Wednesday, April 1, 2026
Home Blog Page 42

চোখের পানিতে নিজের চুল বিসর্জন দিলেন মাহি!

0

অভিনয় যে এক কঠোর সাধনা আর বির্সজন তা আবারও প্রমাণ করেছেন ‘পদ্মাপুরাণ’ সিনেমায় অভিনেত্রী সাদিয়া আফরিন মাহি।

চরিত্রের প্রয়োজনে মাথার সব চুল ফেলে দিতে হয়েছে তাকে। যাকে বলে একেবারে ন্যাড়া মাথা।

সিনেমার পরিচালক রাশিদ পলাশ এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির একটি দৃশ্যের প্রয়োজনে তাকে চুল ফেলে দিতে হয়েছে। প্রথম যখন তাকে বিষয়টি বলি, সে রাজি হচ্ছিল না। কিন্তু আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি। তিনিও চরিত্রের প্রয়োজনে রাজি হন। কিন্তু যখন শুটিং সেটেই তার মাথা ন্যাড়া করা হচ্ছিল তখন তার চোখ বেয়ে পানি পড়ছিল। নারীর কাছে চুল একটি বড় বিষয়। বুঝতে পারছিলাম- তার কষ্ট হচ্ছে।’

কী ধরনের দৃশ্যের জন্য চুল কাটা হলো জানতে চাইলে পলাশ বলেন, ‘গল্পটা আমরা এখনই বলতে চাই না। সিনেমা মুক্তির পরে জানতে পারবেন দর্শক। বলে দিলে গল্পের চমক কমে যাবে।’

এবার ঢাকা আসছেন ওপার বাংলার কৌশানী!

0

আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এবার ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘পিয়া রে’ সিনেমায় তাকে শান্ত খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম খান বলেন, ‘কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। ২৬ সেপ্টেম্বর ঢাকা আসবেন তিনি। ২ অক্টোবর কলকাতা ফিরে যাবেন। এরপর আবার ঢাকায় দ্বিতীয় লটের শুটিং করা হবে।’

তিনি আরও জানান, কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটে অংশ নেবেন।

নতুন ছন্দে পরী, এ যেন এক লাল পরী!

0

সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৭ দিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

মুক্তি পেয়ে এসেই বাসা ছাড়ার নোটিশ পান পরী। ভবনের অন্য বাসিন্দাদের আপত্তির কারণে ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয় তাকে। তবে এসবে কান দেননি পরী। নিজের জীবন নিজের মতন করে চালাতেই বেশি পছন্দ করে পরী।

তিনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাসা ছেড়ে দিয়েছেন। উঠেছেন নতুন ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনটাই বোঝা যাচ্ছে এই আলোচিত অভিনেত্রীর কিছু ছবি দেখে।

নতুন বাসায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন পরীমনি। সেই ছবিগুলোতে তাকে বেশ প্রাণবন্ত লেগেছে।

ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন জীবনকে ভালোবাসার আবেদনমাখা ক্যাপশন। জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের সেই উক্তিটির বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’

জামিনের পর কিছুদিন যেতেই ‘মুখোশ’ ছবির ডাবিংয়ের মাধ্যমে কাজে ফিরেন তিনি। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী।

নতুন জীবনে পা রেখেছেন কণ্ঠশিল্পী ইভা!

0

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সাথে বিচ্ছেদের পর এবার দ্বিতীয় বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইভা। সংবাদমাধ্যমকে তিনি নিজেই বিয়ের তথ্য নিশ্চিত করেছেন।

এতদিন তিনি ইভা রহমান নামেই পরিচিত ছিলেন। সাবেক স্বামীর নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তবে এ নামে আর নিজেকে পরিচিত করতে চান না তিনি।

ইভা বলেন, ‘আমার স্বামীর নাম সোহেল আরমান। আমাকে ইভা আরমান বলবেন।’

ইভা জানান, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান।

এরপর গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভার স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।

এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ১০-১২ নভেম্বর

0

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই খুলে দেয়া হয়েছে স্কুল-কলেজ। এমনকি চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১০-১২ নভেম্বরের মধ্যে যেকোনো দিন শুরু করা হতে পারে। পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্র জানিয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষা আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপার কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহে প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানো হবে।

সূত্র জানায়, আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন থেকে পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে, সেহেতু উল্লেখিত সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু করলে পরবর্তী এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

জানা গেছে, মহামারি করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব না হওয়ায় গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ানো হবে। আগে ১০টি প্রশ্নের মধ্যে ৭-৮টির উত্তর দিতে হলেও এবার সেখানে চারটির উত্তর দিতে বলা হবে।

প্রসঙ্গত, এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে এবার সারাদেশে প্রায় ২২ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে চার লাখ ৭৩ হাজার শিক্ষার্থী রয়েছে।

থাকছে না পিইসি-জেএসসি পরীক্ষা

0

২০২৩ সাল থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে ২০২২ সালে। আর শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন।

তিনি আরও বলেন, ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না। এ বিষয়ে আগেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছিলেন। নতুন কারিকুলামে সেটা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে আবার অনুমোদন নেওয়া হয়েছে।

পাপনের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিলেন সাকিব

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সাথে নিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সাকিব আল হাসান।

সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজেও এই সাক্ষাতের ছবি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, আজ রাত ১টা ৪০ মিনিটে আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে দুবাইয়ের বিমানে উঠবেন সাকিব।

বাংলাদেশের সাফ স্কোয়াডে নাইজেরিয়ান এলিটা কিংসলে!

0

আসন্ন সাফ ফুটবল টুর্নামেন্টের জন্য প্রাথমিক স্কোয়াডের ৩৫ সদস্যের তালিকা ঘোষণা করেছে বাফুফে।
সেখানে জায়গা পেয়েছেন নাইজেরিয়ায় জন্মগ্রহণ করা এলিটা কিংসলে। তবে তার ব্যাপারে এখনো এএফসির কাছ থেকে অনুমতি না আসলেও খুব দ্রুতই পাওয়া যাবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

এখন শুধু ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। যা চলতি সপ্তাহের মধ্যেই চলে আসবে বলে জানান সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে কিংসলেকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ জেমি ডে।

উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন কিংসলে। এর আগে এক বাংলাদেশি নারীকে বিয়েও করেন বসু্ন্ধরা কিংসের এই ফুটবলার। যেখানে তার একটি সন্তানও রয়েছে।

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্রেন্ডন টেইলর

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসরে যাচ্ছেন টেইলর।

দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্রায় দেড় যুগের লম্বা ক্যারিয়ারের ইতি টানার খবর নিজের ইনস্টাগ্রাম আইডিতে নিজেই নিশ্চিত করেন টেইলর।

২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টেইলরের। ২০৪ ওয়ানডেতে ১১ সেঞ্চুরি নিয়ে রান করেছেন ৬৬৭৭। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড তার দখলেই।

আয়ারল্যান্ডের সাথে আর মাত্র ১১০ রান তুলতে পারলেই অ্যান্ডি ফ্লাওয়ারের রেকর্ড ছাড়িয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন টেইলর। এছাড়াও ৩৪ টি টেস্ট খেলে ২৩২০ রান ও ৪৫ টি-টোয়েন্টি খেলে রান করেছেন ৯৩৪।

ম্যানচেস্টার টেস্ট বাতিল করতে ইংল্যান্ডকে বাধ্য করেছে ভারত!

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের দোহাই দিয়ে ম্যানচেস্টার টেস্ট বাতিল করতে ইংল্যান্ডকে বাধ্য করেছে ভারত। তবে এর মূল কারণ আইপিএল বলে অভিযোগ করেছেন সাবেক তিন ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন, নাসের হুসেইন ও মাইকেল ভন।

আথারটন সরসারি না বললেও ভন-নাসের সরাসরি দায়ী করেছেন বিসিসিআইকে। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের তিন ভেন্যুতে মাঠে গড়াবে আইপিএলের বাকি অংশ।

ঘটনার বিশ্লেষণে ক্রিকেট রাজনীতিতে বিসিসিআইয়ের প্রভাব-ক্ষমতা-দাপটের এক সমীকরণ এঁকেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন। তিনি বলেন, করোনা ভারতীয় ক্রিকেটারদের খেলতে অনীহা এবং আইপিএলের কারণেই ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়েছে। প্রথম ৪ দিনেই টিকেট বিক্রি হয়েছিল ৮৫ হাজার এবং এদের অধিকাংশই ইংলিশ। ২-১ এ ইংল্যান্ড পিছিয়ে থাকায় নিশ্চয় তাদের কিছু প্রত্যাশা ছিল। এটা কত বড় মানসিক আঘাত বোঝাই যাচ্ছে।

তবে ভারত বিদ্বেষী হিসেবে খ্যাত আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন আরও আগ্রাসী তার মন্তব্যে। টুইট বার্তায় স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র আইপিএলের কারণে ইসিবিকে ম্যানচেস্টার টেস্ট বাতিল করতে বাধ্য করেছে বিসিসিআই।