Wednesday, April 1, 2026
Home Blog Page 45

বাংলাদেশের পরবর্তী মিশন এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ : সাকিব

জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইগাররা।

এবার টাইগারদের পরবর্তী মিশন এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের ৪ তারিখে ওমান পাড়ি জমাবে টাইগাররা। সেখানে প্রথমেই বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে।

ঘরের মাঠে টানা ম্যাচে জয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সেইসাথে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে চান সাকিব।

ঢাকার একটি হোটেলে একটি অনুষ্ঠানে সাকিব বলেন, আমার কাছে তো মনে হয় ভালো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এর বড় কারণ হচ্ছে গত তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি। হয়ত পিচ, উইকেট, লো স্কোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই।

আমার মনে হয় না এখানকার পিচ-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে না। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যে আত্মবিশ্বাস আছে, সেটা নিয়ে বিশ্বকাপে যেতে পারব। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, সব দলেরই সুযোগ থাকে”।

এটা মোমেন্টামের খেলা। তাই মোমেন্টাম প্রথমেই নিতে পারলে আমাদের জন্য অবশ্যই ভালো সুযোগ আছে। আমাদের দল যথেষ্ট ভালো যারা দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারে। আমাদের চেষ্টা তো থাকবে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার।

আজ রাতেই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর বাকি অংশ। আর এরই অংশ হিসেবে আজ রাতেই দেশ ছাড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ পর্বে দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

একই দিনে পরের ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের প্রথম অংশে রাজস্থান রয়্যালসের দলে খেলেছিলেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন সাকিব আল হাসান।

আইপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয়লাভ করেছে তারা। টুর্ণামেন্টে এখনো তাদের বাকি রয়েছে ৭ টি ম্যাচ। ২য় পর্বের প্রথম ম্যাচেই ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

এরপর ২৩ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা। ২৮ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালস। ১ অক্টোবর পাঞ্জাব কিংস। ৩ অক্টোবর সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং শেষ ম্যাচে ৭ অক্টোবর রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে কলকাতা।

স্কুলের টিউশন ফি’র বিষয়ে নমনীয় হওয়ার নির্দেশ ডা. দীপু মনি

0

বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা যদি তাদের ইউনিফর্ম এর বাইরে নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসেন, তাহলে বাধা দেওয়ার দরকার নেই। তাছাড়া, অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম স্বাভাবিক মাপমতো নেই। তাই এ বিষয়ে চাপ দেওয়ার দরকার নেই। সেই সাথে স্কুলের টিউশন ফি’র বিষয়ে অভিভাবকদের প্রতি নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।

এছাড়া, অভিভাবকরা যদি টিউশন ফি একবারে দিতে না পরেন, তাহলে তাদেরকে মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব‌্যবস্থা করে দেওয়ার জন‌্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমনের হার কিছুটা কমে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। যদি পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

দেখে নিন বিশ্বকাপের প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই চলতি বছরের আগামী ১৭ অক্টোবর থেকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১২ টি দেশ।

চলুন এক নজরে দেখে নিন বিশ্বকাপের প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড-

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান।
স্ট্যান্ডবাই: রুবেল ও বিপ্লব

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত ও ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।
রিজার্ভ: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার

ইংল্যান্ডের দল : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও টাইমাল মিলস।
রিজার্ভ: টম কারান, লিয়াম ডসন, জেমন ভিন্স।

দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরি ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ার মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিক নর্তজে, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডাসেন।
রিজার্ভ: জর্জ লিন্ডে, অ্যান্ডি ফেহলুকায়ো, লিজাড উইলিয়ামস।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলী, শোয়েব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।
রিজার্ভ: উসমান কাদার, শাহনেওয়াজ ধানি ও ফখর জামান।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।
রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস।

নিউজিল্যান্ড দল: ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল, ইশ সোধি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসেন, টিম সাউদি, অ্যাডাম মিলনে।

ওয়েস্ট ইন্ডিজ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ: ড্যারেন ব্র্যাভো, শেলডন কোটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন।

আফগানিস্তান দল: রশিদ খান, মোহাম্মদ শাহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, করিম জানাত, হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, গুলাবদিন নাইব, নাভিন উল হক, আসগর আফগান, হামিদ হাসান, মোহাম্মদ নবী (অধিনায়ক), শরাফউদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, দৌলত জাদরান, হাশমতউল্লাহ শহিদি, শাপুর জাদরান, মুজিব উর রহমান, কাইস আহমেদ। (পরবর্তীতে ৩ জন কমানো হবে)
রিজার্ভ: আফসার জাজাই, ফরিদ আহমাদ।

ওমান দল: জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহ-অধিনায়ক), জাতিন্দার সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দ্বীপ গৌর, নেস্তর ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফায়াজ বাট, খুররাম খান।

শ্রীলঙ্কার দল : দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।
রিজার্ভ: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।

আয়ারল্যান্ডের দল: অ্যান্ড্রু বিলিবার্নি (অধিনায়ক), মার্ক আদির, কার্টিস চাম্ফার, গ্রেথ ডিলানি, জর্জ ডকরেল, শেন গেটকাট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককারথি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি হেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

নেদারল্যান্ডস দল: পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারমান, ফিলিপি বইসেভেইন, বাস ডি লিডি, পল ভ্যান মিকিরিন, বেন কুপার, মাক্স ও’ডাউড, সক্ট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডার গুগটেন, রোলফ ভ্যান ডার মারউয়ি, ব্রান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, স্টিফেন মাইব্রুগ।
রিজার্ভ: তবিস ভিসে, শেন স্নেটার।

পাপুয়া নিউগিনি দল: আসাদ ভালা (অধিনায়ক), চার্সস আমিনি লেগা সিকা, নরমান ভানুয়া, নসাইনা পকানা, কিপলিং দরিগা, টনি উরা, গাউদি টুকা, সেসে বাউ, ডমিয়েন রাভুম কাবুয়া ভাজি মরেয়া, সুমন আতাই, জেসন কিলা, চাঁদ সপার, জ্যাক গার্ডনার।

স্কটল্যান্ড দল: কাইল কোয়ের্টজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, ম্যাথু ক্রস (উইকেট-কিপার) , জশ ড্যাভি, আলসাদির ইভান্স, ক্রিস গ্রেইভস, ওলি হ্যারিস, মিচেল লিস্ক, কালুম ম্যাকলিওড, জর্জ মুনসে, সায়ইয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (উইকেট-কিপার), মার্ক ওয়াট, ব্রেড হোয়েল।

নামিবিয়া দল: গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বার্কেনস্টক, মিচাউ ডু প্রিজ, জান ফ্রিলিংক, জেন গ্রিন, নিকোল লফি-এটন, বার্নার্ড শোল্টজ, বেন শিকোঙ্গো, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলম্যান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড উইস, ক্রেইগ উইলিয়ামস, পিকি ইয়া ফ্রান্স।

শূন্য থেকে শুরু, স্বপ্ন পূরণের পথে!

গল্পটা এক স্বপ্ন পূরণের। বলছি রিজভী আলামিনের কথা। পরিচয়টা ছোট হলেও স্বপ্নটা বিশাল। আর সেই স্বপ্ন পূরণের জন্যই আজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সে।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ফ্যান রিজভীর ছোটবেলা থেকেই সপ্ন সে একদিন ভালো পরিচালক হবে ও পাশাপাশি অভিনয় করবে। সেই স্বপ্ন পুরণের শুরুটা করেছে গল্প লিখা দিয়ে, আর সব ঠিক থাকলে শীঘ্রই আসছে তার বেশ কিছু কাজ।

সম্প্রতি এই স্বপ্নধারকের সাথে কথা হলে সে জানান বাংলাদেশের একজন নির্মাতার কাজ এবং গল্পের ফ্যান সে। যার নাম তার ভিকি জাহেদ এবং তার ইচ্ছে সে ভিকি জাহেদ এর এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করবে। এমনকি তার কিছু গল্পের অনেক বড় বড় পরিচালক কাজ করবেন।

গল্পের বেপারে জানতে চাইলে তিনি বলেন এখন গল্পের বেপারে বা পরিচালক কে সেটা এখন বলা যাবে না ইনশাআল্লাহ সব কিছু ঠিল হলে আমি জানিয়ে দিবো।

প্রিয় অভিনেত্রীর কথা জানতে চাইলে সে বলে, আমার মেহজাবীন চৌধুরী আপুর অভিনয় অনেক ভালো লাগে সবাই ভালো করতেছে সবার জায়গা থেকে সবার জন্যই শুভকামনা।

আপনার গল্প লেখার টেকনিক কি?

উত্তরে তিনি বলে, আমি চেষ্টা করি ভালো গল্প লেখার যাতে করে সবার কাছে ভালোলাগে।টেকনিক বলতে কিছু না আমার যখন কোনো গল্প মাথায় আসে আমি তখন সেটা নিয়ে অনেকদিন ভাবি এবং গল্পটাকে নিয়ে রিসার্চ করি। আর আমি কোনো প্রফেশনাল রাইটার না আমি একজন খুদ্র নাটক প্রেমি আমার সপ্ন আছে আর সেটা পূরণ হবে ইনশাল্লাহ্।

আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন মাহি

0

এ সময়ের ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে মাহির মন্তব্য ‘আমরা জাস্ট ফ্রেন্ড’।

এ দিকে চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে খুব দ্রুতই দ্বিতীয় স্বামীকে প্রকাশ্যে আনবেন এই নায়িকা। এই গুঞ্জনের মধ্যেই মাহি জানালেন- আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি।

মাহি বলেন, ‘সারপ্রাইজ দেব এটা সত্য। আমি যদি এখনই বলে দেই, তাহলে তো সেটি আর সারপ্রাইজ রইলো না। পুরোটা জানার জন্য সবাইকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।’

এবার বক্স অফিসে মুখোমুখি দেব-জিৎ

0

সামনেই হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জিতের ‘বাজি’ সিনেমাটি। ঈদে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে ১০ অক্টোবর মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

অন্যদিকে, একই দিনে মুক্তি পাবে দেবের ‘গোলন্দাজ’ সিনেমাটি। অনেক আগে থেকেই এই সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ ছিল। এখানেই শেষ নয়, দেবের আরেক সিনেমা ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ সিনেমাটিও দুর্গাপূজাতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমার মুক্তির তারিখও করোনার কারণে পিছিয়েছে।

টলিউডের প্রথম সারির জনপ্রিয় দুই অভিনেতা দেব ও জিৎ। এবার বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন তারা।

এদিকে ব্যক্তিগত জীবনে দেব ও জিতের বেশ ভালো সম্পর্ক। বক্স অফিসে মুখোমুখি হলেও এটি নিয়ে মোটেও নারাজ হননি দেব। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার জন্য জিতকে শুভ কামনা জানিয়েছেন তিনি।

নতুন রের্কড গড়তে চলছে পরী

বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। শুধু বাংলাদেশেরই নয়, সারাবিশ্বের ক্রিকেট আইকন তিনি।

অন্যদিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। যার দখলে রয়েছে গত দুইমাসের সব ধরণের খবরের শিরোনাম। এই চিত্রনায়িকা পরী শিগগিরই ছুঁয়ে ফেলতে যাচ্ছেন সাকিব আল হাসানকে।

প্রশ্ন উঠতে পারে, একজন খেলোয়াড়ের সঙ্গে একজন অভিনয়শিল্পীর প্রতিযোগিতা কী করে হচ্ছে? কোনো দিক দিয়ে ২২ গজের তারকাকে ছাড়িয়ে যাচ্ছেন রূপালি পর্দার গ্ল্যামার কুইন! দুজনের ক্ষেত্র দুটি সম্পূর্ণ আলাদা।

অবশ্য একটি জায়গায় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সেটা হলো বাংলাদেশে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে। দুজনেই ফেসবুকে বেশ সক্রিয়। ফেসবুকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি প্রায় দেড় কোটি ফলোয়ার সাকিব আল হাসানের।

দেখা যাচ্ছে, এই মুহূর্তে ফলোয়ারের সংখ্যায় সাকিবের কাছাকাছি চলে এসেছেন পরীমনি। খুব দ্রুতগতিতেই এগুচ্ছে তার ফলোয়ার সংখ্যা।

মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত ফেসবুক পেজে সাকিব আল হাসানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৮৮৫। অন্যদিকে একই সময়ে পরীমনির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ২২১। অর্থাৎ ৪ লাখ ৯০ হাজার ৬৬৪ পিছিয়ে পরীমনি।

এ সংখ্যা অনেক হলেও সম্প্রতি পরীমনির ফলোয়ার যে হারে বাড়ছে তাতে সাকিবকে কম সময়ের মধ্যে ধরে ফেলা অসম্ভবের কিছু নয়।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

0

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। টস জিতে ব্যাটিং নিয়েছেন টম লাথাম।

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। তবে সফরকারী নিউজিল্যান্ড দুইটি পরিবর্তনে একাদশ সাজিয়েছে। দলে এসেছেন ব্লায়ের টিকনের ও হাশিম ব্যানেট।

প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের প্রত্যাশা করলেও বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা। আজ চতুর্থ ম্যাচে কিউইদের সামনে সিরিজ সমতার মিশন আর টাইগারদের সিরিজ জয়ের। দুই দলের এই সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাকনি, এজাজ প্যাটেল, ফিন অ্যালেন, হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।

পিরোজপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জায়েদ খান

0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। সকলের প্রিয় ও প্রশংসিত এ অভিনেতা মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুর যান। সেখানের নব-নিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন এ অভিনেতা। স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একজন চৌকষ অফিসার, অত্যন্ত দক্ষ, মেধাবী, আমার দীর্ঘদিনের পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ, মোহাম্মদ সাঈদুর রহমান সম্প্রতি পুলিশ সুপার পিরোজপুর হিসেবে যোগদান করেছেন।

পুলিশ সুপার পিরোজপুর হিসেবে যোগদানের পর আমার প্রথম পিরোজপুরে আসা। আজকে পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে দুইজনের ফুলের শুভেচ্ছা বিনিময়। আশাকরি আপনার মত সৎ ও নীতিবান মানুষের হাতে পিরোজপুরের মানুষ নিরাপদ থাকবে এবং সর্বোচ্চ সেবা পাবে। আপনার জন্য শুভ কামনা সব সময়।