Sunday, April 5, 2026
Home Blog Page 47

ঢামেকে দালালদের বিরুদ্ধে অভিযান বন্ধে চালাচ্ছে র‌্যাব

0

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দালালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বলেন, ঢামেকে দালালদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকাল থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজন দালাল আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ১০ জুন ঢামেক হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন অভিযান পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

নতুন ব‌্যবসায় নাম লেখালেন ফারিয়া শাহরিন

0

অভিনয়ের পাশাপাশি এবার নতুন ব‌্যবসায় নাম লেখালেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। শোবিজ অঙ্গনে এটা নতুন কিছু নয়। এর আগে অনেকেই অভিনয়ের পাশাপাশি ব‌্যবসায় নাম লিখিয়েছেন।

তবে অন‌্যদের মতো এত বড় পরিসরে ব‌্যবসা শুরু করেননি ফারিয়া। অনলাইনে প্রসাধনী পণ‌্য বিক্রি শুরু করেছেন। ‘কমপ্লিমেন্ট ইউর মিরর’ নামে ফেসবুকে একটি পেজ খুলেছেন ফারিয়া। ভালো মানের প্রসাধনী পণ‌্য বিদেশ থেকে এনে ভোক্তার কাছে পৌঁছে দেবেন তিনি। ফারিয়া বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে নতুন এ ব‌্যবসার বিষয়ে জানান এই অভিনেত্রী।

ফারিয়া শাহরিন বলেন, ‘আমরা কম বেশি সবাই ম‌্যাকের পণ‌্য ব‌্যবহার করি। সুতরাং ম‌্যাকের পণ‌্য দিয়েই যাত্রা শুরু করলাম। এই ব্র‌্যান্ডের যার যা লাগবে তা ইনবক্সে আমাকে জানাতে পারেন। পণ‌্যের গুণগত মান শতভাগ নিশ্চিত করব। আমি অভিযোগ করার সুযোগটি দিতে চাই না। কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। সবার দোয়া ও প্রেরণা চাই।’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

0

গীতি গমন চন্দ্র রায় গীতি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌরসভা ব্যতীত ১০ টি ইউনিয়নে কৃষকের আমন ধানের ইমেজ আজ প্রতিটি কৃষকের ঘরে ঘরে রয়েছে। চেয়ে রয়েছে কত আশা কত স্বপ্ন।

সোনালী ফসল ঘরে তোলার প্রত্যাশায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে যেন কৃষকেরা নিজ নিজ ফসল আমন ধান নিড়ানি করছেন সযত্নে সার বীজ কীটনাশক ওষুধ স্প্রে করছেন।

সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জ উপজেলা যেন কৃষি জমিতে বর্তমানে সুযোগ্য। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে রয়েছে ৫ টি উপজেলা আর এ সকল উপজেলার প্রতিটি গ্রামের উর্বর মাটিতে আমন ধানের চাষ করছে জেলার সকল কৃষকেরা।

বর্তমানে আমন ধানের ক্ষেতে পোকার আক্রমণে পাতা মোড়া লালচে, হলদে দেখা যায় কোন কোন কৃষকের ক্ষেতে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বলেন আমরা ভাতে বাঙালি ভাত আমাদের প্রধান খাদ্য তাই ধানের চাষবাদ সঠিক পদ্ধতিতে করলে বেশি ফলন পাওয়া যায়।

কুমিল্লার মুরাদনগরে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

0

এস কে মোঃ আশিক মিয়া

মুরানগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকি ইউনিয়নের অনন্তপুর গ্রামের সকল কাচাঁ রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে অনন্তপুর চৌরাস্তায় ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল গাফ্ফার, পল্লী চিকিৎসক রুস্তম আলী, ব্যবসায়ী সোহেল ভুইয়া, আব্দুল আলীম, মনির হোসেন ও কলেজ ছাত্র ইমরান সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত অনন্তপুর- চাপিতলা, অনন্তপুর- জামালপুর, অনন্তপুর- দুইরা, অনন্তপুর- মহেশপুর ও অনন্তপুর- বাইড়া এলাকার প্রায় ৮ কিলোমিটার রাস্তাগুলোর বেহাল দশা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একটি রাস্তাও পাকা করা হয়নি। গর্ভবতী মায়েদের এবং বয়স্ক কেউ অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যদের ঘুম হারাম হয়ে যায়। কারণ, মসজিদের খাটিয়ায় করে সে সময় এই দূর্ভোগের রাস্তা পাড়ি দিতে হয়। যাদের পরিবারে সদস্য সংখ্যা কম, তাদের আরো বেশি ভোগান্তিতে পড়তে হয়। কারণ, তারা লোক ভাড়া করে রোগিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

৮ কিলোমিটার এই রাস্তাটি দিয়ে আশ-পাশের ৫ গ্রামের কয়েকশ’ শিক্ষার্থীসহ প্রায় ১১ হাজার লোক দূর্ভোগ সহ্য করে যাতায়াত করে। রাস্তাটি পাঁকা করা হলে শিক্ষার্থীসহ সর্বসাধারনের বহুদিনের ভোগান্তি লাগব হবে। এলাকার সুধীজন, প্রবাসী, ব্যবসায়ী ও যুবকরা মিলে কয়েক লক্ষ টাকা খরচ করে একাধিকবার মেরামত করলেও সামান্য বৃষ্টিতেই আবার আগের মতো হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষ পায়ে হেটে যেতেও মারাত্বক অসুবিধায় পড়তে হয়। এলাকাবাসী উক্ত রাস্তাগুলো জনস্বার্থে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

মুরাদনগর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী খোরশেদ আলম সরকার বলেন, বাইড়া-অনন্তপুর সড়কের এক কিলোমিটার রাস্তা পাকা করার জন্য প্রাক্কলন তৈরী করা হয়েছে। ইতিমধ্যে ওই রাস্তাটি অনুমোদনের জন্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

তুরস্কের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সালমান-ক্যাট

0

সম্প্রতি ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং করতে তুরস্কে অবস্থান করছেন সালমান-ক্যাটরিনাসহ পুরো টিম। সেখানে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসোইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি শুটিং শেষে মধ্যাহ্নভোজও করেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান ও ক্যাটরিনার সঙ্গে ছবি পোস্ট করেছেন মেহমেত নুরি এরসোই। ক্যাপশনে লিখেছেন, ‘বলিউডের স্বনামধন্য অভিনয়শিল্পী সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আমরা একত্রিত হয়েছি।

তারা নতুন প্রজেক্ট নিয়ে আমাদের দেশে এসেছেন। তুরস্ক ভবিষ্যতেও আরো আন্তর্জাতিক সিনেমা প্রজেক্টের ব্যাপারে সহযোগিতা করবে।’

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

0

ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ ৪ জঙ্গি সদস‌্যকে আটক করেছে ১৪ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর সদস্য।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক চারজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কী হবে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের?

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে র্দীঘ প্রায় দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে খুলে দিলেও শুরুতে একসঙ্গে সব শ্রেণির ক্লাস হবে না। ধাপে ধাপে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। প্রথমে হয়তো চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী যারা এবং আগামী বছরের পরীক্ষার্থী- তারা প্রতিদিনই ক্লাস করবে।

অ্যাসাইনমেন্ট যে নেওয়া হচ্ছে, সেটার কী হবে? এ বিষয়ে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক সাংবাদিকদের বলেছেন, শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এবং যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে, সেগুলো নকল করে নাকি শিক্ষার্থীদের জ্ঞানের মাধ্যমে করেছে, সেগুলো ভালো করে দেখার জন্য বলা হয়েছে।

ডিজি আরও বলেন, প্রতিটি বিদ্যালয় ক্লাস শুরু করার আগে যা যা করণীয় সে বিষয়গুলো মাথায় রেখে কাজ করার জন্য আগেই জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কাজেই আমরা আশা করি, বিদ্যালয় খুলে দিলে আমাদের কোনো সমস্যা হবে না। ইতোমধ্যেই আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।

অ্যাসাইনমেন্ট বিষয়ে গত ১৫ জুলাই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, অ্যাসাইনমেন্ট ঠিকঠাকভাবে করলে শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে। অ্যাসাইনমেন্ট কার্যক্রম শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সব বিষয়ের ফল দেওয়া হবে ‘সাবজেক্ট ম্যাপিং’-এর মাধ্যমে। আর পরীক্ষা নেওয়া গেলে নৈর্বাচনিক বাদে বাকি সব বিষয়ে গ্রেড দেওয়া হবে সাবজেক্ট ম্যাপিংয়ে।

শিক্ষাপ্রতিষ্ঠান চালুর প্রসঙ্গে পরামর্শক কমিটির একগুচ্ছ সুপারিশ

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে র্দীঘ প্রায় দুই বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সংশ্লিষ্ট সবাইকে টিকা দেওয়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ একগুচ্ছ সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার রাতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এসব সুপারিশ দিয়েছে এই কমিটি, যা লিখিত আকারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

সূত্র জানিয়েছে, কমিটি বেশ কয়েক পৃষ্ঠার জনস্বাস্থ্য বিষয়ক বা করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়নের জন্য পাঠিয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী টিকা নেননি, তাদেরকে তা নিতে হবে।

প্রতিদিন সবাইকে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা যাবে না, এখন কেবল এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ৬ দিন ক্লাস করবেন, আর বাকিরা সপ্তাহে সর্বোচ্চ দুই দিন ক্লাসে যাবেন।

শ্রেণিকক্ষে বসার আকার আগের চেয়ে ছোট হবে। বসানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, এ ক্ষেত্রে কোনাকুনি বা ‘জিকজ্যাক’ সিস্টেমে বসাতে হবেঅ ঢোকার ও প্রবেশের পথ আলাদা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো জটলা করা যাবে না। অর্থাৎ অ্যাসেম্বলি ধরনের কোনো কর্মসূচি থাকবে না।

স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ওয়াশরুম পরিচ্ছন্ন থাকতে হবে। ৫ বছরের উপরের বয়সিরা মাস্ক পরবেন, তবে তা তদারকি করবেন শিক্ষকরা। স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত দিকগুলো নিয়মিত তদারকি করতে হবে, পারলে তা প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করবে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এমনকি স্কুল খুলে দেওয়ার পরে দৈনিক বাধ্যতামূলক প্রতিবেদন পাঠানোর বিষয় আছে। এটা এজন্য যে, সংশ্লিষ্ট সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন।’

ঘুমহীন কাটছে নুসরাতের রাত-দিন!

0

সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তৃণমূলের সাংসদ ও টলিউডের বহুল আলোচিত চিত্রনায়িকা নুসরাত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান জাহান। গত ৩০ আগস্ট হাসপাতাল থেকে নবজাতককে নিয়ে বাসায় ফিরেছেন নুসরাত। এরপর নিজের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করলেও এখনো পুত্রর ছবি প্রকশ্যে আনেননি। এবার নুসরাত জানালেন, ঘুমহীন কাটছে তার রাত-দিন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—চশমা পরে মাথায় হাত দিয়ে বসে আছেন নুসরাত। চোখে-মুখে ক্লান্তির ছাপ থাকলেও, মুখে জড়ানো মমতার হাসি। এ ছবির উপরে লিখেছেন—‘ঘুমহীন রাত-দিন।’

নুসরাতের এই স্টোরি এরই মধ‌্যে নেটিজেনদের নজর কেড়েছে। সবাই বুঝতে পারছেন, মা হওয়ার পর ঠিক কেমন কাটছে তার রাত-দিন। শুধু এই স্টোরিই নয়, মা হওয়ার পর নুসরাত আরো দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যা পছন্দ করেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে নুসরাতের ছেলে ঈশানকে দেখার অনুরোধও করেছেন নেটিজেনদের কেউ কেউ।

চলতি বছরে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু

0

মহামারি করোনার সংক্রমণের মধ্যেই হুহু করে বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ২৩৩ জন ঢাকায় এবং ২২ জন ঢাকার বাইরে।

চলতি বছরে ১১ হাজার ২৩৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯ হাজার ৯২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৫৭ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১২০ জন। ঢাকার বাইরে ১৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে- জানুয়ারি থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে কম রোগী ভর্তি হয় এপ্রিল মাসে, মাত্র ৩ জন। এরপর ফেব্রয়ারিতে ৯ জন। মার্চে ১৩ জন, জানুয়ারিতে ৩২ জন। মে মাসে ৪৩ জন।

জুনে এসে রোগী বাড়তে থাকে। জুন মাসে ডেঙ্গু নিয়ে ২৭২ জন হাসপাতালে ভর্তি হয়। জুলাইয়ে আরও কয়েকগুণ বেড়ে যায়। এ মাসে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ২৮৬ জন। ঘণ্টায় ৩ জনের বেশি।

আগস্টে ভর্তি হয় ৭ হাজার ৬৯৮ জন। অর্থাৎ দিনে গড়ে ২৪৮ জন করে। ঘণ্টায় ১০ জনের বেশি অর্থাৎ প্রতি ৬ মিনিটেরও কম সময়ে দেশে ডেঙ্গুতে একজন হাসপাতালে ভর্তি হয়েছে।

সেপ্টেম্বরের এই ৩ দিনে ভর্তি হয়েছে ৮৮০ জন অর্থাৎ ২৯৩ জন করে। ঘণ্টায় ১২ জনের বেশি ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।