Wednesday, April 1, 2026
Home Blog Page 43

কথা বলতে পারে হাঁস! সন্ধান পেলেন ডাচ বিজ্ঞানী

পৃথিবীতে এমন কিছু আর্শ্চযজনক ঘটনা আছে যা সাধারণ চোখে দেখলে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এসব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখা রয়েছে। সম্প্রতি এমন এক আর্শ্চযজনক ঘটনা প্রকাশ্যে এসছে।

চমৎকার এক জিনিস খুঁজে বের করেছেন এক ডাচ বিজ্ঞানী। সেটি হলো একটি হাঁসের ডাক। কারণ সেই মাস্ক হাঁসটি স্পষ্ট উচ্চারণ করছে, ‘ইউ ব্লাডি ফুল!’ বলার অপেক্ষা রাখে না এটি মানুষের থেকেই শিখেছে হাঁসটি। খবর আজতাকের।

খবরে বলা হয়, এর আগে হাঁসটি ছিল অস্ট্রেলিয়ার এক পাখি উদ্যানে। মনে করা হচ্ছে সেখানে থাকার সময় ওই বুলি রপ্ত করেছে সে। আর সেটির উচ্চারণে অস্ট্রেলীয় প্রভাব রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সেই হাঁসের পুরনো একটি রেকর্ডিং খুঁজে পেয়েছেন তিনি।

লেইডেন ইউনিভার্সিটির বিজ্ঞানী কারেল টেন কাটে জানান, ওই পাখিটির স্বর শুনতে দারুণ লেগেছে। পাখিটির নাম রিপার। বেশি কিছু বলা নেই। তবে সেটি মানুষের গলা নকল করতে বেশ পটু।

তিনি আরও জানান, এ নিয়ে কোনো সন্দেহ নেই পাখিটি মানুষের মুখ থেকে শোনা শব্দই বলছে। তবে এর উচ্চারণ যেন অদ্ভুত। অনেকটা অস্ট্রেলীয় উচ্চারণ। নেদারল্যান্ডের ফিলোসফিক্যাল ট্রানজেকসশনস অফ রয়্যাল সোসাইটি পত্রিকায় তার খোঁজের ব্যাপারে লিখেছেন তিনি।

তিনি বলেন, প্রথমে আমি ভেবেছিলাম এটা ১৯৮০ সালে রেকর্ড হওয়া জিনিস। বেশ পুরনো, সন্দেহ নেই। সেগুলো জালও তো হতে পারে। তবে সেগুলো রেকর্ড করেছেন তৎকালীন পক্ষীবিদ পিটার ফুলাগার। যিনি ওই পেপার লেখার সঙ্গে যুক্ত। ওই রেকর্ডিংগুলো এক সাউন্ড আর্কাইভে রাখা রয়েছে। এবং বিভিন্ন সময়ে তার কথা উল্লেখও করা হয়। তবে টেন কাটে সেগুলো খুঁজে পাওয়া পর্যন্ত সেগুলো যেন চাপা পড়েই ছিল। তিনি নিজের গবেষণার কাজে সেগুলি খুঁজে বের করেন। আর বেশ সাড়া ফেলে দিয়েছে।

রহস্যজনকভাবে টানেলের মধ্যে ১০০ বছর ধরে নিখোঁজ ট্রেন

১৯১১ সালে ইটালির জেনেটি নামক একটি কোম্পানি চেয়েছিল যাত্রীদের বিনা টিকেটে ট্রেনে করে ইতালি ঘোরাতে। তবে মাঝপথে রহস্যজনকভাবে ট্রেনটি হঠাৎ উধাও হয়ে যায়। ১০০ বছরের বেশি সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত ট্রেনটির কোনো খোঁজ মেলেনি।

বিজ্ঞানীরা হাজারও চেষ্টা অনুসন্ধান করেও পাননি ঘটনার কোনো সমাধান বা সূত্র। এখনও বিশ্বজুড়ে এই ভৌতিক ট্রেনটি নিয়ে আলোচনা হয়। তবে এখন অনেকেই বিশ্বাস করেন না ভূতুড়ে এই ঘটনাটি।

ট্রেনটি মূলত যাত্রীদের নিয়ে ইতালির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। যাত্রাপথে একটি টানেল পড়েছিল। ট্রেনটি সেই সুরঙ্গে ঢুকেছিল ঠিকই, তবে সেটি আর বাইরে বের হয়নি। পরে ট্রেনটির সন্ধানে অনেকেই টানেলটির ভেতরে গিয়েছেন, কিন্তু হারানো ট্রেনটির কোনো হদিস পায়নি কেউই। যদিও পাহাড়ের ভেতর দিয়ে তৈরি ওই সুরঙ্গের ভেতর অন্য কোনো রাস্তাও ছিল না। এমনকি বিভিন্ন অনুসন্ধানে টানেলটির ভেতর কোনো দুর্ঘটনারও প্রমাণ পাওয়া যায়নি।

অবশ্য কেউ কেউ বলেন, ট্রেনটির ১০৬ জন যাত্রীর মধ্যে দুজনকে পরে উদ্ধার করা গেছে। কথিত আছে, উদ্ধার দুজনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা শুধু জানিয়েছিল, প্রচণ্ড ধোঁয়া দেখে তারা ট্রেনটি থেকে লাফিয়ে পড়েছিলেন।

এই ঘটনাটি নিয়ে অনেক অদ্ভুত রহস্যময় কাহিনি প্রচলিত রয়েছে। বলা হয়, ১৮৪০ সালে, অর্থাৎ ট্রেনটি নিখোঁজ হওয়ার ৭০ বছর আগে মেক্সিকোর এক ডাক্তার নাকি ১০৪ জন লোককে রহস্যময়ভাবে উদ্ধার করে চিকিৎসা দিয়েছিলেন।

আজাদ কাশ্মিরসহ পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ১৭

আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত হয়েছেন অত্যন্ত ১৭ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ এক বিবৃতিতে জানায়, শুধু তোর ঘার জেলা থেকেই কাঁদামাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১১ জনের মরদেহ। সেখানে এখনও এক নারী ও শিশু নিখোঁজ। তাছাড়া অন্যান্যদের সন্ধানে চলছে তল্লাশি।

পুলিশ আরও জানায়, প্রবল বন্যা আর ভূমিধসে ভেসে গেছে এলাকার অন্তত তিনটি বাড়ি। সেখান থেকে বাকিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরও কিছু স্থাপনা।

সাইবেরিয়ায় বনাঞ্চলে বিমান বিধ্বস্ত, নিহত ৪

সাইবেরিয়ার বনাঞ্চলে ইরকুৎস্ক শহর থেকে উড়ে আসা ‘এল- ফোর ওয়ান জিরো’ নামের একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ জন। বিমানটিতে মোট ১৬ জন আরোহী ছিলেন। রোববার (১২ সেপ্টেম্বর) জীবিত উদ্ধার করা হয়েছে বাকি ১২ আরোহীকে।

রাশিয়ার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, ইরকুৎস্ক শহর থেকে উড়ে আসা ‘এল- ফোর ওয়ান জিরো’ বিমানটির গন্তব্য ছিল কাজাশিনকোয়ে এলাকায়। পথে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

তবে ঝড়ো আবহাওয়ার কারণে সঠিকভাবে বিমানটিকে মাটিতে নামানো যায়নি। শেষ মুহুর্তে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। পরে স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়া আরোহীদের রাতেই উদ্ধার করা হয়।

চুলের জায়গায় মাথা ভর্তি স্বর্ণ নিয়ে ঘুরছে র‍্যাপার ড্যান স্যুরে

স্বর্ণ ব্যাবহারে শখ অনেক আগে থেকেই প্রচলিত। তাই বলে মাথা ভর্তি স্বর্ণ নিয়ে ঘুরবে! হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা একটি সত্যি ঘটনা। মেক্সিকোর র‍্যাপার ড্যান স্যুরের মাথায় এখন চুলের জায়গায় ঝুলছে একগুচ্ছ স্বর্ণের চেন!

সাধারণ গায়কদের চেয়ে র‍্যাপারদের অভিনব সাজপোশাক নিয়ে বিভিন্ন দেশেই চর্চা হয়ে থাকে। তবে ড্যানের মতো এর আগে কেউ মাথায় স্বর্ণের চেন ইমপ্লান্ট করেছেন বলে জানা যায়নি। এ সাজ তারই প্রথম।

বছর তেইশের গায়ক ড্যান মাথার তালুতে নানা ডিজাইনের চেন লাগিয়ে নিয়েছেন। দাঁতেও লাগিয়েছেন সোনার প্রলেপ। সেই বেশ নেটমাধ্যমে দেখিয়েছেন নিজের অনুরাগীদের। তার পরেই হইচই পড়ে গিয়েছে ফ্যাশন জগতে। ভাইরাল হয়ে যায় তার নতুন সাজের ছবি।

সাজগোজে সব সময়েই অন্যদের থেকে আলাদা ড্যান। তবে এর আগে তার কালো ঘন চুল ছিল। স্বর্ণের চুলে একেবারেই বদলে গিয়েছে ড্যানের রূপ। খবর-আনন্দবাজার।

লাইভ শোয়ে কপালে বসানো ২০০ কোটির হীরা ছিনিয়ে নিলো ফ্যানেরাই

সম্প্রতি আমেরিকার র‌্যাপার লিল উজি ভার্ট কপালে প্রায় ২০০ কোটি টাকার গোলাপি রঙের হীরা বসিয়েছিলেন! একটি লাইভ শো করার সময় তার কপাল কেটে সেই হীরা ছিনিয়ে নিয়েছেন ফ্যানেরাই। এ ঘটনায় রক্তাক্ত হয়েছেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, শখ করে কপালের ঠিক মাঝখানে অস্ত্রোপচার করে প্রায় ২০০ কোটি টাকা দামের গোলাপি রঙের হীরা বসিয়েছিলেন আমেরিকার র‌্যাপার লিল উজি ভার্ট। তার এই শখের জন্য সংবাদের শিরোনামেও এসেছেন। কিন্তু এবার সেই হীরা তার কপাল কেটে ছিনিয়ে নিয়েছেন ফ্যানেরা!

আনন্দবাজার আরও জানিয়েছে, সম্প্রতি মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন লিল। শো করার সময় তিনি যখন মঞ্চ থেকে দর্শকদের মাঝে নেমে আসেন তখনই তাকে ঘিরে ধরেন ভক্তরা। তাদের মধ্য থেকেই কেউ এই হীরা চুরি করে নিয়েছেন বলে অভিযোগ লিলের। এই মহামূল্যবান হীরা কেউ যাতে চুরি করতে না পারে, সে জন্যই কপালে বসিয়েছিলেন তিনি।

লিল বলেন, ২০১৭ সালে এই হীরাটি আমি দেখতে পাই। তারপর থেকেই হীরাটি কেনার সিদ্ধান্ত নিই। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সেটি গয়না ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে কিনে নিয়েছিলেন তিনি।

কবরস্থানে কঙ্কালের সাথে নাচ! ভিডিও ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কবরস্থানে সন্ন্যাসিনীর পোশাক পরা এক মহিলার দু’টি কঙ্কালের সাথে নাচছেন।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটিতে। যদিও পরে প্রকাশ পায় আসল কারণ।

কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তার পরেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, প্রথমে একটি মানুষের কঙ্কালের সাথে নাচছেন ওই মহিলা। তার কিছুক্ষণ পরে একটি কুকুরের কঙ্কালের সাথেও নাচতে দেখা যায় তাকে।

পড়ে নেটমাধ্যমে ছবি প্রকাশ করা ওই ব্যক্তি জানিয়েছেন, আসল কঙ্কাল নিয়ে নাচছিলেন না মহিলা। কঙ্কালগুলি ছিলো প্ল্যাস্টিকের। কোনও একটি অনুষ্ঠানের অঙ্গ হিসাবে অভিনয় করছিলেন ওই মহিলা। তিনি সত্যিকারের সন্ন্যাসিনী নন বলেও জানান ওই ব্যক্তি।

টিকটকে ভাইরাল হতে নিজের সন্তানদের ভয় দেখান মা

সারা বিশ্বে এখন ব্যাপক জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। টিকটকে খুব সহজেই মানুষের কাছে পৌঁছানো এবং পরিচিতি অর্জন করার লক্ষ্যে অযৌক্তিক ভিডিও তৈরিতে মেতে আছে ব্যবহারকারীরা।

আর এই টিকটকের কারণে এবার ঘর ভাঙছে লন্ডনের এক দম্পতির। খবর-আনন্দবাজার।

সম্প্রতি লন্ডনের এক যুবক অভিযোগ করেছেন, তার স্ত্রী টিকটকে জনপ্রিয় হতে ৬ বছরের মেয়ে ও এক বছরের ছেলেকে নিয়মিত ভূত সেজে এবং নানাভাবে ভয় দেখায়। অনেক সময় মাঝরাতে তাদের ঘুমের মধ্যেও তার স্ত্রী সন্তানদের ভয় দেখায়। অনেকবার নিষেধ করার পরও কথা শোনে না স্ত্রী।

টিকটকে স্ত্রী মারাত্মকভাবে আসক্ত বলে দাবি করেন ওই যুবক। তাই সন্তানদের সুরক্ষার কথা ভেবেই স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তিনি। এই কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছে ওই যুবক।

বিলাসবহুল গাড়ি কিনলেন বলিউড অভিনেত্রী কৃতি

0

সম্প্রতি বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন বলিউড অভিনেত্রী কৃতি স‌্যানন। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, কৃতি স্যানন নিজেই নিজেকে নতুন একটি গাড়ি উপহার দিয়েছেন, এ নিয়ে দারুণ খুশি তিনি। মূলত তিনি মার্সিডিস-মেব্যাচ জিএলএস ৬০০ মডেলের একটি নতুন গাড়ি কিনেছেন। এ গাড়ির মূল্য ২.৪৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৮০৩ টাকা)।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘‘কৃতি অভিনীত ‘মিমি’ সিনেমার সাফল্যের পর খুব আনন্দময় সময় পার করছেন এবং নিজেই নিজেকে নতুন গাড়ি ট্রিট দিতে চাচ্ছিলেন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়ে এসেছে।’’

কৃতি স্যানন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিমি’। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। সম্প্রতি আরো দুটি সিনেমার কাজ শেষ করেছেন কৃতি।

আফগানিস্তানে তালেবান স্টাইলে হবে নারী শিক্ষা

সম্প্রতি আফগানিস্তানের ক্ষমতা নিয়েছেন তালেবানরা। এরই মধ্যে নতুন বিধিনিষেধ ও নিয়ম কানুন চালু করেছে তালেবানরা। তার মধ্যে একটি হচ্ছে আফগানিস্তানে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর আলাদাভাবে শিক্ষাদানের ব্যবস্থা। মেয়ে শিক্ষার্থীদের জন‌্য ইসলামসম্মত পোশাক ও নিয়ম কানুনও চালু করা হবে।

দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি ইঙ্গিত দিয়েছেন যে মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হবে, কিন্তু একসঙ্গে পুরুষের পাশাপাশি নয়।

তালেবান ক্ষমতায় আসার পর বলেছিলো, তারা নারীদের শিক্ষা বা চাকরিতে বাধা দেবে না। কিন্তু পরে তারা জনস্বাস্থ্য ছাড়া অন্য সব ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত কাজে না আসার নির্দেশ দেয়।

রোববার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের পতাকা ওড়ানো হয়। এরপরই শিক্ষা সংক্রান্ত নীতি ঘোষণা করলো তালেবান। গত একমাস আগে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান।