Tuesday, March 31, 2026
Home Blog Page 38

আবারও ট্রলের শিকার নুসরাত!

0

সম্প্রতি সময়ে খবরের শিরেনাম যেন শুধুমাত্র তারই দখলে। আলোচনা-সমালোচনা যেন কোন ভাবেই পিছু ছাড়ছে না তার। বলছি তৃণমূলের সাংসদ ও টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের কথা।

গত কয়েক মাস ধরে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন টালিউডের এই জনপ্রিয় নায়িকা। এবার নতুন করে সমালোচিত হয়েছেন এই সুদর্শনী। এবারের সমালোচনার বিষয়বস্তু ব্যক্তিগত ইস্যু নয়; কাজ নিয়ে।

একটি ডিটারজেন্ট কোম্পানির বিজ্ঞাপনে নুসরাতের অংশগ্রহণ নিয়ে আক্রমণাত্মক মন্তব্যে মেতেছেন কলকাতাবাসী।

বিজ্ঞাপনের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন নুসরাত নিজেই। এতে তাকে দেখা গেছে অভিনেতা রাজ গোস্বামীর সঙ্গে। আপলোডের পর পর ভিডিওটির কমেন্ট বক্সে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

এই অ্যাডশুটে নুসরাতকে বলতে শোনা গেছে, ডিটারজেন্ট দিয়ে ধুলেই গায়েব হবে কাপড়ের সব রঙ।
ভিডিওটির নিচে একজন লিখেছেন— ‘নিজের চরিত্রটিও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন’।

অনেকেই আবার তার এই বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন। তারা লিখেছেন— ‘সংসদ সদস্য হয়ে কীভাবে ডিটারজেন্টের বিজ্ঞাপন করছেন?’।

মসজিদে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু!

মৃত্যু সবার জন্যই একটি চিরন্তর সত্য। তবে সেই মৃত্যু যদি হয় স্রষ্টার ইবাদতের সময় তাহলে তো এর চেয়ে সুখকর আর কিছুই হতে পারে না।

সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মসজিদে নামাজরত অবস্থায় মোমিন গাজী নামের এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৭ আগস্ট) তালা উপজেলার খেজুরবুনিয়া বাজারের জামে মসজিদ এই ঘটনা ঘটে।

মোমিনের ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, প্রতি জুমার ন্যায় শুক্রবার তালার খেজুরবুনিয়া বাজারের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন চাচা মোমিন গাজী। সেখানে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

প্রথমে চার রাকাত সুন্নাত নামাজের মধ্য দুই রাকাত নামাজ আদায় করার পরে তিনি আর সিজদা থেকে উঠেননি। তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মারা গিয়েছেন।

দ্বিতীয় বারের মতন বাতিল হল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান!

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবারও সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশ থেকে পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমনের কারনে গত বছরও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।

নোবেল ফাউন্ডেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ২য় বছরও বিজ্ঞান ও সাহিত্যে নোবেল বিজয়ীরা তাদের পদক নিজেদের দেশ থেকে গ্রহণ করতে পারবেন। তবে শান্তি পুরস্কারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ঐতিহ্যগতভাবে এই পদকটি সুইডেনে নয় বরং নরওতে দেওয়া হয়ে থাকে।

অবশ্য এখনও অসলোতে শান্তি পুরস্কার দেওয়ার সম্ভাবনা নাকচ করা হচ্ছে না উল্লেখ করেছে নোবেল ফাউন্ডেশন।

সংস্থাটি বলেছে, কমিটি ‘এখনও শান্তিতে নোবেল বিজয়ীকে অসলোতে স্বাগত জানানোর সম্ভাবনা রেখে দিচ্ছে।’

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

রাশিয়ায় আন্তনভ এএন-২৬ নামের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি রাশিয়ার দূরপ্রাচ্যে বুধবার বিধ্বস্ত হয়েছিল।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করে যে প্রতিষ্ঠানটি বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক তারা। এটি ৪২ বছরের পুরোনো এবং বুধবার এটি রাডার থেকে হারিয়ে যায়।

জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি। ‘দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই।’

ঠাকুরগাঁওয়ে গাছতলায় চিকিৎসা হচ্ছে শিশুদের!

0

বেশ কিছুদিন থেকে ঠাকুরগাঁওয়ে শিশুদের শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া জনিত রোগ বৃদ্ধি পায়। এতে করে রোগীর সামালদিতে ও জায়গার ব্যবস্থা করতে হিমসিম খেতে হচ্ছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কতৃপক্ষকে।

হাসপাতালে সিট না পেয়ে ও হাসপাতালের ভিতরে মেঝেতে জায়গা না পেয়ে শিশু ওয়ার্ডের বাহিরের গাছতলায় চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও আধুনিক সদর ও তার বাহিরে গাছতলায় শিশুদের চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতালের মূল ফটকের পাশে খানিকটা জায়গাজুড়ে যেসব গাছ রয়েছে তার নিচেই বিছানার চাদর পেতে শুয়ে-বসে অসুস্থ শিশুদের চিকিৎসা করাচ্ছেন অভিভাবকেরা।

হাসপাতালের ৪৫ শয্যার শিশু ওয়ার্ডটিতে গত বুধবার ভর্তি ছিল ২০৩ শিশু। বৃহস্পতিবার ভর্তি আছে ২৩৫ শিশু। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ শিশুই শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় ভুগছে।

সরেজমিন দেখা যায়, জায়গা না হওয়ায় এক শয্যায় দুই থেকে তিনজন শিশুকে রাখা হচ্ছে। ওয়ার্ডের মেঝে, বারান্দা ও অভিভাবকদের বসার জায়গায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুদের। যাঁরা ওই সব জায়গায়ও স্থান পাননি তাঁরা আশপাশের ভবন, এমনকি গাছতলায় বিছানা পেতে শিশুদের চিকিৎসা করাচ্ছেন। আর রাতে তাঁরা জায়গা নেন হাসপাতালের অন্য ফাঁকা জায়গায়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের চিকিৎসক শাহজাহান নেওয়াজ বলেন, ‘হাসপাতালে শিশু রোগীর চাপ অস্বাভাবিক হারে বেড়েছে। তাদের বেশির ভাগই শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দি, জ্বর ও পেটের ব্যথায় আক্রান্ত। আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। এ সময় অভিভাবকদের বেশি সতর্ক থাকতে হবে। শিশুদের প্রচুর তরল ও ভিটামিন সি-জাতীয় খাবার দিতে হবে। শিশু ঘেমে গেলে জামাকাপড় পরিবর্তন ও ঘাম মুছে দিতে হবে।’

তিনি আরও জানান, ‘স্বাভাবিক সময়ে ৬০ থেকে ৭০ শিশু ভর্তি থাকে। এখন ১৭০ থেকে ১৮০ শিশু ভর্তি থাকছে হাসপাতালে। গতকাল ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ১৯৩ শিশু রোগী। বৃহস্পতিবার সেই সংখ্যা আরো বেড়েছে। এর মধ্যে নবজাতক ৩৬। সবচেয়ে বেশি ৯৩ শিশু শ্বাসকষ্টে ভুগছে।’

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন, ‘হাসপাতালে শিশু রোগীর সেবা মানসম্মত হওয়ায় আশপাশের জেলার অনেক এলাকার অভিভাবক তাঁদের শিশুদের এখানে এনে চিকিৎসা করান। এ কারণে এই হাসপাতালে সব সময় শিশু রোগীর চাপ থাকে। শয্যার তুলনায় রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ায় অতিরিক্ত রোগীদের শয্যায় গাদাগাদি করে, মেঝেতে ও বারান্দায় বা বাহিরে থেকে চিকিৎসাসেবা নিতে হচ্ছে।’

‘কুরআনিক ভয়েস’এ অংশগ্রহণ করেছে মাশরাফির মেয়ে হুমায়রা!

সম্প্রতি দ্বিতীয়বারের মতন জাতীয় কুরআন প্রতিযোগিতা আয়োজন করেছে আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ।

এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মেয়ে হুমায়রা মুর্তজা। এ আয়োজনে অংশগ্রহণ করে সাবলিলভাবে কুরআন তেলাওয়অত করে দক্ষতার প্রমাণ দিয়েছে হুমায়রা।

হুমায়রা মুর্তজা মঞ্চে কুরআনুল কারিমের ৯৩ নম্বর সুরা ‘সুরা আদ-দোহা’ তেলাওয়াত করেন।

প্রসঙ্গত, মাশরাফি বিন মুর্তজা ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন। বিয়ের ৫ বছর পর ২০১১ সালের ১৮ মার্চ মাশরাফি ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মুর্তজা।

৪০ বছর ধরে নিয়মিত মসজিদে আজান দেন ৮০ বছরের অন্ধ বৃদ্ধ!

সৌদি আরবের রাজধানী রিয়াদের এক মসজিদে দীর্ঘ ৪০ বছর ধরে আজান দেন ৮০ বছরের এক বৃদ্ধ। প্রতিদিন বাড়ি থেকে পায়ে হেটে মসজিদে গিয়ে আজান দেয়াকে জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি। বৃদ্ধ বয়সেও তিনি মসজিদে আজাদ দেয়া থেকে বিরত থাকতে চান না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাজানের ভিডিও ভাইরাল হয়ে যায়। এ অন্ধ মুয়াজ্জিনের দীর্ঘ ৪০ বছরের দায়িত্ব পালনকালে কোনো দিন তার আজান ও নামাজের জামাআত মিস হয়নি।

হাতের লাঠিতে ভর করেই তিনি সময়মতো মসজিদে উপস্থিত হন। বাড়ি থেকে বেশ কিছু দূরত্বের এ মসজিদে আজান দেয়ার দায়িত্ব পালন সম্পর্কে এ অন্ধ মুয়াজ্জিন জানান-

‘আমি মহান আল্লাহ তাআলার কাছে গোনাহ মাফ, ক্ষমা প্রাপ্তি ও জান্নাত লাভের জন্যই প্রতিদিন পায়ে হেঁটে মসজিদে আসি, আজান দেই এবং নামাজ শেষে পায়ে হেঁটেই বাড়ি যাই।’

আল্লাহ তাআলা এ অন্ধ মুয়াজ্জিনকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। তার নিয়মিত মসজিদে আসা-যাওয়ার এ মহান উদ্দেশ্য প্রত্যেক মুমিন-মুসলমানের হৃদয়ে তৈরি করে দিন। আমিন।

একই সঙ্গে মৃত্যু হলো দুই জমজ বোনের!

0

চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতলা মহল্লায় হোটেল থেকে আনা খাবার খেয়ে খাদ্য বিষক্রিয়ায় মঙ্গলবারে স্বর্ণা ও সম্পা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্বর্ণা-সম্পার মা সাবিনা ইয়াসমিন ও সিফাত আলী নামে এক আত্মীয় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সাদিকুল ইসলাম রবি জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই পরোটা কিনে বাড়িতে পরিবারসহ তিনি খান। এরপর রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা ও স্বম্পা এবং আত্মীয় সিফাত অসুস্থ হয়ে পড়ে।

প্রতিবেশীরা তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং স্বপ্না ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অন্যদিকে স্বপ্নার অবস্থা আশঙ্কাজনক হলে দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং সেখানে নেওয়ার পথে বেলা দেড়টার দিকে সেও মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও ডা. নুরুন্নাহার নাসু বলেন, পরিবারের বক্তব্য অনুযায়ী হোটেলের খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া সবার প্রচণ্ড পেট ব্যথা ও বমি হচ্ছিল। সাধারণত খাবারে সমস্যা থাকলে পরিবারের একাধিক সদস্য একসঙ্গে অসুস্থ হয়ে থাকে। তবে ময়নাতদন্ত ছাড়া প্রাথমিকভাবে হোটেলের খাবারের কারণে তাদের মৃত্যু হয়েছে এটি বলা যাবে না।

সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান জানান, মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

১শ’বছর বয়সে প্রতি তিন দিনেই ‘কুরআন খতম’ দেন এক বৃদ্ধ!

সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের শারিরীক শক্তি হ্রাস পেতে থাকে। আর ১‘শ বছরে সুস্থ থাকাটা যেন অনেক বড় মেহেরবান। আর বয়স হলে মানুষের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আর বাস্তবতা তো তাই!

কিন্তু এই বাস্তবতাকেও হার মানিয়েছেন সৌদি আরবের মুমলাকাত জে’লার জুলফি অঞ্চলের অধিবাসী ১শ’ বছর বয়সী বৃদ্ধ শায়খ মুহাম্মদ আস-সুইকত।

আল কুরআন প্রেমিক শতাব্দীছোঁয়া এ বৃদ্ধ মাত্র ৩ দিনেই পূর্ণ কুরআন কারিমের খতম দিয়ে থাকেন।

মুহাম্মদ আস সুইকত বর্তমানে তিনি নিজ এলাকার এক মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজার হাজার লোক শায়খ মুহাম্মাদের ভিডিও ক্লিপটি পছন্দ করেছেন।

দুবাইয়ে ইসলাম গ্রহণ করলেন বিভিন্ন দেশের দুই হাজারের বেশি প্রবাসী

মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচারের তথ্য অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই হাজারেরেও বেশি বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি) কর্তৃক পরিচালিত এই সেন্টারটির মাধ্যমে প্রবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। যা বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস, ইসলামি জ্ঞান ও ইসলামের পরিচিত তুলে ধরে।

প্রসঙ্গত, ২০২০ সালে এ সংস্থার মাধ্যমে দুবাইতে ৩১৮৪ জন বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্মে প্রবেশ করেছেন। যারা সংস্হাটির ওয়েবসাইট (www.iacad.gov.ae) এবং টোল ফ্রি (৮০০৬০০) নাম্বারের মাধ্যমে ইসলামে প্রবেশের আগ্রহ দেখায়। তাদের নানাভাবে সাহায্য সহযোগিতা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে ইসলাম গ্রহণ করানো হয়।