Wednesday, April 1, 2026
Home Blog Page 40

মারা গেছেন ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ খ‌্যাত অভিনেতা উইলি গার্সন

0

শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা গেছেন ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ খ‌্যাত হলিউড অভিনেতা উইলি গার্সন। ২০ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

উইলি গার্সনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে উইলির পুত্র নাথেন গার্সন লিখেন—‘আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। শান্তিতে ঘুমাও। আমি খুবই আনন্দিত কারণ তুমি তোমার সমস্ত অ‌্যাডভেঞ্চার আমার সঙ্গে শেয়ার করেছো। আমি তোমার জন‌্য গর্বিত। তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। তুমি যতটা জানো তারচেয়েও বেশি তোমাকে ভালোবাসি।’

আশি-নব্বই দশকে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ‌্য দিয়ে ক‌্যারিয়ার শুরু করেন উইলি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’-তে স্টানফোর্ড চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ সিনেমায় একই চরিত্রে অভিনয় দেখা যায় তাকে। এটি ২০০৮ সালে মুক্তি পায়।

স্বর্ণের জন্য শিক্ষিকাকে খুন করলো সাবেক ছাত্র!

0

রাজশাহী মহানগরীর ঘোষপাড়া এলাকায় মায়ারাণী ঘোষ নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে সাড়ে তিন ভরি স্বর্ণের জন্য হত্যা করেছে তারই স্কুলের সাবেক ছাত্র মিলন শেখ।

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে মিলন নামের এক ব্যক্তি অবসরপ্রাপ্ত শিক্ষিকা মায়ারাণী ঘোষকে মুখ বেঁধে গলায় রশ্মি পেঁচিয়ে হত্যা করেন। ঘাতক মিলন ওই শিক্ষিকার স্কুলের সাবেক ছাত্র।

আগে থেকেই শিক্ষিকা সম্পর্কে খোঁজ-খবর নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে মিলন। মূলত শিক্ষিকার একা বসবাসের সুযোগে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে ঘাতক এবং এটিকে আত্মহত্যার ঘটনায় রূপ দিতে চেয়েছিল সে।

তিনি যোগ করেন, তবে পুলিশ ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই ঘাতক মিলনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে নগরীর বড়কুঠি এলাকা থেকে তার কাছে থেকে লুট করা স্বর্ণালঙ্কার, মোবাইল ও হত্যায় ব্যবহৃত রশ্মি জব্দ করেছে।

জেনে নিন মাশরুমের উপকারিতা!

0

মাশরুম ক্লোরোফিলবিহীন ছত্রাক জাতীয় অপুষ্পক উদ্ভিদ। এটি মানবদেহের জন্য খুবই উপকারী ও সুস্বাদু একটি খাবার।

চিকিৎসা বিজ্ঞানের মতে মাশরুমে উপস্থিত প্রোটিন এবং মিনারেল মানব দেহের রোগ প্রতিরোধ ও বৃদ্ধির জন্য অনেক বেশি ভূমিকা রাখে। মাশরুমের উপকারিতা দেখে নেয়া যাক –

দাঁত ও হাড়ের গঠনে: মাশরুমে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন-ডি বাচ্চাদের দাঁত ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কোলেস্টেরল কমাতে: মাশরুমে রয়েছে ইরিটাডেনিন, লোভস্ট্রাটিন, এবং অ্যান্টাডেনিন। যা কোলেস্টেরল কমাতে প্রধান দায়িত্ব পালন করে। নিয়মিত মাশরুম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।

ইমিউনিটি সিস্টেম বাড়ায়: মাশরুম পলিফেনল ও সেলেনিয়াম এর উৎস যাতে থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট। যেগুলোর গুন জীবন ঘাতী কিছু রোগ যেমন- স্ট্রোক, স্নায়ুরোগ ও ক্যান্সার থেকে শরীরকে সুরক্ষিত রাখে।

প্রসূতি মায়েদের ক্ষেত্রে: যে সকল মায়েরা প্রসূতি তারা নিশ্চিন্তে এটি খেতে পারেন। কারণ এতে আছে নিয়াসিন এস্কর্বিক এসিড। যা গর্ভস্থ শিশুর শরীরে লোহিতকনিকার যোগান বৃদ্ধি করে।

এছাড়া ডায়াবেটিস রোগীর জন্য মাশরুম বিশেষ উপকারী ও আদর্শ খাবার। নিয়মিত খেলে ব্লাড সুগার কমিয়ে আনা সম্ভব।

বাগেরহাটে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

0

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় দায়িত্বরত অবস্থায় মাসুদ আলী খান (৩৪) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাড়িতে করে ভ্রাম্যমান দায়িত্বপালনের সময় অসুস্থ্য হয়ে পড়ে মাসুদ। পরবর্তীতে সহকর্মীরা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

আকস্মিক মৃত্যু হওয়া মাসুদ আলী খান গোপালগঞ্জের বোয়ালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তার মৃত্যুতে থানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, বিকেলে অন্যান্য সদস্যদের সাথে মাসুদও কিলো ডিউটিতে ছিলেন। এসময় হঠাৎ করে সে অসুস্থ্য হয়ে পড়েন। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় পার্বতীপুরের দুটি প্রকল্প পরিদর্শন

0

জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় দিনাজপুরের পার্বতীপুর পৌর সভায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের সদ্য সমাপ্ত বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ইব্রাহিম খান।

বুধবার তিনি পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাস্তবায়িত দুটি প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।

এ সময় পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, স্থানীয় সরকার বিভাগ রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮৩২ টাকা ব্যয়ে প্যাকেজ প্রকল্পের মধ্যে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে ৯২০ মিটার দীর্ঘ একটি এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ৮৪০ মিটার দীর্ঘ অপর একটি পয়ঃনিষ্কাশন নালা বাস্তবায়নের কাজ শুরু করা হয়। গত ২০২০ সালের জুন মাসে সমাপ্ত অর্থ বছরে বর্ধিত মেয়াদে প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হয়।

এদিকে অপর প্রকল্পে সোলার প্যানেলে প্রায় কোটি টাকা ব্যয় করা হয়েছে। পরিদর্শন শেষে ঠিকাদার, প্রকৌশলী ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক ইব্রাহিম খান।
এ ব্যাপারে পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন, বাস্তবায়িত দুটি প্রকল্পই পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড অতিক্রম করে পার্শ্ববর্তী তিলাই নদীতে গিয়ে পড়েছে। এর ফলে বিশেষ করে বর্ষাকালে পার্বতীপুর পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।

এবার পাঁচ শিশুর দেহে ধরা পড়ল করোনা!

0

মহামারি করোনাভাইরাসের প্রকোপ যেন কোন ভাবেই পিছু ছাড়ছেনে জন জীবনের। সারাবিশ্বে প্রতি নিয়ত বেড়েই চলছে করোনার সংক্রমণ আর মৃত্যু। এবার করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরাও।

সম্প্রতি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভারতের উত্তরবঙ্গে শিশু মৃত্যু চলছেই। বুধবারও এই উপসর্গ নিয়ে মারা গেল দু’জন। এক জন উত্তরবঙ্গ মেডিক্যালে, অন্য জন মালদহ মেডিক্যালে।

একসঙ্গে মালদহ থেকে পাঁচ শিশুর দেহে করোনা সংক্রমণ মিলেছে। বুধবার দুপুরে করোনায় আক্রান্ত এক শিশুকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সেফ হোম থেকে আশঙ্কাজনক অবস্থায় করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্যকর্তারা সংক্রমণ বা মৃত্যু কিছু নিয়েই কিছু বলতে চাননি।

জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উত্তরবঙ্গ মেডিক্যাল, মালদহ মেডিক্যাল-সহ অন্যান্য হাসপাতালে। জলপাইগুড়িতে সম্প্রতি ৩৭ শিশুর করোনা হয়েছে। বুধবার উত্তরবঙ্গের হাসপাতালগুলি মিলিয়ে মোট ৫০৭ শিশু ভর্তি।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনাতেও বছর দুয়েকের এক শিশু এ দিন করোনায় আক্রান্ত হয়েছে। বাসন্তী ব্লক প্রশাসন সূত্রের খবর, সেখানকার উত্তর রামচন্দ্রখালি গ্রামের বাসিন্দা ওই শিশুর রবিবার থেকেই জ্বর। পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট এসেছে। তাকে কলকাতায় পাঠানো হয়েছে। খবর- আনন্দবাজার।

যুক্তরাষ্ট্রকে ‘টিকার অস্ত্রগারে’ পরিণত করা হবে : বাইডেন

যুক্তরাষ্ট্রকে ‘টিকার অস্ত্রগারে’ পরিণত করা হবে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা দেবে ওয়াশিংটন।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের অবকাশে কোভিড-১৯ ভার্চুয়াল সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন জো বাইডেন।

এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বের অন্তত ৭০ শতাংশ জনগোষ্ঠীর জন্য এক হাজার ১০০ কোটি ডোজ টিকার প্রয়োজন। ২০২১ সালের শেষ নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেক দেশকে ৪০ শতাংশ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ধনী দেশগুলো ইতোমধ্যে তাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি অংশকে অন্তত এক ডোজ টিকা দেওয়া শেষ করেছে। অথচ নিম্নআয়ের দেশগুলো তাদের জনগোষ্ঠীর ২ শতাংশকে মাত্র এক ডোজ টিকা দিতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র ৫৮ কোটি ডোজ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত মাত্র ১৬ কোটি ডোজ টিকা সরবরাহ করেছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৫.৮ মাত্রার ভূমিকম্প

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়ান রাজ্যের রাজধানী থেকে দূরে ম্যানসফিল্ডে স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর-বিবিসি।

এ ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এটা খুব ভালো খবর যে, এ ভূমিকম্পে গুরুতর আহত হওয়ার কোনো খবর নেই। তবে এটা খুবই উদ্বেগজনক হতে পারত।’

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে জানানো হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এই কম্পনের উৎসস্থল প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।

বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

0

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর শুরু হয়ে শেষ হবে আগামী ১ নভেম্বর।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি বলেন, ভর্তি কমিটির সভায় ক ইউনিটের পরীক্ষা ১৭ অক্টোবর, খ ইউনিটের ২৪ অক্টোবর এবং গ ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকের শিক্ষকদের ১১ দফা নির্দেশনা

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে শিক্ষকদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়।

১১ দফা নির্দেশনা গুলো হল-

অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ করতে হবে। তাতে শিক্ষার্থীর নাম, শ্রেণি, রোল, ঠিকানা, মোবাইল নম্বর, কী কারণে অনুপস্থিত, গৃহীত পদক্ষেপসহ অন্যান্য বিষয় উল্লেখ থাকবে।

অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করবেন শিক্ষকরা। প্রয়োজনে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে হোম ভিজিট করতে হবে।

প্রতিটি বিদ্যালয়কে শিক্ষার্থীদের উপস্থিতির (শ্রেণিভিত্তিক) হার নিয়মিতভাবে সংরক্ষণ করতে হবে। উপস্থিতির ঘাটতি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কোভিড-১৯ প্রভাবজনিত শিখন ঘাটতি পূরণে শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের পারঙ্গমতা যাচাই করে বিভিন্ন দলে ভাগ করে শ্রেণিশিক্ষক ও বিষয় শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্দেশিত পাঠ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

অনলাইন ক্লাস চলমান থাকবে। সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচারিত ‘ঘরে বসে শিখি’র পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীরা অংশ নেবে।

বিদ্যালয়ের বিষয় শিক্ষক ও শ্রেণি শিক্ষকরা শ্রেণিভিত্তিক প্রতিটি শিশুর শিখন যোগ্যতার প্রোফাইল (শিখন ঘাটতি পরিস্থিতি) প্রণয়ন করে এ সম্পর্কিত অগ্রগতির রেকর্ড সংরক্ষণ করবেন।

শিক্ষার্থীর ধারাবাহিক মূল্যায়নে শ্রেণির কাজ, বাড়ির কাজ (ওয়ার্ক শিট) যাচাইকরণে একই শ্রেণির শিক্ষার্থীর ঘাটতি নিরূপণে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

প্রধান শিক্ষক, শ্রেণি শিক্ষক, বিষয় শিক্ষক এবং কর্মচারীদেরকে শিক্ষার্থীদের মনো-সামাজিক স্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ করে সহনশীল ও মানবিক আচরণ করতে হবে।

প্রতিটি বিদ্যালয়ে প্রতিদিন ২টি শ্রেণির পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। রুটিন অনুযায়ী যে সব শিক্ষকের পাঠদান কার্যক্রম থাকবে না তারা বিদ্যালয়ে বসে অবশিষ্ট ৩টি শ্রেণির জন্য গুগল মিট-এ (যেখানে সম্ভব) কার্যক্রম পরিচালনা করবেন।

মাঠপর্যায়ের প্রত্যেক মেন্টরকে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে প্রেরিত মেন্টরিং গাইডলাইন (মেন্টরদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত) ও মেন্টরিং টুলস অনুসরণ করে নিজ দায়িত্ব পালনে সচেতন হতে হবে।

সব ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।