Tuesday, March 31, 2026
Home Blog Page 37

১৮ মাসের নাতনির সামনে মেয়েকে খুন করল মা!

0

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত নওরোজ আফরিন প্রিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার মা তাহমিনা সুলতানা রুমি।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, মায়ের সহযোগিতায় তার পরকীয়া প্রেমিক আব্দুল হান্নান ও আরও ২ জন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলা তদন্তে স্থানীয় উপস্থিত সাক্ষী ও বাদিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় মা তাহমিনা সুলতানা রুমি মেয়েকে হত্যার বিষয়টি স্বীকার করেন।

এর আগে মেয়ের হত্যাকাণ্ডের ঘটনায় মা নিজেই বাদি হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় শাহরাস্তির নিজ বাসার শয়ন কক্ষ থেকে নওরোজ আফরিন প্রিয়ার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লায় তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে এসেছিল।

মা সুলতানার প্রেমিক হান্নানের বাড়ি তাদের বাড়ির পাশেই। প্রিয়ার বাবা ইসমাইল হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার সুবাদে গত ছয় বছর আগে প্রিয়ার মায়ের সঙ্গে হান্নানের পরকীয়ার সম্পর্ক হয়। পরিবার ও এলাকার মানুষ বিষয়টি জানতে পারলে এ বিষয়ে একটি মামলাও করা হয়।

পরে স্থানীয়ভাবে বেশ কয়েকটি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রেমিক হান্নান বিদেশে পাড়ি জমান। গত এক মাস আগে হান্নান আবার দেশে ফিরে আসেন। মেয়ে পরকীয়ায় লিপ্ত না হওয়ার জন্য প্রায়ই মাকে বাধা দিতো। ফলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

গাজীপুরে ঘরে সাউন্ডবক্সে ওয়াজ বাজিয়ে স্ত্রী গায়ে আগুন দিল ইমাম

0

গাজীপুরের মাওয়া নতুন বাজার এলাকার ভাড়া বাসায় উচ্চস্বরে সাউন্ডবক্সে ওয়াজ বাজিয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শরিফ মাহমুদ নামে ইমামের বিরুদ্ধে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর থানায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী তরুণীর বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। স্বামী মাওলানা শরিফ মাহমুদের সঙ্গে তিনি বয়রাসালায় ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগীর পরিবার জানায়, পারিবারিকভাবে ২০১৯ সালের ১২ জুন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায় মাওলানা শরিফ মাহমুদের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শ্রীপুরে যান শরিফ। সেখানে স্থানীয় ইয়াকুব আলী জামে মসজিদে ইমামতি শুরু করেন তিনি।

কিন্তু আর্থিক দৈন্যদশা ও পরকীয়ায় জড়িয়ে শরিফ কিছুদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন শরিফ।

এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পরকীয়ার ঘটনা বলায় স্ত্রীকে তিনি মারধর শুরু করেন। এরপর রাত ৩টার দিকে উচ্চস্বরে সাউন্ডবক্সে ওয়াজ বাজিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

পরে তরুণীর চিৎকারে পাশের রুমের এক নারী এসে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে। ঘটনার রাতে মোবাইলে খবর পেয়ে গাইবান্ধা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বাবা। বর্তমানে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

মরুভূমিতে আজো দাঁড়িয়ে আছে নবীজীকে (সা.) ছায়াদান কারী সেই গাছ!

0

আজ থেকে ১৫০০ বছর পূর্বে ৫৮২ খ্রিস্টাব্দে জর্ডানের মূরুভূমির অভ্যন্তরে সাফাঈ এলাকায় যে গাছটির নিচে সর্বশেষ মহানবী হযরত মুহাম্মদ (সা) বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি আজো দাঁড়িয়ে আছে।

ইংরেজিতে এ গাছকে বলা হয় The Blessed Tree জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন।

পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে উঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে।

অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাঈ এলাকায় দণ্ডায়মান। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন।

বিয়ে করলেই তো ‘বারোভাতারি’ মিডিয়ার মানুষ খারাপ : ফারিয়া

0

বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সংসার জীবন থেকে ছুটি নেন জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’এর অভিনেত্রী শবনম ফারিয়া।

নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি স্ট্যাটাস দিয়ে ভক্তদের নিজের আপডেট জানান দেন শবনম ফারিয়া।

সর্বশেষ স্ট্যাটাসে অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, কেউ যদি কোন বিষয়ে খুশি হয় আর আলহামদুলিল্লাহ বলে, এইটার মানে তার বিয়ে না!

নিম্নে পাঠকদের জন্য শবনম ফারিয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো…

কেউ যদি কোন বিষয়ে খুশি হয় আর আলহামদুলিল্লাহ বলে, এইটার মানে তার বিয়ে না !
বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরও অনেক কিছু আছে !

বিয়েই জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট , যেমন পরিবার, ক্যারিয়ার , পড়াশুনা , বন্ধুবান্ধব এগুলাও জীবনের একেকটা পার্ট !

এখন সবাই বিয়ে নিয়ে কমেন্ট করে , যা নিয়ে পোস্ট দেই, কমেন্ট করে “বিয়ে করবেন কবে”!!!

কিন্তু বিয়ে করলে আবার বলবে, “আপনাদের তো বিয়ে টিকে না, আবার কবে ছাড়বেন”, “বারোভাতারি” , “মিডিয়ার মানুষ খারাপ, তাদের খালি বিয়ে হয়” !!!

যেই লোক শখ করে বিয়ে করবে, এইসব কমেন্ট দেখে বিয়ের দিনই ভেগে যেতে পারে!

আর মাশাল্লাহ্ আমাদের সাংবাদিক ভাইরা যেই সুন্দর শিরোনামে সংবাদ প্রকাশ করবেন !!! সেইটা আর না বলি।

দয়া করে আমার বিয়ে নিয়ে আর কমেন্ট কইরেন না।

৪২ বছরের শাকিবের নায়িকা ২১ বছরের পূজা!

0

এস এ হক অলিক এর নির্মিত ‘গলুই’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরি।

শাকিব খানের সাথে অভিনয় করা নিয়ে সংবাদমাধ্যমকে দেয়া এক সাংক্ষাৎকারে পূজা বলেন, আসলে বয়সের সঙ্গে পার্থক্য থাকলে তো সিয়ামের সঙ্গে আমার অভিনয় করা হতো না, রোশানের সঙ্গে অভিনয় করা হতো না, নিরবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া হতো না। শাকিব ভাইয়ার সঙ্গে বয়স ডাজন’ট ম্যাটার।”

প্রসঙ্গ থেকে না বেরিয়ে সেটাকে আরো প্রস্বস্ত করলেন পূজা। বললেন, ‘শাকিব ভাইয়া এখনো বয়সকে ধরে রেখেছেন। এখনো তিনি যথেষ্ট ইয়াং দেখতে।

সত্যি কথা বলতে কি, আমি কেন আমার পরের প্রজন্মের মেয়েরাও শাকিব খানের নায়িকা হতে পারবে। শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে আমার কোনো ভয়ডর কাজ কাজ করছে না বরং একটা সন্তুষ্টি কাজ করছে।’

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন পূজা চেরি। সেখানে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে। এরপরে ঢাকায় ফিরে আসবেন। টাঙ্গাইলের মহেড়া রাজবাড়িতে সম্ভবত শুটিং হবে বলে জানান পূজা। তবে তিনি সেটা অনুমান ও আবছা শোনা থেকেই বলেন।

৩৩ বছর দশম শ্রেণিতে ফেল করে এবার অটোপাস করলেন বৃদ্ধ!

ভারতের হায়দাবাদে মহম্মদ নুরুদ্দিন নামের এক বাসিন্দা ১৯৮৭ সাল থেকে দশম শ্রেণিতে পরীক্ষা দিয়ে আসছিলেন। কিন্তু এই ৩৩ বছরেও পাসের মুখ দেখেননি তিনি।

ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, ৩৩ বছর ধরে দশম শ্রেণিতে প্রতিবছরই পরীক্ষায় অংশ নিতেন নুরুদ্দিন। কিন্তু কখনও ধৈর্য হারা হননি। এবার মহামারী করোনা সাপে বর হয়ে গেলে ৫১ বছর বয়সী এক ব্যক্তির। করোনার কারণে পরীক্ষা ছাড়াই পাস করে গেলেন তিনি।

অধ্যবসায় চালিয়েই গেছেন। অনেকেই তাকে বিকারগ্রস্থ বলেছে। নামের সঙ্গে আদু ভাই তকমা জুটেছে। তবুও পিছপা হননি। নিয়মিতই পরীক্ষায় অংশগ্রহণ করে গেছেন। অবশেষে নিজে না পারলেও করোনার কারণে পাস করলেন তিনি।

নুরুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই। সাক্ষাৎকারকে নুরুদ্দিন বলেন, ১৯৮৭ সাল থেকে লাগাতার ক্লাস টেনের পরীক্ষা দিচ্ছি। আমি ইংরেজিতে খুব কাঁচা। তাই এতো বছর ধরেও পাস করতে পারছিলাম না। এবার করোনা বাঁচিয়ে দিল। আমি পাস করেছি।

তিনি আরও বলেন, আমাকে লোকে নানা বাজে কথা বলেছে। তবে আমি ঠিক করেছিলাম, পাস করেই ছাড়ব। না হলে লোকে আমাকে ক্লাস টেন ফেল বলত। এবার সেটা বলবে না। আমি এখন ম্যাট্রিক পাস। আমি অনেক খুশি।

গোয়াল ঘরে জীবনযাপন করছে বৃদ্ধ মা!

0

চরম দরিদ্রতা অভাবের তাড়নায় ছেলেরা আলাদা করে দিয়েছে তাদের বৃদাধ মাকে। আলাদা ঘর না থাকায় বাধ্য হয়ে গরুর সঙ্গে গোয়াল ঘরেই বসবাস করতে হচ্ছে বৃদ্ধাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃদ্ধার স্বামী সুধীর চন্দ্র সরকার অসুস্থতা জনিত কারণে প্রায় ৩০ বছর আগে মারা গিয়েছিলেন। কাঠমিস্ত্রি ছোট ছেলের কাজ জুটলে পেটে খাবার পড়ে, অন্যথায় নয়! এমন পুরিস্থিতিতে কখনো কখনো তাকে উপবাস বা একবেলা খাবার খেয়ে দিন কাটাতে হয়।

নিজের থাকার ঘরের একদিকে বিছানা অন্যদিকে খড় বিছানো গরুর থাকার জায়গা। এভাবেই শীত-গ্রীষ্ম-বর্ষা পার করছেন তিনি। তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। সবার বিয়ে হলেও শুধুমাত্র ছোট ছেলে এখনও অবিবাহিত। নিজের কোন জায়গা জমি নেই বললেই চলে।

মাত্র তিন শতক জমিতে ভিটেমাটি। তাও অর্ধেকে থাকেন তার বড় ছেলে বাকি অংশে থাকেন শান্তি রাণী। অন্যদিকে এই বৃদ্ধার ঘরের সাথেই কোন এক কোনে থাকেন ছোট ছেলে।

স্বামী মারা যাওয়ার পর একটা সময়ে মানুষের বাড়িতে কাজ করলেও এখন বয়সের ভারে আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। ফলে তার সন্তান এবং প্রতিবেশিদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। চলাফেরা করতে পারলেও পরিশ্রম করতে পারেন না। গরু পালন করে দেওয়ার শর্তে মানুষের কাছ থেকে ১টি গরু পেয়েছিলেন তিনি।

এখন ওই গরুটিই তার একমাত্র সম্বল। জ’রাজীর্ণ ঘরে পর্যাপ্ত জায়গা না থাকায় গরুর গো’য়াল তৈরি করতে পারেননি। ফলে বাধ্য হয়ে নিজ ঘরেই গরুসহ দিন পার করছেন শান্তি রাণী।

মা হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরছেন নুসরাত!

0

সম্প্রতি মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বেশ কিছুদিন বিরতির পর আবার ও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন নুসরাত।

জানা গেছে, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমায় দেখা যাবে তাকে। সঙ্গে জুটি বেঁধেছেন সোহম চক্রবর্তী।

সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমাটির শুটিং এরইমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু নুসরাতের শুটিং শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। রাজারহাটে শুটিংয়ে দেখা যাবে এই অভিনেত্রীকে। শুটিং চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

চিড়াভিজা গোলনার ৩ শিক্ষক করোনা আক্রান্ত, স্কুল বন্ধ ঘোষণা!

নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সুশান্ত কুমার রায়, রমিজুল ইসলাম ও আব্দুল জলিল নামের ৩ জন শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় দুইদিন বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই ৩ শিক্ষকের করোনাভাইরাস শনাক্তের ফলাফল পাওয়া যায়। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হাসান জায়েদ বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে একজন শিক্ষক পরীক্ষা করান। তার করোনা শনাক্ত হয়। পরে আরও দুইজন শিক্ষকের শনাক্ত হয়। শনিবার (২৫ সেপ্টেম্বর) ও রোববার (২৬ সেপ্টেম্বর) দুইদিন বিদ্যালয় বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা চঞ্চল কুমার ভৌমিক জানান, যেহেতু বিদ্যালয়ের তিনজন শিক্ষক করোনা আক্রান্ত। তাই বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীর করোনা পরীক্ষা করার জন্য সংরক্ষিত ছুটি থেকে দুই দিন স্কুল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আর কোনো শিক্ষক-শিক্ষার্থীর অসুস্থতার খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থবিধি মেনে বিদ্যালয় পরিচালনায় বদ্ধপরিকর।

স্ত্রীর পরকিয়া সর্ম্পকে জানতে পেরে আত্মহত্যা করল যুবলীগ নেতা!

0

৮ বছরের প্রেমের সম্পর্ক থেকে অনেকটা পরিবারের অমতেই বিয়ে করেন এমরান হোসেন মুন্না (২৯) নামের কুমিল্লা মহানগর যুবলীগের এক নেতা।

স্ত্রী উষা ঢাকায় পড়াশুনার সুবাদে জড়িয়ে পড়েন পরকীয়ায়, নানাভাবে চেষ্টা করেও স্ত্রীকে পরকীয়া সম্পর্ক থেকে ফিরাতে না পেরে অবশেষে রাগ ক্ষোভ- অভিমানে আত্মহত্যা করে এমরান।

বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে স্ত্রী সৈয়দা সাজিয়া শারমিন উষার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগএনে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহতের পিতা মো. মতিউর রহমান।

মামলা সূত্রে জানা যায়, একসময় কুমিল্লা কর্মাশিয়াল ইন্সটিটিউট (বর্তমানে সরকারি সিটি কলেজ) এ শিক্ষার্থী ছিল মুন্না ও উষা। দুই জন এক বছরের সিনিয়র-জুনিয়র। কলেজ জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুইজন। প্রেমের সম্পর্ক থেকে ২০১৮ সালের ২৫ জানুয়ারী তাদের বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর থেকেই তাদের পারিবারিক জীবনে টানাপোড়ন শুরু হয়।

উষা ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুবাদে বেশিরভাগ সময় ঢাকায় থাকতো আর মুন্না প্রথমে কুমিল্লায় একটি প্রাইভেট কোম্পানী চাকুরী করলেও পরে চাকুরী ছেড়ে কুমিল্লায়ই ঠিকাদারি ব্যবসা শুরু করে। দিনদিন তাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরে।

নিহত মুন্নার পরিবারের অভিযোগ করেন, উষা ঢাকায় সোহেল নামের এক ছেলের সাথে পরোকীয়া সর্ম্পর্কে জড়িয়ে পড়ে মুন্নাকে বিভিন্ন ভাবে মানসিক নির্যাতন করত। চাহিদা মতো টাকা দিতে না পারার অজুহাতে মরে যাওয়া কথা বলে কটাক্ষ করত।

এতে মানসিকভাবে মুন্না ভেঙ্গে পড়ে। বুধবার সে আত্মহত্যার প্রস্তুতি নিয়ে স্ত্রীকে ছবি পাঠায় এবং ম্যাসেজ করে। কিন্তু স্ত্রী উষা এতে কর্নপাত করেনি। কাউকে জানায়নি।

বরং উল্টো উসকানিমূলক কথাবার্তা বলেন। এতে মুন্না ক্ষোভে নিজ শোয়ার ঘরে সিলিং ফ্যানের সাথে উড়না পেছিয়ে আ’ত্ম’হ’ত্যা করে। পরিবারের লোকজন আওয়াজ পেয়ে দরজা ভাঙ্গিয়া তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃ’ত্যু ঘটে। ময়নাতদন্ত শেষে গতকাল বাদ যোহর গুধির পুকুরপাড় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।