Wednesday, April 1, 2026
Home Blog Page 44

অবশেষে মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জনই সত্যিতে রূপ নিল!

0

অবশেষে গুঞ্জনই সত্যিতে রূপ নিল। প্রথম স্বামী অপুর সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেওয়ার কিছুদিনের মধ্যেই প্রেমিক রাকিব সরকারকে গোপনে বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু এটা মিডিয়া খবরের শিরোনাম হলেও এতদিন এই গোপন বিয়ের কথা শিকার করেননি মাহি।

কয়েকদিন আগেই ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহি গত ৬ সেপ্টেম্বর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে ঘোষণা দেন ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন।

গত ৬ সেপ্টেম্বর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। তাতে লিখেছিলেন, ‘১৩ সেপ্টেম্বর একটি সারপ্রাইজ দেবো,। ইনশাআল্লাহ..।’ তবে কিসের সারপ্রাইজ দেবেন, তা উল্লেখ করেননি। এরপর জল্পনা বাড়তে থাকে মাহিকে নিয়ে। ফিল্মপাড়ার অনেকে মনে করেন বিয়ে করেছেন মাহি। তা জানান দেবেন ১৩ সেপ্টেম্বর।

খোঁজ নিয়ে জানা গেছে, রাকিব সরকার নামের একজনকে বিয়ে করেছেন মাহি। তিনি ব্যবসায়ী ও গাজীপুরে এক রাজনীতিক পরিবারের সন্তান। তিনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। এরই মধ্যে মাহিকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের নতুন একটি গাড়ি উপহার দিয়েছেন রাকিব। এটি মাহি ও রাকিব- দু’জনেরই দ্বিতীয় বিয়ে। রাকিবের আগের ঘরে দুই সন্তান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরের একটি সূত্র মাহি ও রাকিবের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাকিবের সঙ্গে পরিচয়ের পর থেকেই একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন তারা। বিয়ের পর মাহিকে গাড়ি দিয়েছেন রাকিব।

মাহিকে নিয়ে নতুন বিয়ের গুঞ্জন শুরু হয় ১১ জুন। সে দিন নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন মাহিয়া মাহি। ছবিতে মেহেদী রাঙা হাতে, নাকফুল আর কাতান শাড়িতে দেখা গেছে তাকে। ওই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি তোমাকে গান, সিনেমা সব জায়গায় অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ।’

এই পোস্টে রাকিব সরকার মন্তব্য করেছেন, ‘কে তুমি ?’ উত্তরে মাহি লিখেছেন, ‘বউ’।

এদিকে, রাকিব সরকারের ফেসবুকেও একাধিক ছবি দেখা গেছে মাহির সঙ্গে। সবমিলিয়ে মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের খবরটি এখন ‘ওপেন সিক্রেট’ বিষয়। এটা আর এখন সারপ্রাইজ নয়। তবে নেটিজেনরা অপেক্ষায় আছেন মাহির ঘোষিত সারপ্রাইজ কী সেটা দেখতে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, রাস্তায় বেড়েছে যাত্রীদের চাপ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্ব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলে গেছে। আর তাই সকাল থেকেই রাজধানীর অধিকাংশ সড়কে কিছুটা জ্যাম বেড়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর ১, ২, ১০ নম্বর, শ্যামলী, আগারগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, স্কুল কলেজ খোলায় সকাল থেকেই রাস্তায় মানুষের চাপ বেড়েছে। বাসেও যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাজসাজ রব বিরাজ করছে। বিশেষ করে দুই শিফটের স্কুলগুলোতে সকাল ৮টার আগেই শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস পরে অভিভাবকের হাত ধরে উপস্থিত হতে দেখা গেছে।

ইন্দোনেশিয়ায় নারকেলের মালার মাস্ক পরে ভাইরাল!

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে নারিকেলের মাস্ক পড়ে ভাইরাল হয়েছেন নেঙ্গা বুধিয়াসা নামের এক ব্যাক্তি। যা দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, করোনার মধ্যে মুখে অদ্ভুত কিছু একটা পরে গাড়ি সামলানোর কাজ করছেন এক ব্যক্তি। তার নাম নেঙ্গা বুধিয়াসা। ইন্দোনেশিয়ার বালির বাসিন্দা তিনি। সেখানে একটি কার পার্কিং লটে কাজ করেন নেঙ্গা। করোনা অতিমারির মধ্যে কাজ করার এক আজব পদ্ধতি সকলের সামনে দেখিয়ে রীতিমতো নতুনত্ব এনে সকলকে চমকে দিয়েছেন নেঙ্গা।

এদিকে ভালো করে দেখলে বোঝা যায়, ওই মাস্ক আসলে একটি নারকেলের মালা, যা মাস্কের মতো করে মুখে পরেছেন নেঙ্গা। নারকেলের মালার ঠিক মাঝখানের ফুটো দিয়ে বেরিয়ে এসেছে একটি হুইসেল। গাড়ি সামলাতে গিয়ে বার বার যা বাজাচ্ছেন নেঙ্গা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই অফিস কর্তৃপক্ষের তরফ থেকে নেঙ্গাকে ডেকে পাঠানো হয়।

মাস্কের বদলে মুখে কেনো নারকেলের মালা ব্যবহার করছেন জানতে চাওয়া হলে নেঙ্গা উত্তর দেন ঠিকই কিন্তু তাতে অফিস কর্তৃপক্ষ সন্তুষ্ট না হওয়ায় তার জন্য শাস্তি হিসাবে বরাদ্দ করা হয় ডন বৈঠক। শাস্তি শেষে নেঙ্গার হাতে একটি সার্জিক্যাল মাস্ক তুলে দেওয়া হয় এবং নেঙ্গা সেটি পরতেও বাধ্য হন।

চট্টগ্রামে পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য, গ্রেপ্তার ১

0

বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করায় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে রমজান আলী নামের ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফটিকছড়ি থানার ফেনুয়া নামক স্থান থেকে শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রমজান আলীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে।

ফটিকছড়ি থানা-পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রমজান আলী ‘এমডি রমজান’ নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কাজে ফিরলেন ১২ আফগান নারী

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই অনিশ্চয়তায় ভুগছিল আফগানরা। তবে এখন কাজে ফিরতে শুরু করেছেন আফগান নারীরা।

তালেবান সংগঠনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে যে, নারীরা হিজাব পরে বাইরে বের হতে পারবেন এবং নিজেদের কর্মক্ষেত্রেও ফিরতে পারবেন।

তালেবানের এমন আশ্বাস পাওয়ার পর অনেক নারীরাই এখন কাজে ফেরার সাহস পাচ্ছেন। তালেবান আফগানিস্তান দখলের আগে বিমানবন্দরে কাজ করতেন রাবিয়া জামাল নামের এক নারী। তালেবান নতুন সরকার গঠনের পর তিনি এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও আবারও কাজে ফিরেছেন। তিন সন্তানের এই মা এই নারী বলছেন, তার আসলে আর কিছুই করার নেই।

গত ১৫ আগস্ট তালেবান দেশের নিয়ন্ত্রণ নেওয়ার আগে কাবুল বিমানবন্দরে ৮০ জনের বেশি নারী কর্মরত ছিলেন। কিন্তু এর মধ্যে মাত্র ১২ জন এখন পর্যন্ত কাজে ফিরেছেন।

শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারে ছয় নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা গল্প করছিলেন এবং একে অন্যের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন। অভ্যন্তরীণ ফ্লাইটের আগে নারী যাত্রীদের তল্লাশি করছিলেন তারা।

বিশ্বকাপের আগে ওমরাহ করতে যাচ্ছেন পাঁচ টাইগার

মান এবং সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে ওমান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইগাররা।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়ার আগে ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ সহ ৫ জন ক্রিকেটার। এর আগেও ওমরা পালন করছেন তাসকিন আহমেদ।

এবার আব্দুর রশিদের সাথে ওমরা পালন করতে যাবেন তাসকিন। এছাড়াও ওমরা পালনে যাবেন ওপেনার নাঈম শেখ, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়াও জাতীয় দলের বাইরে থাকা জাকির হাসান ও যাবেন ওমরা পালন করতে।

ঐশীকে নিয়ে পাবনায় অবস্থান করছেন শুভ

0

‘নূর’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে শনিবার (১১ সেপ্টম্বর) থেকে পাবনায় অবস্থান করছেন চিত্রনায়ক আরিফিন শুভ আর সাথে রয়েছেন সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফি। এরই মধ্যে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজকও তিনি।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘গতবছরই ‘নূর’ সিনেমার জন্য শুভকে চূড়ান্ত করে রেখেছিলাম। করোনার কারণে শুটিং শুরু করতে পারিনি। কিছুদিন আগে ঐশীকে চুক্তিবদ্ধ করালাম। আজ থেকে পাবনায় শুটিং পুনরায় শুরু হলো। একটানা ২০ দিন শুটিং চলবে।’

পুনরায় কাজে ফিরলেন পরী

0

মাদক মামলায় জামিনে মুক্তি পেয়ে পুনরায় কাজে ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর একটি স্টুডিওতে গত ৭ ও ৮ সেপ্টেম্বর নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি।

‘মুখোশ’ সিনেমার শুটিং শেষে কিছু অংশের ডাবিং বাকি ছিল। নির্মাতা জানান আর একদিন ডাবিং করলেই সিনেমার কাজ শেষ হবে।

এ দিকে জানা গেছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন পরীমনি। যে কারণে তিনি ডাবিং শেষ করতে পারেননি।

আজ জন্মদিন হলে ( ১২ সেপ্টেম্বর ২০২১ ) কেমন যাবে আপনার দিনটি!

0

কোনও কারণে মিথ্যা অপবাদ জূটতে পারে। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন খরচের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না।

সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য আঘাত লাগতে পারে।

এঁরা একটু অসহিষ্ণু হন। পরিশ্রমী, জেদি, অতিরিক্ত ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হন এবং স্বল্পে সন্তুষ্ট হন। এঁরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রমবিমুখ। স্বাস্থ্য মোটামুটি ভাল হয়। তবে শেষ জীবনে হঠাৎ নানা সমস্যা দেখা দিতে পারে। বিজ্ঞান, গণিত, যন্ত্রবিদ্যা, লোহা বা কয়লার ব্যবসা, টেকনিক্যাল কাজ ইত্যাদি নিয়ে জীবনে এগোলে ভাল হয়।

ভাড়া দিতে না পারায় মাঝ নদীতে ২ শিশুকে ফেলে দিলো লঞ্চ কর্তৃপক্ষ!(ভিডিও)

0

মানুষ দিন দিন অনেকটাই অমানবিক আচরণ করছে। আর শিশুদের উপর অমানবিক আচরণের পরিমান যেন দিন দিন বেড়েই চলছে। এবারের ঘটনা আপনার আত্মারাম খাঁচাছাড়া করে দেবার মতো।

ভাড়া না থাকায় লঞ্চ থেকে দুই শিশুকে মেঘনা নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে ঢাকা চাঁদপুর নৌরুটে। পুলিশ জানিয়েছে, দুইটি শিশু লঞ্চে পানি বিক্রি করছিল। অন্য সবার মতো তাদের কাছেও ভাড়া দাবি করে লঞ্চ কর্তৃপক্ষ। কিন্তু ভাড়া চেয়ে না পেলে তাদের নদীতে ফেলে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।

মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে নৌ পুলিশ শনিবার (১১ সেপ্টেম্বর) শিশুদুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে একজনের নাম সজীব (১২) ও আরেকজনের নাম মেহেদুল (১৩)। দুজনের বাড়িই নোয়াখালী জেলায়। গজারিয়া থানা পুলিশের ফেসবুক পেজে শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা জানানো হয়।

গজারিয়া থানা পুলিশের ফেসবুক পেজে দেয়া একটি ভিডিওর সাথে নিচের কথাগুলি লিখা হয়, “একটি মানবিক উদ্যোগঃ-
অদ্য-১১/০৯/২০২১ খ্রিঃ তারিখ সময় ১১.৩০ ঘটিকায় মোঃ রইছ উদ্দিন. অফিসার ইনচার্জ, গজারিয়া থানা, স্পিডবোটে মেঘনা নদী দিয়ে গজারিয়া থেকে মুন্সীগঞ্জে মাননীয় পুলিশ সুপার স্যারের অফিসে যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে অনুমান দুই(২) কিলোমিটার দূরে মাঝ নদীতে ০২ জন শিশু ১। শাকিব (১২), ২। মোঃ মেহেদুল হাসানদের (১৩) নদীতে ভাসতে দেখে তাদের চিৎকার শুনে স্পীডবোট থামিয়ে নদী থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে তাদের আত্বীয়-স্বজনদের সাথে কথা বলে ঢাকা-সদরঘাটগামী “এমভি আল-বোরাক” লঞ্চে উঠিয়ে দেন। শিশু দুইটিকে উদ্ধারের পর তারা জানায় যে, তারা সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার জন্য “ইমাম হাসান-৫” লঞ্চে পানি বিক্রির জন্য উঠে। কিন্তু তাদের কাছে ভাড়ার টাকা না থাকায় উক্ত লঞ্চের স্টাফরা তাদেরকে মাঝ নদীতে ফেলে দেয়। মানুষের মানবিকতা যদি এমন হয় তাহলে যারা এমন কাজ করেছে তারা মানুষ না পশু? এই প্রশ্ন রইল সকলের কাছেঃ-“

এ ব্যাপারে গজারিয়া থানার ওসি রইস উদ্দিন জানান, বেলা ১১টার দিকে স্পিডবোটে মেঘনা নদী পার হওয়ার সময় দুই শিশুর চিৎকার শুনে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে আসি। শিশু দুইটি লঞ্চে পানি বিক্রি করে।

ইমাম হাসান-৫ নামের একটি লঞ্চে তারা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। ভাড়া না থাকায় কর্তৃপক্ষ তাদের লঞ্চ থেকে ফেলে দেয়। তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে এসে সেখানে দুপুরের খাবার খেতে দেই। পরে ভাড়া দিয়ে চাঁদপুরগামী অন্য লঞ্চে একটি পরিবারের সঙ্গে তুলে দেই।