

0

সম্প্রতি বিয়ে করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তাছাড়া অভিনয়ের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও সব সময় আলোচনায় থাকেন মাহি।

এবার নতুন খবর হল বিয়েতে মাহির সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন তিনি। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।

তবে এ ঘটনা বাস্তবে নয়, দেখা যাবে রুপালি পর্দায়। হ্যাঁ এটিই সত্যি, এমন গল্পের একটি সিনেমায় অভিনয় করছেন মাহি।

বিয়ের পরই ‘অহঙ্কারী বউ’ সিনেমায় যুক্ত হন এই নায়িকা। সিনেমায় তাকে ডি এ তায়েবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। তবে এ প্রসঙ্গে খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিস্তারিত জানানো হবে।