Sunday, April 5, 2026
Home Blog Page 48

মুরাদনগরে শিশু অপহরণ ও হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

0

এস কে মোঃ আশিক, মুরাদনগর থেকে-

কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু আবদুর রহমান অপহরন ও হত্যা মামলার পলাতক আসামী শাহিনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

বুধবার রাতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর থেকে ফ্লাইওভার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী শাহিন উপজেলার বোড়ারচর গ্রামের সালামত খানের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে ৫বছরের শিশু আবদুর রহমান হত্যা মামলার পলাতক আসামীকে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় শ্বাসরুদ্ধকর একটি অভিযান পরিচালনা করে শাহিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই অপহরণ ও হত্যা মামলার এজাহার নামীয় আরো ৩আসামী গ্রেপ্তার হয়ে কারাগারে আছে।নিহত আবদুর রহমানের পিতা ফারুক মিয়া বলেন আমার ছেলের হত্যাকারী সব আসামীকে গ্রেফতার করার আমি খুশি। আমি সার্কেল স্যার ওসি স্যার ও হামিদ স্যারকে ধন্যবাদ জানাই। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন অনেক চেষ্টার পর আমরা এই ঘাতককে আটক করেছি।

বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় সবশেষ আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকী আসামীরা ইতিমধ্যে কারাগারে আছে। তাদের জবানবন্দী অনুযায়ী এই শাহিন শিশু আবদুর রহমানকে গলা টিপে হত্যা করে। আমরা এই মামলার বাকী কার্যক্রম অতিদ্রুত সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো।

উল্লেখ্য, গত ২০শে ফেব্রুয়ারী উপজেলার গাংগাটিয়া গ্রাম থেকে মাঝ রাতে ঘুমন্ত শিশু আবদুর রহমানকে অপহরণ করে ৫০লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে তার ফুফা নাজমুল হাসানসহ একটি চক্র। অপহণের ৩৮দিন পর আসামীদের শিকারোক্তি অনুযায়ী উপজেলার বোড়ারচর এলাকা থেকে মাটির নিচ থেকে শিশু আবদুর রহমানের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

কবিতীর্থ দৌলতপুরে জাতীয় কবির মৃত্যু বার্ষিকী পালিত

এস কে মোঃ আশিক মিয়া, মুরাদনগর থেকে-

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে কবিতীর্থ দৌলতপুরে উপজেলা প্রসাশন মুরাদনগরের পক্ষ থেকে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।এই দিন রাজনৈতিক ও সামজিক সংগঠন এর পক্ষ থেকেও কবির প্রতিকৃতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে জনাব অভিষেক দাস সাংবাদিক দের জানান করোনা মহামারি কারণে কবিতীর্থ দৌলতপুরে মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব সীমিত পরিসরে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন করা হয়েছে, জতীয় কবিকে স্মরণ করি শ্রদ্ধায় স্মরণ করি ভালবাসায়, করোনা মহামারি চলে গেলে অতীতের ন্যায় আবারও জাঁকজমকপূর্ণভাবে এবং আগের মত যথাযথ মর্যাদায় এই কবিতীর্থ দৌলতপুরে কবি স্মরণ করা হবে।

শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি প্রিয়া নার্গিস এর ভাইপো ও বাঙ্গরা বাজার থানা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সভাপতি জনাব বাবলু আলী খান, আওয়ামী লীগ নেতা আবু বক্কর সবুজ,যুবলীগ নেতা আলম সামস,নাঈম খাঁন,কবি নজর নার্গীস ক্লাবের সভাপতি এস কে মোঃ আশিক মিয়া, জানাব আজহার হোসেন সহ প্রমুখ।

উল্লেখ্য যে ১৩৮৩ বঙ্গাব্দের আজকের এই দিনে তিনি ঢাকায় তদানীন্তন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষনিশ্বাস ত্যাগ করেন।

মুরাদনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

0

এস কে মোঃ আশিক মিয়া, মুরাদনগর থেকে-

‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮শে আগস্ট থেকে ৩রা সেপ্টম্বর পর্যন্ত শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমান। সভায় মৎস্য সপ্তাহে ৭ দিনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো উপজেলায় মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, মৎস্যচাষীদের সাথে আলোচনা সভা, মৎস্যচাষীদের মাঝে উপকরণ ও পুরস্কার প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস সেক্টরে সরকারের সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশন ইত্যাদি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবীবুর রহমান, কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান রনি, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি শামীম আহাম্মেদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি নাজিম উদ্দিন, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম, আমাদের কুমিল্লা
পত্রিকার প্রতিনিধি এনএ মুরাদ, মুক্তির লড়াই পত্রিকার প্রতিনিধি মাহফুজুর রহমান রুবেল, ফয়সাল প্রমুখ।

সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক : নিখিল

0

অনেক আলোচনা-সমালোচনার পর পুত্র সন্তানের জন্ম দিলেন এ সময়ের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

তবে তার পুত্রের বাবা কে? সে কথা আজও প্রকাশ্যে আসেনি।

এই প্রসঙ্গে আনন্দাবাজার অনলাইনে নুসরতের প্রাক্তন নিখিল জৈন বললেন,‘আমি জানি নুসরতের ছেলে হয়েছে। কিন্তু নুসরতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

‘খেলা হবে’

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসে ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করেছে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

এবার মুখ্যমন্ত্রীর পাড়ায় সেই স্লোগানে ভর করেই নিজেদের পুজোর মঞ্চ সাজাচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর দুর্গোৎসব সমিতি।

বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের পদত্যাগের ফলে ভবানীপুরে উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে ভবানীপুরে প্রার্থী হতে পারেন মমতা। তাই ভবানীপুর বিধানসভা এলাকার তৃণমূল কর্মী মহলে ‘খেলা হবে’ স্লোগান এখনও টাটকা।

সেই ভবানীপুরে পুজোর আবহে এবার শোনা যাবে ‘খেলা হবে’ স্লোগান। পুজোর থিম ‘খেলা হবে’ সাজিয়ে তুলেছেন ফ্যাশন ডিজাইনার সৌমেন ঘোষ।

করোনার জন্য এখনই উপনির্বাচন নয়, কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি বাংলার বিজেপি-র শিল্পী সোমেন বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী শুধু ‘খেলা হবে’ স্লোগানে দেন না, খেলার প্রতি তাঁর ভালোবাসার কথা আমরা বারবার দেখে এসেছি।

ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে জটিলতার মাঝেও যেমন তিনি সমস্যা সমাধান করেছেন, তেমনই অন্যান্য ক্রীড়াক্ষেত্রকেও তিনি উৎসাহিত করেছেন। তাই ‘খেলা হবে’ স্লোগান আমি আমার পুজো সাজানোর ক্ষেত্রে ব্যবহার করেছি। তবে মণ্ডপের কোথাও রাজনীতির ছোঁয়া থাকবে না। থাকবে শুধু দেশের বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের কথা।’

হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা নুসরাত, আজ দুপুরে অস্ত্রোপচার

0

কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে বুধবার (২৫ আগস্ট) রাতে ভর্তি করা হয়েছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে। আজ (২৬ আগস্ট) দুপুরে তার অস্ত্রোপচার হবে।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, নুসরাত জাহানের বর্তমান শারীরিক অবস্থা স্টেবল আছে। দুপুর ১২-১টার মধ‌্যে তার অস্ত্রোপচার হবে। এজন‌্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন চিকিৎসকরা। সিজারের পর মা ও শিশুর জন‌্য সব ধরনের সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতাও রয়েছে পার্ক স্ট্রিটের এই হাসপাতালের।

অন‌্যদিকে হাসপাতালের নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে। তা উল্লেখ করে সংবাদমাধ‌্যমটি জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ কড়া নিরাপত্তা ব‌্যবস্থা করেছেন। যারা হাসপাতালে আসছেন, তাদের আসার কারণ যাচাই করেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

জেলা পরিষদের ভুলে ১৬ বছর ধরে খেসারত দিচ্ছে জনগন!

0

এস কে মোঃ আশিক মিয়া, মুরাদনগর থেকে-

কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারে দীর্ঘ ১৬ বছর আগে জেলা পরিষদ অপরিকল্পিত ভাবে খালের উপর দোকান ভিটি বন্দোবস্ত দেয়ায় দূর্ভোগে হাজারো জনগন। দূর্ভোগ লাঘবে নিরব ভূমিকায় জেলা পরিষদ, স্থানীয় প্রশাসন ও বাজার কমিটি।

সমস্যার স্থায়ী সমাধানের কোন প্রকার উদ্যোগ না থাকায় ব্যবসায়ীদের চোখে মুখে হতাশার ছাপ। কুমিল্লা উত্তর জেলার বৃহত্তম পাইকারি ও খুচরা ব্যবসায়ের কেন্দ্রস্থল হিসেবেই সবার কাছে পরিচিত এ বাজারটি।

সামান্য বৃষ্টি হলেই এখানে তলিয়ে যায় কোম্পানীগঞ্জ-নবীনগর আঞ্চলিক সড়ক ও বাজারের সকল যোগযোগ ব্যবস্থা। উপরে উঠে আসে ড্রেনের ময়লা-আবর্জনা এবং নোংরা দূষিত পানি। এতে করে ভোগান্তিতে পরে ছোট-বড় কয়েক হাজার দোকানীসহ আশে-পাশের কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ।

বছরের অধিকাংশ সময় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলিতে পানি থাকার ফলে
ক্রেতারা মালামাল ক্রয় করে নিয়ে যেতে ভরসা করতে হয় নৌকার উপরে। অপরদিকে জলাবদ্ধ রাস্তায় চলাচল করতে গিয়ে যানবাহন গর্তে পড়ে ঘটে দুর্ঘটনা ও তৈরি হয় দীর্ঘ যানজট। ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, সামান্য বৃষ্টি হলেই বাজারের ভিতর হাঁটু পানি জমে যায়। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন জমে থাকে পানি।

নোংরা ও দূষিত পানির কারণে বাজারে তেমন কাস্টমার আসেনা। আমরা চাই যত দ্রæত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হোক। এভাবে চলতে থাকলে বড় কোন ক্ষতির সম্মুখীন হয়ে আমরা ব্যবসা ছেড়ে চলে যেতে হবে।সিএনজি চালক মাসুম বলেন, বৃষ্টি হলেই আমরা আর বাজারে জেতে পারি না। যাত্রীদের মন রক্ষার্থে বাজারে যেতে গিয়ে কয়েক বার আমার সিএনজি উল্টে গেছে। আর এই গাড়ি মেরামত করতে কয়েক মাসের ইনকাম চলে যায়। যার ফলে বেশি টাকা দিলেও এখন আর ওই বাজারে যাইনা।

অটোরিক্সা চালক কাউসার মিয়া বলেন, এই বাজারে গিয়া আমার রিক্সার চাক্কা ভাংছে দুই বার, মটার জ্বলছে একবার। বর্তমানে ভাড়া না পাইলেও ওই বাজারে আর যাইনা।

কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, এই খালটি কোম্পানীগঞ্জ-নবীনগর রাস্তার দক্ষিণ মাথার মাতৃভান্ডারের দোকানের কাছ থেকে শুরু হয়ে কলেজ সুপার মার্কেটের পশ্চিম পাশ দিয়ে বাখরনগর গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ছিলো।

২০০৫ সালের দিকে তৎকালিন এমপি কায়কোবাদের সহযোগীতায় উনার নেতাকর্মীরা জেলা পরিষদের কাছ থেকে সু-কৌশলে খালের একটি অংশ বন্দোবস্ত নিয়ে আসে। পরে কিছুদিনের মধ্যেই সেখানে গড়ে উঠে দোকান-পাট।

এরপর ২০১২ সালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সহযোগীতা উনার নিকট আত্মীয় এবং নেতা কর্মীরা খালের বাকি অংশটুকু দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করে। ফলে বন্ধ হয়ে যায় বাজারের পানি নিস্কাশন ব্যবস্থা।

আমরা চাই বৃহত্তর এই বাজারের সার্থে খালটি পূনরায় উদ্ধার করা হোক।বন্দোবস্ত পাওয়া দোকান মালিক হাফেজ মোহাম্মদ আলী জানান, ২০০৫ সালে এক বছর মেয়াদে জেলা পরিষদের কাছ থেকে একসাথে ৫০টি দোকান ভিটি বন্দোবস্ত দেয়া হয়। তারপর থেকে মামলা জনিত কারনে আর নবায়ন করা যায়নি।

ব্যবসায়ী সোহাগ জানান, গত ৭ বছর আগে বন্দোবস্ত পাওয়া এক ব্যক্তির কাছ থেকে ৮ লক্ষ টাকার বিনিময়ে ১০/১৩ ফিটের একটি দোকান ৩ শত টাকার ষ্টেম্পের মাধ্যমে ক্রয় করেছি। জেলা পরিষদকে নবায়নের জন্য কোন টাকা না দিলেও মামলা চালাতে প্রতি মাসে ১ হাজার টাকা করে দিতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, জায়গাটি নিয়ে জেলা পরিষদ, জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ কতৃপক্ষের মধ্যে মামলা চলমান। যে কারনে নির্মানাধীন দোকান গুলো উচ্ছেদ করে আমরা বাজারের সমস্যা নিরশনে স্থায়ী ভাবে কিছু করতে পারছি না।

গত কিছুদিন আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাস্তার পূর্ব পাশের বন্দোবস্তকৃত দোকান ভেংগে ৫ ফিট জায়গা উন্মুক্ত করা হয়েছে। সেখানে কিছুদিনের মধ্যেই বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হবে।কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন, প্রথমতো আমাদের অগোচরে এইসব জায়গার শ্রেণী পরিবর্তন করে বন্দোবস্ত নিয়ে থাকে।

দ্বিতীয়তো বন্দোবস্ত দেয়ার সময় বলা থাকে যেকোন জন দূর্ভোগে, প্রয়োজনে জায়গা ছেড়ে দিতে হবে। যেহেতু জায়টির মালিক কুমিল্লা জেলা পরিষদ। যদি জেলা পরিষদের পক্ষ থেকে বন্দোবস্ত দেয়া এই জায়গাটির জন্য কোন প্রকার জন ভোগান্তি হয়, তাহলে অবশ্যই আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, দোকান ভিটি বন্দোবস্ত পেতে আমি সমষ্টি গতভাবে কোন সুপারিশ করিনি। যেহেতু আমি উত্তর জেলার সাধারণ সম্পাদক ছিলাম দু-এক জনের জন্য ব্যক্তিগত ভাবে বলতে পারি। আর কে বা কারা এসব দোকান ভিটি কিভাবে বন্দোবস্ত নিয়েছে আমার জানা নাই।

সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দেশের বাহিরে থাকায়, উনার বক্তব্য নে সম্ভব হয়নি।

মুরাদনগরে ধর্ষণ মামালার পলাতক আসামি গ্রেফতার

0

স কে মোঃ আশিক, মুরাদনগর থেকে-

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার পলাতক আসামী মিনহাজ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে নারায়নঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকা থেকে মোবাইল ট্র্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত মিনহাজ (১৯) উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের মাধবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, অভিযুক্ত মিনহাজ ও ধর্ষণের শিকার ওই কিশোরী (১৫) একই এলাকার বাসিন্দা। তাদের উভয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। গত ১৩ আগষ্ট শুক্রবার রাতে লুডু খেলার কথা বলে মোবাইল ফোনে ওই কিশোরীকে ডেকে আনে। পরে সুযোগ বুঝে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় মিনহাজ।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয় মিনহাজের পরিবার। পরে গত ১৮ আগষ্ট বুধবার রাতে মুরাদনগর থানায় মামলা করে ওই কিশোরীর মা।

মামলার প্রেক্ষিতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রোববার রাতে নারায়নঞ্জ জেলার মদনপুর এলাকা থেকে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রফতার করে। সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মুরাদনগরে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ পাওয়ায় শোকজ

0

মুরাদনগর (কুমিল্লা ) প্রতিনিধিঃ কুমিল্লা বাঙ্গরা বাজার থানায় এক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরোদ্ধে দশম শ্রেণির মেধাবি ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৪/০৮/২০২১ইং শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম (সবুজ) এর বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন দশম শ্রেণি এক ছাত্রীর মা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বাসায় গিয়ে বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়াতেন একই স্কুলের বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম। প্রথম দিন থেকেই ছাত্রীকে নানা ভাবে অশুভ শাররীক ইঙ্গিত প্রদর্শন করে যৌন হয়রানীর চেষ্টা ও ইভটিজিং করতেন। বিষয়টি ছাত্রী তার অভিভাবকদের জানান এবং তারা ঐ শিক্ষককে বাসায় এসে প্রাইভেট পড়াতে নিষেধ করেন। কিন্তু কিছুদিন পরে ঐ শিক্ষক পুনরায় সেই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর আগ্রহ প্রকাশ করে ছাত্রীর পরিবারে ফোন করে অভিভাবককে বিরুক্ত করে।

গত নভেম্বর ২০২০ সালে উপজেলা পর্যায়ে বিজ্ঞান কূইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণের লক্ষে স্কুলে প্রস্তুতিমূলক ক্লাসে ঐ ছাত্রী অভিযুক্ত শিক্ষকের ভাষা ও অঙ্গভঙ্গির মাধ্যমে ইভটিজং এর শিকার হয়। এমনকি স্কুলের এসাইনমেন্ট গ্রহণের সময় বিদ্যালয়ে ছাত্রী উপস্থিত হলে, তার প্রতি কু-দৃষ্টিপাত করে বলে জানান অভিভাবক। উক্ত বিষয়টি নিয়ে প্রথমে এই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সরকারের নিকট ভুক্তভোগী ছাত্রীর পরিবার ঐ সময় মৌখিক অভিযোগ করেছিলেন। তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে ঐ সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ পত্রে উল্লেখ করেছেন।

প্রায় এক বছর পূর্বে করা মৌখিক অভিযোগের পরেও অভিযুক্ত শিক্ষক নিজেকে সংশোধন বা নিভৃত রাখতে পারেনি। সম্প্রতি তার ব্যবহৃত ফেইসবুকে (Pai Sobuj) নামের আইডি উক্ত ছাত্রীর ছবি ব্যবহার করে মনগড়া পোস্ট করেন এবং কতিথ নাম দিয়ে ছাত্রী ও অভিভাবককে ইঙ্গিত করে বিভিন্ন বিতর্কিত পোস্ট দিয়েছেন। যার ফলে মেধাবি শিক্ষার্থী ও তার পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। বিষয়টি শিক্ষার্থীর পরিবারের নজরে আসার পর পোস্টের স্ক্যান কপিসহ ১৪ আগস্ট স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন।

শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সরকার বলেন: গত ১৪ আগস্ট বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবকের নিকট থেকে সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলামের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানী চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আমরা সভা করে অভিযুক্ত শিক্ষকের বিরোদ্ধে ১৮ই আগস্ট শোকজ পত্র পাঠিয়েছি, সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মারা গেছেন সাংবাদিক জোসেফ গ্যালোওয়ে

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের বর্বরতার অন্যতম সাক্ষী, মার্কিন সাংবাদিক ও লেখক জোসেফ গ্যালোওয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

১৮ অগাস্ট নর্থ ক্যারোলিনার কনকর্ড সিটির একটি হাসপাতালে শেষ নি:শ্বেস ত্যাগ করেন তিনি। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ২ বার ঢাকায় আসেন গ্যালোওয়ে। প্রথমবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং পরবর্তীতে ডিসেম্বরে বিজয় অর্জন পর্যন্ত ঢাকায় ছিল তার অবস্থান।

পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল সেটিকে ‘গণহত্যা’ হিসেবে তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করেন গ্যালোওয়ে।