Tuesday, March 31, 2026
Home Blog Page 39

স্ত্রীকে ‘চাঁদের জমি’ উপহার দিলেন স্বামী!

খুলনায় ষষ্ঠ বিবাহ বার্ষিকীতে স্ত্রী ইসরাত টুম্পাকে চাঁদে এক একর জমি কিনে উপহার দিয়েছেন স্বামী এমডি অসীম।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্ত্রীর হাতে হাতে জমির দলিল তুলে দিন স্বামী। ওই দম্পতি খুলনা মহানগরীর মডার্ণ মোড় এলাকার অস্থায়ী বাসিন্দা।

স্বামীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়, পেশায় একটি বেসরকারী টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি। আর স্ত্রীর বাবার বাড়ী খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামে, পেশায় চিকিৎসক। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। দীর্ঘ ৬ বছরে বিবাহিত জীবনে তাদের ৪ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।

স্বামী এমডি অসীম বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে বার্ষিকীতে স্ত্রীকে স্পেশাল কিছু উপহার দিব। গত বছর জানতে পারলাম ভারতের এক ব্যক্তি বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন। এ ঘটনা জানতে পেরে, আমাদের বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তিনি বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে এ জমি কিনেছি। জমি কেনার পর আমাদের একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি৷’

টুম্পা বলেন, চাঁদের দেশে এক টুকরো জমি উপহার পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। গত বছর ভারতের একটি ঘটনা দেখে আমার স্বামী ইচ্ছা পোষণ করেছিল। এবার বিবাহ বার্ষিকীতে সে আমাকে সত্যি সারপ্রাইজ গিফ্ট দিতে পেরেছে। উপহারটি পাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে চলে গেছি।

সৃজিতের বয়স খুব বেশি নয়: মিথিলা

0

এ সময়ের বিনোদন জগতের আলোচিত ও সমালোচিত চরিত্রের মধ্যে অন্যতম একজন হচ্ছে বিউটি কুইন রাফিয়াথ রশিদ মিথিলা। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে এবং ব্যাক্তি গত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন তিনি।

বর্তমানে মিথিলার পুড়ো জীবন জুড়ে রয়েছে ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, অর্থনীতিবিদ সৃজিত মুখোপাধ্যায়।

জন্মদিন উপলক্ষে কেক কাটা ও গিফট দেওয়ার পাশাপাশি লিখিতকারে জানালেন নিজের ভালোবাসা। মিথিলা সৃজিতকে উদ্দেশ্যে করে কলকাতার এই সময়ে লিখেছেন বিশাল কলাম। যে কলামের শব্দে শব্দে সৃজিতের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন।

সৃজিতকে উদ্দেশ্য করে মিথিলার লেখাটি হুবহু তুলে দেওয়া হলো-

জন্মদিন, বিবাহ বার্ষিকী এই বিশেষ দিনগুলো সেলিব্রেট করার ক্ষেত্রে আমি যতটা উৎসাহী, সৃজিত ঠিক ততটাই উদাসীন। মার্ক জাকারবার্গের হাতযশে পরিচয় হওয়ার পরে ২০১৯ সালে ওর প্রথম জন্মদিন। আমি তখন একটা কনফারেন্সের কাজে আমেরিকায়। হঠাৎ করে সেখান থেকে সোজা কলকাতায় এসে জন্মদিনে চমকে দিয়েছিলাম। সেই সঙ্গে রাতে বন্ধুদের নিয়ে সারপ্রাইজ ডিনার।

এর পরের বছর, দ্বিতীয় জন্মদিনে সৃজিত শুটিংয়ে মুম্বইতে ছিল। এবারও তাই। জন্মদিন পালন নিয়ে তার কোনও উৎসাহই নেই। কিন্তু, আমি কী আর তা হতে দিতে পারি! তাই এবার আমি একা নয়, একসঙ্গে বার্থডে উইক কাটাব বলে আইরাকে নিয়ে মুম্বইয়ে চলে এলাম । কিন্তু, এসে দেখি ব্যস্ত নির্মাতা হায়দরাবাদে শ্যুটিংয়ে রয়েছে। রাত ১২টার আগেই অবশ্য মুম্বই ফিরে এসে আমাদের চমকে দিয়েছে। তারপর আইরা, আমি আর সৃজিত জমিয়ে সেলিব্রেট করেছি।

জন্মদিন বলতে ভীষণ আড়ম্বর, জাঁকজমক করে বড় পার্টি দেওয়া নয়, আমার কাছে জন্মদিন পালন মানে পরিবারের সঙ্গে একান্ত আপন কিছু মুহূর্ত কাটানো। এছাড়া প্রিয়জনকে তার পছন্দের জিনিস উপহার দেওয়া, না হয় রান্না করে খাওয়ানো…। এই ছোট্ট জীবনে অনেক অনেক কাজের মাঝে পরিবারের সঙ্গে সময় কাটানোটাই আশীর্বাদস্বরূপ। তার উপর যদি সৃজিত মুখোপাধ্যায়ের মতো কাজ পাগল লোক হয় আর দু’জনকে দু’দেশের একাধিক শহরে কাজের জন্যে উড়ে বেড়াতে হয়, তবে তো কথাই নেই। এবছর অতিমারির কারণে আমার জন্মদিনে দু’জনে দুই দেশে আটকে ছিলাম। ভিডিও কলেই সৃজিত আর আইরার সঙ্গে আমার এবছরের জন্মদিন উদযাপন করতে হয়েছে।

এই অনিশ্চিত জীবনে হয়তো প্রতিটি দিনই বিশেষ দিন, প্রতিটা মুহূর্তই অমূল্য। কিন্তু, সৃজিতের জন্ম শুধু তার মা-বাবাপরিবার নয়, এক প্রজন্মের বাংলা চলচ্চিত্রের দর্শক ও সংশ্লিষ্ট সকলের জন্যে আশীর্বাদস্বরূপ। অন্যদিকে, আইরা আর আমার জন্যে সৃজিত শুধুই যেন ভেজালহীন সোজাসাপটা বন্ধুত্ব-খুনসুটি-ঝগড়া-অভিমান-ভালবাসার খোরাক। সংসারী সৃজিত ভীষণ ছেলেমানুষ। আয়রার থেকে ওর বয়সের ফারাক খুব একটা বেশি নয়। আজ সৃজিতের জন্মদিনে ওর সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করি। শুভ জন্মদিন মি. মুখার্জি।

দোয়ারাবাজারে সুরমা নদীর চড় খনন কাজের উদ্বোধন করেন এমপি

0

আ`লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আলীগ লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ ছাতক ও দোয়ারাবাজার আসনের সাংসদ ও জেলা আলীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক বলেন, শেখ হাসিনার জন্ম না হলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না।

বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং মর্যাদাপূর্ণ অবস্থানে দাড়িয়েছে। দেশের উন্নয়ন বেগবান করতে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে নদী ভাঙ্গন রোধ করার জন্য শত কোটি টাকা ব্যায়ে সুরমানদীর চড় ড্রজিং এর খনন কাজের উদ্বোধন করেন তিনি।

অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিল পিসিবির সভাপতি রমিজ!

সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ডের সফর বাতিলের পরপরই সিরিজ শুরুর আগমুর্হূতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়া যাতে ‘ভুল সিদ্ধান্ত’ না নেয় সেজন্য আগেভাগে অস্ট্রেলিয়াকে হুশিয়ার করে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

রমিজ বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার দায়িত্বশীল হওয়া দরকার। বিষয়টি ক্রিকেটের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোর মতোই। ক্রিকেটের এমন বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মত হলে ক্রিকেটের জন্য ভূমিকা পালন করতে পারবে না অজিরা। যদি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো কাজ করে, তবে ভুল করবে। তাই আমি আহ্বান করছি, এমন ভুল যেন অস্ট্রেলিয়া না করে।’

তিনি আরও বলেন, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই অংশ নেয়। তারা যদি নিরাপত্তা নিয়ে খেলতে পারে, তবে অস্ট্রেলিয়ার জাতীয় দল কেন খেলতে পারবে না!। অস্ট্রেলিয়াকে পাকিস্তানের নিরাপত্তা সর্ম্পকে ভালোভাবে বোঝাতে সক্ষম হবো আশা করছি।’

মুক্তি পেল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং

সম্প্রতি আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মুক্তি পেয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লাইভ দ্যা গেম’।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) একযোগে প্রকাশ করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরের জন্য তৈরি করা গানটি।

গানটি কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে দেখা যাবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা।

সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন- তা-ই দেখানো হয়েছে থিম সংয়ের ভিডিওতে।

বিশ্বের শাসকদের কাছে পাঠানো চিঠিতে যা লিখেছিলেন বিশ্বনবী মুহাম্মদ (সা.)!

ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি মানব জীবন পরিচালনার সকল ক্ষেত্রে রেকেছেন অনন্য অবদান। এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তার জ্ঞান ছিল অপরীসিম।

তৎকালীন সময়ে আরব উপদ্বীপের বাইরে পৃথিবীর প্রধান রাষ্ট্রের শাসকদের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

ষষ্ঠ হিজরিতে মিশরের শাসক আল-মুকাউকিসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠান মুহাম্মদ (সা.)। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, যদি তিনি মুসলমান হন, তাহলে আল্লাহ তার পুরস্কার দ্বিগুণ করে দেবেন।

ওই চিঠিতে একটি সুরার উদ্ধৃতিও দিয়েছিলেন নবী। উদ্ধৃতিটি হলো- ‘হে আহলে কিতাব, তোমরা এমন কথার দিকে আস, যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারও ইবাদাত না করি। আর তার সঙ্গে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসেবে গ্রহণ না করি। ’ তারপর যদি তারা বিমুখ হয় তবে বল, ‘তোমরা সাক্ষী থাকো যে, নিশ্চয় আমরা মুসলিম’। (সুরা আল-ইমরান, আয়াত: ৬৪)।

৬ষ্ঠ হিজরিতে ইথিওপিয়ায় সম্রাট আশামা ইবনে আবজার, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াস, পারস্যের রাজা চসরো, বাহরাইনের শাসক মুনজির ইবনে সাওয়া, ইয়েমেনের রাজপুত্র হিমায়রিত হরিত ও হরিত গাসানি এবং শামের গভর্নরকে দূতের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।

রাজা ও রাজকুমারদের কাছে পাঠানো ওই চিঠিতে নবী মূলত ইসলামের দাওয়াত দিয়েছিলেন। চিঠিগুলোর সবই এই বক্তব্যের মাধ্যমে শেষ করা হয়েছিল যে, ‘যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তবে আপনি আপনার অনুসারীদের পাপের বোঝা বহন করবেন। ’

ঐতিহাসিকরা বলছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর চিঠি ছিঁড়ে ফেলেছিলেন পারস্যের রাজা চসরো। ওই ঘটনার অল্প সময়ের মধ্যে তিনি মারা যান। এরপর সেই সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে।

ওই চিঠির একটি অংশ তুরস্কের ইস্তাম্বুল মিউজিয়ামে রাখা আছে। আর মূল চিঠি আছে সৌদি আরবের মদিনা মিউজিয়ামে।

এ ছাড়া রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে মহানবী হজরত মুহাম্মাদ (সা.) ইসলামের দাওয়াত দিয়ে যে চিঠিটি পাঠিয়েছিলেন, তা এখন জর্ডানের কিং হুসাইন মসজিদে সংরক্ষিত রয়েছে। (সূত্র: আল-আরাবিয়া ডটনেট)।

গ্রাহকদের টাকা ফেরত দিতে চান ইভ্যালির সিইও রাসেল

0

রিমান্ড শেষে কারাগার থেকে আদালতকক্ষে নেয়ার সময় সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে ইভ্যালির সিইও রাসেল জানান যে, তিনি গ্রাহকদের টাকা ফিরত দিতে চান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আদালতে নেয়ার সময় হ্যাঁ সূচক মাথা নেড়ে এমন জবাব দেন রাসেল।

অন্যদিকে রাসেলের মুক্তির দাবিতে বিচারিক আদালতের সামনে বিক্ষোভ করছেন ইভালির গ্রাহকরা। শেষে রাসেলকে আদালতে আনার খবরে সেখানে জড়ো হয়েছে বিপুল গ্রাহক। তারা টাকা ফেরত পেতে রাসেলের মুক্তি দাবি করেন।

কচুয়ায় মহিলা কলেজের ৩ ছাত্রী করোনায় আক্রান্ত

চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেণির আকলিমা আক্তার, ফাতেমা আক্তার নিশি, জান্নাত আক্তার নামের ৩ শিক্ষার্থীর করোনা আক্রান্ত হয়েছে।

কলেজ কতৃপক্ষ অভিভাবকদের ডেকে এনে তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে পাঠায়।

বুধবার (২২ সেপ্টেম্বর) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে, সোমবার কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়।

কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র নির্দেশে বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা শনাক্ত শিক্ষার্থীদের পরিবারেরকেও করোনা পরীক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মেসিকে পিছনে ফেলে আবারও শীর্ষে রোনালদো!

0

ফোর্বস সাময়িকীর এই বছরের সবচেয়ে বেশি আয়ের ফুটবলারদের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে ফিরলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

৩৬ বছর বয়সী রোনালদো গত মাসে ইউভেন্তুস ছেড়ে পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। এদিকে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেন মেসি।

ফোর্বস সাময়িকীর হিসাবে, ২০২১-২২ মৌসুমে রোনালদো আয় করতে যাচ্ছেন ১২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে ৭ কোটি ডলার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে প্রাপ্ত বেতন-ভাতা। বাকিটা আসবে এন্ডোর্সমেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি থেকে।

গত বছর রোনালদোকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠেছিলেন মেসি। আর্জেন্টাইন তারকার এবারের সম্ভাব্য আয় সব মিলিয়ে ১১ কোটি ডলার। এর মধ্যে বেতন থেকে সাড়ে ৭ কোটি ডলার ও এন্ডোর্সমেন্ট থেকে সাড়ে ৩ কোটি ডলার।

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

0

ময়মনসিংহের মুক্তাগাছায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় অভিযুক্ত রফিকুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া সংবাদমাধ্যমকে বলেন, বুধবার ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বলেন, ১০ আগস্ট ওই কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে কিশোরী মেয়েকে ধর্ষণ করে বাবা রিপন। বিষয়টি মেয়ে লজ্জা ও ভয়ে কাউকে কিছু বলেনি। পরে ১৩ সেপ্টেম্বর আবারও মা বাড়ি না থাকার সুযোগে ধর্ষণচেষ্টা করেন রিপন। পরে ওই কিশোরী তার মাকে বিষয়টি জানালে থানায় মামলা করেন।