Sunday, April 5, 2026
Home Blog Page 46

জায়েদ খান সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী রাশেদা চৌধুরী

0

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রাশেদা চৌধুরী। সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সর্ম্পকে অজানা কিছু তথ্য জানান।

তার কাছে জায়েদ খান সর্ম্পকে জানতে চাইলে তিনি জায়েদ খানের প্রশংসা করে বলেন, জায়েদ আমার সন্তানের মতন। ওর কথা আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। ও এমন একটা মানুষ যাকে সব সময় পাশে পেয়েছি। এটা শুধু আমার ব্যাক্তিগত ব্যাপার না ও সবার বেলায় সব সমস্যার সময় পাশে থাকেন। সেই ১৯৮৪ সাল থেকে সে এমন নিবেদিত প্রাণ যা আর কাউকে দেখি নি।

সে ঈদের সময় সারারাত জেগে থেকে সবার জন্য (যারা আর্থিক ভাবে দুর্বল তাদের জন্য) উপহার রেডি করেছে। এমনকি এই করোনার সময় ও ত্রাণ থেকে শুরু করে করোনার টিকার র্পযন্ত ব্যবস্থা করেছে।

জায়েদ আসার পর থেকে শিল্পী সমিতির অনেক পরিবর্তন হয়েছে। আগের থেকে অনেক গোছানো হয়েছে, নতুনত্ব এসেছে। সমিতির সবার বিপদে আপদে সব সময় পাশে থাকে। ওর মতন মানুষ পাওয়া খুব কঠিন।

জায়েদ খানের প্রশংসা শেষে এই কিংবদন্তি অভিনেত্রী রাশেদা চৌধুরী কৃতজ্ঞতা জানান।

মারা গেছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

0

আল্লামা শফীর মৃত্যুর পর গত এক বছর ধরে শুন্য ছিলো চট্টগ্রামের বহুল আলোচিত হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে মনোনীত হওয়ার পরপরই মারা যান মুফতি আব্দুস ছালাম চাটগামী।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হাটহাজারী মাদ্রাসার পরিচালনা শুরা কমিটির সদস্য, হেফাজতে ইসলামের উপদেষ্টা মুফতি আব্দুস ছালাম মারা যান।

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদে মনোনয়ন দিতে বুধবার সকাল ১০টা শুরা কমিটির ১০ জন সদস্যের উপস্থিতিতে হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শুরু হয়। এই বৈঠকে মফতি আব্দুস ছালামের উপস্থিত থাকার কথা ছিলো। হঠাৎ তিনি শারিরীকভাবে অসুস্থতা অনুভব করায় মাদ্রাসায় তার নিজ কক্ষে অবস্থান করেন।

এর কিছুক্ষণের মধ্যেই মুফতি আব্দুস সালাম আরও গুরুতর অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত মাদ্রাসা সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌনে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২০২৪ এর নির্বাচনে লড়তে প্রস্তুত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প

আফগানদের প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে পুনর্মিলনের জন্য প্রস্তুত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা স্পুটনিক জানায়, গত মাসে কাবুল থেকে মার্কিন দূতাবাসের ঘটনা এবং মার্কিন সেনাদের প্রত্যাহারের পর জো বাইডেনের অনুমোদন রেটিং হ্রাস পেয়েছে।

একজন প্রাক্তন মুখপাত্র এবং দুই রিপাবলিকান কংগ্রেসম্যান বলেছেন, তালেবানরা কাবুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলের পর কাবুল দূতাবাস থেকে দ্রুত মার্কিনিদের সরিয়ে নেওয়ার কারণে ২০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।

এদিকে, ট্রাম্পের প্রচারণার সাবেক মুখপাত্র জেসন মিলার চলতি সপ্তাহে নিউজ সাইট চেডারকে বলেছিলেন, ট্রাম্পের প্রার্থিতা প্রায় নিশ্চিত।

ভারী বৃষ্টি ও বন্যায় মেক্সিকোতে ১৭ রোগীর মৃত্যু

মেক্সিকোর কেন্দ্রীয় হিদালগো রাজ্যের একটি হাসপাতালে বুধবার (৮ সেপ্টেম্বর) ভারী বৃষ্টি ও বন্যায় করোনা রোগীসহ কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে। খবর-বিবিসি।

মেক্সিকোর কর্মকর্তারা বলছেন, প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে নদীর পানি হিদালগো প্রদেশের তুলা শহরের একটি হাসপাতালে ঢুকে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারীরা প্রায় ৪০ জন রোগীকে সরিয়ে নিয়েছে। এদিকে, রাজ্যের গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে গেছে।

ওমর ফায়াদ পরে টুইট করেন যে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন। তিনি আরও বলেন, রাজ্য কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা করবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান।

মস্কোতে গ্যাস বিষ্ফোরণে বহুতল ভবন ক্ষতিগ্রস্ত

মস্কোর নোগিনস্কের একটি ৯ তলা বহুতল আবাসিক ভবনে গ্যাস বিষ্ফোরণে তিনতলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়্জেন আহত হয়েছেন।

গণমাধ‌্যমে বলা হয়েছে, বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে বিস্ফোরণ হয়। এতে ভবনের ২য় ও ৩য় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক ভবন হওয়ায় ধ্বংসস্তুপের নিচে অনেকেই থাকতে পারে।

জরুরি পরিষেবাগুলো উদ্ধার কার চালাচ্ছে। তার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে দুই শিশু ও এক নারীকে উদ্ধার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত ৪০

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশে বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে একটি কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এখন পর্যন্ত সেখান থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা জানান, তাংগেরাং কারাগারের সি ব্লকে রাত ১টা থেকে ২টার মধ‌্যে আগুন লাগে। সংশ্লিষ্টরা এখনও সেখানে কাজ করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।

তিনি জানান, মাদক সংক্রান্ত মামলার আসামিরা ওই ব্লকে ছিলেন। ওই ব্লকে ধারণ ক্ষমতা ১২২ জনের। তবে ধারণ ক্ষমতার অনেক বেশি আসামি সেখানে ছিলেন।

আফগানিস্তানের নারী শিক্ষার্থীদের বোরখা পরার নির্দেশ তালেবানের

তালেবানরা আফগানিস্তান দখলে র পর থেকে তারা তাদের নিজেদের নিয়ম তৈরি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নতুন একটি নিয়ম তৈরি করেছেন সেটি হচ্ছে-আফগানিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পূর্ণ মুখঢাকা বোরখা পরতে হবে।

এছাড়া লিঙ্গের ওপর ভিত্তি করে শ্রেণিকক্ষ ভাগ করতে হবে, অন্ততপক্ষে শ্রেণিকক্ষে নারী ও পুরুষদের বসার স্থান পর্দা দিয়ে বিভক্ত করতে হবে।

তালেবানের শিক্ষা কর্তৃপক্ষের জারি করা দীর্ঘ নির্দেশনায় বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের শিক্ষাদানের দায়িত্বে কেবল নারী শিক্ষকই থাকবেন। তবে যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তাহলে ভালো চরিত্রের ‘বৃদ্ধ পুরুষ’ সেই দায়িত্ব পালন করবেন।

সোমবার থেকে আফগানিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলা হচ্ছে।

তালেবানের নির্দেশনায় বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের সুযোগ-সুবিধার ভিত্তিতে নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষক নিয়োগ দিতে হবে। নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ ও বর্হিগমন পথ থাকতে হবে।’

অবিবাহিত নায়িকাদের জামাইর অভাব হয় না: পপি

0

সম্প্রতি অন্তরালে চলে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না।

তার হঠাৎ অন্তরালে যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। গুঞ্জন ছিল- পপি বিয়ে করে ঘর-সংসার করছেন। যদিও এ ঘটনার সত্যতা মেলেনি। তবে পপি এবার নিজেই মুখ খুলেছেন।

পপি নিজেকে ‘নিখোঁজ’ বলতে নারাজ। তিনি বলেন, ‘আমি কিছু ঝামেলায় আছি। ঝামেলা শেষ হয়ে গেলেই আমি আবার সবার সঙ্গে যোগাযোগ করবো। আমি সব কিছুই নজরে রাখছি। সময় মতো সব মোকাবিলা করবো। আমি গণমাধ্যমের সৃষ্টি। ‘আনন্দ বিচিত্রা’ আমাকে তারকা জগতে উত্তরণের সিঁড়ি তৈরি করে দিয়েছে। তাই গণমাধ্যম আমার স্বজন। গণমাধ্যমের কারণেই আমি আজকের পপি। সেই গণমাধ্যমের সঙ্গে বিতণ্ডায় যাওয়া আমার পছন্দ নয়।’

বিয়ে প্রসঙ্গে পপি বলেন, ‘অবিবাহিত তারকাদের জামাই আর জামার অভাব হয় না- আমারও অভাব নেই। কিন্তু বিয়ে করতে হলেও পুরুষ লোকটির সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে হয়। আমার তো সে সময়ই নেই। এছাড়া আমি কারো সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারি না।’

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৭১৭ জনের মৃত্যু

সারাবিশ্বে মহামরি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭ হাজার ৭১৭ জন। এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণের হারও কিছুটা কম। শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৭৫ হাজার ৩১৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ১১ লাখ ১০ হাজার ২৬০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৩৩৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৬৫ হাজার ৮৫৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জনের। মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ৫৬৭ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৪৯৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন।

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

0

গাজীপুরের সিটি করপোরেশনের পূবাইল মাজুখান এলাকায় রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসেছি। এখন ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

ঝুট মালিকেরা বলছে, এখানে প্রায় ৭০ টি গুদাম রয়েছে। এই গুদামগুলোর মালিক ৮ জন। প্রতিটি গুদামে আগুন লেগে গেছে।